সর্বশেষ সংবাদ-
সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সায়াবিন তেল খেতে হবে– সাতক্ষীরায় এডভোকেসি সভায় বক্তারাদেবহাটায় এসিল্যান্ডের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট‘আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ এখনও রাষ্ট্রপতি’বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমকে তাড়াতে মিথ্যা অভিযোগ দিয়ে  হয়রানির অভিযোগকালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িকসাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেতKeuntungan Menggunakan Bonus Istana Casino untuk Meningkatkan Peluang MenangIemesli, kāpēc Spinight online kazino ir tik populārs Latvijas tirgūΗ πλήρης καθοδήγηση για το Buran Casino no deposit bonus και τις προσφορές του

সৌদি আগ্রাসন: দুর্ভিক্ষে মারা গেছে ৪০ হাজার শিশু

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসন ও অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ এবং রোগব্যাধিতে মারা গেছে ৪০ হাজার শিশু। বছরের শেষ নাগাদ শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ হাজার দাঁড়াতে পারে।

ব্রিটেনভিত্তিক এনজিও সেইভ দ্যা চিলড্রেন ফান্ড এ তথ্য দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দারিদ্রতম ইয়েমেনে প্রতিদিন গড়ে ১৩০টি শিশু মারা যাচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। ২০১৫ সালের ২৬ মার্চ সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসন শুরুর পর দেশটির অর্থনৈতিক অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছে এবং আধুনিক ইতিহাসে ভয়াবহ কলেরা ছড়িয়ে পড়েছে।

সেইভ দ্যা চিলড্রেনের ইয়েমেন চ্যাপ্টারের পরিচালক সামের কিরোলোস ইয়েমেনের শিশুদের ওপর এই হত্যাকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এসব মৃত্যু ঠেকানা সম্ভব ছিল।

যুদ্ধ শুরুর পর ইয়েমেনের ওপর অবরোধ চাপিয়ে দিয়েছে সৌদি আরব। সে অবরোধের আওতায় আনা হয়েছে ইয়েমেনের বিমানবন্দর, সমুদ্র ও স্থলবন্দরগুলো। এ কারণে ইয়েমেন মারাত্মক দুর্ভিক্ষের কবলে পড়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁচতে চায় সাতক্ষীরার ৬ বছরের শিশু হৃদরোগে শয্যাশায়ী মরিয়ম

এম. বেলাল হোসাইন : সাতক্ষীরার ৬ বছরের নিষ্পাপ শিশু মরিয়ম বাঁচতে চায়। চায় অন্য শিশুদের মত স্কুলে যেতে, সকলের মত হাসি-কান্না আর দুষ্টামিতে মতে উঠতে। কিন্তু অভাব ও নিয়তি তার কাছ থেকে যেন সবকিছু কেড়ে নিয়ে চায়। মরিয়ম শহরের ইটাগাছা এলাকার দর্জি শ্রমিক জাবের হোসেন খোকনের একমাত্র কন্যা। খোকন দম্পত্তির কোল জুড়ে যখন কোন সন্তান আসে। পরিবারের মাঝে বয়ে যায় আনন্দের বন্যা। তবে জাবেরের পরিবারে ঘটেছে তার ব্যতিক্রম। একমাত্র কন্যা মরিয়ম জন্ম নিলো হার্টে ছিদ্র ও ইনফেকশন নিয়ে। এরপর থেকে দরিদ্র জাবের কন্যাকে সুস্থ করার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন। বুক ভরা কষ্ট, আর চোখ ভরা জল নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। হাত পেতেছেন সমাজের বিত্তবানদের কাছেও। বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যয় কয়েক লক্ষ টাকা বেশি হওয়ায় মরিয়মের পিতা তাকে সরকারি হাসপাতালে ভর্তির জন্য বিভিন্নভাবে চেষ্টা চালান।
একপর্যায়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. আ. ফ. ম রুহুল এমপি’র সহযোগিতায় শিশু মরিয়মকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনসটিটিউটে ভর্তি করাতে সক্ষম হন তিনি। সেখানে মরিয়মকে মেডিসিন বিভাগে প্রায় ১ মাস চিকিৎসা করা হলেও অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে সার্জারি বিভাগে রেফার করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে অপারেসন করার জন্য দেড় লক্ষ টাকা জোগাড় করার জন্য বলেন। সে অনুযায়ী জাবের কিছু সুহৃদ ব্যক্তির সহযোগিতায় কিছু টাকা জোগাড় করলেও এখনো ঘাটতি রয়েছে প্রায় ৭০ হাজার টাকা। যা দরিদ্র জাবেরের পক্ষে জোড়া করা একেবারে অসম্ভব। সমাজের সর্বস্তরের মানুষের ছোট ছোট সহযোগিতা পেলে মরিয়ম আবারো তার পিতা-মাতার কোল আলোকিত করতে পারবে। এমতাবস্থায় মরিয়মের পিতা জাবের হোসেনের আকুল আবেদন সমাজের সর্বস্তরের মানুষ যেন তাদের সহযোগিতার হাতকে আরো প্রসারিত করে মরিয়মকে তাদের কোলে ফিরিয়ে আনতে সাহায্য করেন। বিকাশ নম্বর : ০১৯১৪৭৬১৩৫২ (মরিয়মের পিতা), কাউন্ট নং, ৫১১৪০১০০০৭৭৩২ (বেসিক ব্যাংক, সাতক্ষীরা শাখা।)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও উত্তরদিকে অগ্রসর হয়ে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি করছে। এ ছাড়া নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের এক সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তরদিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৭০ কি.মি. দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯৫০ কি.মি. দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কি. মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৮১৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি.। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে এবং নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল।

ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের পরিবর্তে ৩ (তিন) নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও টলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাখাইনে ব্যাপক ধর্ষণে দায়ী সেনাবাহিনী : হিউম্যান রাইটস ওয়াচ

মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক ধর্ষণের ঘটনায় সেনাবাহিনীকেই দায়ী করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, গত তিনমাস ধরে ওই অঞ্চলে জাতিগত নিধনের উদ্দেশে অভিযানের নামে নারী এবং কিশোরীদের ধর্ষণ, সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে মিয়ানমার সেনারা। খবর রয়টার্স।

এ সপ্তাহের শুরুতে রাখাইনে সেনাবাহিনীর ধর্ষণ ও নিপীড়নের বিষয়ে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটির এক রিপোর্টে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক ধর্ষণের অভিযোগ এনেছেন যুদ্ধ-সংঘাতে যৌন সহিংসতা বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত প্রমিলা প্যাটেন। তিনি বলেন, মিয়ানমারের সেনাদের নির্দেশে, পরিকল্পনায় এবং তাদের সক্রিয় অবস্থানেই সেখানে যৌন সহিংসতার ঘটনা ঘটেছে।

মিয়ানমার সেনাবাহিনী সোমবার একটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে রাখাইনে সব ধরনের হত্যা, ধর্ষণ এবং নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী।

গত ২৫ আগস্ট বেশ কিছু পুলিশ পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাখাইনে অভিযান শুরু করে সেনাবাহিনী। অভিযানের নামে সেনাবাহিনীর অত্যাচার, নিপীড়ন, ধর্ষণের ঘটনায় সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে রোহিঙ্গারা।
কয়েক মাসে ৬ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এর আগে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী জাতিগত নিধন চালাচ্ছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ। কিন্তু এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার।

বাংলাদেশে পালিয়ে আসা ৫২ জন নারী এবং কিশোরীর সঙ্গে কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ। এদের মধ্যে ২৯ জনই জানিয়েছেন, সেনারা তাদের ধর্ষণ করেছে। এদের মধ্যে একজন ছাড়া বাকি সবাইকে গণধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

হিউম্যান রাইটস ওয়াচের জরুরি নারী অধিকার গবেষক এবং সংস্থাটি থেকে প্রকাশিত রিপোর্ট প্রস্তুতকারী স্কি হোয়েলার বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে বার্মিজ সেনাদের জাতিগত নিধনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং বিধ্বংসী বৈশিষ্ট্র ছিল ধর্ষণ।

এক বিবৃতিতে তিনি বলেন, বার্মিজ সেনাদের বর্বর আচরণের কারণে অগণিত নারী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে।

মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দেশটির সেনাপ্রধানের বিরুদ্ধে নির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিপুণ নিষিদ্ধ!

নিপুণ নিষিদ্ধ!

কর্তৃক Daily Satkhira

সেন্সর বোর্ডে নিষিদ্ধ হলো নিপুণ অভিনীত ছবি ‘ধূসর কুয়াশা’। জুলাই মাসে সেন্সর বোর্ডে জমা পড়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণের এই ছবিটি।
সেন্সর বোর্ডের আপত্তির প্রেক্ষিতে নির্মাতা উত্তম আকাশ কিছু দৃশ্য কর্তন ও পরিমার্জন করে ছবিটি ফের জমাও দিয়েছিলেন। দ্বিতীয়বার দেখার পর ছবিটি বাতিল বা নিষিদ্ধ ঘোষণা করেছে সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের সদস্য মুন্সী জালালউদ্দিন বলেন, ‘চলচ্চিত্রটির গল্প অবিন্যস্ত ও অসংলগ্ন। প্রথমবার দেখার পর কারেকশন দেওয়া হলেও সেটি মানেননি নির্মাতা। প্রায় সব ত্রুটি রেখেই ফের জমা দেওয়া হয় ছবিটি। এ কারণে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটিকে বাতিল করেছেন। ’ ছবির নির্মাতার দাবি সেন্সর বোর্ডের দেওয়া কারেকশন সম্পন্ন করেই ছবিটি আবার জমা দেওয়া হয়েছে। তারপরেও কেন এটি নিষিদ্ধ করা হলো বুঝতে পারছি না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রযোজক বলেন, সেন্সর বোর্ড যদি আরেকটু সহনশীল হয় তাহলে হয়তো সংশোধন সাপেক্ষে যে কোনো ছবি মুক্তি পেতে পারে। এভাবে কোনো ছবি নিষিদ্ধ করে দিলে প্রযোজকরা নির্মাণে উত্সাহ হারাবে এবং ছবি নির্মাণ আরও কমে যাবে। ছবির প্রযোজক ও নায়ক মুন্না ছবিটি ছাড় করাতে আপিল বোর্ডর দ্বারস্থ হতে পারেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুক ব্যবহারে সাবধানতা, আইডি হ্যাক হলে করণীয়

সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে বর্তমান ফেসবুক বহুল আলোচিত ও জনপ্রিয়। যুগের সাথে তাল মিলিয়ে ফেসবুক ব্যবহারে রীতিমতো আসক্ত হয়ে পড়ছেন এর ব্যবহারকারীরা।
তবে নিরাপত্তা বিষয়ক নিয়ম কানুন ভালোভাবে না জানার ফলে ফেসবুক আইডি হ্যাক হওয়ায় অনেককেই নানা হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন।

ফেসবুক আইডি হ্যাক হওয়া এক ব্যবহারকারী নোমান (ছদ্ম নাম)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একদিন রাত সাড়ে ১০টায় অজ্ঞাত এক নম্বর থেকে তার সেল ফোনে কল আসে। ভরাট গলায় বলা হয়, “আপনার ফেসবুক আইডিটি হ্যাক করা হয়েছে’।

এমন কথা শুনে কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় দ্রুত তার ফেসবুক অ্যাকাউন্ট সাইন ইন করতে গিয়ে দেখেন পেজ খুলছে না। তার নিজের পাসওয়ার্ডটিকে ভুল বলা হচ্ছে। তার মানে অ্যাকাউন্টটি এখন অন্যের কবজায়।

বিশ মিনিট পর হ্যাকাররা পুনরায় ফোন করে জানায়, নতুন পাসওয়ার্ড পেতে হলে তাদের বিকাশ নম্বরে ৫ হাজার টাকা পাঠাতে হবে।
হ্যাকাররা আরও বলেন, ‘এই নম্বরে বিকাশের মাধ্যমে দাবিকৃত টাকা না পাঠানো হলে ওই অ্যাকাউন্ট থেকে আজে-বাজে স্ট্যাটাস দেয়া হবে। ‘

তবুও নোমান হ্যাকারদের টাকা দাবির বিষয়ে কোনো কর্ণপাত করেননি। এর কিছুদিন পর করিম নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন নোমান নামে এক ফেসবুক আইডি থেকে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে। ওই টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরও দেয়া হয়েছে। ওই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই আইডির তথ্য ব্যবহার করে নোমানকে জিজ্ঞাসাবাদ করে। তখন নোমান পুরো ঘটনা পুলিশকে বলে। পাশাপাশি পুলিশ বিকাশ নম্বর ব্যবহারকারীকেও গ্রেফতার করে।

সুতরাং যে কোনো সময় যে কেউ হতে পারেন নোমান অথবা করিমের মতো এমন বিড়ম্বনার শিকার। তাই ফেসবুক ব্যবহারে সচেতনতা জরুরি। পাঠকদের জন্য নিরাপদ ফেসবুক ব্যবহারে কিছু করণীয় আলোচনা করা হলো :

১। পাসওয়ার্ড রক্ষা করতে হবে : কখনও পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করা যাবে না। এমন পাসওয়ার্ড নির্বাচন করুন যা অনুমান করা কঠিন। কখনই নিজের নাম বা সাধারণ শব্দ পাসওয়ার্ড এ ব্যবহার করা উচিত না।

ফেসবুক পাসওয়ার্ডটি শুধু মাত্র ফেসবুকের জন্য ব্যবহার করা উচিত। অন্য কোনো সিকিউরিটির ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করলে তা প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

২। অন্য কেউ যেন আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করতে না পারে তাই অতিরিক্ত নিরাপত্তা (Login Approvals) ব্যবহার করতে পারেন।

এই জন্য ফেসবুকের Two step verification পদ্ধতি অবলম্বন করতে পারেন।

৩। ই-মেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে হবে।

৪। ব্যবহার শেষে ফেসবুক একাউন্ট থেকে অবশ্যই লগ আউট করতে হবে।

৫। নিউজ ফিডে অথবা মেসেঞ্জারে সন্দেহজনক কোনো লিঙ্ক দেখলে সাথে সাথে রিমুভ করে দিতে হবে। নিশ্চিত না হয়ে যেকোনো গেম, অ্যাপ্লিকেশন এবং অন্যদের পাঠানো কোনো লিঙ্কে ক্লিক করা উচিত না।

৬। ফেসবুক অ্যাকাউন্টে বিকল্প ই-মেইল আইডি যুক্ত করুন। যদি আপনার প্রোফাইল কোনো কারণে হ্যাকও হয়ে যায় সেক্ষেত্রে ফেসবুক আপনার দ্বিতীয় ই-মেইলে আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য তথ্য পাঠাবে।

৭। অপরিচিত কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার আগে তার প্রোফাইল চেক করে নিতে হবে।

৮। একেবারে ব্যক্তিগত কোনো ছবি, তথ্য (ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল এড্রেস ইত্যাদি) ফেসবুকে শেয়ার করা উচিত না।

৯। আপনার পোস্ট কারা দেখতে পারবে তা সতর্কভাবে নির্বাচন করতে হবে।

১০। পাবলিক কম্পিউটারে (সাইবার ক্যাফে, ল্যাব ইত্যাদি) ফেসবুক ব্যবহার না করাই ভাল। তবে ব্যবহার করতে হলে ব্যবহারের পর লগ ইন হিস্টোরি মুছে দিতে হবে।

ভূক্তভোগীর করণীয় :

১। ফেসবুক হ্যাকের মাধ্যমে হয়রানি কিংবা বিড়ম্বনার শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন এবং জিডি অথবা মামলা করুন।

২। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন।

৩। `HELLO CT’ এ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে এর মাধ্যমে অভিযোগ করুন।

সূত্র : ডিএমপি নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পালিয়েছেন জিম্বাবুয়ের ফার্স্ট লেডি গ্রেস মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের স্ত্রী গ্রেস মুগাবে নামিবিয়াতে পালিয়ে গেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আফ্রিকান নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, মুগাবে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করেছেন। তিনি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ক্ষমতা ছাড়ার ঘোষণা দেবেন। এর বদলে গ্রেস জিম্বাবুয়ে ছেড়েছেন।

বুধবার জিম্বাবুয়েতে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বন্দী করার বিষয়টি প্রকাশিত হয়। তবে এটিকে অভ্যুত্থান বলতে রাজি নয় জিম্বাবুয়ের সেনাবাহিনী। তাদের দাবি, প্রেসিডেন্টকে ঘিরে থাকা অপরাধীদের শায়েস্তা করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে এ ঘটনা ‘সেনা অভ্যুত্থান’ এর মতো মনে হচ্ছে বলে মন্তব্য করেছে আফ্রিকান ইউনিয়ন। সংস্থার প্রধান আলফা কন্ডে অবিলম্বে সংবিধান পুন:প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

তবে এখন মুগাবের স্থলাভিষিক্ত কে হবে, তা নিয়ে বিভক্তি দেখা দিয়েছে।
যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পাবার পর থেকে, ১৯৮০ সাল থেকে বেশির ভাগ সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন মুগাবে। তবে, মুগাবেকে গ্রামাঞ্চলের বহু মানুষ এখনো সমর্থন দিয়ে যাচ্ছে। জিম্বাবুয়ের এই রাজনৈতিক পরিস্থিতিতে, সকল পক্ষকে সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সূত্র : বিবিসি, আইওএল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রংপুর শিবিরে যোগ দিলেন ব্যাটিং দানব গেইল

কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালামের পর এবার রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন ব্যাটিং দানব ক্রিস গেইলও। বুধবার প্রথমবারের মতো বিপিএল খেলতে ঢাকায় পৌঁছান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
আজ বৃহস্পতিবার এসে গেছেন গেইল। এর আগে রংপুরের শিবিরে যোগ দেন কুশল পেরেরা।

গেইল পৌঁছানোর পর রংপুর রাইডার্স ভক্তদের উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস আরও বেড়েছে। কেউ কেউ দলটিকে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছেন। কেউ বলছেন, এবার বিপিএল আরও বেশি জমে উঠবে। ম্যাককালাম ও গেইল আসার পর অন্য দলের ভক্তরাও রংপুর ভক্তদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন।

বিপিএলের পঞ্চম আসরে এখন পর্যন্ত আসরে তিনটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে রংপুর। আগামী ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest