সর্বশেষ সংবাদ-
সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশ

নুরনগরে দুই অবুঝ শিশু ফিরে পেতে চায় মাকে

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরের দুই অবুঝ শিশু ফিরে পেতে চায় তাদের মাকে। ঘটনার সূত্রে জানা যায় শিশু দুটিকে রেখে তাদের মা দির্ঘদিন পিত্রালয় থেকে না ফেরায় দিশাহীন হয়ে পড়েছে শিশু আবু তালহা ও আয়েশা সহ তাদের পিতা পল্লি চিকিৎসক মোঃ আইয়ুব হোসেন। এই প্রতিবেদককে পল্লি চিকিৎসক মোঃ আইয়ুব হোসেন জানান মোছাঃ শাহানারা বেগম পিতাঃ মোঃ আমানত সরদার রামজীবনপুর,নুরনগর,শ্যামনগর, সাতক্ষীরা বর্তমান ঠিকানা যশোরস্থ বেজ পাড়া তালতলা এর সাথে শ্যামনগর উপজেলার নুরনগরের রামচন্দ্রপুর গ্রামের মৃত আঃ বারী ঢালীর ছেলে আইয়ুব হোসেন ২০০৫সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পর তাদের সংসারে একে একে তিনটি সন্তান জন্ম গ্রহন করে। বড় মেয়ে আজমিরা (১১),ছেলে আবু তালহা (৭) ও মেয়ে আয়শা (৫)। দীর্ঘ ১২/১৩ বছর সংসার করা কালীন কয়েক বার পারিবারিক কলহের জের ধরে সে বাবার বর্তমান বাড়ী বেজ পাড়ায় চলে গিয়েছিল। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে ফিরিয়ে এনে এক পর্যায় ভালই চলছিল তাদের সংসার। গত তিন মাস আগে হঠাৎ স্বামী সংসার ও সন্তানদের ফেলে রেখে আবারও চলে যায় বাবার বাড়ী যশোরে। এদিকে আইয়ুব হোসেন তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েন এবং বিভিন্ন ভাবে তার শশুর সহ স্ত্রীর সাথে যোগাযোগ করতে চাইলে তার স্ত্রী সাফ জানিয়ে দেয় সে আর ফিরে আসবে না। এর মধ্যে মাস খানেক আগে বড় মেয়েকে ফুসলিয়ে যশোরে নিয়ে রেখেছে বলে জানান তিনি। অবুঝ শিশু দুটি পিতার কাছে আছে এবং প্রতিনিয়ত মায়ের ফিরে আসার পথচেয়ে বসে থাকে। পল্লি চিকিৎসক মোঃ আইয়ুব হোসেন সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন আমি একজন ধর্মভিরু মানুষ আমার স্ত্রীকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলতাম, ইসলামিক শরিয়াহ মোতাবেক পর্দা করে চলতে বলতাম সে আমার কথা না মানায় আমাদের সাংসারিক জীবনে কলহ হত। তিনি আরও বলেন সমাজে নারী নির্যাতনের ঘটনা শোনা যায় কিন্তু অনেক সময় পুরুষ নির্যাতন হলেও কথা বলার কেহ থাকেনা। এমতাবস্থায় সন্তানরা তাদের মাকে ফিরে পেতে চায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএডিসির বীজধান নিয়ে বিপাকে সাতক্ষীরার কৃষক

নিজস্ব প্রতিবেদক : কৃষি কর্মকর্তার পরামর্শে বোরো জাতের বীজ ধান নিয়ে বিপাকে পড়েছেন সাতক্ষীরার ঘোনা এলাকার কৃষকরা। এসএলএইট জাতের এই বীজ থেকে তৈরি বীজতলার চারা রোপন করে কৃষকরা পেয়েছেন নানা জাতের ধান। জমিতে কিছু ধান এরই মধ্যে পাকতে শুরু করেছে। কিছু ধানের শীষ বেরিয়েছে । আবার কিছু ধান এখনও থোড় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
কৃষকরা বলেন তাদের এলাকার উপ সহকারি কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন এই বীজ ক্রয়ের পরামর্শ দেন। এমনকি তার পারিবারিক দোকান ‘আল্লাহর দান ট্রেডার্স’ থেকে প্রতি কেজি চার শ’ টাকায় কৃষকরা এই বীজ ধান কেনেন। পরে তা থেকে তৈরি বীজতলার চারা ব্যবহার করে এখন তাদের মাথায় হাত উঠেছে। তারা বলেন এই ধান পেকে উঠলে তা এক সাথে কাটা যাবে না।
রোববার বিকালে এর প্রতিকার দাবিতে কৃষকরা সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে একটি স্মারকলিপি দিয়েছেন। নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন । ঘোনা এলাকার কৃষক মো. আনারুজ্জামান জানান জেলার অনেক কৃষক এভাবে প্রতারিত হয়েছেন। তারা এর প্রতিকার দাবি করেন।
জানতে চাইলে কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান এই বীজের সরবরাহকারী বিএডিসি। সাতক্ষীরার বিএডিসি অনুমোদিত ডিলারের কাছ থেকে এই বীজ সংগ্রহ করে তা গ্রামে এনে কৃষকদের দেওয়া হয়েছে। এই বীজের ধান চারায় কিছু সমস্যা দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন তিনি নিজেও বিএডিসির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন । তারাও সরজমিনে এসে ব্যবস্থা নেবেন বলে তাকে জানিয়েছেন। কৃষকরা প্রতারিত হয়েছেন বলে তিনি স্বীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহরে এমপি রবি’র উঠান বৈঠক

মাহফিজুল ইসলাম আককাজ : বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য নিয়ে জনগণের দোড় গোড়ায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সদরের ০৮ নং ধুলিহর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডে (সানা পাড়া) এলাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনাই পেরেছে দেশ থেকে ক্ষুধা দারিদ্র মুক্ত করে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়শীল দেশে পরিনত করতে। স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পদ্মাসেতু নির্মাণ কাজ চলমান, পায়রা সমুদ্র বন্দর স্থাপন, ছিটমহল সমস্যার সমাধান, সমুদ্র সীমানা বিজয়, বাংলাদেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিনত করা, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য স্বয়ংসম্পূর্নতা, আইসিটি খাতে ব্যাপক উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ সৃষ্টি, পাটের জীবন রহস্য আবিস্কার, শ্রমিকদের মজুরী বৃদ্ধি, ফ্লাইওভার নির্মান, জেলেদের খাদ্য সহায়তা প্রাদান, দারিদ্রতার হার নিম্নপর্যায়, যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচার, বয়স্ক ভাতা প্রদান, বিনা মূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ, মাতৃকালীন ভাতা প্রদান, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান, বিধবা ভাতা প্রদান, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথা পিছু আয় বৃদ্ধি, উচ্চশিক্ষার হার বৃদ্ধি, গরীব শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, প্রতিবন্ধী ভাতা প্রদান, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান, দেশের বিভিন্ন জেলায় শিশু পার্ক নির্মাণ, গ্রামীণ রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মাণ, মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধি, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ইন্টারনেট ব্যাবস্থা, একটি বাড়ি একটি খামার প্রকল্প, কর্ম সংস্থান বৃদ্ধি, কৃষিতে সফলতা, জঙ্গী ও সন্ত্রাস দমনে সফলতা, এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চলমান, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, বঙ্গবন্ধু হত্যার বিচার, সারা দেশব্যাপী বিদ্যুৎ উন্নয়ন ও ক্রীড়াঙ্গনে সফলতাসহ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা বলে শেষ হবেনা। ২০১৪ সালে সরকারের ধারাবাহিকতা বজায় রেখে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল বলেই আজকে স্বপ্নের পদ্মা সেতুসহ দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়ন সম্ভব হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে।’
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুখসানা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ভৈরব সরকার, আনন্দ কুমার, ইউপি সদস্য আনিছুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পিএন হাইস্কুলের কার্যকরী পরিষদের সভা

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় স্কুলের হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রাক্তন যুগ্ম সচিব শেখ শাফী আহমাদের সভাপতিত্বে সভায় কোরআন তেলোয়াত করেন শিক্ষক প্রতিনিধি শেখ হাফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, রেহেনাজ পারভীন, শিক্ষক প্রতিনিধি শেখ হাফিজুল ইসলাম, শংকর প্রসাদ ঘোষ, রাবেয়া খাতুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকার। সভায় সর্বসম্মতিক্রমে শেখ আলাউদ্দীনকে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করা হয়। সভায় বিদ্যালয়ের উন্নয়ন কল্পে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

তরিকুল ইসলাম লাভলু : কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবাসহ একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী উপজেলার নিজদেবপুর গ্রামের নুর মোহাম্মদ তরফদারের পুত্র শিমুল হোসেন (২৮)। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুবীর দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার এস আই মামুনুর রহমান ও এ এস আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযান চালিয়ে উপজেলার নরহরকাটি গ্রাম থেকে ২০পিচ ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। উক্ত ঘটনায় কালিগঞ্জ থানার এস আই মামুনুর রহমান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ০৬/১৮। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমার হেলথ ডটকমের মতবিনিমিয় সভা

তরিকুল ইসলাম লাভলু : বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৮ উপলক্ষে বাংলাদেশের একমাত্র স্বাস্থ্যবিষয়ক পূর্ণাঙ্গ অনলাইন পোর্টাল, আমার হেলথ ডটকম শনিবার এক ‘মতবিনিময়সভা ও মিট দ্যা প্রেস’এর আয়োজন করে। আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল‘নিশ্চিত হোক সবার স্বাস্থ্যসেবা’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সবার জন্য সর্বত্র। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি বলেন-আমাদের মেধাআছে, তারুন্য আছে, এ মেধা, তারুণ্য দিয়ে আমরা অভিষ্ঠলক্ষ্যে পৌঁছাতে পারবো। সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে তিনি এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাইকিয়াট্রি ও এসডি স্বাস্থ্য অধিদপ্তরে সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জিল্লুর রহমান খান। প্রবন্ধ উপস্থাপক সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে গবেষণালবদ্ধ প্রবন্ধ উপস্থাপনকরেন। এ প্রবন্ধের উপর পর্যালোচনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিস ল্যাবরেটরি উন্নয়ন প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,আজকাল রোগের চিকিৎসা হচ্ছে কিন্তু রোগির চিকিৎসা হচ্ছেনা। তিনি প্রবন্ধ উপস্থাপককে সাধুবাদ জানিয়ে প্রবন্ধে উপস্থাপিত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরার ক্ষেত্রে বাধা বিপত্তিগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে দেশের নীতি-নির্ধারকদের সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার স্বাস্থ্য খাতের ধারাবহিক উন্নয়নের প্রশংসা করেন এবং একই সাথে অঞ্চল ভেদে স্বাস্থ্য খাতের অর্থ বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান। তাঁরমতে, শহরের একজনের জন্য যে পরিমান অর্থ বরাদ্দ প্রয়োজন প্রত্যন্তঅঞ্চলের মানুষটির জন্য প্রয়োজনতার চেয়েও বেশি অর্থ।কারণ গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা নিতে হলে তাকে জেলা বা রাজধানীতে আসতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরে সমন্বয় ও সহায়তা কেন্দ্রর জাতীয় পরামর্শক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্যে- ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সবারজন্য সর্বত্র’। আমরা যদি একটু গভীরভাবে ভাবি তাহলে বলবো চিকিৎসা ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ প্রত্যেক জায়গা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নয়।
হেলথ এন্ড হোপহাস পাতালের ম্যানেজিং ডিরেক্টর জনাব লেনিন তাঁর বক্তব্যে বলেন-স্বাস্থ্য খাতে যে বরাদ্দ এতে শুধু সরকারি খরচে সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য দরকার এ খাতে বরাদ্দ বাড়ানো। তিনি দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে হেলথ কার্ড সুবিধা প্রদান করার বিষয়ে সংশ্লিষ্ট নীতি নির্ধারকগনের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়াও দেশ বরেণ্য চিকিৎসক সার্জন গবেষণা বিজ্ঞানী এবং বিভিন্ন শাখার উচ্চ পর্যায়ের চিকিৎসকবৃন্দসহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। আমার হেলথ ডটকম এর সম্পাদক ডা. অপূর্ব পন্ডিত এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের সমাপনীতে মনোমুগ্ধকর দেশাত্বকবোধক গানের আয়োজন হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে কর্মসৃজন প্রকল্পের কাজের উদ্বোধন

তরিকুল ইসলাম লাভলু : কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ৪০ দিনের প্রকল্পের কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। রবিবার সকাল ৭ টায় শ্রমিকদের সাথে কাজ করার মাধ্যমে কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফেরদাউস মোড়ল, মুন্সী মশিউর রহমান পলাশ, খলিলুর রহমান, কাজী হাফিজ উদ্দীন বাবুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মৌতলা ইউনিয়নের জলবদ্ধতা দূরিকরনের জন্য ৪০ দিনের প্রকল্পের মাধ্যমে পিরোজপুর টু মৌতলার খালটি পূণ: খনণ করা হচ্ছে। খালটি পূণ: খনন করে খালটিকে দৃশ্যমান করার জন্য মৌতলা ইউনিয়ন পরিষদ কাজ করে যাচ্ছে। খালটি সম্পূর্ন ভাবে খনণ করতে পারলে মৌতলা ইউনিয়ন আগামী বর্ষা মৌসুমে জলবদ্ধতা থেকে বাঁচতে পারবে বলে উপস্থিত সকলেই আশাবাদী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পিস্তল সহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় বিদেশী পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ কুদ্দুস ফকির (৫০) নামে এক অস্ত্র ব্যাবসায়িকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। রোববার সন্ধ্যায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের লাউতাড়া গ্রাম থেকে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। কুদ্দুস ফকির খাজরা ইউনিয়নের লাউতাড়া গ্রামের মৃত এলাহী ফকিরের ছেলে। খাজরা ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, র‌্যাব সদস্যরা বিদেশী পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ কুদ্দুস ফকির নামে এক অস্ত্র ব্যাবসায়িকে আটক করেছে। সে দীর্ঘদিন এলাকায় অস্ত্র কেনাবেচা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত বলে তিনি জানান। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, র‌্যাব সদস্যরা অস্ত্রসহ একজনকে আটক করে নিয়ে গেছে শুনেছি। বিস্তারিত পরে বলতে পারবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest