ঢাকার মিরপুরে সন্দেহভাজন সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক নিহত হয়েছেন।
সোমবার মধ্যরাতে মিরপুরের পীরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদুজ্জামান জানান।
তিনি বলেন, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জালালউদ্দিনের মাথায় গুলি লেগেছিল। রাতে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া রাতেই ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, গোলাগুলির এক পর্যায়ে ‘সন্ত্রাসীরা’ বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়।
পরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, গোলাগুলির পর পীরের বাগের ওই চারতলা বাসা ঘিরে পুলিশ তল্লাশি চালিয়েছে।
“যে বাসায় সন্ত্রাসীরা অবস্থান করছিল, সেখান থেকে এক নারীকে আটক করে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। পাশের বাসা থেকে আরও চারজনকে মিরপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

দেশের প্রখ্যাত কবি সিকান্দার আবু জাফরের স্মৃতি রক্ষা ও পর্বণ প্রিয় বাঙালির ঐতিহ্যের সন্ধানে ২০১৭ সাল থেকে কবির গ্রামের বাড়ি সাতক্ষীরার তালায় সরকারিভাবে পালিত হচ্ছে সিকান্দার মেলা। এরআগে কবি পরিবারের পক্ষে ২০০১ সাল হতে ১৬’ সাল পর্যন্ত সিকান্দার মেলা চলে আসছিল। এজন্য প্রতি বছর মেলার নামে লক্ষ লক্ষ টাকা আদায় হলেও তা অদ্যবধি কবির স্মৃতি সংরক্ষণ বা মেলায় দর্শনার্থীদের কবি সম্পর্কে ধারণা দিতে কতৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। এতে একদিকে যেমন সিকান্দার আবু জাফর সম্পর্কে বর্তমান প্রজন্মের অজানা থেকে যাচ্ছে তেমনি চিত্ত বিনোদনে বাণিজ্যিক প্রসারতায় নানা আয়োজনে মূল লক্ষ থেকে সরে ঐতিহ্য হারাচ্ছে তালাবাসীর প্রাণের মেলা সিকান্দার মেলা। প্রতি বারের ন্যায় এবারো তালার তেঁতুলিয়াতে আয়োজিত মেলায় কবির জীবনী ও সাহিত্য সংষ্কৃতি বিষয়ক আলোচনার পাশাপাশি তাঁর লেখা বই,গান,নাটক ও কবিতা প্রদর্শনের শর্ত থাকলেও বাণিজ্যিকিকরণের নানা পসরায় এবারো চাপা পড়েছে তা। সব মিলিয়ে মেলার সার্বিক আয়োজনে প্রথম থেকেই ক্ষুব্ধ ছিল তালা অঞ্চলের মানুষ।
