সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরা জেলা বাস্তহারা দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনΜια βραδιά φωτός και ήχου στα ψηφιακά σαλόνια

মাতৃভূমি সাতক্ষীরায় প্রাণ খুলে গাইলেন দেশবরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক : “আমার মাতৃভূমি সাতক্ষীরা। নিজের পিতা-মাতার ভিটেতে আসতে পেরে আমি আনন্দিত। সাতক্ষীরায় এসে এত ভালো লাগবে জানলে আমি আরও আগে আসতাম। আমি আবারও খুব শীঘ্রই সাতক্ষীরায় আসব। নাড়ির টান কি ভোলা যায়। সাতক্ষীরার মেয়ে হিসেবে আমি গর্বিত।”- বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সংগীত শিল্পী সাতক্ষীরা গৌরবময় সন্তান সাবিনা ইয়াসমিন এভাবেই তার অভিব্যক্তি প্রকাশ করলেন বল্লী হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে গান গাইতে এসে।
উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে সাবিনা ইয়াসমিন শনিবার সন্ধ্যায় বল্লী হাইস্কুল প্রাঙ্গণে হাজার হাজার মুগ্ধ শ্রোতার সামনে নিজের গাওয়া ১৬ হাজার গানের মধ্যে থেকে একের পর গান পরিবেশন করেন তার গাওয়া কালজয়ী গান- ‘সবকটা জানালা খুলে দাও না’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘এ মন তোমাকে দিলাম’, আমি রজনীগন্ধ্যা ফুলের মত গন্ধ বিলিয়ে যাব’, শুধু গান গেয়ে পরিচয়’, ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না’, ‘তুমি কেনো কোমরের বিছা হইলা না’ প্রভৃতি।
সাতক্ষীরার ঐতিহ্যবাহী বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উৎসব-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদরের বল্লী ইউনিয়নের অবস্থিত স্কুলটি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে প্রাক্তন কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ, সহযোগিতায় ও বিদ্যালয়ের প্রচেষ্টায় বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তীতে সাবেক ও নতুন-পুরাতন ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়। মেহগনি ও কৃষ্ণচূড়ার মনোরম পরিবেশে ঘেরা এতিহ্যবাহী বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস. এম জগলুল হায়দার, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলিম, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ খান, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। মুল অনুষ্ঠান শুরুর পূর্বে সকালে পুরাতন ও নতুন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে এলাকায় আনন্দ র‌্যালি বের করা হয়। এরপর নির্দিষ্ট সময়ে সম্মানিত অতিথিবৃন্দের আগমনে পবিত্র মহাধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াত গীতা থেকে পাঠের পর অতিথিরকে ফুল দিয়ে বরণের মাধ্যমে মুল অনুষ্ঠান শুরু হয়।
প্রথমে বিদ্যালয়টির সাফল্য ও অতিথিদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির আহবায়ক মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেন, ‘দেশ ও জাতি গড়তে শিক্ষার বিকল্প নেই। এই বিদ্যালয়ে শিক্ষা অর্জন করে অনেকেই দেশের ভালো ভালো অবস্থানে আছেন। পাশিপাশি তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। আগামীতেও সেই ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে বিদ্যালয়টি ভূমিকা পালন করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ডা. শীতল প্রসাদ রায়ের পুত্র রমা প্রসাদ রায়, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম, প্রাক্তন ছাত্র ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা পরিষদের সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, নতুন ও প্রাক্তন কৃতি ছাত্র-ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কনডম ব্যবসায় রাখি, প্রথম খদ্দের বিরাট-আনুশকা!
 আবারও খবরের উঠে এল রাখি সাওয়ান্তের নাম। বিতর্কে থাকা তার স্বভাব। বিতর্কের মাধ্যমে কী ভাবে খবরে থাকতে, সেই ব্যাপারে বিপুল জ্ঞান রাখির। এবারে নিজের কনডমের ব্র্যান্ড লঞ্চ করলেন তিনি। ব্র্যান্ডটির নাম ‘বি-বয়’ কনডম।

এখানেই শেষ নয়। কনডমের ব্র্যান্ড লঞ্চ করার সঙ্গে সঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, রাখি চান নবদম্পতি বিরাট কোহলি এবং আনুশকা শর্মাই প্রথম তার লঞ্চ করা কন্ডোম ব্যবহার করুক।

রাখির কথায়, ‘বিরাট কোহলি আর আনুশকা শর্মা সব থেকে সুন্দর যুগল। তারা সদ্য বৈবাহিক জীবনে পা রেখেছেন। আমি চাই, তারা প্রথম এই কনডম ব্যবহার করুন এবং তার ফিডব্যাক জানান। আমি মনে করি, আমার ব্র্যান্ডের কনডম বিশেষ মানের। এই প্রথম এতগুলো ফ্লেভার নিয়ে কোনও কনডম ব্র্যান্ড বাজারে এল।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই সিরিজের জন্য টাইগার স্কোয়াডে বিজয়-আরিফুল

নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে জমে উঠবে ক্রিকেট লড়াই। পরপর দুটি সিরিজ খেলবে বাংলাদেশ।

এর একটি জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই দুই সিরিজ উপলক্ষে আজ শনিবার ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনেকটা অনুমিতভাবেই এই স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং আরিফুল হক। এই দুটি নাম সদ্য সমাপ্ত বিপিএলের পঞ্চম আসরে বহুবার উচ্চারিত হয়েছে। এই দুজনই অসাধারণ পারফর্ম করেছেন বিপিএলে। এছাড়া নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, সাইফ উদ্দিনরাও আছেন প্রাথমিক স্কোয়াডে।

১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। এই সিরিজ শেষে ৩১ জানুয়ারি থেকেই মাঠে গড়াবে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এরপর ১৫ ফেব্রুয়ারি থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। শনিবার ঘোষিত স্কোয়াডের সদস্যদের ক্যাম্প আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার, আবু জায়েদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্নাব্যুতে বার্সার কাছে বিধ্বস্ত রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার আগের দুই এল ক্লাসিকো জিতেছিল বার্সেলোনা। জিতলো আবারও। ক্লাব ইতিহাসে প্রথমবার রিয়ালের মাঠে টানা তিনটি লিগ ম্যাচ জিতলো কাতালান জায়ান্টরা। শনিবার এই লা লিগা মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনা ৩-০ গোলে হারালো ১০ জনের রিয়ালকে।

লিগের গত মৌসুমে বার্নাব্যুতে ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা। তার আগেরবার ঘরের মাঠে রিয়াল হারে ৪-০ গোলে। তবে এরনেস্তো ভালভারদে দায়িত্ব নেওয়ার পর টানা দুটি এল ক্লাসিকো এই মৌসুমে হেরেছিল বার্সা। গত আগস্টে স্প্যানিশ সুপার কাপের দুই লেগে ৩-১ ও ২-০ গোলে তাদের বিপক্ষে জিতে শিরোপা হাতে নেয় রিয়াল। লিওনেল মেসি ও লুই সুয়ারেসের দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত প্রথম এল ক্লাসিকো জয়ের স্বাদ পেলেন অ্যাথলেটিক বিলবাওর সাবেক কোচ।

গত সপ্তাহে গ্রেমিওকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। ওই ম্যাচের পরই ক্রিস্তিয়ানো রোনালদো আবদার করেছিলেন, এল ক্লাসিকো শুরুর আগে যেন বার্সা তাদের ‘গার্ড অব অনার’ দেয়। সেই আবদার পূরণ হচ্ছে না, স্পষ্ট জানিয়ে দেয় বার্সা। প্রত্যাখ্যাত হয়ে বার্সার ‘গায়ে জ্বালা’ ধরাতেই বিশেষ ‘পার্টি’ করার সিদ্ধান্ত নিয়েছিল রিয়াল। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। ২৩৭তম এল ক্লাসিকোতে উল্টো তাদের সামনে জয় উদযাপন করলো বার্সা।

শুরু থেকে বল দখল, বার্সার রক্ষণে আক্রমণ চালানোয় এগিয়ে ছিল রিয়াল। বার্সা প্রথমবার প্রতিপক্ষের ডিবক্সে ঢুকেছিল ১০ মিনিটে। দুই মিনিটে রোনালদোর হেডে বল জড়ায় জালে। কিন্তু তাকে উদযাপন করতে দেননি লাইন্সম্যান, উড়ান অফসাইডের পতাকা। আরও কয়েকবার লক্ষ্যে শট নিতে গিয়ে ব্যর্থ হয়েছে রিয়াল।

তবে বার্সা প্রথমবার প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় ৩০ মিনিটে। মেসির চমৎকার পাস থেকে শট নিয়েছিলেন পাউলিনিয়ো, কিন্তু ব্রাজিলিয়ানের চেষ্টা গোলবারের উপর দিয়ে আলতো করে পাঠিয়ে দেন কেইলর নাভাস। পরের মিনিটে রোনালদোর কোনাকুনি শট পা দিয়ে ঠেকান বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। বিরতিতে যাওয়ার আগে ৩৯ মিনিটে শেষবার সুযোগ হারায় অতিথিরা। আবারও পাউলিনিয়োর হেড রুখে দেন নাভাস। ৪২ মিনিটে রিয়ালের সুবর্ণ সুযোগ নষ্ট হয় করিম বেনজিমার হেড পোস্টে লেগে।

প্রথমার্ধ যদি রিয়ালের হয়, তবে শেষ ৪৫ মিনিট কেবলই বার্সার। ৫৪ মিনিটে এগিয়ে যায় তারা। মাঝমাঠে স্বাধীনভাবে বল নিয়ে ডিবক্সের দিকে এগিয়ে যান ইভান রাকিতিচ, এরপর বল বাড়িয়ে দেন সের্হিয়ো রবের্তোর দিকে। তার ক্রস থেকে সহজে লক্ষ্যভেদ করেন সুয়ারেস।

দলে একটি দুটি বদল আনার পরিকল্পনা করছিলেন জিনেদিন জিদান। কিন্তু ৬৩ মিনিটে আবার পিছিয়ে পড়ে তার দল। সুয়ারেস দুইবার লক্ষ্যভ্রষ্ট হন, প্রথমবার নাভাস ও পরেরবার পোস্টে লাগে। কিন্তু পাউলিনিয়ো ফিরতি শট নিয়েছিলেন লক্ষ্যে, ঝুঁকিপূর্ণ ওই চেষ্টা হাত দিয়ে আটকে দেন দানি কারভাহাল। বল লক্ষ্যভেদ হলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজান এবং কারভাহালকে দেখান লাল কার্ড। স্পট কিকে মেসি শক্তিশালী শটে ব্যবধান দ্বিগুণ করেন। লা লিগায় রিয়ালের বিপক্ষে এটি ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের ১৭তম গোল। লিগের ইতিহাসে মাদ্রিদের ক্লাবের বিপক্ষে এত গোল আর কেউ করেনি।

শেষদিকে নেমে মার্কো আসেনসিও ও গ্যারেথ বেল রিয়ালকে ম্যাচে ফেরানোর সব চেষ্টা করেছিলেন। কিন্তু টের স্টেগেন ওয়েলস তারকাকে রুখে দেন। রোনালদোর ক্রস থেকে সের্হিয়ো রামোসও টপকাতে পারেননি বার্সা গোলরক্ষকের বাধা। বরং ইনজুরি সময়ে আবারও তাদের জালে বল পাঠায় লিগের শীর্ষ দল। মেসির পাস থেকে অ্যালেইক্স ভিদাল দলের তৃতীয় গোল করেন।

এই জয়ে ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো কাতালান জায়ান্টরা। আর এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রিয়াল। বার্সার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে থেকে দুইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ (৩৬)। অবশ্য শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে জিতলে অ্যাতলেতিকোকে টপকে দুই নম্বরে উঠবে ভ্যালেন্সিয়া (৩৪) । অর্থাৎ, অন্তত ৮ পয়েন্টে এগিয়ে থেকে বছর শেষ করবে শীর্ষে থাকা বার্সা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৗতলা প্রাইমারি স্কুলে বার্ষিক ফলপ্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের ৩৮ নং মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যলয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসএমসি সভাপতি শেখ রবিউল ইসলাম কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইখলাছুর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার গাইন, নারায়নপুর সরকারি প্রথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ৩৮ নং মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছলিমা খাতুন, মৌতলা মাধ্যমিক বিদ্যলয়ের সাবেক সভাপতি মোল্ল্যা আব্দুল কাদের, মৌতলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মুন্সী মশিউর রহমান পলাশ, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য প্রশান্ত কুমার সাহা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এসএমসি সদস্য রেহানা পারভীন, রিক্তা নন্দীসহ বিদ্যলয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের টিকা খাওয়ানো হয়েছে। শনিবার সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করা হয়। ৬ থেকে ১১ মাস বয়সি শিশুকে টিকা খাওয়ানোর মধ্যে দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ তৈয়াবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজি ই পি আই শেখ মহিবুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক (সেনিটারি ইন্সপেক্টর) আব্দুস সোবহান, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীবৃন্দ।
এসময় উপজেলা ১২ ইউনিয়নের ২৯১ টি টিকা দান কেন্দ্রে ৩ হাজার ৪‘শ ৫৯জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়েসী ২৭ হাজার ২০জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সকল টিকা দান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ স্বেচ্ছাসেবকরা এ ক্যাপসুল খাওয়ানোর কাজে সহযোগিতা করেন। সকল কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে খাবার পানির পুকুরের ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে সুপেয় পানির স্যান্ড ফিল্টারের পুকুরটি লিজ দেওয়ায় এলাকাবাসির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ, চাকদাহা, চিংড়া, হোসেনপুর, হোগলদাড়া, পাঁচ বাড়িয়া ও বসন্তপুর গ্রামের ৫০ বছর যাবৎ সুপেয় পানির একমাত্র অবলম্বন হাড়দ্দাহ পুকুরটি জেলা পরিষদের পক্ষ থেকে ইজারা দেওয়ায় সাত গ্রামের জনসাধারণ কলস, বালতিসহ পানি নেওয়ার বিভিন্ন জিনিসপত্র নিয়ে শানিবার বিকেলে শত শত নারী-পুরুষ মিলে পুকুরের ইজারা বাতিলের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। সরজমিনে দেখা যায়, ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত জেলা পরিষদের এই পুকুরটি ইজারা প্রদান করায় ইজারা গ্রহিতা মাছ চাষের জন্য সার ও কিটনাশক পুকুরের পানিতে ব্যবহার করায় ফলে সেই পানি খেয়ে ইতি মধ্যে গ্রামের অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু ব্যাক্তি সার্থে জেলা পরিষদ কে ভূল বুঝিয়ে উপজেলা সদরের বাজার গ্রামের সুধীর অধিকারীর ছেলে সঞ্চায় অধিকারী সঞ্চায় অধিকারী লিজ গ্রহণ করে। বিক্ষোভকালে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী অমল কান্তি রায়, প্রধান অফিস সহকারী সামছুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের নলকুপ মেকানিক আমিনুর রহমান, ইউপি সদস্য আলাউদ্দিন সোহেল, পল্লী চিকিৎসক সুকুমার মন্ডল, গ্রামবাসী রবিন্দ্রনাথ লস্কর, নূর মোহাম্মদ গাজী, সহদার মন্ডল, সমির মন্ডল, ফকির আলী, সালেহা খাতুন, গীতা মন্ডল, উসা লস্কর, প্রমিলা মন্ডল, কবিতা রানী মন্ডল, নুরজাহান খাতুন, নিলা মন্ডল, নবিজান বিবিসহ এলাকার শত শত নারী-পুরুষ। জনস্বার্থে এলাকাবাসী সুপেয় পানি পানের লক্ষ্যে ইজারা বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের দৃষ্ঠি আকর্ষণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ইয়াবাসহ ২ ব্যক্তি আটক

দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের অভিযানে ২০পিচ ইয়াবাসহ ২ জন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলো দেবহাটা উপজেলার হাদীপুর হাটখোলা গ্রামের মৃত আদর আলী শেখের ছেলে আহছান আলী শেখ (৪৬) ও অপরজন হলো একই উপজেলার জগন্নাথপুর গ্রামের ভদু গাজীর ছেলে ইশার আলী গাজী (৪০)। পুলিশ জানায়, দেবহাটা থানার এসআই আল আমিন শুক্রবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার হাদীপুর হাটখোলা যাত্রী ছাউনী থেকে উল্লেখিত ২ জনকে ২০ পিচ ইয়াবা সহ আটক করেন। তাদের বিরুদ্ধে এসআই আল আমিন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ১২। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest