সর্বশেষ সংবাদ-
সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগকালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকসাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেতDe Meest Winstgevende Spellen Bij Jaabet Die U Moet ProberenKeuntungan Menggunakan Bonus Istana Casino untuk Meningkatkan Peluang MenangIemesli, kāpēc Spinight online kazino ir tik populārs Latvijas tirgū

সাতক্ষীরায় প্রকৃতি ও পুষ্টির গল্পের আসর

ডেস্ক রিপোর্ট: ‘তীত বেগুন এলার্জি দূর করে, কুলফি শাক রক্ত তৈরী করে, ফোলা রোগ উপশম করে। গাদোমনি শাক রক্ত আমাশয়ের প্রতিষেধক। বউটুনিতে রয়েছে আয়রণ। কলার থোড় হাই প্রেসার রোধে কাজ করে। গিমি শাকে দূর হয় ক্রিমি। বেলে শাক কোষ্টকাঠিন্য দূর করে। ডুমুর ডায়বেটিসের প্রতিষেধক। মালঞ্চ শাক শরীরের ক্ষত সারাতে কাজ করে, আর কচুর পাতা চোখের জন্য ভাল।
এছাড়া রয়েছে অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ব্রাহ্মি, কলমি, দস্তা কচু, হেলাঞ্চ, সাঞ্চি, বেতশাক, কলার মুচা, ডুমুর, বউটুনি, শাপলা, ঘ্যাটকল, কাটানটি শাক পেপুলসহ নানা অচাষকৃত শাক লতা-পাতা।
স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা ‘এসো প্রকৃতিকে জানি, পুষ্টির গল্প শুনি’ শীর্ষক প্রকৃতি ও পুষ্টির গল্পের আসরে এসব শাক লতা-পাতার ওষুধি ও পুষ্টিগুণ মুগ্ধ হয়ে শুনছিলেন।
সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা মর্নিং সান-প্রি ক্যাডেট স্কুল ক্যাম্পাসে বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্ট্যাডিজ এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই গল্পের আসরের আয়োজন করে।
এতে সাতক্ষীরার পুষ্টির ফেরিওয়ালা খ্যাত যুব উদ্যোক্তা রুহুল কুদ্দুস ও বাবর আলী প্রকৃতিতে প্রাপ্ত শাক লতা-পাতার পুষ্টিগুণ তুলে ধরেন।
আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা মর্নিং সান-প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজল, সহকারী শিক্ষক রুনা লাইলা, সাবিনা ইয়াসমিন, লাকী আক্তার, সেলিনা খাতুন, শারমিন সুলতানা, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যুব সংগঠক ফজলুল হক, কমিউনিটি ফ্যাসিলেটর মাহিদা মিজান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কংগ্রেসের দায়িত্ব নিচ্ছেন রাহুল, প্রস্তাব পাস

দলের সভাপতি পদে রাহুল গান্ধীকে বসানোর প্রস্তাব পাস করেছে ভারতের অন্যতম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

আজ সোমবার নয়াদিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়িতে বৈঠক বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির। ওই বৈঠকেই রাহুল গান্ধীকে সভাপতি পদে বসাতে প্রস্তাব পাস হয়।

কংগ্রেসের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘রাহুল সভাপতি হলে দল আরো শক্তিশালী হবে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন পেশ করার শেষ দিন ৪ ডিসেম্বর। মনোনয়ন পরীক্ষা করা হবে ৫ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। সাংগঠনিক নির্বাচন হবে ১৬ ডিসেম্বর। ভোট গণনা এবং ফল ঘোষণা হবে ১৯ ডিসেম্বর। তবে দলীয় সূত্রে জানা যায়, কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধী ছাড়া আর কারো মনোনয়ন পেশ করার সম্ভাবনা নেই। ফলে, ৫ ডিসেম্বরই কংগ্রেসের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হতে পারে।

কংগ্রেসের দলীয় সূত্রে খবর, আগামী ১৮ ডিসেম্বর গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গে, আহমেদ পটেলসহ কংগ্রেসের প্রথম সারির নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসপাতাল-ক্লিনিকে টাকার জন্য লাশ জিম্মি রাখা যাবে না: হাইকোর্ট

চিকিৎসা খরচ পরিশোধে ব্যর্থতার কারণে কোনো হাসপাতালে বা ক্লিনিকে মৃত ব্যক্তির লাশ জিম্মি (ধরে রাখা) করে রাখা যাবে না বলে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এ নির্দেশনা অবহিত করে সকল ক্লিনিক ও হাসপাতালের প্রতি সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ এই রায় দিয়েছেন। রিট আবেদন করা আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ আরো জানান, গরীব রোগীদের অপরিশোধিত সব বিল পরিশোধের জন্য স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে তহবিল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১২ সালে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন একটি নবজাতক মারা যায়। হাসপাতালে নবজাতক মৃত্যুর পর লাশ দ্রুত হস্তান্তরে ব্যর্থ হওয়ায় মানবাধিকার লঙ্ঘন হয়। যার কারণে সিটি হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজর টাকা আঞ্জুমান মফিদুল ইসলামে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পাঁচ বছর পর আজ হাইকোর্টের রায়ে বলা হয়, চিকিৎসা বিল পরিশোধে ব্যর্থ হলে কোনো ক্লিনিক কিংবা হাসপাতাল লাশ জিম্মি করতে পারবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩০)। সে উপজেলার মুড়াকলিয়া গ্রামের ময়েজউদ্দীন শেখের পুত্র। সোমবার বিকাল ৩ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়ার সুকদেবপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় ঘাতক বাস পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়ার সুকদেবপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস আলমগীরকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শীর্ষে কুমিল্লা

বিপিএলের ২১তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ছয় ম্যাচে পাঁচ জয়ে কুমিল্লার পয়েন্ট ১০।
আর সাত ম্যাচ খেলে ৪ জয় ২ হার ও ১টি ড্রয়ে ঢাকার পয়েন্ট নয়। শোয়েব মালিকের ব্যাটিং দৃঢ়তায় ঢাকার দেওয়া ১২৮ রানের লক্ষ্যটা ২ বল বাকি থাকতেই টপকে যায় ভিক্টোরিয়ানসরা। জয় পেয়েছে ৪ উইেকেটে।

কুমিল্লার হয়ে শোয়েব মালিক ৫৩ বল খেলে সর্বোচ্চ ৫৪ রান করেছেন। যেখানে ১টি ছক্কা ও ৪টি চারের মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ এসেছে টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা ইমরুল কায়েসের ব্যাট থেকে (২০)। অার ঢাকার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির ও সুনীল নারিন, একটি করে উইকেট পেয়েছেন আবু হায়দার রনি ও সাদ্দাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক মোটরসাইকেলে ৫৮ জনের ১২শ’ মিটার সফর !

এক মোটরসাইকেলে ৫৮ জন চড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। রবিবার ইন্ডিয়ান আর্মি সার্ভিস কোরের টর্নেডো টিম-এর ৫৮ জন সদস্য একটি ৫০০ সিসি রয়্যাল এনফিল্ড ক্লাসিক বুলেটে একসঙ্গে চেপে ১২০০ মিটার সফর করে এ বিশ্ব রেকর্ড গড়েন৷

এর পাশাপাশি ২০১০ সালের রেকর্ড ভেঙে দিল তারা৷ ২০১০ সালে এক মোটরসাইকেলে ৫৬ জন চড়েন।

রবিবার মেজর বানি শর্মার নেতৃত্বে এই সফর শুরু হয়৷ মোটরসাইকেল চালকের আসনে ছিলেন সুবেদার রামপাল যাদব৷ টর্নেডো টিম-এর ১৯টি বিশ্ব রেকর্ড এবং রাষ্ট্রীয় রেকর্ড এর আগে থেকেই রয়েছে৷ এই টিমে মোট ৩৯ সদস্য রয়েছে৷ ২ কমিশনড অফিসার, ২ জেসিও এবং ৩৫ অন্য সদস্য রয়েছে৷ এই টিম এখনো পর্যন্ত মোট ১০০০টি শো করেছে৷

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

৭ মার্চের ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সঙ্গে ৭ মার্চের ভাষণের স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও জাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা চাওয়া হয়েছে।

সোমবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট বশিরুল্লাহ।

দুপুর ২টার পর হাইকোর্টের একটি বেঞ্চে বিষয়টি নিয়ে শুনানির কথা রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ওই ঘোষণার পর গত শনিবার নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) তৎকালীন প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী ও বিশেষ প্রতিনিধি কণক সরওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত এ আদেশ দেন।

এর আগে, এ মামলায় গত ২৩ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে একই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

এছাড়া মামলার অপর আসামি একুশে টেলিভিশনের তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম সোমবার আদালতে হাজির থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।

উল্লেখ্য, ২০১৫ সালের ৪ জানুয়ারি রাতে লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন। ‘ইটিভিতে তারেক রহমানের বক্তব্য প্রচার রাষ্ট্রদ্রোহের শামিল’- এ অভিযোগে ওই বছরের ৮ জানুয়ারি দণ্ডবিধির ১২৪(এ) ধারায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। ওই মামলায় গত বছরের ৩ আগস্ট চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইমদাদুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest