নিজস্ব প্রতিবেদক : রোটারি ক্লাব অব সাতক্ষীরার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ১১শত ৩৮ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটা. এনছান বাহার বুলবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রোটা. পিপি সৈয়দ হাসান মাহমমুদ, রোটা. পিপি ডা. সুশান্ত ঘোষ, রোটা. পিপি প্রফেসর ভূধর সরকার, রোটা. মো. মনিরুজ্জামান টিটু, রোটা. মীর মোশাররফ হোসেন মন্টু, রোটা. মো. এমদাদ হোসেন, রোটা. মাহবুবুর রহমান, রোটা. সেলিনা আকতার, রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র সভাপতি রোটা. জি.এম আবুল হোসাইন প্রমুখ।
১১শত ৩৮ তম সাধারণ সভায় ইনডাকশন হয়েছেন রোটা. গোপাল চন্দ্র সরদার, রোটা. মাহফুজা সুলতানা রুবি ও রোটা. নাজমুন নাহার মুন্নি।

গুণী ব্যক্তিদ্বয়ের স্মরণে দেশী-বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে লাবণ্যবতি ইয়াং স্টার ক্লাব. দেবহাটা,কুলিয়া বনাম সৈকত স্পোটিং ক্লাব.তালা,সাতক্ষীরা এর মধ্যে অনুষ্ঠিত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবারের টানটান উত্তেজনাপূর্ণ উদ্বোধনী খেলার সম্পন্ন হয়েছে। শেষ পর্যন্ত খেলার দ্বিতীয়ার্ধে দারুন ছন্দে ফিরে টাইব্রেকারের মাধ্যমে তালা সৈকত স্পোটিং ক্লাব কুলিয়া লাবণ্যবতি ইয়াং স্টার ক্লাবকে ৫-৩ গোলে পরাজিত করে।
