সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলনআশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমেআশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রদান ও পুরস্কার বিতরণীসাতক্ষীরায় কলেজের অধ্যক্ষকে পিটিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাটের পর উল্টো বিভিন্ন অনলাইনে অপপ্রচারInstant casino’s bieden meer dan alleen snelheid: een diepgaande analyse

অতিরিক্ত জেলা জজ হলেন ৬৯ বিচারক

ন্যাশনাল ডেস্ক: ৬৯ জন যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম, জাহিদ হাসান পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা জজ হয়েছেন। তাকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে বদলি করা হয়েছে।

আইন ও বিচার বিভাগ থেকে ১৬ মে স্বাক্ষরিত পদোন্নতির আদেশটি বুধবার প্রকাশ করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই পদোন্নতি দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাদের পদোন্নতির সঙ্গে নতুন কর্মস্থলে পদায়নও করা হয়েছে।

এছাড়া কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দিনকে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতি দিয়ে আরেকটি আদেশ জারি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজস্থানকে বিদায় করে ফাইনালের পথে কলকাতা

স্পোর্টস ডেস্ক: আইপিএলের এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়েলসকে ২৫ রানে হারিয়ে ফাইনালের আশা টিকে রাখল কলকাতা নাইট রাইডার্স।

এই জয়ের ফলে শনিবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকিট নিশ্চিত হলো দিনেশ কার্তিকদের।

শনিবার সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার খেলায় যারা জিতবে তারা ২৭ মে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনালে খেলবে।

বুধবার আগে ব্যাটিংয়ে নেমে চমর বিপর্যয়ে পড়ে কলকাতা। প্রথম দিকে চরম ব্যাটিং বিপর্যয় থেকে দলকে টেনে তুলেন দিনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল। তাদের অনবদ্য ব্যাটে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নাইট রাইডার্স।

টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৪৪ রান করতে সমর্থ হয় আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন রাজস্থান রয়েলস।

রাজস্থানের শুরুটা অবশ্য খারাপ হয়নি। উদ্বোধনীতে ৫.১ ওভারে ৪৭ রান তুলে সাজঘরে ফেরেন ওপেনার রাহুল ত্রিপাথি। তিনে ব্যাটিংয়ে নামা সাঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়েন অধিনায়ক রাহানে। ৪১ বলে ৪৬ রান করে রাহানে বিদায় নিলেও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান স্যামসন।

শেষ দিকে ২০ বলে প্রয়োজন ছিল ৪৪ রান। তখনও দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সাঞ্জু। কিন্তু ১৭তম ওভারে পিযুষ চাওলার গুগলি বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ৩৮ বলে দুই ছক্কা এবং চার বাউন্ডারিতে ৫০ রান করা স্যামসন।

তার বিদায়ের মধ্য দিয়ে পরাজয় নিশ্চিত হয়ে যায় রাজস্থানের। শেষ পর্যন্ত লড়াই করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি হেনরি ক্লাশেন।

বুধবার কলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে কলকাতাকে আগে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে কলকাতা।

ইনিংসের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে উড়ন্ত সূচনার আভাস দিয়ে ঠিক পরের বলে সাজঘরে ফেরেন ওপেনার সুনিল নারিন।

এরপর ২০ রানের ব্যবধানে ফেরেন রবিন উথাপ্পা এবং নিথিস রানা। স্কোর বোর্ডে ৫১ রান জমা করতেই ফেরেন অন্য ওপেনার ক্রিস লিন।

৫১ রানে ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলটিকে খেলায় ফেরান অধিনায়ক কার্তিক ও রাসেল। তাদের কল্যাণে সম্মান জনক স্কোর গড়তে সক্ষম হয় কলকাতা। দলের হয়ে ৩৮ বলে দুই ছয় এবং চার বাউন্ডারিতে ৫২ রান করে ফেরেন কার্তিক।

ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যাওয়া অলরাউন্ডার আন্দ্রে রাসেল ২৫ বলে পাঁচ ছক্কা এবং তিন বাউন্ডারিতে ৪৯ রান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কার আন্দোলনের নেতা সোহেলের উপর হামলা

ন্যাশনাল ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের নেতা এপিএম সোহেলের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সোহেল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক।

বুধবার (২৩ মে) বিকাল ৩টার দিকে পরীক্ষা শেষ করে বাসায় ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হামলার শিকার হন সোহেল।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে এলে সন্ত্রাসীদের ১০-১২ জন তার ওপর হামলা চালায় বলে দাবি করেন সোহেল। গুরুতর আহত অবস্থায় তিনি এখন রাজধানীর গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি রয়েছেন।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম নয়ন বলেন, ‘আহত সোহেল আমাদের কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। বিকাল ৩টার দিকে তার ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘রড ও লাঠির আঘাতে সোহেলের ঠোঁট ও নাক ফেটে গেছে। তাছাড়া পা ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ঠোঁটে পাঁচটি সেলাই করা হয়েছে। সে এখন একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি আছে।’

নয়ন আরও জানান, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণেই তার ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। আমরা এ হামলার নিন্দা জানাচ্ছি এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুস্থ থাকতে চাই আদর্শ খাদ্যাভ্যাস

স্বাস্থ্য ডেস্ক: নিয়মিত একটি সুস্থ খাদ্যাভ্যাস মেনে চলার কোনো বিকল্প নেই। তা না হলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে অনেকেই প্রকৃত খাদ্যাভ্যাস কি তা জানেন না এবং কিভাবে তা গড়ে তুলবেন এ ব্যাপারে জ্ঞান রাখেন না। নিচে তেমনই কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হলো :

কি খাবেন তার ডায়েরি করুন :
আপনার প্রতিদিনের খাবারের বিস্তারিত লিপিবদ্ধ করুন ফুড ডায়েরিতে। এতে আপনার দৈনন্দিন ক্যালরি গ্রহণের তালিকাও সংরক্ষণ করুন। এরপর আপনার দৈনন্দিন কতখানি ক্যালরি দরকার এবং বাস্তবে কতখানি গ্রহণ করছেন, তার তুলনা করুন। সততার সঙ্গে এ হিসাবটি করতে পারলে আপনার ক্যালরি গ্রহণের মাত্রা নিয়ন্ত্রণ যেমন সম্ভব হবে তেমন অন্যান্য পুষ্টিও কতখানি গ্রহণ করছেন তা জানা সম্ভব হবে।

খাবারে পরিবর্তন আনুন :
ওজন নিয়ন্ত্রণে যদি খাবার কিংবা পানীয় বাড়াতে বা কমাতে হয় তাহলে ছোট ছোট পরিবর্তন করুন। যেমন সাধারণ দুধের বদলে কম ফ্যাটযুক্ত দুধ খাওয়া, মিষ্টি সপ্তাহে শুধু একবার খাওয়া, চা থেকে চিনি বাদ দেওয়া, ভাজা-পোড়ার বদলে তাজা ফলমূল খাওয়া, মাংসের বদলে মাছ খাওয়া ইত্যাদি।

প্র্যাকটিক্যাল লক্ষ্য নির্ধারণ করুন :
অনেকেই ওজন নিয়ন্ত্রণে কিংবা সুস্বাস্থ্যের জন্য এমন লক্ষ্য নির্ধারণ করেন, যা পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। আর তখনই সম্পূর্ণ বিষয়টি বাদ দিতে হয়। এ কারণে লক্ষ্য নির্ধারণে সাবধান থাকতে হয় যেন সম্পূর্ণ বিষয়টি ভণ্ডুল হয়ে না পড়ে।
আমিষ ও আঁশজাতীয় খাবার খান :
সকালের নাস্তায় বেশি করে প্রোটিন গ্রহণ করলে তা দিনের অন্য সময়ে ক্ষুধা কম রাখতে সহায়তা করে। এছাড়া রয়েছে উচ্চমাত্রায় আঁশজাতীয় খাবার খাওয়া। এটিও সুস্থ থাকতে সহায়তা করে।

খাবারকে অবহেলা নয় :
খাওয়ার সময় খাবারের দিকেই মনোযোগী হোন। খাবার হিসেবে আপনি কী কী গলাধঃকরণ করছেন সেদিকে লক্ষ্য রাখুন। ভালোভাবে চিবিয়ে খান। এ সময় টিভি দেখা, পড়াশোনা করা, সামাজিক যোগাযোগমাধ্যমে বিচরণ কিংবা কম্পিউটারে কাজ করা থেকে বিরত থাকুন।

পানিযুক্ত খাবারে অগ্রাধিকার দিন :
যেসব খাবারে বেশি পানি রয়েছে সেসব খাবার বেশি করে খান। টমেটো, রসালো ফলমূল, ডাল ও ঝোলযুক্ত খাবার, সুপ ইত্যাদি আপনার পেট দ্রুত ভর্তি হওয়ার অনুভূতি দেবে। তাই এসব খাবারে অগ্রাধিকার দিন।
চিনি ও সাদা কার্বহাইড্রেট বাদ দিন :
চিনি কিংবা মিষ্টি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সাদা ময়দায় তৈরি ধবধবে রুটি, বিস্কুট ইত্যাদি খাবার। এসব খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন।
সীমিত মাত্রায় শর্করা গ্রহণ করুন :
মূল খাবারে কার্বহাইড্রেট বাদ দেওয়ার উপায় নেই। এটি সীমিত মাত্রায় প্রয়োজন রয়েছে। তবে তা যেন সঠিক উৎস থেকে আসে সেদিকে লক্ষ্য রাখুন। এক্ষেত্রে ঢেঁকিছাটা চাল, লাল আটা, মিষ্টি আলু, ডাল, সালাদ ইত্যাদি গ্রহণ করতে পারেন।
বেশি ওজন নিয়ে উদ্বিগ্ন হবেন না :
দেহের ওজন বেশি হলেই যে সেজন্য উদ্বিগ্ন হয়ে পড়তে হবে এমন কোনো কথা নেই। একইভাবে কম ওজনের ক্ষেত্রেও উদ্বিগ্ন না হয়ে সমস্যা সমাধানে মনোযোগী হতে হবে। অন্যথায় বাড়তি উদ্বেগ সমস্যা সমাধান না করে বরং আপনাকে মানসিকভাবেও বিপর্যস্ত করতে পারে।
খাবারে বৈচিত্র অানুন :
একঘেয়ে খাবারে নানা বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ কারণে আপনার খাবারের প্লেট যেন প্রতিনিয়ত নিত্যনতুন খাবার ওঠে, সেজন্য মনোযোগী হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিয়াজ-জেনির ‘সমান্তরাল’

ন্যাশনাল ডেস্ক: নির্মাতা সকাল আহমেদের নির্দেশনায় নির্মিত হয়েছে নাটক ‘সমান্তরাল’। নাটকটিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছে চিত্রনায়ক রিয়াজ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনি।

নাটকের গল্পে দেখা যাবে, একটি ছেলের দ্বিতীয় বিবাহ এবং একটি মেয়ের প্রথম বিবাহ নিয়েই মূলত নাটকটির গল্প এগিয়ে যায়। ছেলেটির একটি সন্তান থাকে। ছেলেকে ঘিরেই তার যত ভাবনা। অন্যদিকে মেয়েটি নিজের মতো অধিকার আদায় করে সংসার করতে চায়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সমান্তরাল’ নাটকটি।

এটি রচনা করেছেন জারজিস আহমেদ। নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও জেনি। আগামী ঈদে চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালয়েশিয়ায় মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর ঘোষণা মাহাথিরের

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সরকারি খরচ কমাতে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমিয়ে ফেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মাহাথির দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাপ্তাহিক বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে মাহাথির জানিয়েছিলেন, কয়েকটি সরকারি দফতরের প্রধানদের বাদ দেওয়া হবে। তিনি বলেন, নির্দিষ্ট কয়েকটি দফতরের প্রধানদের অবশ্যই বাদ পড়তে হবে। আমরা দেখেছি কিছু লোক সাবেক প্রধানমন্ত্রীকে সহায়তা করেছে, পোষণ করেছে। অথচ সারা বিশ্ব তাকে ক্লেপটোক্রাট বা সম্পদ চুরি করা শাসক আখ্যা দিয়েছে।

মন্ত্রীদের বেতন কমানোর ব্যাপারে মাহাথির আরও বলেন, আমাদের দেশের অর্থনৈতিক সমস্যা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি যখন ১৯৮১ সালে প্রধানমন্ত্রী হয়েছি, তখনও মন্ত্রী ও আমলাদের বেতন কমিয়েছিলাম। এবারও তা করতে যাচ্ছি। যদিও আমলাদের তুলনায় মন্ত্রীদের বেতন কম। তবু আমরা মন্ত্রীদের বেতন আরো কমাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোজায় ডায়াবেটিস রোগীর করণীয়

ডায়াবেটিসের রোগীরা খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ওষুধের নিখুঁত সময়সূচি ও নিয়ম-শৃঙ্খলা মেনে চলেন। তাই রমজান মাসে তাদের বেশ অসুবিধায় পড়তে হয়। কেননা অনিয়মের কারণে কখনও কখনও তাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে কিংবা কমে যেতে পারে।

বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, রমজান মাসে ডায়াবেটিক রোগীদের শরীরে হাইপোগ্লাইসেমিয়ার মাত্রা বেড়ে যায়। দীর্ঘ সময় না খেয়ে থাকায় পানি শূন্যতাই এর মূল কারণ। ফলে শরীরের ব্লাড পেশার কমে গিয়ে অজ্ঞান হওয়া, পড়ে গিয়ে আঘাত পাওয়া, হাড় ভেঙে যাওয়াসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। কাজেই রোজা রাখার জন্য ডায়াবেটিস রোগীদের পূর্ব-প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করা দরকার।

রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় : রোজা রাখার জন্য শরীর উপযুক্ত কি না এটাই সর্বপ্রথম ডায়াবেটিস রোগীদের জেনে নেওয়া উচিত। শরীরে শর্করার মাত্রা খুবই অনিয়ন্ত্রিত হলে অর্থাৎ তিন মাসের মধ্যে মারাত্মক হাইপোগ্লাইসেমিয়া বা শর্করাস্বল্পতা, কিটোঅ্যাসিডোসিস বা শর্করার মারাত্মক আধিক্য থাকলে রোজা রাখা উচিত নয়। ডায়াবেটিস ছাড়াও অন্যান্য শারীরিক সমস্যা যেমন যকৃতের সমস্যা, হৃদরোগ ও কিডনি সমস্যায় আক্রান্ত হলেও রোজা না রাখাই ভালো। এই তালিকায় অবশ্য গর্ভবতী ডায়াবেটিস রোগী ও ডায়ালাইসিস নিচ্ছেন এমন রোগীরাও পড়বেন।

অন্যদের মধ্যে যারা কেবল খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমেই শর্করা নিয়ন্ত্রণ করছেন বা মেটফরমিন, ডিপিপি ৪ ইনহিবিটর বা গ্লিটাজন শ্রেণির ওষুধ খান তাদের রোজা রাখা বেশ নিরাপদ। যারা ইনসুলিন বা ওষুধ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে তাদের অবশ্যই নতুন করে ওষুধের মাত্রা ও সময় জেনে নিতে হবে।

খাদ্যাভ্যাস : রমজানে ডায়াবেটিস রোগীদের ক্যালরির চাহিদা আগের মতোই থাকবে। শুধু খাবার গ্রহণ ও সময়ের কিছুটা পরিবর্তন হবে। ইফতারে বিকল্প চিনি দিয়ে ইসবগুলের ভুষি, তোকমা, লেবু কাঁচা আম বা তেঁতুল শরবত এসব রোগীদের জন্য উপকারী। ডাব ছাড়া অন্যান্য মিষ্টি ফলের রস না খাওয়াই ভালো। টক ও মিষ্টি উভয় ধরনের ফলের সালাদ খাওয়া যেতে পারে, এতে খনিজ লবণ ও ভিটামিনের অভাব পূরণ হবে। কাঁচা ছোলার সঙ্গে আদাকুচি, টমেটো কুচি, পুদিনা পাতা ও লবণের মিশ্রণ বেশ সুস্বাদু খাবার। কাঁচা ছোলা রক্তের কোলেস্টেরল কমাতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

সন্ধ্যা রাতে (ইফতার পরবর্তী) খাবার একেবারে বাদ দেওয়া উচিত নয়। কম করে হলেও খেতে হবে। অন্য সময়ের রাতের খাবারের সমপরিমাণ হবে রমজানে ডায়াবেটিস রোগীর খাবার। রোগী ভাত খেতে পারবে তবে চিকিৎসক কর্তৃক বরাদ্দ খাবারের পরিমাণের দিকে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। হালকা মসলায় রান্না যে কোনো ছোট-বড় মাছ এবং সবজি নিয়মিত খাওয়া যেতে পারে।

সেহরিতে (ভোররাতের খাবারে) রুটি অথবা ভাত রুচি অনুযায়ী গ্রহণ করুন। সেহরির খাবারের পরিমাণ হওয়া উচিত অন্যদিনের দুপুরের খাবারের সমপরিমাণ। সেহরিতে মাছ ও সবজি থাকতে পারে। দুধ অথবা ডাল যে কোনো একটা থাকলে ভালো হয়।

ইফতারে একসঙ্গে বেশি না খেয়ে অনেক খাবার ধাপে ধাপে ভাগ করে খান। এতে রক্তে হঠাৎই শর্করার মাত্রা বেড়ে যাবে না।

ওষুধ ও ইনসুলিন : রমজানে খাবারের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওষুধ এবং ইনসুলিনের মাত্রা ও সময়সূচির অবশ্যই পরিবর্তন হবে। ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দিনের ওষুধগুলোর সময় পরিবর্তন করে রাতে তা গ্রহণ করতে হবে। কারণ ওষুধের মাত্রা রক্তে শর্করার পরিমাণের ওপর অনেকটাই নির্ভর করে। এ কারণে নিজ থেকেই ওষুধের সময়সূচি পরিবর্তন করা যাবে না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ব্যায়াম : ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা প্রতিদিন রুটিনমাফিক ব্যায়াম ও হাঁটাহাঁটি করেন। রমজান মাসে তাদের সে রুটিনেও পরিবর্তন আনতে হবে। রোজা রেখে ব্যায়াম ও খুব বেশি হাঁটাহাঁটি করা যাবে না। তবে ইফতারের একঘণ্টা পর ও সেহরির আগে ব্যায়াম করতে পারেন।

সর্তকতা : ১. ডায়াবেটিসের সঙ্গে অন্য কোনো জটিলতা, যেমন- কিডনির রোগ, উচ্চমাত্রার ইউরিক থাকলে ডালের তৈরি খাবার থেকে বিরত থাকুন।

২. আলসার বা গ্যাসট্রাইটিসের সমস্যা থাকলে ডুবো তেলে ভাজা ও ঝাল যুক্ত খাবার পরিহার করুন।
৩. শরীরের ওজন বেশি থাকলে যতটা সম্ভব কম খাবার গ্রহণ করুন এবং খাবারে তেলের পরিমাণ কমিয়ে দিন।
৪. রোজা রেখে অত্যধিক হাঁটা বা ভারী ব্যায়াম থেকে বিরত থাকুন। কারণ এতে শরীরে রক্তের শর্করার মাত্রা নিচে নেমে গিয়ে বিপদ হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘হি ইজ অসাম’ -কোহলিকে নিয়ে প্রীতির টুইট
বিরাট কোহলিকে নিয়ে তিন শব্দের টুইট করে ভাইরাল পঞ্জাবের প্রীতি জিনতা। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে কী ভাবেন? টুইটে এক অনুরাগীর এই প্রশ্নের উত্তরে তিন শব্দের টুইটে প্রীতি লিখেছেন, ‘হি ইজ অসাম’।
এবারের মৌসুমটাও ভালো গেল না প্রীতির পঞ্জাবের। শুরুটা ভাল হলেও তীরে এসে তরি ডুবেছে অশ্বিনদের। লোকেশ রাহুলের ওয়ান ম্যান শো ছাড়া আর বিশেষ কিছুই দেখাতে পারেনি বীরেন্দ্র শেবাগের দল। ডু অর ডাই ম্যাচে হেরে প্লে অফের দরজাও নিজে হাতে বন্ধ করেছে পঞ্জাব।
এমন অবস্থায় কোচ শেবাগের ওপরে চটতেও দেখা গিয়েছে দলের স্বত্বাধিকারী প্রীতিকে। আবার আম্বানির দল মুম্বইয়ের হারে উচ্ছ্বাস প্রকাশ করেও ভাইরাল হয়েছিলেন তিনি। এবার আরও একবার শিরোনামে প্রীতি জিন্তা। এবার উপলক্ষ্য বিরাট কোহলি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest