সর্বশেষ সংবাদ-
সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশ

স্বাস্থ্য সুরক্ষায় দুধ অবশ্যই ফুটিয়ে খেতে হবে

দুধ কাঁচা খাওয়া ভাল নাকি ফুটিয়ে খাওয়া ভাল, এ নিয়ে নানা মুনির নানা মত। নিজেদের আঙ্গিকে এটিকে ব্যাখ্যাও দিয়ে থাকেন। যে যাই বলুক সরাসরি গোয়ালঘর বা খামার থেকে আসা কাঁচা দুধ না ফুটিয়ে খেতে কঠোরভাবেই নিষেধ করছেন বিশেষজ্ঞরা। এতে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি। ফলে কাঁচা দুধ অবশ্যই ফুটিয়ে খেতে হবে।

বিশেষজ্ঞদের মতে, কাঁচা দুধে অনেকরকম রোগজীবাণু বাসা বাঁধে। সরাসরি খামার থেকে আনা দুধ খেলে সেই জীবাণু শরীরের নানা ক্ষতি করতে পারে। দুধ ফোটালে উচ্চ তাপমাত্রায় সেই সব জীবাণু মরে যায়। এখন আমরা যে প্যাকেটের দুধ কিনি, তা পাস্তুরাইজড।

পানীয় জীবাণুমুক্ত এবং সংরক্ষণের পদ্ধতির নাম পাস্তুরাইজেশন। বিশেষ পদ্ধতিতে উচ্চ তাপমাত্রায় পাস্তরাইজেশন করা হয়। প্যাকেটের দুধও ফুটিয়ে খাওয়াই ভাল, এমনটাও মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ পাস্তরাইজেশন পদ্ধতিতে দুধ একশো শতাংশ ব্যাকটেরিয়া মুক্ত করা সম্ভব হয় না।

নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স বিভাগের অধ্যাপকদের কথায়, না ফোটানো দুধে ই-কোলাই, সালমোনেল্লার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া বাসা বাঁধে। এই ব্যাকটেরিয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমিয়ে দেয়। বিশেষত গর্ভবতী মহিলা, শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে সব সময় দুধ ফুটিয়ে খেতে বলেন চিকিৎসকেরা।

বায়োটেকনোলজির বিশেষজ্ঞেরা জানান, দেখা গেছে কাঁচা দুধ তো বটেই, এমনকি পাস্তরাইজড দুধেও নানা রকম মাইক্রোব্যাকটেরিয়া জন্মায়। তাদের মধ্যে রয়েছে, সিউডোমোনাস (৬৪-৫৩.৮ শতাংশ), মাইক্রোকক্কাস (৮.২ শতাংশ), এনটারোব্যাকটর (৯.৮ থেকে ২.৬ শতাংশ), ব্যাসিলাস (৬.৬ থেকে ২.৬ শতাংশ), ফ্ল্যাভোব্যাকটর (১.৬ থেকে ১.৩ শতাংশ)।

জাপানের ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানাচ্ছেন, পাস্তরাইজেশন পদ্ধতিতে দুধ জীবানুমুক্ত করতে গিয়ে উচ্চ তাপমাত্রায় ফোটানো হয়, ফলে দুধের পুষ্টিগুণ নষ্ট হয়। তাই বর্তমানে, এই পদ্ধতিতে দুধ একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফোটানো হয় এবং ধীরে ধীরে সেটাকে ঠাণ্ডা হতে দেওয়া হয়।

তাই গবেষকদের মত, প্যাকেট দুধ দোকান থেকে কিনে এনে কিছু সময় হলেও সেটাকে ফোটান। যদি কোনও জীবাণু থেকেও থাকে, ফোটালে সেই সম্ভাবনা দূর হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘শিশু ধর্ষণকারী’ নিহত
যশোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলামিন ওরফে বাবু নামে এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার ভোরে সদর উপজেলার খোলাডাঙ্গা-মণ্ডলগাতী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলামিন খোলাডাঙ্গা কলোনিপাড়ার মৃত আবু কালামের ছেলে। তার বিরুদ্ধে শহরতলীর চাঁচড়া দক্ষিণ পাড়া এলাকার আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ছিলো।
র‌্যাব জানিয়েছে, সোমবার ভোর রাতে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল মণ্ডলগাতী পৌঁছায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা আশপাশে তল্লাশি চালিয়ে রাস্তার পাশে এক ব্যক্তিকে অস্ত্রসহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যাটে সুনীল নারিনের তাণ্ডবে কলকাতার কাছে কোহলিদের পরাজয়

আইপিএলের তৃতীয় ম্যাচে সুনীল নারিনের ব্যাটিং তাণ্ডবে বিরাট কোহলির বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এর আগে ডি ভিলিয়ার্স-ম্যাককালামের ব্যাটে ভর করে ১৭৬ রানের স্কোর দাঁড় করায় কোহলির দল। তাড়া করতে নেমে ভয়ঙ্কর রুদ্র মূর্তি ধারণ করেন সুনীল নারিন। যুজবেন্দ্র চাহালের প্রথম বলে চার ও দ্বিতীয় বলে ছক্কা হাঁকান। ৫ ছক্কা ও ৪ চারে পঞ্চম ওভারেই পেয়ে যান ফিফটি।

গত মৌসুমে এই বেঙ্গালুরুর বিপক্ষেই ১৫ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন। আজ অবশ্য ফিফটি ছুঁতে ১৭ বল লেগেছে তাঁর। আইপিএল ইতিহাসের চতুর্থ দ্রুততম। নারাইনের এনে দেওয়া ঝড় যে অনেক এগিয়ে দেয় নাইট রাইডার্সদের। এরপর নিতিশ রানা (২৫ বলে ৩৪) ও অধিনায়ক দিনেশ কার্তিক (২৯ বলে ৩৫*) ঠিকই ঠান্ডা মাথায় নিজেদের কাজটা করেছেন।

এর আগে ২৭ বলে ৪৩ রান করে ব্রেন্ডন ম্যাককালাম দারুণ শুরু এনে দিয়েছিলেন বেঙ্গালুরুকে। ৫ ছক্কায় ২৩ বলে ৪৪ রান করে রানটা দুই শর দিকে নিয়ে যাচ্ছিলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু বিরাট কোহলির স্বভাববিরুদ্ধ ৩৩ বলে ৩১ রান অনেকটাই পিছিয়ে দিয়েছে তাঁর দলকে। শেষ দিকে মনদীপ সিংয়ের ১৮ বলে ৩৭ রানেই লড়াকু ১৭৬ রানের স্কোর পেয়েছিল বেঙ্গালুরু। কিন্তু নারাইন-ঝড়ে সেটা মামুলি হয়ে গেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বৈঠকের প্রস্তাব সরকারের

কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছে সরকার। আজ সোমবার (৯ এপ্রিল) সকাল ১১টায় আন্দোলনকারীদের নেতৃত্বের সঙ্গে বৈঠকের এই প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহঙ্গীর কবির নানক।

রবিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে এ প্রস্তাব দেন।
নানক বলেন, দীর্ঘ সময় ধরে চলে আসা কোটা ব্যবস্থা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে বলতে চাই, এই পরিস্থিতি আমাদের কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অবগত রয়েছেন। তিনি শিক্ষার্থী নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার নির্দেশ দিয়েছেন।
সোমবার সকাল ১১টায় সরকারের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকের প্রস্তাব জানিয়ে নানক বলেন, ‘সরকারের মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী ওবয়াদুল কাদেরকে আন্দোলনরত শিক্ষার্থী নেতাদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাদের আগামীকাল সকাল ১১টায় সরকারের সঙ্গে বৈঠকে আসার জন্য আহ্বান জানাচ্ছি।’
সরকারের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা কোথায় হবে, জানতে চাইলে সরকারের এই প্রতিনিধি বলেন, আলোচনা কোথায় হবে, তা পরে ঠিক করা হবে। এ সময় তিনি আরও বলেন, আমরা আশা করছি, আন্দোলনরত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাঙ্গনে ও ছাত্রাবাসের শিক্ষার্থীরা তাদের ছাত্রাবাসে চলে যাবেন।

উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রবিবার দুপুর ২টায় ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের পদযাত্রা শুরু হয়। পরে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে পদযাত্রাটি শাহবাগ মোড়ে আসে। বিকাল ৩টা থেকে সেখানেই অবস্থান নেন। এ সময় শাহবাগের আশপাশের সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান ধরে রাখলে রাত পৌনে ৮টার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে আটকও করে পুলিশ। এরপরই পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশের অ্যাকশনের পর শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও টিএসসি এলাকায়। সবশেষে তারা ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং বাসভবনে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদকের অনুসন্ধান মামলা কমেছে, বেড়েছে সাজা

গত এক বছরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও মামলার সংখ্যা কমেছে। তবে শাস্তির হার বেড়েছে। এই সময়ের মধ্যে প্রতিরোধ কর্মসূচির ওপর বেশি জোর দিয়েছে সংস্থাটি। দুদকের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সংস্থার বার্ষিক প্রতিবেদন তুলে দেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

ওই প্রতিবেদনে ২০১৭ সালে দুদকের কার্যক্রমের সার্বিক চিত্রের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, স্থলবন্দর কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, আয়কর বিভাগ, কাস্টমস ও ভ্যাট বিভাগসহ মোট নয়টি খাতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে সুপারিশ তুলে ধরা হয়।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, আগের বছরের তুলনায় দুদকে ৩৮ শতাংশ অভিযোগ বেশি এসেছে। যাচাই-বাছাইয়ের পর ৮ হাজার অভিযোগের মধ্য থেকে ৯৩৭টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে। আগের বছরের ৩৫৯টি মামলার বিপরীতে ২০১৭ সালে দুদক মামলা করেছে ২৭৩টি। তবে দুদকের মামলায় সাজার হার হয়েছে ৬৮ শতাংশ, যা আগের বছর ছিল ৫৪ শতাংশ।

২০১৭ সালে সর্বোচ্চসংখ্যক ২৪টি ফাঁদ মামলা পরিচালনা করেছে সংস্থাটি। ২০১৬ সালে গ্রেপ্তার ৩৮৮ জনের বিপরীতে ২০১৭ সালে দুদক গ্রেপ্তার করেছে ১৮২ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী। তাঁদের সংখ্যা ৮৪ জন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ২৫ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ১৩ জন, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ১০ জন এবং ব্যবসায়ী ও অন্যান্য পেশার ৫০ জন।

বার্ষিক প্রতিবেদন প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, গত বছর কমিশন অনুসন্ধানের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি অনুসরণ করে। তাই অনেক অভিযোগ এলেও অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছে কম। মামলা ও অভিযোগপত্র কমে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধনী এবং মামলা বা অভিযোগপত্রের গুণগত মান নিশ্চিত করার কারণে এ সংখ্যা কিছুটা কমেছে। যেনতেনভাবে একটি মামলা করে মানুষকে হয়রানির পথ বন্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাপকা-বেটা! এবার রোনালদোর ছেলের ‘বাইসাইকেল কিক’

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্তাসের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই চোখ জুড়ানো গোল ইতিমধ্যেই ফুটবল ইতিহাসে স্থান করে নিয়েছে। এটিকে বলা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের সেরা গোল। পর্তুগিজ সুপারস্টারের ‘বাইসাইকেল কিক’ দেখে স্তম্ভিত হয়ে গেছেন বিশ্বের অন্যতম সেরা গোলকিপার বুফন। সেই রোনালদোর ছেলেও কিন্তু বাবার চেয়ে কম যায় না!

রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের ফুটবল ক্যারিশমা এর আগে অনেকেবারই দেখেছেন ফুটবলপ্রেমীরা। ছোট্ট জুনিয়রের ফুটবল প্রেমের ছবি সোশ্যাল সাইটে বেশ কয়েকবার দেখা গেছে। এবার দেখল রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগোর বার্নাব্যুর দর্শকেরা। লা লিগার ম্যাচে আজ রবিবার মুখোমুখি হয়েছিল রিয়াল আর তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি ১-১ ড্র হয়।
তবে ম্যাচ শেষে দর্শকদের জন্য আসল বিনোদন অপেক্ষা করছিল। হঠাৎ নেমে পড়ে ক্রিশ্চিয়ানো জুনিয়র। বল নিয়ে বিভিন্ন কসরৎ করতে করতে হঠাৎ সেই ‘বাইসাইকেল কিক’! ঠিক তার বাবার মতো শূণ্যে লাফিয়ে উঠে হাওয়ায় ভাসতে থাকা বল দুর্দান্ত কিকে পাঠিয়ে দিল জালে! বার্তা সংস্থা এএফপির ক্যামেরায় ধরা পড়ল রোনালদো পুত্রের এই অসামান্য নৈপূণ্য। ফুটবলবিশ্বও যেন একটি বার্তা পেল, ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগ শেষে রাজত্ব করতে আসছে ক্রিশ্চিয়ানো জুনিয়র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল প্রার্থীর ওপর হামলা

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবগঠিত এস্পায়ার পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলার ঘটনা কমিউনিটিকে অবহিত করতে এস্পায়ার পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত শনিবার বিকালে পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার শিকার কাউন্সিলর প্রার্থী বলেন, নির্বাচনী প্রচারণার কাজ থেকে বিরত রাখতে আমাকে হত্যার উদ্দেশেই এই হামলা হয়েছে। আল্লাহ সহায় আমি বেঁচে গেছি। যেভাবে আমার মাথায় আঘাত করা হয়েছে আমার মনে হয়েছে আমি মারা যাচ্ছি।

সংবাদ সম্মেলনে এস্পায়ার পার্টির মেয়র প্রার্থী অহিদ আহমদসহ প্রায় সকল কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, কোনো ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না। জনগণ আমাদের সঙ্গে আছে। আগামী ৩ মে জনগণ তাদের রায়ের মাধ্যমে এর জবাব দেবে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন ও পুলিশের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয় এই ঘটনায় বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হামলা পর থেকে তাদের দলের প্রার্থীরা বিশেষ করে মহিলা প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবগঠিত এস্পায়ের সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন শুক্রবার বিকেল ৬টার দিকে তার নির্বাচনী এলাকা ওয়াপিংয়ের রিয়াডন হাউজে নির্বাচনী প্রচার কাজের জন্য গেলে সেখানে পেছন দিক থেকে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। পরে তিনি পুলিশ ও অ্যাম্বুলেন্স কল করলে তারা তাকে হাসপাতালে ভর্তি করে। সংবাদ সম্মেলনে আরো বলা হয় ওই প্রার্থীকে গত দুই সাপ্তাহ আগে ওয়াপিং মসজিদে লিফলেট বিতরণ করার সময় একজন যুবক হুমকি প্রদান করেছিল।

আহত কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে উক্ত ওয়ার্ডের এক প্রার্থীর নাম উল্লেখ করে বলেন, গত দুই সপ্তাহ আগে আমি ওয়াপিং মসজিদে লিফলেট বিতরণকালে ওই প্রার্থীর ভাই পরিচয়ে দিয়ে উক্ত মসজিদে লিফলেট বিতরণে বাধা প্রদান করেন এবং নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে হুমকি দেয়।

পরবর্তীতে আমি আমার দলের লিডারদের জানালে তারা আমাকে আবারও ওই ব্যক্তি বাধা দিলে পুলিশে ইনফর্ম করতে বলেন। তবে কে তাকে আঘাত করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ব্যক্তির মুখ কাপড়ে আবৃত্ত থাকায় আমি তাকে চিনতে পারিনি। তবে পুলিশ তদন্তে নিশ্চয় বের হয়ে আসবে।

উল্লেখ্য, আগামী ৩ মে ব্রিটেনজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা, আহত শতাধিক

কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে প্রায় ছয় ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখার পর চাকরিপ্রত্যাশী হাজারো তরুণকে লাঠিপেটা, রাবার বুলেট ও মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল ছুড়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে শতাধিক আহত হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। ব্যাপক পুলিশি অ্যাকশনের প্রতিবাদে আজ সোমবার থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

তবে শাহবাগে পুলিশের অ্যাকশনে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলেও একই সময় দেশের অন্যান্য জেলায়ও গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করে জেলাপর্যায়ের চাকরিপ্রত্যাশী তরুণ আন্দোলনকারীরা। রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কয়েক শ আন্দোলনকারী শিক্ষার্থী অবস্থান করছিল।

গতকাল রবিবার দুপুর আড়াইটা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে বিক্ষোভ করার সময় আন্দোলনকারীদের পুলিশ সরে যেতে বললেও তারা অনড় ছিল। জাতীয় সংসদের অধিবেশন থেকে এই আন্দোলনের দাবির ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছিল। কিন্তু সন্ধ্যার পরই আন্দোলনকারীদের ওপর চড়াও হয় পুলিশ। রাত ৮টার দিকে পুলিশের ব্যাপক অ্যাকশনে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।

পুলিশের কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও লাঠিপেটায় আন্দোলনকারীদের পাশাপাশি কর্তব্যরত কয়েকজন সংবাদকর্মীও আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত পাঁচজনকে আটক করেছে। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

একই দাবিতে গতকাল ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। রংপুরে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ। এরপর ব্যাপকভাবে লাঠিপেটা শুরু হয়। পৌনে ৮টার দিকে শাহবাগ মোড় থেকে পুলিশ একযোগে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। একই সঙ্গে চলে লাঠিপেটা। এ সময় আন্দোলনকারীরা চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান নেয়। শাহবাগ মোড়ের দক্ষিণ পাশে জাতীয় গণগ্রন্থাগারের উল্টো দিকে শাহবাগ থানার ফটকের সামনে দাঁড়িয়েও পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

একপর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা শাহবাগ মোড়সংলগ্ন পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। পুলিশি হামলার মুখে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের দিকে দৌড় দেয়। লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে গণগ্রন্থাগারের সামনে ঢাকা ট্রিবিউনের সংবাদকর্মী ফাহিম রেজা নূর, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফুর রহমান, ইউএনবির প্রতিনিধি ইমরান হোসেন, বাসসের প্রতিনিধি কামরুজ্জামান রেজা এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি তারেক হাসান নির্ঝর ও কালের কণ্ঠ’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান আহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest