সর্বশেষ সংবাদ-
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবারপুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারাদেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ : তিন ব্যবসায়ীকে জরিমানাশ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা : কৃষকের মাথায় হাতসংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকেরদক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুসাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ১৭ বিজিবি

ব্রিটিশ ২৩ কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া, বাড়ছে উত্তেজনা

রাশিয়ার পক্ষত্যাগী দুই গুপ্তচরকে বিষাক্ত নার্ভ অ্যাজেন্ট প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগে দু’দিন আগে দেশটির ২৩ কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাজ্য। এবার পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাজ্যের ২৩ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া।

শনিবার যুক্তরাজ্যের ২৩ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়ার পাশাপাশি রাশিয়ায় ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রমও স্থগিত করেছে মস্কো।

ব্রিটিশ রাষ্ট্রদূত ল্যরি ব্রিস্টোকে তলবের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মস্কোতে নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের ২৩ কূটনীতিককে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তাদের এক সপ্তাহের মধ্যে বহিষ্কার করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৪ মার্চ যুক্তরাজ্যের সলিসব্যুরিতে সের্গেই ও ইয়ুলিয়া স্ক্রিপালকে নার্ভ অ্যাজেন্ট প্রয়োগে ব্রিটেনের ‘ভিত্তিহীন’ এবং ‘উসকানিমূলক’ কাজের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

রাশিয়ার সাবেক দুই গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর গত সোমবার যুক্তরাজ্যের সলসবুরি শহরে নার্ভ অ্যাজেন্ট হামলা হয় বলে অভিযোগ লন্ডনের। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পক্ষত্যাগী সাবেক গুপ্তচরের ওপর নার্ভ অ্যাজেন্ট প্রয়োগের ঘটনায় রাশিয়াকে দায়ী করে এ ঘটনার ব্যাখ্যা চেয়ে মস্কোকে আল্টিমেটাম দিয়েছিলেন।

পরে ১৪ মার্চ রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাজ্য। গত ৩০ বছরের মধ্যে এ প্রথম এতসংখ্যক কূটনীতিককে একসঙ্গে বহিষ্কার ঘোষণা করে দেশটি। রুশ কূটনীতিকদের আগামী সাতদিনের মধ্যে ব্রিটেন ত্যাগ করতে বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইগারদের জন্য কোটি টাকার বোনাস

এক ম্যাচ জিতেই ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। অঘোষিত সেমিফাইনালে রূপ নেওয়া শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচটিতে ২ উইকেটের জয়ে নিদাহাস ট্রফির ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।

দলকে জিতিয়ে আবারও হিরো হয়ে গেছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। এমন আনন্দের মুহূর্তে টাইগার শিবিরে এলো আরও এক সুখবর। কোটি টাকার বোনাস!

ফাইনাল নিশ্চিত হওয়ায় ক্রিকেটারদের জন্য কোটি টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার এই বোনাসের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের অসাধারণ জয়ের পর দারুণ উচ্ছসিত তিনি। কোটি টাকার বোনাস ঘোষণার পাশাপাশি আরও বড় বোনাসের আগাম ঘোষণা দিয়ে রাখলেন তিনি।

নাজমুল বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে লড়াই করে, দেশের বাইরে ফাইনালে উঠে আসা আমাদের জন্য বিরাট ব্যাপার। গতকালের ম্যাচের পর খেলোয়াড়দের জন্য একটা বোনাস ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে এটাও বলা হয়েছে, সিরিজ এখনো শেষ হয়নি।

আসল খেলাটাই আগাম‌িকাল (রবিবার)। ওখানে যদি ভালোভাবে খেলতে পারে, তাহলে বোনাস আরও বাড়বে। আপাতত খেলোয়াড়দের জন্য এক কোটি টাকা ঘোষণা করা হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পল্লীমঙ্গল স্কুলে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় স্কুলের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুজিবর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন এস,এম,সি সদস্য মোঃ শাহ আলম হাসান শানু, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, নীলা চৌধুরী, মাহমুদুল হাসান খান চৌধুরী, সুজাতা রানী রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লক্ষী রানী রাহা, মনোতোষ কুমার দাঁ, অনিমা দাশ সহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন ৯ম শ্রেণির ছাত্র সাগর দাস ও উজ্জল ঘোষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষক আব্দুল হামিদ আল হাফিজ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন শিক্ষক আমিরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম দিনে মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে চিত্রাংকণ প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি : জাতির জনকের ৯৯তম জন্ম দিন উপলক্ষ্যে মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে চিত্রাংকণ প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন,স্কুলের উপাধ্যক্ষ সেলিনা খাতুন। শিক্ষিকা শিরিন শারমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রোজিনা খাতুন, সাথী দে, ফারহানা সিদ্দিকা। এছাড়া উপস্থিত ছিলেন, পূর্নদেবপালসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। চিত্রাংকণ প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা পৌর শাখার নির্বাহী কমিটির সভা

প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর সাতক্ষীরা পৌর শাখার কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শনিবার বেলা ১১টায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পৌর সভাপতি মোঃ আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ সম্পাদক মোঃ কিয়ামুদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আলিম সরদার। পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন, সহ-সভাপতি আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাফিজ অর্থ সম্পাদক খায়রুল আলম, মৎস্য ও প্রাণী সম্পাদক রনি খান, মহিলা সম্পাদিকা জোসনা খাতুন, হোসেন আলী, ডা: বিষ্ণুপদ সরকার সুমন, আবুল হাসান মোড়ল প্রমুখ। সভায় দলের সদস্য সংগ্রহ অভিযান, আঞ্চলিক কমিটি, সাংগঠনিক অগ্রগতি এবং জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রকে এসিড নিক্ষেপ ছাত্রীর

জামালপুর পৌরসভার রশিদপুর গ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রকে এসিড মেরেছে এক ছাত্রী। আহত ওই ছাত্রের নাম মাহমুদুল হাসান মারুফ (১৭)। এসিডে তার মুখমণ্ডল ও কাঁধ ঝলসে গেছে।

শুক্রবার আহত ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ওই ছাত্রী ভাবনা আক্তার রিয়া ও তার মা হাসি বেগম সুজেদাকে আটক করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রশিদপুর গ্রামের আহত মাহমুদুল হাসান মারুফ জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইলেকট্রনিকস টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র। একই গ্রামের বাসিন্দা ও ঝাউগড়া বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ভাবনা আক্তার রিয়া মাহমুদুল হাসান মারুফকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মারুফ সেটাতে সাড়া দেয়নি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মারুফ তার বন্ধু সাইফুলকে নিয়ে রিয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় রিয়া মারুফকে বাড়ির ভেতরে বৈদ্যুতিক লাইনের ত্রুটি ঠিক করে দিতে বলে। মারুফ দিনের বেলা এসে ঠিক করে দেবে বলে চলে যাচ্ছিল। এ সময় আকস্মিক মারুফের মুখে এসিড ছুড়ে মারে রিয়া। এরপর মারুফ চিত্কার দিয়ে দৌড়ে রশিদপুর বাজারে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মারুফের বাবা দুদু মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রশিদ

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য বিদ্যাপিঠ ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২ বছর মেয়াদী ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষ্যে গত ১৪মার্চ২০১৮ ইং তারিখে প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রম সংগঠিত হয়। ওই দিনে সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদকে সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর বিদ্যালয় পরিদর্শক গাজী মনিবুর রহমান স্বাক্ষরিত একটি অনুমোদন পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তড়িঘড়ি করে নিমমানের মালামাল দিয়ে বিনেরপোতা হাটের ঢালাই করতে গিয়ে তোপের মুখে চেয়ারম্যানের পলায়ন !

নিজস্ব প্রতিবেদক :
কোন প্রকৌশলীর উপস্থিতি বা পরামর্শ ছাড়াই গোপনে তড়িঘড়ি করে নিম্ন মানের ইট,খোয়া, বালি দিয়ে বিনেরপোতা বাজারের ঢালাই করতে গিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল। এসময় তার আরেক সহযোগী সদ্য ইউনিয়ন আওয়ামীলীগ থেকে বহিস্কৃত আব্দুল হান্নান মেম্বরকে গণধোলায় দিয়েছেন তারা। শনিবার দুপুরে ২টার দিকে লাবসা ইউনিয়নের বিনেরপোতা মাছবাজারে এ ঘটনা ঘটে।
বিনেরপোতা বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন বিনেরপোতা মৎস্য বাজার সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়ে। এবার বিনেরপোতা হাটের কাপেটিং রাস্তা হতে হাটের শেষ পর্যন্ত রাস্তা কংক্রিট ঢালাই নির্মাণের জন্য ৭টি প্রকল্পে মোট ১২লক্ষ ১৫ হাজার ৮৮৮ টাকা বরাদ্ধ দেন সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। কিন্তু উক্ত প্রকল্পগুলো বাস্তবায়নের শর্ত স্বাপেক্ষে গত ০৫ ডিসেম্বর১৭ তারিখে ২৮৭৭৭১৫ নং চেকে ১২লক্ষ ১৫ হাজার ৮৮৮ টাকা উত্তোলন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। অথচ টাকা উত্তোলনের ২ থেকে আড়াই মাস অতিবাহিত হলেও বিনেরপোতা হাটে ৭টি প্রকল্পের একটিও বাস্তবায়ন করা হয়নি। এঘটনায় স্থানীয় মেম্বর ও ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গত ২৫ ফেব্র“য়ারি পত্র-পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের। এঘটনায় ডিডিএলজি আব্দুল লতিফ খান ২৬ফেব্র“য়ারি ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান এবং অভিযোগ উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানাবেন বলে আশ্বাস প্রদান করেন। এঘটনায় ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ মানুষ ২৮ ফেব্র“য়ারী ’১৮ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। এঘটনায় প্রায় ৩ সপ্তাহ অতিবাহিত হলেও উর্দ্ধতন কর্তৃপক্ষের কোন দৃশ্যপদক্ষেপ না দেখে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তবে গত ১১ মার্চ ডিডিএলজি আব্দুল লতিফ খান জানান এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী তহমিনা খাতুন অবশ্য তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্র“তি দেন।
এদিকে উক্ত দুর্নীতিবাজ চেয়ারম্যানের পক্ষ নিয়ে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হন ৮নং ওয়ার্ডের মেম্বর আব্দুল হান্নান ও ০১ওয়ার্ডের মেম্বর রাম প্রসাদ। এবিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগ অবগত হয়ে মেম্বর আব্দুল হান্নানকে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতির পদ থেকে বহিস্কার করেন। এর জের ধরে নিজের দূর্নীতি ঢাকতে মেম্বর আব্দুল হান্নান ও রাম প্রসাদের সহযোগিতায় চেয়ারম্যান আব্দুল আলিম শনিবার দুপুরে গোপনে তড়িঘড়ি করে নিম্ন মানের ইট,খোয়া দিয়ে বিনেরপোতা বাজারের রাস্তা ঢালাই করার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও ব্যবসায়ীরা এক প্রতিবাদ করেন। এসময় চেয়ারম্যান আলিম তাদের তোপের মুখে পালিয়ে যেতে বাধ্য হলেও গণধোলায়ের শিকার হন মেম্বর আব্দুল হান্নান। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মেম্বর আসাদুজ্জামান, মেম্বর আরিজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। বক্তারা অবিলম্বে উক্ত দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বরাদ্ধ হওয়া সম্পূর্ণ অর্থ ব্যয় করে বিনেরপোতা বাজারের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। এঘটনায় শনিবার বিকাল ৪.৪০ মিনিটে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রিসিভ না করায় তা সম্ভব হয়নি।

১৭.০৩.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest