সর্বশেষ সংবাদ-

নলতায় বিজিবি’র গণসচেতনতামূলক মতবিনিময় সভা

নলতা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার নলতার সেন্ট্রাল সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার বিকাল ৪ টায় ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে মাদক-অস্ত্র-পণ্য চোরাচালান ও অবৈধভাবে সীমান্তে বিচরণ, অতিক্রম প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান এবং নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে গণসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, ১৭ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দীন হাসন, কালিগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ রাজিব হোসেন, খানজিয়া বিওপি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নলতা ইউনিয়ন আ’লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক শমসের আলী,ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিবসহ শিক্ষক, ব্যবসায়ী ও সুধীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড় ভাই মেয়র আনিসুল হক’র  পর বাবাকেও হারালেন সেনাপ্রধান

গত বছর প্রিয় বড় ভাই ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে হারিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতে এবার বাবা শরিফুল হককে হারালেন তিনি।

শরিফুল হক আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম বার্তা সংস্থা বাসসকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা সিএমএইচে বার্ধক্যজনিত কারণে শরিফুল হক ইন্তেকাল করেন। মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। মরহুমের দাফনসহ পরবর্তী কার্যক্রম পারিবারিক সিদ্ধান্তের পর জানা যাবে।

শরিফুল হক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাটে জন্মগ্রহণ করেন। তিনি আনসার বাহিনীর কর্মকর্তা ছিলেন। তাঁর অপর দুই ছেলে ইকবাল হক ও হেলাল হক যুক্তরাষ্ট্র প্রবাসী। তাঁরা ফিরে এলে শরিফুল হকের জানাজা অনুষ্ঠিত হবে বলে রেজাউল করিম জানান।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শোক

সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বাবা শরিফুল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত বছরের ৩০ নভেম্বর যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটিতে এক এসএসিসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ইউনিয়নের কাদাকাটি গ্রামের খোকন গাজীর কন্যা কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষার্থী মালেকা সোমবার সন্ধ্যায় ঘরের জানালার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

জানা গেছে ঘটনার দিন সন্ধ্যায় ঘরে পড়ালেখা করছিল। এসময় তার মা, বড়বোন, বোন জামাই, নিমাই নামে এক কবিরাজ, তার ৩ ছোট ভাইবোন বাড়িতে ছিলেন। সন্ধ্যায় ৬.৩০ টার দিকে সে ঘরের জানালার এ্যাংগেলের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন জানতে পেরে দ্রুত নামালেও ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন ও সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের শেষে মর্গে প্রেরণ করেন। এব্যাপারে মৃতার মা বাদি হয়ে থানায় জিডি করেছেন। পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫ ভিটামিন

সুস্থ শরীরের জন্য দরকার সঠিক পরিমাণ ভিটামিন। আর সেই ভিটামিন আসে সুষম খাদ্য থেকেই। কিন্তু প্রতিদিনের ব্যস্ততায় না আছে সময়, না আছে সঠিক ডায়েট। ফলে কৈশোরের কোটা পেরোতে না পেরোতেই ভিড় করে আসছে রকমারি সমস্যা।

ভিটামিনের ঘাটতি পূরণে দ্বারস্থ হই সাপ্লিমেন্টের।অতিরিক্ত ভিটামিন সাপ্লিমেন্ট শরীরের কী কী ক্ষতি করতে পারে, আমাদের আজকের এই প্রতিদিন থেকে দেখে নিন এক ঝলকে-

১। ভিটামিন এ-

চোখের স্বাস্থ্য ভাল রাখতে এবং স্নায়ু রোগ নিরাময়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ’র জুড়ি নেই। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের বিশেষজ্ঞেরা জানিয়েছেন, অধিক মাত্রায় এই সাপ্লিমেন্ট নিলে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ে। সেই সঙ্গে লিভারের নানা সমস্যা হতে পারে।

২। ভিটামিন বি-৬-

দেহের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ভিটামিন বি-৬। সেই সঙ্গে জোগায় এনার্জি। বিশেষজ্ঞেরা জানান, দিনে ১০০ মিলিগ্রামের বেশি এই সাপ্লিমেন্ট নিলে স্নায়ু রোগের সম্ভাবনা বাড়ে। নানাবিধ চামড়ার রোগ এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।

৩। ভিটামিন সি-

ভিটামিন সি হল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরে এই ভিটামিনের ঘাটতি পূরণের জন্য বেশি করে টাটকা সব্জি এবং ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সুষম খাদ্যের বদলে সাপ্লিমেন্ট দিয়ে এই ঘাটতি পূরণ করতে গেলে কিডনি স্টোনের সম্ভাবনা বাড়তে পারে।

৪। ভিটামিন ই-

ভিটামিন ই সাপ্লিমেন্ট অধিক মাত্রায় নিলে বাড়তে পারে মারণ রোগের ঝুঁকি। এমনটাই জানাচ্ছেন জনস হপকিনস ইউনিভার্সিটির বিশেষজ্ঞেরা। তাদের মতে, এই সাপ্লিমেন্টের মাত্রা অধিক হলেই হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। বাড়তে পারে ক্যানসারের সম্ভাবনা।

৫। মাল্টিভিটামিন-

সুস্থ থাকতে হলে এড়িয়ে চলুন যে কোনও রকমের মাল্টিভিটামিন। শরীরে নানাবিধ রোগের সম্ভাবনা বাড়ে বলেই দাবি বিশেষজ্ঞদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেয়েকে এপিএস করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার কন্যা বেগম কানিজ ফাতেমাকে (চৈতী)।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কানিজ ফাতেমাকে নিয়োগ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
র‌্যাবের সঙ্গে জলদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ৩

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজন নিহত হয়েছেন। সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মাঝের চরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছৈ। আজ বুধবার ভোরে র‌্যাব-৪ এর সঙ্গে এ ঘটনা ঘটে।বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার জানান, সুন্দরবনের বলেশ্বর নদের মাঘের চরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি বলেন, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি, তাদের পাথরঘাটার পদ্মা এলাকায় নিয়ে আসার খবর শুনেছি। তবে তাদের বাড়ি কোথায় তা এখন পর্যন্ত জানতে পারিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অভিনেতা আর অইতে পারলাম না’

মাত্র ২ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিও। তাতেই যেন হাসতে হাসতে খিল লেগে যায়। ভিডিওতে দেখা যায়, হাসির বাণে বিদ্ধ সবাই। লুটে পড়ছে ক্ষণে ক্ষণে। দম বন্ধ করা হাসিতে একজন আরেকজনের গায়ের ওপর গিয়ে পড়ছেন। হাসছেন মঞ্চের অন্য অতিথিরাও।

এমন হাসির বন্যা বইয়ে দিয়ে তিনি ঠিক স্থির। তবে মুচকি হাসি তিনিও হাসছেন। বক্তৃতা করছেন, রসে ঠাসা একেবারে আঞ্চলিক ভাষায়। কোনোই জড়তা নেই। নেই আড়ষ্টতা।

মঞ্চে উঠেই রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বভাবসুলভ কথার মধ্য দিয়ে আলোচনা শুরু করেন সেদিন।

ঘটনা গত ১০ জানুয়ারির। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটি চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বক্তব্যের ওই ভিডিও এখন ভাইরাল।

ভিডিওটির খণ্ডাংশ থেকে পাঠকের জন্য রাষ্ট্রপতির বক্তব্যের হুবহু অনুলিপিকারে তুলে ধরা হলো-

‘ইয়ুথ বাংলা অনুষ্ঠানে না এসে তো পারি না। নইলে তো নিজেকে ধরেই নিতে অইবে যে, আমি ইয়ুথের বাইরে চলে গেছি। আসাদুজ্জামান নূর এবং আমি ১৯৬১ সালে একই সঙ্গে মেট্রিক পাস করেছি। জানি না, কারে বেশি বুড়া দেহা যায়। কিন্তু বিষয়ডা অইলো উনি এই চেহারা নিয়াও ভালো অভিনয় করতাছে। আর তার চেয়ে আমার চেহারাডা খারাপ না। তো অভিনেতা আর অইতে পারলাম না।

যাও নেতাগিরি করতাম, এহন আমারে রাজনীতি থেকে আউট কইরা দিছে। নো মোর ইন পলিটিক্স। রাজনীতি থেকে বিতাড়িত আমি।

শুনলাম, ইয়ুথ বাংলার অনুষ্ঠান। সুন্দর সুন্দর যুবক আর যুবতীর সমাহার হবে। এটা দেখার লোভ সংবরণ খুব কঠিন। এটা আমারে আকৃষ্ট করেছে এখানে আসার জন্য। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। মনের কথা সবাই মনের মধ্যে রাখে। কেউ সাহস কইরা বলে না। আমার লজ্জা-শরম একটু কম। যার জন্য প্রায় বলেই ফেলি, এই আর কি।

তারিন আর সুইটি ছিল আমারে রিসিভ করার সময়। আমারে কইলো, কেমন আছেন? কইলাম, যা ছিলাম, এখন মোটামুটি ভালোই আছি। তাদেরকে দেহার পর তো ভালো না থাইকা উপায় নাই।

আর এসব অনুষ্ঠানে আইসা আরেকটা জিনিস খুব বেখাপ্পা লাগে। মঞ্চের মধ্যে লাইট থাহে বেশি। অডিয়েন্স আর দেহা যায় না। আইজকা দরকার ছিল মঞ্চে লাইট কম, অডিয়েন্সের মধ্যে লাইট বেশি। তালে অডিয়েন্সকে সুন্দরে কইরা দেহা যাইতো। উপভোগ করা যাইতো।

এদিন মূল আলোচনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির অগ্রযাত্রাকে বেগবান ও টেকসই করতে অবদান রাখার জন্য সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম (ওআইবিসিএফ) ওই অনুষ্ঠানে আয়োজন করে।

অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশিষ্ট শিল্পী হাশেম খান, ওআইবিসিএফ-এর সভাপতি সুফী ফারুক ইবনে আবু বকর, উপদেষ্টা মো. আরাফাত এবং শাহ আজিজুল হক বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

লিবিয়ার বেনগাজি শহরের একটি মসজিদের কাছে দু’টি গাড়ি বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। ওই হামলায় আরও ২০ থেকে ৩০ জন আহত হয়েছে। কয়েক মিনিটের ব্যবধানেই হামলা দু’টি চালানো হয়েছে। খবর বিবিসি।

কেন্দ্রীয় আল সোলাইমানি শহরে একটি মসজিদের কাছে প্রথম গাড়ি বোমা হামলা চালানো হয়। সে সময় মসজিদ থেকে আসরের নামাজ শেষে বের হচ্ছিলেন মুসল্লিরা।

এর কিছুক্ষণ পরেই রাস্তার অপর পাশে আরও একটি গাড়ি বোমা বিস্ফোরণ করা হয়। বেশ কয়েকজন সামরিক বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিক ওই হামলায় নিহত হয়েছে।

স্থানীয় আল জালা হাসপাতালের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest