সর্বশেষ সংবাদ-
সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশ

সাতক্ষীরায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : “ বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনারই উদ্ভাবন, সমাজসেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ২০১৭-১৮ অর্থবছরের (পূর্বের অতিরিক্ত) বরাদ্ধ প্রাপ্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা প্রমুখ। ২০১৭-১৮ অর্থবছরের (পূর্বের অতিরিক্ত) বরাদ্ধ প্রাপ্ত ৮শ ২৯ জন ব্যক্তিকে বয়স্ক ভাতা, ৩শ’৩৮ জন বিধবা ও স্বামী নিগৃহীতা ব্যক্তিকে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা ও ১শ’৭৬ জন ব্যক্তিকে প্রতিবন্ধী ভাতার বই ভাতাভোগীদের মাঝে বিতরণ করা হয়। সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ১৩ শ’৪৩ জন ভাতাভোগীর মাঝে এ বই বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে জামায়াতের নেতা-কর্মীসহ আটক ৬৪

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জামায়াতের দুই নেতা-কর্মীসহ ৬৪ জন আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পযর্ন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা ৮ জন, কালিগঞ্জ থানা ১০ জন, শ্যামনগর থানা ১২ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৬ জন, পাটকেলঘাটা থানা পুলিশ ৬ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিয়ার পূর্ব ঘৌটায় রাসায়নিক হামলা, নিহত ৭০

সিরিয়ার পূর্ব ঘৌটায় দৌমা শহরে বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। উদ্ধারকর্মী ও চিকিৎসকদের বরাতে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী বা হোয়াইট হেলমেটস দাবি করেছে সরকারি বাহিনীই এই হামলা চালিয়েছে। তাদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এখন পর্যন্ত কোনও স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা এই হামলার সত্যতা যাচাই করেনি। সিরিয়ার সরকার এই অভিযোগকে ‘সাজানো’ বলেছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, তারা উদ্ভূত এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।  তারা জানায়, সরকার রাসায়নিক হামলা চালালে এর মিত্রদেরও দায়ী করতে হবে।  এক বিবৃতিতে তারা বলেন, আসাদ সরকার এর আগেও নিজেদের নাগরিকের ওপর রাসায়নিক হামলা চালিয়েছে।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, সম্প্রতি সিরীয় যুদ্ধবিমানের হামলায় ১১ জন রাসায়নিক হামলার শিকার বলে আলামত পেয়েছেন তারা। তাদের মধ্যে পাঁচজনই শিশু। তবে কোনও নিহতের কথা জানায়নি বিদ্রোহী বা মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাটি।

পূর্ব ঘৌটায় ২০১১ সালে প্রথম সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এটাই ছিল বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি। গত এক মাসের লাগাতার হামলার পর সেখান থেকে পালানো শুরু করে বিদ্রোহীরা। ১৮ ফেব্রুয়ারি আক্রমণ শুরু করা আসাদ বাহিনী এলাকাটিতে বিদ্রোহীদের প্রতিরোধ প্রচেষ্টাকে তিন অংশে বিভক্ত করে দিতে পেরেছিল। তাদের হামলায় তখন প্রায় ১ হাজার ৬০০ মানুষ প্রাণ হারিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আত্মসমর্পণ করলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা

ঘুষ নেওয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা শেষ পর্যন্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, ৭২ বছর বয়সী সাবেক এই শ্রমিক নেতাকে জেলে যেতেই হচ্ছে।

তবে প্রথম তিনি আদালতের আদেশ প্রত্যাখ্যান করেছিলেন। পরে তিনি স্টিল শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয়ে শ্রমিকদের নিয়ে অবস্থান নেন। সেখানেই তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করার ঘোষণা দেন।

লুলা এ সময় শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আইনের ঊর্ধ্বে নই। আমি যদি আইনে বিশ্বাস না করতাম, তাহলে রাজনীতি করতে আসতাম না।’

সাও পাওলোর কাছের নিজ শহরের শ্রমিকদের কার্যালয় থেকে বেরিয়ে হেঁটে সাবেক এই প্রেসিডেন্ট পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন।

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘুষ নেওয়ার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে তাঁকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে আদালত তা খারিজ করে লুলাকে কারাগারে যাওয়ার আদেশ দেন।

লুলা দাবি করেন, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ রায় দেওয়া হয়েছে। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যাতে অংশগ্রহণ করতে না পারেন, তাই এমনটা করা হয়। তবে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে লুলা সবচেয়ে এগিয়ে আছেন বলে এক জরিপে জানা যায়।

২০১৬ সালে এক মামলার রায়ের পরিপ্রেক্ষিতে ব্রাজিলের আদালত আদেশ দেন, প্রথম আপিল খারিজ হওয়ার পর আসামিকে কারাগারে যেতে হবে। লুলার মামলার ক্ষেত্রেও তাই করা হয়েছে।

সমুদ্রতীরে অ্যাপার্টমেন্ট করার জন্য প্রায় ১১ লাখ ডলার ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হলে গত জুলাইয়ে তাঁকে নয় বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। লুলা এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। এ বছরের জানুয়ারিতে আদালত তা খারিজ করেন এবং সাজার মেয়াদ বাড়িয়ে ১২ বছর করা হয়।

লুলা ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির হ্যাটট্রিক, বার্সেলোনার জয়
স্প্যানিশ লা লিগা শিরোপার পথে আরো এক পা এগিয়ে গেল বার্সেলোনা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হ্যাটট্রিকে লেগানেসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।
শনিবার রাতে এই জয়ের ফলে লা লিগায় টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে বার্সেলোনা। এর আগে এই কৃতিত্ব  দেখিয়েছিলো রিয়াল সোসিয়েদাদ।
কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর ২৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। বাঁকানো ফ্রি-কিকে বল জালে পাঠান লিওনেল মেসি। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ফিলিপে কৌতিনিয়োর বাড়ানো বল ধরে দুই জনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। ৮৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। উসমান দেম্বেলের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে গোলরক্ষকের উপর দিয়ে জালে ঠেলে দেন তিনি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ধর্ষণ’ নিয়ে ঠাট্টা করা হয়েছিল

প্রিয় দর্শক, আজ একজন অভিনেত্রী হয়ে নয়, একজন নারী হিসেবে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন কয়েকদিন আগে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে ‘ধর্ষণ’ নিয়ে ঠাট্টা করা হয়েছিল। বিষয়টি হাসি তামাশা করার নয়।

সঞ্চালিকা যেভাবে প্রশ্ন করলেন অতিথিকে আর তিনি যেভাবে উত্তর দিলেন তাতে মনে হলো আমরা যেন বোকার স্বর্গে বাস করছি। পরবর্তীতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এবং বিভিন্ন মিডিয়ায় প্রচার হতে শুরু করলো। পুরো বিষয়টি একজন নারী হিসেবে মেনে নেয়া ছিল পীড়াদায়ক।

আমরা চলচ্চিত্রে নানানরকম অভিনয় করে দর্শককে বার্তা দিয়ে থাকি। যাতে ভালো-মন্দ দুটোই থাকে, শেষে জয় হয় ভালোর; পরাজয় ঘটে মন্দের। সেসব ইতিবাচক বার্তা তুলে না ধরে সমাজের নেতিবাচক দিকগুলো টক-শোতে এনে শুধু একজন বা দুজনকে নয় পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে।

শুধু আমার নয়, অন্যান্য অনেকের ভক্ত, দর্শক বিষয়টি মেনে নিতে পারেনি, সকলেই যার যার অবস্থান হতে প্রতিবাদ জানিয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের সঙ্গে সুর মিলিয়ে এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছি।

আমি প্রত্যাশা করবো এ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলে ভবিষ্যতের কোন একটি পর্বে এ ধরনের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেবেন।

আপনাদেরই প্রিয় মৌসুমী।

(ফেসবুক থেকে সংগৃহীত)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের উদীয়মান ১০ তরুণের একজন বাংলাদেশি

শান্তি ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সারা বিশ্ব থেকে উদীয়মান ১০ তরুণ নেতাকে পুরস্কৃত করতে চলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ১০ জনের মধ্যে রয়েছেন বাংলাদেশের তানজিল ফেরদৌস। আগামী ২ মে ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২৪ বছর বয়সী তানজিল সম্পর্কে বলা হয়েছে, তিনি বাংলাদেশের কমিউনিটি পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। ব্যক্তিগতভাবেও তিনি তার দেশে জেন্ডার বৈষম্যকে চ্যালেঞ্জ করে চলেছেন। তানজিল ২০১৫ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামভিত্তিক ‘ভলানটিয়ার্স ফর বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি। বাংলাদেশের বৃহত্তম এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এখন পর্যন্ত কয়েক শ তরুণকে যুক্ত করে সমাজ উন্নয়নমূলক বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে। তানজিলসহ ২০১৮ সালে আর যারা এই পুরস্কার পাচ্ছেন তারা হলেন— ইরাকের সারা আবদল্লাহ আবদুল রহমান, ইন্দোনেশিয়ার দিওভিও আলফাত, তুরস্কের এস সিফতিসি, লিথুয়ানিয়ার জিনা সালিম হাসান হামু, পাকিস্তানের দানিয়া হাসান, নরওয়ের ন্যান্সি হার্জ, দক্ষিণ আফ্রিকার ইসাসিফিনকসি দিঙ্গি, পানামার রোজ রোড্রিগেজ ও তাজিকিস্তানের ফিরুজ ইয়োগবেকভ। যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত ব্যুরোর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তানজিল মনে করেন কমিউনিটি পর্যায়ে কাজে তরুণদের যুক্ত ও উদ্বুদ্ধ করার মাধ্যমে তাদের চরমপন্থি কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। বর্তমানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন। জাগো ফাউন্ডেশনের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ৫০০ শিশুর নিরাপদ আশ্রয় গড়ে তুলতে তিনি সাহায্য করেছেন। কিশোরী ও নারীদের আগামীতে নেতৃত্বে আনতে তাদের সক্ষমতা তৈরিতে কাজ করছেন তানজিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোলে আবুল কালামের প্রজনন কেন্দ্রে ছাগলের মুল্য দেড় লক্ষ টাকা

মো. রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: প্রজনন ছাগল পেলে প্রতিদিন আয় হয় ৩ থেকে ৪ হাজার টাকা। এমন একটি পরিবার এর সন্ধান মিলেছে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর রেল লাইন এর বস্তিতে। আবুল কালাম এর বাড়িতে প্রজনন কাজে নিয়োজিত আছে ৮টি দেশি বিদেশি জাতের ছাগল। পালিত প্রজনন ছাগলের সর্বোচ্চ বড়টির মুল্য দেড় লক্ষ টাকা আর প্রকার ভেগে ৮০ হাজার ৬০ হাজার ও সর্বনি¤œ ৫০ হাজার টাকা মুল্য।
শনিবার বেলা সাড়ে ৪ টার সময় আবুল কালামের বস্তিতে যেয়ে দেখা যায় ৮টি ছাগলের তদারকি করছে সে এবং তার পরিবার। আবুল কালাম বলেন বেনাপোল পোর্ট থানা ও শার্শা এলাকায় যারা ছাগল পালে তারা প্রজননের সময় হলে আমার কেন্দ্র আসে। কারন আমার এখানে সব থেকে বড় জাতের ছাগল। আমি ভারত থেকে তোতা জাতের ছাগলটি ভারতীয় টাকায় ৮০ হাজার রুপীতে ক্রয় করেছি। বর্তমানে ছাগলটির মুল্য প্রায় দেড় লক্ষ টাকা। তিনি বলেন সে ৩০ বছর যাবত এ ব্যবসা করছে। তার পরিবারের ১২ সদস্যর ভরন পোষন চিকিৎসা সহ অন্যান্য খরছ এই ছাগল থেকে আয় হয়। বড় ছাগটির প্রজনন ফি ৫ থেকে ৭ শ’ টাকা। আর অন্যান্য ছাগলের প্রজনন ফি ৩ থেকে ৫ শত টাকা।

আবুল কালাম বলে সকাল থেকে ছাগলের পিছনে তার সময় কাটে। ছাগলের খাবার সপ্তাহে ১ দিন গোছল সহ প্রজনন কাজে তাকে এ সময় ব্যয় করতে হয়। তবে তার সাথে তার পরিবারের সদস্যরা ও তাকে সময় দেয়। আবুল কালামের ভাষ্য ছাগলগুলো খুব দুর্দান্ত। তাদের ঠেকাতে সব সময় শক্তি প্রয়োগ করতে হয়। ঘর থেকে বের করতে খুব শক্তি প্রয়োগ করা লাগে। দুইজন মিলে একটি ছাগলকে ঠেকিয়ে রাখা খুব কষ্ট। প্রতিদিন ৮ টি ছাগলের পিছনে এক থেকে দেড় হাজার টাকা খাবার খরছ হয় বলে কালাম জানান।

এলাকার জনসাধান জানায় আবুল কালামের প্রজনন ফার্ম থেকে ছোট ছাগলের প্রজনন দিয়ে বড় বড় বাচ্চা পাওয়া গেছে। যদিও ঐ ফার্মের ছাগলের মত অত বড় হয় না। তবে দেশী ছোট জাতের ছাগলের থেকে অনেক বড় ছাগল হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest