সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ঈদ সামগ্রী বিতরণ

কতদিন জেলে থাকবেন খালেদা

এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের দায়ে পাঁচ বছর সাজা মাথায় নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে রয়েছেন। রায়ের সত্যায়িত অনুলিপি (সার্টিফাইড কপি) হাতে না পাওয়ায় তার মুক্তির প্রক্রিয়া শুরু করতে পারছেন না আইনজীবীরা। অনুলিপি পাওয়ার পরই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করার পাশাপাশি খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে বলেও জানান তারা। আইন-আদালত সংশ্লিষ্টরা বলছেন ৬৩২ পৃষ্ঠার এ বিশাল রায়ের সার্টিফাইড কপি পেতে এক-দুই সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। এ ছাড়া আরও পাঁচ মামলায় জারি থাকা গ্রেফতারি পরোয়ানাও সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তিতে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তারা। আইনজ্ঞরা বলছেন, রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর খালেদা জিয়ার আইনজীবীরা তার মুক্তির প্রক্রিয়া শুরু করবেন, এটা ঠিক। সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষও তো তার জামিনের বিরোধিতা করবে। আপিল আবেদনেও লড়বে। হাই কোর্টে যে পক্ষই হারুক তারা আবার সুপ্রিম কোর্টে যাবে। উচ্চ আদালত পর্যন্ত সব প্রক্রিয়া শেষ করে খালেদা জিয়ার মুক্তি পেতে বেশ বিলম্বই হতে পারে বলে মত তাদের। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারও শেষ পর্যায়ে। যদি এর মধ্যে ওই মামলায় রায়ও হয়ে যায়, আর খালেদা জিয়া যদি নতুন করে দণ্ডিত হন তাহলে তার সামনে নতুন খড়গ হাজির হবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ‘রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে প্রথমে রায়ের সত্যায়িত অনুলিপি পেতে হবে। অনুলিপি ছাড়া তো জামিন বা আপিল, কোনো আবেদনই করা যাবে না। সে ক্ষেত্রে বেশকিছু সময় বিলম্ব হতে পারে। আরও পাঁচ মামলায় গ্রেফতারি পরোয়ানার বিষয়ে তিনি বলেন, এসব মামলায় পুলিশ চাইলে শ্যোন অ্যারেস্ট দেখাতে পারে। যদি দেখায় তাহলে অবশ্যই জামিন নিতে হবে। অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন পেতে পারেন কিনা, এ বিষয়ে জানতে চাইলে সাবেক এই আইনমন্ত্রী বলেন, এই মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর সাজা হয়েছে। সাধারণত সাত বছর পর্যন্তও জামিন দেয় হাই কোর্ট। তবে হাই কোর্ট যদি জামিন দেয়ও রাষ্ট্রপক্ষেরও এই জামিনের বিরুদ্ধে আপিল করার এখতিয়ার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অরফানেজ ট্রাস্ট মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন, ‘রায়ের সার্টিফাইড কপি দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এটা আদালতের ওপর নির্ভর করে। রায়ের অনুলিপি প্রস্তুত হওয়ার পর সবার স্বাক্ষর হলেই সার্টিফাইড কপি সরবরাহ করা হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে জারি থাকা পাঁচ গ্রেফতারি পরোয়ানায়ও পৃথক করে জামিন নিতে হবে বলে জানান তিনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা শেষ পর্যায়ে থাকলেও কবে শেষ হচ্ছে তা আসামিপক্ষের ওপর নির্ভর করছে জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের যুক্তি উপস্থাপন সমাপ্ত করেছি। এখন আসামিপক্ষ শেষ করলেই রায়ের জন্য দিন ঠিক হবে। জানতে চাইলে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, রায়ের পরই আমরা সার্টিফাইড কপির জন্য আবেদন করেছি। রবিবার পর্যন্ত আমাদের কপি সরবরাহ করা হয়নি। সার্টিফাইড কপি পাওয়ার পরই আমরা আপিল ও জামিনের বিষয়ে প্রক্রিয়া শুরু করব। পাঁচটি গ্রেফতারি পরোয়ানার বিষয়ে তিনি বলেন, এসব গ্রেফতারি পরোয়ানা কীভাবে নিষ্পত্তি করা যায় সে বিষয়টি আমরা দেখছি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা কবে শেষ হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করেছে। ২৫ ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। মামলার বিষয়ে আমাদের পক্ষে থাকা যুক্তিগুলো উপস্থাপন শেষ হলেই এ মামলার বিচার শেষ হবে।

যে পাঁচ মামলায় গ্রেফতারি পরোয়ানা : দুর্নীতি মামলায় কারান্তরীণ খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও মানহানিসহ পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। মামলাগুলো হচ্ছে— ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমায় ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলা, যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার একটি মানহানির মামলা, ভুয়া জন্মদিন পালন করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সুনাম নষ্টের একটি মামলা এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের একটি মামলা। গ্রেফতারি পরোয়ানা জারি করার পর খালেদা জিয়া এসব মামলায় জামিন নেননি। তাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর আবার এই পাঁচ মামলায়ও তাকে জামিন নিতে হবে। আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গত বছর ৯ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে কুমিল্লার জেলা জজ আদালত। একই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় চলতি বছর ২ জানুয়ারি কুমিল্লার ৫ নম্বর অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অন্যদিকে যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মানহানির মামলায় ২০১৭ সালের ১২ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম মো. নুর নবী। এ ছাড়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করার মামলায় ২০১৬ সালের ১৭ নভেম্বর ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল ইসলাম পরোয়ানা জারি করেন। স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ২০১৫ সালের ২৩ আগস্ট নড়াইলের একটি আদালত সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে।

শেষ পর্যায়ে চ্যারিটেবল ট্রাস্ট মামলাও : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি বর্তমানে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে রয়েছে। এই যুক্তি উপস্থাপন শেষ হলেই রায়ের জন্য দিন ঠিক হবে। গত ৩০ জানুয়ারি মামলার রাষ্ট্রপক্ষ এ মামলায় যুক্তি উপস্থাপন শেষ করেছে। এর পর ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে যুক্তিতর্ক শুনানি হয়। আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারিও এ মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তি উপস্থাপনে আসামিপক্ষ নিয়েছে ১৫ কার্যদিবস। এ মামলায়ও এর চেয়ে বেশি সময় তারা নেবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে দেওয়া হয়েছে ১০ বছরের সশ্রম কারাদণ্ড। ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এ রায় দেন। রায়ে খালেদা জিয়া ছাড়া অন্য আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ের পরপরই কঠোর নিরাপত্তার মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার ভবনে। মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন— মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী সরফুদ্দিন আহমেদ। এর মধ্যে তারেক রহমান বিদেশে অর্থ পাচারের এক মামলায় সাত বছরের সাজার রায় মাথায় নিয়ে ১০ বছর ধরে দেশের বাইরে পলাতক জীবনযাপন করছেন। একইভাবে কামাল সিদ্দিকী ও মমিনুর রহমানও পলাতক। রায়ের পর পলাতক এই তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি জারি করেছে আদালত।

১০ বছর আগে সৌদি আরব থেকে এতিমদের জন্য আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৯ সালের ৫ আগস্ট তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করেন। এর প্রায় পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ এ মামলায় আসামিদের বিরুদ্ধে ঢাকার তৃতীয় বিশেষ জজ চার্জ (অভিযোগ) গঠন করে বিচার শুরু করেন। গত বছরের ৪ ডিসেম্বর এ মামলায় খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়। এরপর ১৯ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক শুরু হয়। গত ২৫ জানুয়ারি উভয়পক্ষের যুক্তি উপস্থাপন সমাপ্ত হলে ৮ ফেব্রুয়ারি রায়ের দিন নির্ধারণ করেন বিচারক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিন্দু সম্প্রদায় ও দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে -ডা. রুহুল হক এমপি

মোস্তাফিজুর রহমান: হিন্দু সম্প্রদায় ও দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। হিন্দু-মুসলিমের সমঅধিকারের প্রয়োজন হয়ে দাড়িয়েছে। সকল হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সকল হিন্দু সম্প্রদায় ও দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান। এছাড়া তিনি আশাশুনির কিছু উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন আশাশুনিতে গ্রামীণ ও মেইন রাস্তাসহ মোট ৫১৫ কি.মি. রাস্তা নির্মাণ, ২৬টি সাইক্লোন সেল্টার, ১৬০টি মন্দিরের অনুদান, শোভনালী ব্রিজসহ আশাশুনির সব কয়টি ব্রিজের কাজ, সাড়ে ৭৭ কোটি টাকা ব্যায়ে আশাশুনি টু ঘোলা রাস্তা নির্মানে বাজেট পাশ, মুক্তিযোদ্ধা, মসজিদ, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সহ অসংখ্য উন্নয়নের কথা উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি আরও বলেন সাতক্ষীরা ৩আসনের উন্নয়নে আগামীতে আমি রুহুল হক আবারও নৌকা প্রতীকের আশাবাদি। রোববার দুপুরে আশাশুনি সদর কালী মন্দির চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে প্রতিনিধি সম্মেলন’১৮ তে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন সাতক্ষীরা ৩আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি প্রফেসার ডা. আ ফ ম রুহুল হক। পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে সাংবাদিক অসীম বরুণ চক্রবর্তীর পরিচালনায় এবং সম্মেলনে বক্তব্য রাখেন স্কন মন্দিরের অধ্যক্ষ পরম পুরুষ কৃষ্ণদাশ ব্রক্ষ্মচারী, আশাশুনি সেবাশ্রমের স্বামীজি সোমানন্দজী মহারাজ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাঃ সুবোধ চক্রবর্তী, সাধারন সম্পাদক রনজিত কুমার বৈদ্য, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, দীপংকর সরকার দীপ, প্রভাষক হিরোলাল সহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যান্সার প্রতিরোধ করে লাল পেঁয়াজ! গবেষণায় প্রমাণিত

ব্রোকোলি, স্পিনাক, গাজর সহ আরো বেশ কিছু সবজি আছে যেগুলো ক্যান্সার নিরাময় এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক। এবার এই তালিকায় নতুন আরেকটি সবজি যুক্ত হলো- লাল পেঁয়াজ।

এতে আছে কোয়েরসেটিন, অ্যালিসিন এবং ক্রোমিয়াম নামের উপাদান যা ক্যান্সার প্রতিরোধ করে এবং ওজন কমাতে সহায়ক।

এছাড়া খুব কম গ্লিসেমিক ইনডেক্স (জিআই) সমৃদ্ধ সবজি হওয়ায় শক্তি রিলিজের গতি ধীর করতে এবং রক্তের গ্লুকোজের মাত্রা জোরদার করতে সহায়ক লাল পেঁয়াজ।

এই পেঁয়াজে আছে এমন সব পুষ্টি উপাদান যা ব্যাকটেরিয়ারোধী, ছত্রাকরোধী এবং সংক্রমণরোধী ভুমিকা পালন করে সার্বিকভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে।

এসব উপাদানকে কার্যকর করে তুলতে সহায়ক হিসেবে যে বিশাল পরিমাণ ফ্ল্যাভোনয়েড দরকার হয় তাও লাল পেঁয়াজেই সবচেয়ে বেশি থাকে। সাদা বা হলুদ পেঁয়াজের তুলনায়।

লাল পেঁয়াজ আসলে কী?
ফুলদায়ী উদ্ভিদ পরিবার ‘অ্যালিয়াম’ এর সদস্য এই ভেষজ সবজিটি এর সালফার এবং অ্যামাইনো এসিড উপাদানের জন্য পরিচিত। লাল পেঁয়াজ ফ্লেভার ও রঙের দিক থেকে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এছাড়া এতে আছে এমন উপাদান যা ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করে। আর আপনি জেনে বিস্মিত হবেন যে এই পেঁয়াজের ঝাঁঝে আপনার চোখে পানিও আসবে না।

ক্যান্সার কোষ দমন করে
বেশ কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে, এতে থাকা উচ্চ মাত্রার কোয়েরসেটিন (একটি উদ্ভিদ ভিত্তিক পলিফেনল) মানবদেহকে বাকযন্ত্র এবং অন্ত্রের ক্যান্সার থেকে মুক্ত রাখে। এছাড়া প্রজনন সংক্রান্ত ক্যান্সারও প্রতিরোধ করে লাল পেঁয়াজ।

দেহের প্রাকৃতিক বিষমুক্তকরন প্রক্রিয়া জোরদার করে
এতে থাকা উচ্চ মাত্রারা সালফার উপাদান দেহের বিষমুক্ত থাকার প্রাকৃতিক সক্ষমতা জোরদার করে। রক্তে সিসার মতো ভারি বিষাক্ত পদার্থ জমে গেলে তা পরিষ্কার করা এবং দেহে থেকে বর্জ্য আকারে খাদ্যবিষ বের করে দেওয়ার জন্য সেরা একটি খাদ্য। এছাড়া প্রদাহরোধী প্রক্রিয়াকে আরো শক্তিশালী করে লাল পেঁয়াজ।হরমোন, এনজাইম, নার্ভ এবং লাল রক্তকোষের কর্মতৎপরতায় একটি প্রধান ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এটি। লাল পেঁয়াজ এসব দৈহিক প্রক্রিয়াকে আরো সহজ করে। এবং ক্যান্সারজনক কোষের উৎপাদন ও বৃদ্ধি প্রতিরোধ করে। এছাড়া প্রদাহ ও টিস্যুর ক্ষয় রোধ করে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
লাল পেঁয়াজে থাকা উপাদান সমুহ ব্যাকটেরিয়া, ছাত্রাক এবং ভাইরাল সংক্রমণ প্রতিরোধী হিসেবে কাজ করে। যার ফলে সার্বিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নয়ন ঘটে। আর সাদা বা হলুদ পেঁয়াজের চেয়ে লাল পেঁয়াজে এসব উপাদানের কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় উচ্চ মাত্রার ফ্ল্যাভোনয়েডও থাকে বেশি।

রক্তে সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে
মানদেহে ক্যান্সার হওয়ার পেছনে গ্লুকোজ বিপাকের দুর্বল প্রক্রিয়া সবচেয়ে বড় অবদান রাখে। গবেষণায় দেখা গেছে, লাল পেঁয়াজে আছে নিম্ন গ্লিসেমিক ইনডেক্স (জিআই), ০ থেকে ১০০ এর স্কেলে ১০ মাত্রার জিআই আছে এতে। লাল পেঁয়াজের এই নিম্ন মাত্রার জিআই শক্তি রিলিজের গতি ধীর করতে এবং রক্তে গ্লুকোজের মাত্রা জোরদার করতে সহায়ক হিসেবে কাজ করে। এছাড়া এই নিম্ন মাত্রার জিআই রক্তচাপের ভারসাম্য রক্ষা করা এবং রক্তপ্রবাহ বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশজুড়ে ৩০ মিনিট ইন্টারনেট সেবা ব্যাহত

সারাদেশে রোববার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত (৩০ মিনিট) ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিদের্শনা অনুযায়ী এ ৩০ মিনিট ইন্টারনেট সংযোগে ব্যান্ডউইথ কমিয়ে দেয় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। ফলে এ সমস্যার সৃষ্টি হয়।

রোববার সন্ধ্যার দিকে সংযোগ অনুযায়ী ডাউনস্ট্রিম ইন্টারনেট ব্যান্ডউইথ ২৫ কেবিপিএস করার জন্য ইন্টারনেট সেবাদাতাদের নির্দেশনা দেয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

বিটিআরসি বলছে, চলমান এসএসসি পরীক্ষার সময় সরকারি নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু সময়ে ইন্টারনেটের গতি ২৫ কেবিপিএস করতে মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে রোববার চিঠি দেওয়া হয়। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে আজ (রোববার) রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানো হয়।

এছাড়া ১২, ১৩, ১৫ ও ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে সাড়ে ১০টা, ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে সাড়ে ১০টা এবং দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত দেশজুড়ে ইন্টারনেটের ব্যান্ডউইথ কমিয়ে রাখা হবে।

একইভাবে ১৯, ২০, ২২ ও ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সারাদেশে ইন্টারনেটের ব্যান্ডউইথ কমিয়ে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পৌর এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে সিসি ক্যামেরা স্থাপন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশ ও পৌরসভার যৌথ উদ্দ্যেগে পৌরএলাকার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা পৌরসভা ও জেলা পুলিশ আলাদা আলাদাভাবে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, সাতক্ষীরা সদর ওসি মারুফ আহম্মেদ, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, ট্রেড এম্পায়ার এর ডিরেক্টর শামিম হাসনাইন প্রমুখ। এসময় পুলিশ সুপার বলেন, “সাতক্ষীরা জেলা বাংলাদেশের অত্যান্ত সেন্সিটিভ জেলা। এ জেলার মানুষকে শান্তিপূর্ণ ভাবে বসবাস করার সুযোগ দিতে চায়। যাতে করে পৌর এলাকায় অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যেতে না পারে। তারই ধারাবাহিকতায় টেকনোলজির সহায়তা নিয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা এবং অপরাধি সনাক্ত করার জন্য এই উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে।”

পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি বলেন, সাতক্ষীরা পৌরসভায় ২৫০-৩০০ ক্যামেরা বসানো হবে তবে প্রাথমিক পর্যায়ে আমরা ১২৫টা ক্যামেরা বসাচ্ছি। একজন ব্যাক্তি পৌরসভায় প্রবেশ করলে বাহির হওয়া পর্যন্ত প্রত্যেক মুহুর্ত রেকর্ড করা হবে।”
কাজটি দেওয়া হয়েছে ঢাকা উত্তরার স্বনামধন্য প্রতিষ্ঠান ট্রেড এম্পায়ারকে। সব ক্যামেরাগুলো নাইট ভিশন হওয়ায় ২৪ ঘন্টা ভিডিও রেকর্ড করা সম্ভব হবে। এই ক্যামেরা গুলোর কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করার জন্য পুলিশ সুপারের দ্বিতীয় তলায় ১৬টা মনিটরসহ শিতাতপ নিয়ন্ত্রিত রুম প্রস্তুত করা হচ্ছে। তবে ক্যামেরা বৃদ্ধির সাথে সাথে মনিটরের সংখ্যাও বৃদ্ধি করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যুক্তরাজ্যে বিএনপি-জামায়াত কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি অবমাননা, বাংলাদেশ দূতবাসে হামলা ও সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে   সাতক্ষীরা জেলা ছাত্রলীগ ।
রবিবার সকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এসময় মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক সাদিকুর রহমান সাদিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আশিফ শাহবাজ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব লিমু, সাধারণ-সম্পাদক হাসানুজ্জামান শাওন, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মহিদুল ইসলাম প্রমু্খ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৭১ আরোহী নিহত

মস্কো থেকে কাজাখাস্তানের সীমান্তবর্তী ওরস্ক শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হওয়া রুশ যাত্রীবাহী বিমানের ৭১ আরোহী নিহত হয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস’র বরাত দিয়ে হতাহতের বিষয়টি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রবিবারের এ দুর্ঘটনায় নিহত আরোহীদের মধ্যে রয়েছেন ৬৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু।

সূত্রের বরাত দিয়ে তাস’র খবরে বলা হয়েছে, বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কোনও জীবিত আরোহীকে পাওয়া যায়নি।

রাশিয়া টুডে জানিয়েছে, দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের (এমারকম) পক্ষ থেকে বিধ্বস্ত হওয়া বিমানটির ধ্বংসাবশেষ থেকে দুটি মরদেহ পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। এছাড়া দেশটির পরিবহনমন্ত্রী মাকসিম সকোলভ ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছেন এবং তদন্ত শুরু হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, মস্কো অঞ্চলের রামেনস্কি জেলায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের ৩৪টি ইউনিট যন্ত্রপাতি ও ১৬৫ জন কর্মী কাজ করছেন।

ফ্লাইট পর্যবেক্ষণকারী সাইট ফ্লাইটরাডার ২৪ এক টুইটে জানিয়েছে, সারাটভ এয়ারলাইন্সের এএন-১৪৮ বিমানটি আকাশে ওড়ার পাঁচ মিনিট পর থেকে প্রতিমিনিটে এক হাজার ফুট করে নিচে নামতে থাকে। কিছুক্ষণ পরে বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে তারা।

বিমানটির যাত্রী ও ক্রুর সংখ্যা নিশ্চিত করেছে রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি (রজাভিয়াতসা)। বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থাটি নিশ্চিত করেছে, উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় সম্ভাব্য বেশ কয়েকটি কারণ খতিয়ে দেখছে। এর মধ্যে আবহাওয়া পরিস্থিতি ও পাইলটের ভুলও থাকতে পারে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্স।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জামাতের সাবেক এমপি গাজী নজরুল গ্রেপ্তার

গাজী আল ইমারন, শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামাতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা সদর উপকণ্ঠে ইসমাঈলপুর নিজ বাড়ি থেকে পুলিশের উপ-পরিদর্শক এসআই শংকর কুমার ও সহকারি উপ-পরিদর্শক এএসআই তরিকুল ইসলাম তাকে গ্রেপ্তার করে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest