সর্বশেষ সংবাদ-
চ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতাদেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণবস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভিশ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণ

লাবসা ইউপিতে হরিলুট: জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে ১২লক্ষ ১৫হাজার ৮৮৮ টাকা এবং হাট ইজারা থেকে পাওয়া ৩৭লক্ষ ২৮হাজার ৭২৩টাকা মোট ৪৯লক্ষ ৪৪হাজার ৬১১ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনায় রোববার বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান আব্দুল আলিম নাশকতা মামলায় পলাতক থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু এ ঘটনায় রবিবার বিকেলে জরুরী সভার আহ্বান করেন। সভায় চেয়ারম্যান আব্দুল আলিমের দুর্নীতি তুলে ধরেন ইউপি সদস্যরা। তবে ইউপি সচিব আব্দুর রাজ্জাক তথ্য না দিয়ে ইউনিয়ন পরিষদ ছেড়ে পালিয়ে যান। এসময় ইউপি সচিব আব্দুর রাজ্জাকের ব্যবহৃত ফোনটিও বন্ধ রাখেন। এছাড়া চেয়ারম্যানের দুর্নীতির পক্ষের কয়েকজন সদস্য সভায় উপস্থিত ছিলেন না। আলিম চেয়ারম্যানের দুর্নীতি ফাস হওয়ায় এলাকাবাসি দুর্নীতি কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় হিন্দু ধর্ম সভা

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর নতুন মৎস্য সেট সংলগ্ন নুরনগর ঐতিহ্যবাহী কায়েত বাড়ী দুর্গা মন্দির প্রাঙ্গনে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় সনাতন হিন্দু ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। নুরনগর কায়েত বাড়ী দুর্গা পূজা কমিটির আয়োজনে উক্ত সনাতন ধর্ম সভা সন্ধ্যা ৬টায় শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়। ধর্ম সভায় সভাপতিত্ব করেন বাবু দেবাশীষ ঘোষ (দেবী)। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ নিতাই চৈতান্য ভাব অমৃতের প্রচার সংঘের মহিলা সম্পাদিকা শ্রীমতি ভক্তি সাধিকা তাপসী দেবী দাসী, খুলনা। প্রধান বক্তা তিনি তার বক্তব্যে সনাতন ধর্মের বিভিন্ন উল্লেখযোগ্য দিক গুলো তুলে ধরেন ও সৎ গুরুর মাধ্যমে সৎ সংঙ্গ আচরণ এবং সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য সকলকে আহব্বান করেন। এ সময় বিশেষ বক্তা হিসেবে ছিলেন সনাতন ধর্মের বিশিষ্ট চিন্তাবিদ ও ভগবত আলোচক বাবু শিবপ্রসাদ দাস। এলাকা ছাড়াও এলাকার বাহিরের শতশত সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দরা ধর্মিয় এই সভায় যোগ দিতে দেখা যায়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন নুরনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ,নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি,এম হাবিবুর রহমান হবি, সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবু, সুশান্ত দেবনাথ, প্রশান্ত কুমার মন্ডল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাবু অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন কমিটি,নুরনগর ইউনিয়ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার ১৭নং নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন এম পি জগলুল হায়দার। ২৫শে ফেব্রুয়ারী রবিবার বেলা ১১টায় উক্ত নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে কোমলমতি শিশুদের সাথে তাদের অভিভাবকরাও যোগ দিতে দেখা যায়। বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করায় শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানানো হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ ম জাহাঙ্গীর ফারুক এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার, সহকারী শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, প্রকৌশলী আসিফ রেজা, নুরনগর ইউনিয়ন আ”লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, সাধারন সম্পাদক এস এম সোহের রানা বাবু, ধলবাড়ীয়া ইউনিয়ন আ”লীগের সভাপতি স্বজল কুমার মূখার্জী, বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, বীর মুক্তিযোদ্ধা ডি এম খাজা মইজদ্দিন আহমেদ, নবীন সংঘের সভাপতি মুনির আহমেদ, ইউপি সদস্য মীর আলী মোল্যা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা তাঁতালীগের প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ৩ মার্চ ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় আগমন উপলক্ষ্যে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ তাঁতীলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের সভাপতি প্রতিষ্ঠাতা মীর আজহার আলী শাহিন, সহ-সভাপতি নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসান ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, প্রচার সম্পাদক আ: সালাম, সহ-সম্পাদক আঃ রাজ্জাক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কাশেম, মহিলা বিষয়ক সম্পাদক হাবিবা খাতুনসহ সদর ও পৌর শাখার নেত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন

আলহুসাইন অমি: সাতক্ষিরায় একই দিনে সদর উপজেলা ছাত্রলীগ ও সরকারী কলেজ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে নব্য কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এক বছর মেয়াদে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদের উপস্থিতিতে তার বাসভবনস্হ দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগের দলীয় প্যাডে একইসাথে এ দু’টি কমিটির অনুমোদন দেয়া হয়।

সদরে নবগঠিত কমিটির বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রেজার বলেন, যোগ্য ব্যাক্তিরাই যথাযথ স্থানে অধিষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে একাধিকবার দলীয় প্রতিহিংসায় পুড়তে থাকাবস্থায় দলের সংকটময় মুহূর্তসহ সকল কর্মসূচিতে তাদের তৎপরতা ছিলো অদম্য। মুজীবীয় ভঙ্গিমায় প্রতিহত করেছে দলীয় শত্রুদের আক্রমন। এমনই অনেক দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, একমাত্র যোগ্য ব্যক্তিরাই যোগ্য স্হানে অধিষ্ঠিত হয়েছে।

সদর উপজেলার নব-নির্বাচিত সভাপতি সাদ্দামের মোবাইল সংযোগ না পেয়ে সাধারণ সম্পাদক ফজলে রাব্বির শাওনের কাছে তার অনুভুতি সম্পর্কে জানতে চাইলে প্রথমেই তিনি সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন- আমি আওয়ামী পরিবারেই সন্তান। আমার বাবা এস এম রেজাউল ইসলাম একজন নিষ্ঠাবান সাংবাদিক এবং ব্রহ্মরাজপুর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মা তহমিনা জেলা মহিলা লীগের দপ্তর সম্পাদিকা। আমিও বুঝতে শেখার পর থেকে বঙ্গবন্ধুর নীতি বুকে লালন করে এসেছি। এরপর রাজনৈতিক অভিভাবক হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুর রহমান ভাইয়ের হাত ধরেই ২০১২ সালে প্রত্যক্ষ রাজনীতিতে আমার অভিষেক। সাাদিক ভাইয়ের অনুপ্রেরণায় উপজেলা সভাপতি সাদ্দাম ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকাবাসীর সার্বিক বিপদে পাশে থাকাসহ উপজেলা ছাত্রলীগকে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন তিনি।

অপরদিকে সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন ও সাধারণ সম্পাদক কালামকে ‘কামানের গোলা’ বলে বিশেষায়িত করে জেলা ছাত্রলীগের সেক্রেটারি সাদিকুর রহমান বলেন- নিকট অতীতের কালো অধ্যায়ে ঘটে যাওয়া জামায়াত-শিবির তান্ডবের বিশৃঙ্খল পরিস্থিতিতে সিনিয়র নেতারা যখন চিন্তিত, তখন মুজিবীয় ভঙ্গিতে জামায়াতের আগ্রাসী মিছিল আটকে জীবন বিপন্ন করে তাদের গতিপথ শিথিল করতে ইমন ও কালামের মত রাজপথের সৈনিকদের শরীর দ্বারা তৈরী অকুতোভয় পিরামিড-ই তাদেরকে উক্ত পদের জন্য যোগ্য করে তুলেছে। নতুন এ নেতৃত্ব নিয়ে জেলা সভাপতি সাদিকুর রহমান সম্পাদক যথেষ্ট আশাবাদি বলে জানান তিনি।
উক্ত কমিটি অনুমোদনকালে জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদসহ জেলা ছাত্রলীগের সভাপতি রেজা, সাধারণ সম্পাদক সাদিক, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

সাতক্ষীরা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির প্রস্তুতি সভা

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা বাকশিস কার্যালয়ে জেলা বাকশিসের সভাপতি ও শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ গৌরপদ, অধ্যক্ষ সাইফুল্লাহ, অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক অমিত চক্রবর্তী, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক নুর মোহাম্মাদ পাড়, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক তপন শীল, অধ্যাপক নাজমুল হক, আনিসুর রহমান, অধ্যাপক কামরুল ইসলাম, কর্মচারী ফেডারেশনের পক্ষে আব্দুল ওয়াহাব আজাদ, কায়কোবাদ সরদার প্রমুখ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি: ১১মার্চ’১৮ তারিখ রবিবার থেকে সারাদেশে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) অবিরাম ধর্মঘট এবং সকল উপজেলায় শিক্ষক-কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ১২মার্চ’১৮ তারিখ সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শিক্ষক-কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং ১৪মার্চ’১৮ তারিখ বুধবার ঢাকায় শিক্ষক-কর্মচারী মহাসমাবেশ। বক্তারা কেন্দ্রীয় কমিটি ঘোষিত সকল কর্মসূচি সফল করার জন্য স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামকে দু:স্থ মহিলা সমিতির সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি: সদর উপজেলা দু:স্থ মহিলা সমিতির পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুর ১১টায় জেলা পরিষদের কার্যালয়ে উপস্থিত হয়ে এ সংবর্ধনা জানান চর বালিথা, এল্লারচর, সাতক্ষীরা ও গড়েরকান্দা দু:স্থ মহিলা সমিতির নেতৃবৃন্দ। সংগঠনের সভানেত্রী ছাবেরা বেগমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এস এম আসাদুর রহমান, মহিলা সদস্য শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, সংগঠনের মহিলা সম্পাদিকা তাহমিনা খাতুন, কোষাধ্যক্ষ ফাতেমা বেগম, ক্রীড়া সম্পাদিকা শরিফা আছাদ,গড়েরকান্দার মনোয়ারা, রিজিয়া, আলেয়া, আনোয়ারা, সখিনা, তাসলিমা, আমিরোন, মর্জিনা, আমেনা খাতুন, সাজিদা, সখিনা বেগম, আমেনা বেগম, এল্লারচর চামটা পাড়া গ্রামের সুখজান, আনোয়ারা, জাহিদা, জামিলা, রসুলপুর গ্রামের মনোয়ারা, বেবী, আফিরোন, মর্জিনা খাতুন, মুজিদা, করিমন, আলেয়া, ফরিদা, নাহার, আ: রাজ্জাক প্রমুখ। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান দু:স্থ মহিলা সভানেত্রীসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপনসহ সংগঠনের সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest