দেশের খবর: ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, খুলনা বিভাগসহ রাজশাহী, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, রাজশাহী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আগামীকালও অব্যাহত থাকতে পারে এবং তা পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে। তিনি আরও জানান, প্রবল মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে শুক্রবার দুপুর থেকে শনিবার বেলা ১১টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে শনিবার বেলা ১১টা পর্যন্ত ৩ নম্বর এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
পরবর্তী ৭২ ঘণ্টায় অর্থাৎ আগামী ৩ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশে ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক শিক্ষার্থী সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সাউথ-বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক সাতক্ষীরার ব্যবস্থাপক মো. মো. সাহিদুর রহমান, বাগেরহাটের যুগ্ম-জেলা জজ মো. শাহিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বলাই চন্দ্র ঘোষ, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ড. আসাদুল ইসালাম, বিএল কলেজ এর সহকারী অধ্যাপক মো. আবু তালেক, সাতক্ষীরার উপ-কর কমিশনার মো. শামসুজ্জামান, সাউথইস্ট ব্যাংক সাতক্ষীরার ব্যবস্থাপক আব্দুল হাই, কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মো. আকবর হোসেন সরদার, সাতক্ষীরা সরকারি কলেজ এর প্রভাষক মো. আবুল কালাম আজাদ, প্রভাষক মো. মাহফুজুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, সাতক্ষীরার সহকারী পরিচালক আনিসুজ্জামান, সল্যুশন ফোর্স লিমিটেডের চেয়ারম্যান কামরুজ্জামান সোহাগ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মারুফ বিল্লাহ, এশিয়ান টিভির সিনিয়র নিউজ এডিটর বাবুল আকতার, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ওহিদুজ্জামান, সাতক্ষীরা সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সোনালী ব্যাংক ঝাউডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন, সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান (মন্ময় মনির), জনতা ব্যাংক কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে দীর্ঘদিন পরে একই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা আবারো মিলিত হয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে। সকলের অংশগ্রহণে একসময় পুরো অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। সবার মাঝে ছিলো প্রাণের ছোঁয়া, ছিলো অনেক স্মৃতি মাখা অতীতের গল্প।
