সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

গ্যারেথ বেল যাদুতে রিয়ালের টানা তৃতীয় শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক: এক গ্যারেথ বেলই লিভারপুলকে তছনছ করে দিলেন। তারই জোড়া গোলে অলরেডদের ৩-১ গোলে হারিয়ে টানা তিন মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলো স্প্যানিশ রয়্যাল রিয়াল মাদ্রিদ।  এটি তাদের ১৩তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

এরফলে ব্যক্তিগত শিরোপার আধিক্যে এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদোও। ক্যারিয়ারের ৫ম চ্যাম্পিয়ন লিগ জিতলেন এই পর্তুগিজ উইঙ্গার। এরআগে ২০০০৯ সালে ম্যানইউর হয়ে জেতার পর ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে রিয়ালের হয়ে আরও তিনটি শিরোপা জিতেছিন।

এরআগে শনিবার (২৬মে) কিয়েভে প্রথমার্ধের শুরু থেকে ঘরের মাঠের মতোই দাপুটে খেলা উপহার দিতে থাকে লিভারপুল। মুহুর্মুহু আক্রমনে কাঁপিয়ে তুলেছে রিয়ালের রক্ষণ। কিন্তু ফাঁটল ধরাতে পারেনি একবারও।  তবে ২৪ মিনিটে প্রায় পেরেছিলো। জেমস মিলনারের এগিয়ে দেয়া বল ফার্মিনহো জালে শট নিলে তা ডিফেণ্ডারের গায়ে লেগে ফিরে যায়। ফিরে আসা বলটি আলেক্সান্ডার আর্নল্ড মাটি কামরানো শটে জালে পাঠাতে চাইলে তা ঝাঁপিয়ে পড়ে বাহুবন্দি করেন কেইলর নাভাস।

১৪ মিনিটে  সুযোগ এসেছিলো রিয়াল শিবিরেও। টনি ক্রুসের বাড়ানো বল থেকে গোলবারের ডান দিক দিয়ে যেয়ে গতিময় শট নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বলটি গোলবারে কিছুটা উপর দিয়ে বল চলে গেলে এই যাত্রায় বেঁচে যায় ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

২৬ মিনিটে ম্যাচে নেমে আসে স্থবিরতা। রিয়াল ও লিভারপুলের স্কোর লাইন তখন ০-০।  মাঝমাঠ থেকে বল নিয়ে রিয়াল গোলবারের দিকে ছুটছিলেন সালাহ। তার পা থেকে বল নিতে সার্জিও রামোস তার ডান হাত ধরে একই সমান্তরালে ছুটলে এক সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান  এই নন্দিত লিভারপুল স্ট্রাইকার।

পড়ে গিয়ে বেশ কিছুক্ষণ কাতরানোর পর ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যান। ক্রিস্টিয়ানো রোনালদোর সান্তনা পেয়ে বহুদিনের বহুযত্নে লালিত স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ  ছেড়ে বেরিয়ে যান।

১০ মিনিট যেতে না যেতেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পরে মাঠ থেকে বেরিয়ে যান রিয়ালের রাইটব্যাক ড্যানি কারবাহাল।

প্রথমার্ধের একেবারে শেষে এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ পেয়েছিল রিয়াল। অলেরেডদের গোলবারের একেবারে সামনে থেকে রোনালদোর হেড থেকে করিম বেঞ্জেমা পোস্টে বল থেলে দেন। কিন্তু রেফারি ফ্ল্যাগ তুলে জানিয়ে দেন, অফসাইড ছিলো।

ফলে গোলশূণ্য সমতা নিয়েই প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে এসে জাল খুঁহে পায় দু’দলই। ৫১ মিনিটে লিভারপুল গোলরক্ষকের হেয়ালিপনার সুযোগ শতভাগ কাজে লাগিয়ে হোয়াইটদের ১-০ তে এগিয়ে দেন করিম বেঞ্জেমা। মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন অলরেডদের হাজার হাজার সমর্থক।

তবে তাদের সেই হতাসাকে উ‍ৎসবে রুপ দিতে খুব বেশি সময় নেয়নি লিভারপুল। ৫৫ মিনিটে জেমস মিলনারের কর্ণার কিক থেকে দিহান লোভরেন হেড দিয়ে সাদিও মানের কাছে বল দিলে গোলপোস্টের একেবারে সামনে থেকে তা পা বাড়িয়ে জালে জড়িয়ে ম্যাচে ১-১ সমকা আনেন।

অবশ্য সমতাটি খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। ৬৩ মিনিটে মার্সেলোর ক্রস থেকে বাইসাইকেল শটে গোল করে রিয়ালকে ২-১ এ ব্যবধান এনে দেন গ্যারেথ বেল।

রিয়ালের তৃতীয় গোলটিও আসে বেলের প‍া থেকে। ৮৩ মিনিটে ৩০ মিটার দুরে থেকে তার নেয়া শট গোলরক্ষকের হাত ফসকে গেলে ম্যাচ ৩-১ ব্যবধানে পিছিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় লিভারপুল।

আর লিভারপুল মাঠ ছাড়ে ১৩ তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের উল্লাসে মেতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাটলার-বেসের ফিফটিতে ইংল্যান্ডের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ইনিংসেও শুরুতেই ভেঙে পড়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তবে জস বাটলার ও ডোমিনিক বেসের ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে প্রতিরোধ গড়েছে তারা।

তাতে লিড নিলেও হারের শঙ্কা কাটাতে পারেনি ইংল্যান্ড। ৪ উইকেট হাতে রেখে ৫৬ রানে দ্বিতীয় ইনিংসে এগিয়ে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ১৮৪ রান ইংল্যান্ডকে অলআউট করার পর পাকিস্তান করে ৩৬৩ রান। ১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ইংলিশরা করে ৬ উইকেটে ২৩৫ রান।

৮ উইকেটে ৩৫০ রানে শনিবারের খেলা শুরু করেছিল পাকিস্তান। ১৩ রান করতেই বাকি দুই উইকেট হারায় তারা।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন বেন স্টোকস ও জিমি অ্যান্ডারসন। দুটি পান মার্ক উড।

বেশ বড় লিড নিয়ে পাকিস্তানের বোলাররা ১১০ রানের মধ্যে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নেন। তবে বাটলার ও বেসের অপরাজিত ১২৫ রানের জুটিতে শুরুর এই লজ্জা কাটিয়ে ওঠে স্বাগতিকরা। বাটলার ৬৬ ও বেস ৫৫ রানে অপরাজিত ছিলেন।

তার আগে অধিনায়ক জো রুট ৬৮ রানের ধীর ইনিংস খেলেন।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও শাদাব খান দুটি করে উইকেট নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা পৌর কাউন্সিলর নিহত

ন্যাশনাল ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের নোখায়ালিয়া পাড়ায় “বন্দুকযুদ্ধে” নিহত যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার দিনগত রাত সাড়ে ১২ টায় কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে নোয়াখালিয়াপাড়ায় ওই ঘটনা ঘটে। ওই সময় মরদেহের পাশ থেকে একটি পিস্তল, একটি এলজি, ৬ রাউন্ড গুলি এবং ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত যুবক টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক (৪৬)। একরাম টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের খায়ুকখালীপাড়ার পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর। এছাড়াও তিনি টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও টেকনাফ বাস স্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি এবং টেকনাফ মাইক্রো শ্রমিক ইউনিয়নের সাবেক আহবায়ক। তার বিরুদ্ধে ২০০৮ সালের একটি ইয়াবা মামলা রয়েছে।

র‌্যাব সূত্র জানায়, একরাম স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা পাচারকারী। ঢাকা শহরে তার বাড়ি-গাড়ি রয়েছে।

রাতের অন্ধকারে নোয়াখালিয়া পাড়া থেকে একটি ইয়াবার চালান কক্সবাজার শহরে যাওয়ার কথা ছিল। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব মেরিন ড্রাইভে অবস্থান নেয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর‌্যায়ে পাচারকারীদল পিছু হটে। পরিস্থিতি শান্ত হলে সেখানে এক যুবকের মৃতদেহ দেখতে পায়।

র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে ১ টি পিস্তল, ১ টি এলজি, ৬ রাউন্ড গুলি এবং ইয়াবা ভর্তি কিছু প্যাকেট উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি রনজিৎ বড়ুয়া বলেন, নোয়াখালিয়াপাড়ায় বন্দুকযুদ্ধের খবর পুলিশ পৌঁছালে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসীর সহায়তায় এটি পৌর কাউন্সিলর একরামের মরদেহ বলে সনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি বড়দল ব্রিজ উদ্বোধনের আগেই বসে গেছে এ্যাপ্রোচ সড়ক!

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বড়দল ব্রীজ উদ্বোধনের আগেই ব্রীজের এ্যাপ্রোজ সড়ক বসতে শুরু করেছে। ফলে সড়কের স্থায়িত্ব নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।
বড়দল ব্রীজটি নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে ব্রীজের দু’পাশে রং করার কাজ চলছে। বড়দলের পাড়ে এ্যাপ্রোজ সড়ক নির্মান কাজ শেষ হয় বেশ কয়েক মাস আগে। কিন্তু ১০/১৫ দিন আগে থেকে সড়কের দু’পার্শের বড় অংশ বসে যেতে শুরু করে। এবং কয়েক ইঞ্চি করে সড়ক ধ্বস নিয়ে বসে গেছে। ব্রীজের মুখের কাছে ঢালাইও ফেটে গেছে। ঠিকাদারের লোকজন কোন কোন স্থানে ইতিমধ্যে পুটিং এর ব্যবস্থা করেছেন। বাকী অংশ এখনো বসে আছে। কোন যানবাহন চলাচলের আগেই সড়ক বসে ফেটে যাওয়ায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে, যানবাহন চলাচল শুরু হলে কি অবস্থা হবে? বিষয়টি তদন্ত পূর্বক কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ছাত্রলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানের উপর মাদকাসক্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কয়লা ইউনিয়ন পরিষদের সভাপতি শেখ ইমরান হোসেনর উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমরান হোসেন বাদি হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কলারোয়া উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী মো. আবু সাঈদ, শেখ মারুফ আহমেদ জনি ও শাকিল খান জজকে আসামি করা হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে কলারোয়া কাছারী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এতে মারাত্মক আহত হয়ে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান ও কলারোয়া উপজেলা তরুণলীগের সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন।

আহত শেখ ইমরান হোসেন জানান, শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে হঠাৎ আমাদেরকে ফোনে জানানো হয় শনিবার উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা করতে হবে। সে মোতাবেক আমরা শনিবার বিকালে কলারোয়া কাছারী মসজিদ এলাকায় বর্ধিত সভার আয়োজন করি। সভায় আমি সভাপতির বক্তব্যে স্পষ্টভাবে বলি যে, ভবিষ্যতে কলারােয়া উপজেলা ছাত্রলীগের যে কমিটি হবে সেখানে যেন কোনভাবে কোন মাদকাসক্তকে স্থান দেয়া না হয়। জননেত্রী শেখ হাসিনার সারাদেশের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সুতরাং, ছাত্রলীগও যেন বিষয়টি খেয়াল রাখে। কোন মাদকাসক্ত দিয়ে ছাত্রলীগের কমিটি করা হলে কলারোয়ার ছাত্রলীগ তা মেনে নেবে না। আমার এ বক্তব্যে পদ প্রত্যাশী তিন চিহ্নিত মাদকাসক্ত সাঈদ, জনি ও শাকিল অসন্তুষ্ট হয়ে থাকবে। আমরা শুনেছি এরা টাকা-পয়সা বিনিময়ে ছাত্রলীগের মত ঐতিহ্যবাহী সংগঠনের নেতৃত্ব কেনার চেষ্টা করছে। এরাই পরবর্তীতে সংঘবদ্ধ হয়ে আমার উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডি ছড়িয়ে পেেড়ছে, যেখানে দেখা যাচ্ছে কলারোয়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব চাওয়া সাঈদ, জনি ও শাকিল বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটিতে সরকারি জমিতে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কাদাকাটি হলদেপোতা টু তেঁতুলিয়া সড়কের মোড়ে সরকারি খাস জমি দখল নিয়ে ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে।
হলদেপোতা মোড়ের পূর্বপাশে সড়কের জমি দখল নিয়ে কাদাকাটি গ্রামের মৃত উপেন্দ্র মন্ডলের পুত্র সুকুমার মন্ডল দীর্ঘ ১৫/২০ দিন ধরে পিলার করে পাকা ঘর নির্মানের কাজ করে আসছেন। প্রকাশ্যে সরকারি জমি দখল নিয়ে ঘর নির্মানের ঘটনায় এলাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুকুমার মন্ডল সাংবাদিকদের জানান, তার রেকর্ডীয় জমি খাস করে নয়নজোল হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেই জমিতে ঘর নির্মান করায় কোন অপরাধ হতে পারেনা। কাদাকাটি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মুকিত জানান, বিষয়টি আমার জানানেই। খোজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতারী পরোয়ানার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান, এএসআই আসলাম ও কামরুল ইসলাম অভিযান চালিয়ে বন আইনে মামলা নং ৪০/০৮ (মোংলা) এ ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের জেল মাথায় নিয়ে পলাতক বল্লভপুর গ্রামের আঃ গফুর কারিগরের পুত্র রহমানকে গ্রেফতার করেন। এসআই প্রদীপ কুমার সানা ও এএসআই কামরুল পৃথক অভিযানে সিআর ৩৮০/১৭ এর আসামী খলিসানী গ্রামের আঃ রহিম গাইনের পুত্র মিঠুনকে গ্রেফতার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ল’ কলেজের ইফতার মহফিল ও পরিচালনা পর্ষদের সভা

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ল কলেজের ইফতার মহফিল ও পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ল কলেজ মিলনায়তনে ইফতার মহফিল ও পরিচালনা পর্ষদের সভা সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক ইফতেখার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার, পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সবুর, সদস্য আব্দুল হামিদ, ডা. বিপীন বিহারী, কলেজের প্রভাষক এড. অরুণ কুমার ব্যানার্জি, এড. শেখ সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কলেজের প্রভাষক এড. রেজওয়ান উল্লাহ সবুজ, এড. শহীদ হাসান, এড. হোসনে আয়া, এড. মুনির উদ্দীন, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. লাকী ইয়াসমিন, এড. আজমীর হোসাইন রোকন, ল স্টুডেন্টস ফোরামের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন সাজু, নব নির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest