সর্বশেষ সংবাদ-
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবারপুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারাদেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ : তিন ব্যবসায়ীকে জরিমানাশ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা : কৃষকের মাথায় হাতসংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকেরদক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুসাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ১৭ বিজিবি

আশাশুনিতে ম্যাগনেটিভ পিলার উদ্ধার নিয়ে কৌতুহল !

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামে মাটি কাটার সময় ম্যাগনেটিভ পিলার উদ্ধার গুঞ্জন নিয়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে এলাকাবাসির মধ্যে। আসলে সেটি মূল্যবান ধাতব পিলার না কি কোন প্রতারক চক্রের পাতানো ফাঁদ এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। উত্তর বাইনতলা গ্রামের আমজেদ মোল্যার পুত্র কামরুল মোল্যা ওরফে কামু মোল্যা দিনমজুর দিয়ে তার ইজারা নিয়া জমিতে মাটি কাটানোর কাজ করাচ্ছিলেন। দিনমজুর মৃত মথুর কৃষ্ণ সরকারের পুত্র মাদার সরকার জানান, মাটি কাটার সময় মনিন্দ্র’র কোদালে শক্ত কিছুর আঘাতের শব্দ হলে তিনি মাটি খুড়ে দেখেন সোয়া একহাত লম্বা ধাতবের পিলারাকৃতির একটি বস্তু। এর পরপরই কামরুল তাদেরকে এখানে কাজ করার প্রয়োজন নেই এমন অযুহাতে অন্যাত্র কাজ করার কথা বলে সেখান থেকে নিয়ে আসেন। দিনমজুরদের বক্তব্য তাদেরকে বাড়ির পুকুরে কাজ করতে বলে কামরুলের স্ত্রী ও পুত্র রাজিম সেটি উঠিয়ে তাদের ঘরে নিয়ে যান। বিষয়টি নিয়ে এলাকার ব্যাপক আলোচনা সমালোচনা চলতে থাকে। তাদের ধারণা এটি বৃটিশ ম্যাগনেটিভ পিলার বা থাম। যা অতি মূল্যবান। জমির মালিক বড়দল গ্রামের মৃত: আব্দুল জব্বারের পুত্র আশরাফুল ইসলাম, স্থানীয় মিলন মোল্যাসহ অনেকে জানান, কয়েক বছর ধরে লোক মুখে বলতে শুনেছি ঐখানে একটা পিলার আছে। রাতের আধারে জমির একাধিক জায়গায় খোড়া-খুড়ির চিহ্নও আছে। কামরুল সেটি পেয়েছে এবং গোপনে বিক্রয়ের পায়তারা চালাচ্ছে। গত ৮ মার্চ বৃহস্পতিবার ঘটনার দিন থেকে কামরুল পালাতক। কামরুলের ব্যবহৃত মোবাইল ফোনে তার সাথে কথা হলে তিনি প্রতিবেদককে ঘটনাটি প্রচার না করার জন্য অনুরোধ জানান। তিনি ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রচার না করার জন্য প্রতিবেদককে বিকাশে টাকা দেওয়ার জন্য একাধিক বার ফোনে যোগাযোগ করেন। কামরুলের স্ত্রী রিজিয়া খাতুন জানান, মাটি কাটার সময় একহাত লম্বা একটি খোয়া-সিমেন্ট জমানো পিলার মত পাওয়া যায়। সেটি কি দেখার জন্য আমি ভেঙ্গে ফেলেছি। যার খোয়া-বালির টুকরো তার উঠানে রাখা আছে। পার্শ্ববতী প্রাইমারী স্কুলের একাধিক শিক্ষার্থীর বক্তব্য ঘটনার দিন রাতে কে বা কারা তাদের স্কুলের বাথরুমের স্লাপ ভেঙে নিয়ে গেছে। তাদের বক্তব্য অনুযায়ী কামরুলের বক্তব্যে যে সিমেন্টের পিলার ভাঙার কথা বলা হয়েছে সেটা ঐ বাথ রুমের স্লাপের অংশ। আশাশুনি থানার এসআই বিশ্বজিৎ সরকার প্রতিবেদককে জানান, হয়তো একটি প্রতারক চক্রের সেন্ডিকেড কাজ করছে ওখানে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা জানান, মাটি কাটার সময় সীমানা পিলার পাওয়া গেছে এবং সেটি কামরুলের কাছে আছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা দরকার। বিষয়টি নিয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি তৎক্ষনাত বিষয়টি তদন্তে এসআই বিশ্বজিৎ সরকারের দায়িত্ব দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সারাদিন কোরআন খতম ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার। বিকাল ৪টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সাতক্ষীরা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্যগণ, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলোচনাসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ। সংশ্লিষ্ট সকলকে উক্ত সময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গাজী টায়ারস্ এর গ্যারেজ মেকানিক মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক : “ নিরাপদ হোক পথচলা..” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় গ্যারেজ মেকানিক মিলন মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গাজী টায়ারস্ এর আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট সেন্টারে উক্ত মিলন মেলাটি অনুষ্ঠিত হয়। গাজী টায়ারস্ এর ডেপুটি ম্যানেজার এস.এম কামরুল হাসানের সভাপতিত্বে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানিটির হেড অব মর্কেটিং এন্ড সেলস তরুন চন্দ্র রাজ বংশী। সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) এহতেশাম রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার আওলাদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জোনাল সেলস ম্যানেজার সুমন্ত বিশ্বাস, সুশান্ত পাল প্রমুখ। বক্তারা গাজী টায়ারসের গুনগত মান, সেবাসহ দেশীয় পন্য ব্যবহারে মেকানিকদের উদ্বুদ্ধ করা হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার চার শতাধিক গ্যারেজ মেকানিক উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরো তিনজন দেশে ফিরল

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তে আহত আরো তিনজনকে দেশে ফেরত আনা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের দেশে ফেরত আনা হয়। তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে।

নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, আহত মেহেদী হাসান, তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা এবং মেহেদীর ফুপাত ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি শুক্রবার দুপুরে দেশের উদ্দেশ্যে রওনা হন। বিকেল সাড়ে তিনটার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। কাঠমুন্ডু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তারা। এর আগে তাদের দেশে ফেরার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়।

তাদের চিকিৎসার সব কিছুই বহন করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এছাড়া শাহরিন আহমেদক নামের ওই দুর্ঘটনায় আহত আরেক যাত্রীকে ইউএস-বাংলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বৃহস্পতিবার ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১। এতে ৫০ জন নিহত হন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোয়ার্টারে জুভেন্টাসকে পেলো রিয়াল, রোমাকে বার্সা

অনলাইন ডেস্ক: গত বছর ফাইনালই যেন এবার কোয়ার্টার ফাইনালে হয়ে যাচ্ছে! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের ফাইনালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়ে যাচ্ছে দু’দল। রিয়াল চাইবে জুভদের আরও একবার হারিয়ে সামনে এগিয়ে যেতে। আর জুভেন্টাস চাইবে, গত বছর ফাইনালে হারের প্রতিশোধ নিয়ে রিয়ালকে বিদায় করে দিতে। মোটের ওপর, কোয়ার্টার ফাইনালেই এক পশলা উত্তেজনা অপেক্ষা করছে ফুটবল পাগল সমর্থকদের জন্য।

রিয়াল মাদ্রিদ খুব কঠিন এক প্রতিপক্ষ পেলেও লিওনেল মেসিদের ক্লাব বার্সেলোনা পেয়েছে সহজ প্রতিপক্ষ। আরেক ইতালিয়ান ক্লাব এএস রোমাকে পেলো তারা কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে। সেমিতে ওঠার পথে মেসিদের সামনে খুব কঠিন বাধাই পড়লো না।

তবে, উত্তেজনা ছড়াবে অন্য আরেকটি ম্যাচে। কারণ, ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব লিভারপুল আর ম্যানচেস্টার সিটি যে মুখোমুখি হয়ে গেলো কোয়ার্টার ফাইনালেই! একটি দলকে নিশ্চিত বিদায় নিতে হবে, এটা তো ঠিক। তারওপর, প্রিমিয়ার লিগের দুই প্রতিদ্বন্দ্বী ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হওয়ার কারণে এখন থেকেই বলতে গেলে ভাগ হয়ে যাবে পুরো ইংল্যান্ডের ফুটবল।

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখেরও সেমিতে ওঠার পথটা সহজ করে দিলো কোয়ার্টার ফাইনালের ড্র। তারা পেলো স্প্যানিশ ক্লাব সেভিয়াকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিহত বৈমানিক পৃথুলার পৈত্রিক বাড়িতে সাতক্ষীরার জেলা প্রশাসক

কলারোয়া প্রতিনিধি : কো-পাইলট পৃথুলা রশিদের পৈত্রিক বাড়িতে গেলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।
পৃথুলা গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিনামবন্দরে দুর্ঘটনায় পড়া ইউএস-বাংলার উড়োজাহাজটিতে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
পৃথুলার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ইলিশপুরে পৃথুলার গ্রামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানান।
এই সময় জেলা প্রশাসকের সঙ্গে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কেএম আরিফুল হক, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লবকুমার নাথ, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার প্রমুখ ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে- পৃথুলার দাদা মৃত আব্দুর রশিদ পূর্ব পাকিস্তান সরকারের ঊর্দ্ধতন কর্মকর্তা ছিলেন। পরে দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর সংসদের ত্রাণ মন্ত্রী মাগুরার সোহরাব হোসেনের পিএস ছিলেন। সেই সুবাদে পৃথুলার বাবা আনিসুর রশিদ কাজল তাঁর পিতার চাকরীর কারণে রাজধানী ঢাকার পীরেরবাগে বড় হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করে রাশিয়া থেকে পিএইসডি ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে বিভিন্ন দেশে চাকুরী করেছেন পৃথুলার বাবা আনিসুর রশিদ কাজল। পৃথুলার মা আফরোজা বেবী ঢাকা মানিকগঞ্জের মেয়ে। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স-মাস্টার্স করে বর্তমানে আশা এনজিও’র সহকারী পরিচালক হিসাবে নিয়োজিত আছেন। -এমনই তথ্য জানালেন কলারোয়ার ইলিশপুরে পৃথুলার বাবা আনিসুর রশিদের চাচাতো ভাই শহিদুল ইসলাম আলাল।
তিনি আরো জানান- পৃথুলার দাদার আদি বাড়ী ঝিনাইদহের শৈলকুপায়। তাঁর দাদা আব্দুর রশিদ ছিলো ৩ ভাই এর একজন। চাকরী সুবাদে তার বসবাস ঢাকাতেই স্থায়ী ছিলো। অপর এক ভাই থাকতো ঝিনাইদহের শৈলকুপায়। আব্দুর রশিদের আরেক ভাই আব্দুল মজিদ মোল্যা চাকরী ও বৈবাহিক সূত্রে কয়েক যুগ আগে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন কলারোয়ার ইলিশপুরে। ২০০১ সালে তিনি মৃত্যুবরণ করেন। পৃথুলার ঝিনাইদহের চাচাতো দাদা ও চাচাতো ফুফু বহু বছর আগেই মারা গেছেন। সেখানে তেমন কেউ থাকেনও না। ফলে সেখানে আর আসা-যাওয়া ছিলো না পৃথুলাদের।
আরো জানা যায় যে- পিতার মতো পৃথুলার জন্ম, বেড়ে ওঠা, পড়ালেখা সবই ঢাকাতে আর দেশের বাইরে। যার কারণে গ্রামের বাড়ি বলতে পৃথুলার পিতার চাচা মৃত আব্দুল মজিদ ও আব্দুল মজিদের দুই পুত্র শহিদুল ইসলাম আলাল এবং মনিরুল ইসলামের কলারোয়ার ইলিশপুরের বাড়ি। ইলিশপুর গ্রামের উত্তর পাড়া জামে মসজিদের পাশে পৃথুলার পিতার চাচাতো ভাইয়ের বর্তমান বাড়ি। বছর দশেক আগে শেষ বারের মতো সেখানে বেড়াতে এসেছিলেন পৃথুলা।
মৃত্যুর পরেও যে নামডাক আরো বেশি ছড়িয়ে যায় তার উৎকৃষ্ট উদাহরণ ‘ডটার অব বাংলাদেশ’ খ্যাত নিহত কো-পাইলট পৃথুলা রশিদ।
আরা জানা গেছে- পিতা আনিসুর রশিদ কাজলের একমাত্র কন্যা পৃথুলা। পৃথুলার আপন চাচা অর্থাৎ আনিসুর রশিদ কাজলের এক ভাই দুলাল দুই যুগের অধিক সময় থেকে বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আরেক চাচা সনোয়ার ও ফুফু প্রতিবন্ধী জুলি থাকেন এক সাথে ঢাকাতে। ফলে কলারোয়ার ইলিশপুরের শহিদুল ইসলাম আলাল ও মনিরুল ইসলাম মূলত পৃথুলার চাচাতো চাচা, অর্থাৎ পৃথুলার পিতার চাচাতো ভাই।
সূত্র জানায়- কখনই কলারোয়াতে বসবাস করেননি পৃথুলা, কিংবা তার পিতা-মাতা। তবু গ্রামের বাড়ি বলে কথা। সেই গ্রামের বাড়ি বলতে এখন কলারোয়ার ইলিশপুরের শহিদুল-মনিরুলের বাড়ি। ধোয়াশা ছিলো সেখানেই।
নিহত পৃথুলার চাচাতো চাচা শহিদুল ইসলাম আলাল জানান- পৃথুলার মৃত্যু যেন তারা মেনে নিতে পারছেন না। খুব শীঘ্রই ছুটি নিয়ে গ্রামের বাড়ি ইলিশপুরে আসার কথা ছিল তার। কথা ছিলো আসছে আমের মৌসুমে বাড়িতে এসে আম খাবে বলে।
ফুটফুটে হাস্যোজ্বল মেধাবী তরুণী নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহকারি পাইলট পৃথুলা সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে।
নিহতের চাচা-মনিরুল ইসলাম ও শহিদুল ইসলাম আলাল পৃথুলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
নিহতের চাচী জানান- প্রায় ১০ বছর পূর্বে পৃথুলা বেড়াতে এসেছিল গ্রামে, এবার বৈশাখ মাসে গ্রামের বাড়িতে আম খেতে আসা কথা ছিল তার, আর আসা হলো না। ছুটিতে এসে ঘুরে ফিরে বেড়াবে স্বজনদের বাড়িতে, অপেক্ষায় ছিল এক সময়ের খেলার সাথি চাচাতো বোনেরা। সে আর ফিরে আসবে না কোন দিন চলে গেছে পরপারে।
এসএসসি পরীক্ষা শেষে পৃথুলার জন্যে অপেক্ষায় ছিল চাচাতো বোন উম্মে ইলমা ও উম্মে জান্নাতিও।
উল্লেখ্য, লন্ডন গ্রেজ ইন্টারন্যাশন্যাল থেকে ‘ও’ এবং ‘এ’ লেবেল অর্জনকারী ঢাকা নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং আমিব্যাং এভিয়েশন থেকে উড্ডয়ন ডিগ্রি নিয়ে ২০১৬ সালের জুলাইয়ে সহকারি পাইলট হিসাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সে যোগদান করেন পৃথুলা।
স্যালুট থাকলো বাংলাদেশে অন্যন্য সম্পদ পৃথুলা রশিদের জন্য। যিনি মৃত্যুর পরেই মূলত জয় করেছেন লাখো মানুষের অন্তর।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ ফাইনালের মিশনে সাকিবসহ বাংলাদেশ
আঙ্গুলের চোট কাটিয়ে পূর্ণ সুস্থ হয়েই গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটায় কলম্বো পৌঁছেছেন সাকিব আল হাসান। প্রায় দুই মাস খেলার বাইরে বলে ম্যাচ ফিটনেসের ঘাটতি কিছুটা থাকতে পারে। তাছাড়া আজ মাঠে নামতে সমস্যা নেই বিশ্বসেরা অলরাউন্ডারের। গতকাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনটাই বলেছিলেন সাকিবের চোট সম্পর্কে।
জিতলেই ফাইনাল। হারলেই নিদাহাস কাপ থেকে বিদায়ের টিকিট হাতে চলে আসবে। এমন বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি আজ বাংলাদেশ। যে ম্যাচে বাড়তি চাপ-তাপের সঞ্চার করলো গতকাল বিকালে কলম্বোতে দলের সঙ্গে সাকিবের যুক্ত হওয়া। তাতেই বদলে গেছে ম্যাচের আবহ, ম্যাচ কেন্দ্রিক সব আলোচনা।
শেষ অব্ধি বাঁহাতি এ অলরাউন্ডার আজ একাদশে ফিরলে স্বাগতিক শ্রীলঙ্কার জন্য কঠিন চ্যালেঞ্জই হবে বাংলাদেশকে মোকাবিলা করা। খেত্তারামার প্রেমাদাসা স্টেডিয়ামে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।
লিগ পর্বে দু’দলের প্রথম সাক্ষাতে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ২১৪ রানের বিশাল টার্গেট তাড়া করেছিল টাইগাররা ইতিহাস গড়ে। আজ সাকিব একাদশে ফিরলে কম্বিনেশনে ভালো পরিবর্তন আসবে বাংলাদেশের। সেক্ষেত্রে তৃতীয় পেসারের জায়গায় খেলতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ ব্যাটিংয়ে ইনফর্ম মুশফিকের সঙ্গে তামিমরা, বোলিংয়ে রুবেলের সঙ্গে মুস্তাফিজরা জ্বলে উঠতে পারলে ফাইনালে খেলার ভালো সুযোগ থাকবে বাংলাদেশের।
আজকের অঘোষিত সেমিফাইনালের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ গতকাল বলেছেন, ‘গতকাল (বুধবার) ম্যাচটা যদি জিততাম দারুণ হতো। যদিও সেটা আমাদের ফাইনালে খেলা নিশ্চিত করতো না। এই ম্যাচের (আজ) জয়ী দল ফাইনালে যাবে। ধারাবাহিক ক্রিকেট খেলার চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। সুযোগ তৈরি করতে আমাদের সেরা সামর্থ্যের সেরাটা খেলতে হবে।’
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রীকে ডিভোর্স দিতে যাচ্ছেন ট্রাম্প

স্ত্রীকে ডিভোর্স দিতে চলেছেন ট্রাম্প। না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে না।

বলা হচ্ছে- ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কথা। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে। বৃহস্পতিবার ম্যানহ্যাটনের সুপ্রিম কোর্টে ডিভোর্সের আবেদন জানিয়েছেন জুনিয়র ট্রাম্প দম্পতি।

জুনিয়র ট্রাম্প ২০০৫ সালে মডেল ও অভিনেত্রী ভানেসাকে বিয়ে করেন। তাদের পাঁচ সন্তান রয়েছে। যাদের বয়স তিন থেকে ১০ বছর। ১২ বছর একসঙ্গে থাকার পর সম্প্রতি ট্রাম্প দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জানা গেছে। এর জন্য জুনিয়র ট্রাম্পের ব্যস্ত সময়কে দায়ী করেছেন স্ত্রী ভানেসা।

মার্কিন গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, বাবার সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়ায় স্ত্রী ভানেসাকে কোনো সময় দিতে পারছেন না জুনিয়র ট্রাম্প।

আবার শোনা যাচ্ছে, বিতর্কিত টুইট করে বাবাকে সমর্থন করাকে মোটেও মেনে নিতে পারছেন না ভানেসা। তাই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিউ ইয়র্ক টাইমসে বলা হয়েছে, আনকনটেস্টেড ডিভোর্সের জন্য আবেদন করেছেন ভানেসা। যার অর্থ হল সন্তানদের দায়িত্ব বা সম্পত্তি নিয়ে তাদের মধ্যে কোনো বিবাদ হবে না। এক কথায় শান্তিপূর্ণ বিবাহবিচ্ছেদ।

এদিকে, জুনিয়র ট্রাম্পের বিবাহবিচ্ছেদের খবর ফাঁস হতেই মুখরোচক গল্পে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। কেউ কেউ লিখেছেন- ‘যেমন বাবা তেমন ছেলে। বাবার দেখানো পথেই হাঁটছেন জুনিয়র ট্রাম্প। তিনি বাবার যোগ্য উত্তরসূরী হয়ে উঠবেন। ‘

প্রেসিডেন্ট ট্রাম্পেরও দু’বার বিবাহ বিচ্ছেদ হয়। তৃতীয়বার বিয়ে করেন মডেল মেলানিয়াকে। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার সন্তান জুনিয়র ট্রাম্প।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest