সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনতালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

উদ্বিগ্ন ‘অভিভাবক ও নাগরিকদের’ সমাবেশ পণ্ড

দেশের খবর: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলা, গ্রেপ্তার ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকদের’ ব্যানারে ডাকা সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।

এসময় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহকে আটক করলেও পরে শাহবাগ থানায় নিয়ে ছেড়ে দেয় পুলিশ। বাকী বিল্লাহকে প্রিজনভ্যানে একা যেতে দিবে না বলে তার সঙ্গে প্রিজনভ্যানে থানায় যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ। পরে বাকী বিল্লাহর সঙ্গে তিনিও প্রেসক্লাবের সামনে আসেন।

গত তিন দিন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলা হয়। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।

এসব কর্মকাণ্ড ও এ বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের ডাক দেন উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকরা।

বিকালে তারা সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। সমাবেশকারীদের দাঁড়াতেই দেয়নি পুলিশ। তাদের নিয়ে আসা ব্যানার কেড়ে নেয় পুলিশ।

এ সময় বাধা দিলে সমাবেশকারীদের মধ্য থেকে বাকী বিল্লাহকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে প্রিজন ভ্যানে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক। তার সঙ্গেও পুলিশের বাকতিণ্ডা হয়।

এরপরও সমাবেশকারীরা বিক্ষিপ্তভাবে সমাবেশের চেষ্টা করে। পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা সমাবেশ করতে না পারলেও কিছু সময় প্ল্যাকার্ড হাতে প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যান।

পরে অধ্যাপক ফাহমিদুল হক সাংবাদিকদের বলেন, আমরা সমাবেশে এসেছি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে। শিক্ষার্থীদের ওপর হামলা করছে পেটুয়া বাহিনী, কখনো ছাত্রবেশে কখনো পুলিশ বেশে। সেটার প্রতিবাদ জানাতে এসেছি।

‘আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে কারণ তারা একটি লক্ষ্য, তাদের একটি ন্যায্য দাবী, ন্যায্য অধিকার কোটা সংস্কারের দাবী জানিয়ে আন্দোলন করছে। এখন এই পর্যায়ে এসে অর্থাৎ সংসদে ঘোষণা দেয়ার পরও মাসের পর মাস চলে যাচ্ছে কোটা সংস্কার বিষয়ে কোন সুস্পষ্ট অগ্রগতি আমরা দেখিনি। ফলে শিক্ষার্থীরা যে বার বার মাঠে নেমে ফলাফল চাচ্ছে সেটা তাদের ন্যায্য অধিকার। এ অবস্থায় আমরা শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে বসে থাকতে পারি না।’

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমাবেশ করতে না দেওয়া ও আটকের বিষয়ে ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, আমরা নিয়মতান্ত্রিক সমাবেশের অনুমতি দিয়ে থাকি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়িয়ে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তারা সুনির্দিষ্ট কোন ব্যানারে সমাবেশ করতে আসেনি। তাই তাদের অনুমতি দেওয়া হয়নি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও জাতীয় দলে মুস্তাফিজ, ফিরলেন বিজয়ও

খেলার খবর: দেশসেরা ওপেনার তামিম ইকবালের একজন স্থায়ী সঙ্গী এখনও খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আশা জাগিয়েও দীর্ঘ ফর্মহীনতায় ভূগছেন সৌম্য সরকার এবার তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা গেল এনামুল হক বিজয়ের নাম। একইসঙ্গে চোট কাটিয়ে ফিরলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

আজ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত জানুয়ারিতে। মাঝে ছয় মাস টেস্ট আর টি-টোয়েন্টিই খেলেছেন সাকিব-তামিমরা। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন, আবু হায়দার ও আবু জায়েদ রাহী। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ব্যাটিং করে সুযোগ পেয়েছেন লিটন দাস। ওপেনার সৌম্য সরকারের জায়গা হয়নি এই দলে।

এনামুল হক বিজয় গত জানুয়ারিতে দেশের মাটিতেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। ত্রিদেশীয় সিরিজের সেই মঞ্চে তিনি ছিলেন ব্যর্থ। তারপরও তাকে দলে রাখা হয়েছে। দীর্ঘ এক বছর পর জাতীয় ওয়ানডে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। গত বছরের জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই অল-রাউন্ডার। আইপিএল খেলতে গিয়ে চোটে পড়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করেছিলেন মুস্তাফিজ। এবার তার মাঠে ফেরার পালা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু হবে ২২ জুলাই, গায়না ন্যাশনাল স্টেডিয়ামে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই। তৃতীয় ওয়ানডে হবে সেন্ট কিটসে।

বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার ও আবু জায়েদ চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম্বাবুয়েকে নাকানিচুবানি খাইয়ে অস্ট্রেলিয়ার বিশ্ব রেকর্ড

খেলার খবর: রেকর্ডটি তাঁরই ছিল। সে রেকর্ড নতুন করে আরেকবার নিজের করে নিলেন, পাকাপোক্ত করা আরকি! টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ১৫৬ রানের। ইংল্যান্ডে বিপক্ষে সে ইনিংসের বর্ণনায় বেশ কয়েকবার বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়েছিল। আজ সে চিহ্ন আরও গোটা কয়েক বাড়িয়ে নিলেন অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের অবিশ্বাস্য ১৭২ রানের এক ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেটে ২২৯ রান তুলেছে অস্ট্রেলিয়া।

তবে ফিঞ্চের রেকর্ড যে হতে পারে, সেটা বোঝা গেছে অনেক পরে; বরং অন্য এক রেকর্ড নিয়েই তখন আগ্রহ ছিল। মুহূর্তটির অপেক্ষা ১০ ওভারের পর থেকেই। ইনিংসের অর্ধেক পেরোনোর আগেই শত রান হয়ে গেছে অস্ট্রেলিয়ার। টি-টোয়েন্টিতে এমন কিছু নিয়মিত না হলেও অভাবনীয় কিছু নয়। কিন্তু অস্ট্রেলিয়ার উইকেটের ঘরে তখনো কোনো সংখ্যা না থাকাটাই আগ্রহ জন্মাচ্ছিল। হবে কি রেকর্ড?

১৬তম ওভারেই হলো রেকর্ড। তৃতীয় বলে ৩ রান দূরে ছিল অস্ট্রেলিয়া। ফিঞ্চের ছক্কায় সে হিসাব চুকল। টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে গেল। পাকিস্তানের বিপক্ষে একবার ১৬৮ রান তাড়া করতে নেমে মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন আর কাউকে ব্যাট করার সুযোগ না দিয়েই ১৭১ রান করে ফেলেছিলেন। টি-টোয়েন্টিতে যেকোনো উইকেট জুটিতে এটাই ছিল সর্বোচ্চ রান। এক ঢিলে তাই দুই পাখি মারলেন ফিঞ্চ-শর্ট।

শর্টের নামটি লিখতে হচ্ছে জুটির এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন বলে। না হলে এক প্রান্তে ফিঞ্চ যখন বোলারদের কচুকাটা করছেন, উল্টো দিকে তখন ডি’আর্চি শর্ট ওয়ানডে ক্রিকেটের তালিম নিচ্ছেন! একপর্যায়ে তো ২৯ বলে ২২ রান ছিল শর্টের! অনেকে তাই মজাও করছিলেন, শর্ট ৫০ করার আগেই দেড় শ করে ফেলবেন ফিঞ্চ। কথাটি এক অর্থে ভুল প্রমাণিত হয়েছে। ৪২তম বলে আউট হওয়ার আগে ৪৬ রান করে আউট হয়েছেন শর্ট। আর তাঁর সঙ্গীর রান তখন ১৬৮!

২০তম ওভারে গিয়ে আউট হয়েছেন শর্ট। উদ্বোধনী জুটিতে চোখ কচলান, মাথা চুলকানোর মতো ২২৩ রানের জুটি গড়ে। ফিঞ্চও ২ বল পরে সঙ্গী হয়েছেন হিট উইকেটের শিকার হয়ে। ৭৬ বলে ১৬ চার ও ১০ ছক্কায় রান ততক্ষণে আগের বিশ্ব রেকর্ড থেকে ১৬টা বেশিই করা হয়ে গেছে তাঁর। ৫০ বলে ১০০ করা ফিঞ্চ পরের ৭২ রান তুলেছেন ২৬ বলে।

শেষ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট প্রাপ্তির সঙ্গে ব্লেসিং মুজারাবানি দলকে একটা স্বস্তিও এনে দিয়েছেন। বিশ্ব রেকর্ডের মিছিলে ২০ ওভার শেষেও প্রতিপক্ষের কোনো উইকেট না ফেলার রেকর্ড তো আর হয়নি!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাছ খেলেও হতে পারে মারাত্মক ক্ষতি! বলছে গবেষণা

স্বাস্থ্য কণিকা: রেড মিট মানেই শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এ কথা আমরা সবাই জানি। শুধু চিকিৎসকই নয়, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, অফিসের সহকর্মীদের কাছে প্রায়শই এ নিয়ে নানা জ্ঞান শুনতে হয়। তবে ভাবছেন, মাছে-ভাতে বাঙালির চিন্তা কিসের! কিন্তু মাছেও নাকি রয়েছে দুশ্চিন্তার কারণ!

অন্তত বেশ কিছু চিকিৎসকরা এ বিষয়ে একমত। তারা জানাচ্ছেন, রেড মিট-এর মতোই নাকি ক্ষতিকারক মাছও।

মাছ বিক্রেতা বলছেন মাছ খান, কিন্তু চিকিৎসকরা যদি বলেন, মাছে বিপদ; তাহলে মানুষ খাবে কী?

সম্প্রতি প্রকাশিত একটি মেডিকেল জার্নালের রিপোর্ট অনুযায়ী, সামুদ্রিক মাছসহ বিভিন্ন স্বাদুপানির মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

এ বিষয়ে মার্কিন গবেষক নরম্যান হর্ড জানান, অতিরিক্ত মাছ খেলে শরীরের প্রতিরোধ ব্যবস্থায় পরিবর্তন ঘটে যেতে পারে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে উল্টে শরীর ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হতে পারে, হতে পারে রোগের সংক্রমণ।

নরম্যান আরও বলেন, অতিরিক্ত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের কারণে রোগ প্রতিরোধব্যবস্থা পাল্টে যায়, যা জীবাণুর সঙ্গে শরীরের লড়াই করার ক্ষমতার ওপরও বিরূপ প্রভাব ফেলে। তবে পরিমিত পরিমাণে মাছ খাওয়ায় ভয়ের কোনও কারণ নেই।

তার মতে, কোনও ব্যক্তি দিনে ১৫০-২৫০ গ্রাম মাছ খেতেই পারেন। কিন্তু মাত্রাতিরিক্ত মাছ খাওয়া বিপদ ডেকে আনতে পারে। সূত্র: জি নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাষাসৈনিক হালিমা খাতুন আর নেই

দেশের খবর: ভাষাসৈনিক ও সাহিত্যিক ড. হালিমা খাতুন আর নেই। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, হৃদরোগ, কিডনি জটিলতা, রক্তদূষণের মতো নানা জটিলতা নিয়ে গত শনিবার এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৬ বছর বয়সী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক।

তার নাতনী অন্তরা বিনতে আরিফ প্রপা সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ তিনি মারা যান।

ভাষা আন্দোলনে তাঁর অনন্য অবদানের জন্য শিল্পকলা একাডেমি তাকে ভাষা সৈনিক সম্মাননা প্রদান করে। হালিমা খাতুনের একমাত্র মেয়ে দেশের অন্যতম আবৃত্তিশিল্পী প্রজ্ঞা লাবণী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমলকির রস কোষ্ঠকাঠিন্য দূর করে!

স্বাস্থ্য কণিকা: আমলকি খুবই জনপ্রিয় স্থানীয় একটি ফল। দামে সস্তা এই ফল মানুষ রুচি বৃদ্ধি থেকে শুরু করে নানা কাজে লাগিয়ে থাকে। রূপচর্চা থেকে নানাবিধ কাজে এর ব্যবহার রয়েছে। নিচে আমলকির কয়েকটি উপকারিতা বা ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হল:-

কোষ্ঠকাঠিন্য ও পাইলস চিকিৎসায় : আমলকির রস কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাইলস রোগ থেকে মুক্তি দেয়।

স্কার্ভি দূরীকরণে : সাধারণত ভিটামিন সি এর অভাবে স্কার্ভি নামক রোগ আমাদের শরীরে বাসা বাধে। এর ফলে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, মাড়িতে ঘা হয়, শরীর দুর্বল হয়ে যায়, চামড়ার নিচে রক্তক্ষরণ হয়, চেহারা ফ্যাকাসে হয়ে যায় এবং হাড়ের মধ্যে পরিবর্তন দেখা দেয়। অথচ প্রতিদিন মাত্র ১-২টি আমলকি খেলে এসব থেকে রক্ষা পাওয়া যায়। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি।

আলসার চিকিৎসায় : নিয়মিত আমলকি খেলে পেটের আলসার দূর হয়।

ক্ষুধামন্দা দূর করতে : প্রতিবার খাওয়ার আগে মাখন ও মধুর সঙ্গে আমলকির গুঁড়া মিশিয়ে খেলে ক্ষুধামন্দা দূর হয়।

দৃষ্টিশক্তি বৃদ্ধিকরণে : দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে আমলকি। এছাড়া চোখ লাল হওয়া, চুলকানো ও চোখ দিয়ে পানি পড়া রোধেও এটি বিশেষ ভূমিকা রাখে।

সর্দি-কাশির চিকিৎসায় : দীর্ঘমেয়াদী কাশি-সর্দির জন্য আমলকির নির্যাস উপকারী।

মেদ দূর করে : শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করে। এমনকি এটি খেলে হজম শক্তি বেড়ে যায়। ফলে মানুষ মুটিয়ে যায় না।

চুলের যত্নে : আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে। চুলের যত্ন নেওয়ার জন্য এটি একটি অপরিহার্য উপাদান। আমলকি খেলে শুধু চুলের গোড়াই শক্ত হয় না, চুল দ্রুত বেড়ে ওঠে।

খুশকির সমস্যায় : চুলকে খুশকিমুক্ত ও কম বয়সে চুল পাকা রোধে আমলকি বিশেষ ভূমিকা পালন করে।

চর্মরোগের চিকিৎসায় : প্রতিদিন সকালে মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে চর্মরোগ নিরাময় হয়। তাছাড়া এটি খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং মুখের চামড়ায় কোনো দাগ পড়ে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় আবারও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হনুমানের মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আবারও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হনুমানের মৃত্যু হয়েছে। মৃত হনুমানকে বন বিভাগের তত্বাবধায়নে শেষ কাজ সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর বাজারে হনুমানের মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, কেশবপুরের দলছুট কালোমুখো কিছু হনুমান খাদ্যের সন্ধানে পাইকগাছায় অবস্থান করছে। তারা প্রতিদিন এলাকার বিভিন্ন স্থানে বিচরণ করে থাকে। ঘটনার দিন মঙ্গলবার সকালে একটি হনুমান পৌর সদরের দলিল লেখক সমিতি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মধুমিতা (মিষ্টি পুকুর) পার্কের মার্কেটের উপর যাওয়ার চেষ্টা করে। এ সময় মার্কেটের সামনে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে হনুমানটি নীচে পড়ে যায় এবং সাথে সাথে তার মৃত্যু হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানকে অবহিত করলে তিনি বন বিভাগের তত্বাবধায়নে মৃত হনুমানের শেষ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। উল্লেখ্য, এর আগে গত দুই মাস আগে একই স্থানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনুরূপ আরেকটি হনুমানের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছার গাংরখী-শালুকখালী নদী অবমুক্ত রাখতে সোচ্চার সকলে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার আলোচিত গাংরখী-শালুকখালী নদী অবমুক্ত রাখতে সাধারণ মানুষের পাশাপাশি সোচ্চার হয়েছেন রাজনৈতিক ব্যক্তিরাও। এলাকাবাসীর ন্যায় রাজনৈতিক ব্যক্তিরাও জনস্বার্থে নদীটি অবমুক্ত বহাল রাখার দাবী জানিয়েছে। আজ বুধবার সকালে উপজেলা সদরে এলাকাবাসী পুনরায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বলে জানাগেছে। আলোচিত নদীটি পুনরায় ইজারা প্রদান সংক্রান্ত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের একটি ডিও লেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়। ইজারা চেষ্টার প্রতিবাদে গত শুক্রবার এলাকাবাসী সংশ্লিষ্ট এলাকায় মানববন্ধন করে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন এলাকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ। অবমুক্ত রাখার ব্যাপারে অভিমত ব্যক্ত করেছেন নদীর পাড়ের বাসিন্দা ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল। একই ভাবে মন্তব্য করেছেন, গড়ইখালী ইউনিয়নের কৃতি সন্তান ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেইজে নদীর ইজারাকে কেন্দ্র করে মৎস্য মন্ত্রী ও অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে বলেছেন, জলমহলটি বর্তমানে জন সাধারণের ব্যবহারের জন্য যেভাবে উন্মুক্ত আছে সে ভাবেই বহাল থাকবে এই নিশ্চিয়তা প্রদান করার লক্ষে মাননীয় মন্ত্রী ও উপদেষ্টা মহোদয় ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে যে সুপারিশ ও ডিও লেটার প্রদান করেছেন তা প্রত্যাহার করে নেবেন। সাবেক এ সংসদ সদস্য বলেন, এটা করলে বিষয়টি নিয়ে জন সাধারণের মনে সৃষ্ট অসন্তোষ ও উত্তেজনা অচিরেই প্রমোশিত হবে। তিনি আরো উল্লেখ করেছেন, এ ধরণের কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের দায়িত্বশীল মহলের সাথে মতবিনিময় করে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এরূপ আত্মঘাতি, গণঅসন্তোষ কখনো সৃষ্টি হবে না। তিনি গাংরখী-শালুকখালী নদীর ইজারা না দিয়ে জনগণের জন্য উন্মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে আজ বুধবার সকালে নদীর ইজারা চেষ্টার ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি আহ্বান করা হয়েছে বলে গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানিয়েছেন। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে নদীর নেটপাটা অপসারণ করার মাধ্যমে আলোচিত গাংরখী-শালুকখালী নদী অবমুক্ত ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest