সর্বশেষ সংবাদ-
অবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণবৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবন্ধী ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ চেষ্টা; শহরের পোল্ট্রি ব্যবসায়ী দীপু আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় প্রতিবন্ধী ছোট ভাইয়ের বৌকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ভাসুর কে আটক করেছে পুলিশ। আটক ভাসুর শহরের কাছারীপাড়া এলাকার মৃত কাছেদ আলীর ছেলে শফিকুল ইসলাম দীপু(৩৪)।
মামলা সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর’১৭ তারিখে দীপুর বাক প্রতিবন্ধী ছোটভাই তরিকুল ইসলামের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয় পুরাতন সাতক্ষীরা এলাকার আরশাদ আলীর কন্যা রামীর সাথে। বিয়ের পর থেকে দীপু বিভিন্ন সময়ে রীমাকে কু প্রস্তাব দিয়ে আসছিল। এতে রীমা রাজি না হলে দীপু তাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করতো। একপর্যায়ে কয়েকদিন পূর্বে বাড়িতে কেউ না থাকার সুযোগে রীমা কে একা পেয়ে ভাসুর দীপু তাকে জড়িয়ে ধরে এবং স্পর্শকাতর স্থান হাত দেওয়ার চেষ্টা করেন। সে সময় দীপু বলে তুমি একথা কাউকে বলবে না। বললে তোমাকে দুনিয়া ছাড়তে হবে। ওই দিন তার স্বামী তরিকুল ইসলাম বাড়ীতে আসলে রীমা তাকে বিষয়টি অবহিত করলে বাকপ্রতিবন্ধী তরিকুল ইশারার মাধ্যমে বলে তার আগেও একটি বৌ ছিলো। কিন্তু তার বড় ভাই দীপুর কারণে সে চলে গেছে। পরদিন ২৬ সেপ্টেম্বর’১৭ তারিখে স্বামী কাজে যাওয়ার পরে রীমা তার নিজের ঘরে ঘুমাচ্ছিল। এমন সময় দীপু তার ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। রীমা কৌশলে দীপুর হাত ছাড়িয়ে তার বাপের বাড়িতে চলে যায়।

পরে ওই ভাসুর নামক লম্পটের শাস্তির জন্য ৩ অক্টোবর’১৭ তারিখে রীমা বাদী হয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই ভাসুর নামক লম্পটকে আটকের জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দেন। আদালতের নির্দেশনা মোতাবেক সোমবার সকাল ১০টার দিকে পোস্ট অফিস মোড় এলাকা থেকে দীপুকে আটক করে পুলিশ।

এদিকে দীপুকে আটকের পর তার মামা কওছারসহ কয়েকজন ব্যক্তি রীমাকে মামলা তুলে নেওয়ার বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন শুরু করেছে বলে রীমা জানান।
এঘটনায় সদর থানার উপপরিদর্শক ইউসুফ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোর্টের আদেশ ছিলো। যে কারণে দীপুকে আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুয়েতে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নিহত

কুয়েতের সালামিয়া এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি সিলেটে বলে জানা গেছে। নিহতদের মরদেহ মোবারক আল কাবির হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।

নিহতরা হলেন, প্রবাসী বাংলাদেশি এমা ও ফাহাদ, জামিলা ও নাবিলা এবং রোকেয়া বেগম। নিহতরা কুয়েতের সালমিয়া পাঁচগাতা অঞ্চলে বসবাস করতেন বলেও জানা যায়।

এদিকে আগুন লাগার কারণ হিসেবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাসরোধে তারা মারা যান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাজমহল ভারতীয় সংস্কৃতির ওপর কলঙ্ক : বিজেপি নেতা

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ তাজমহলকে ‘ভারতীয় সংস্কৃতির ওপর কলঙ্ক’ আখ্যায়িত করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইনপ্রণেতা সংগীত সোম বলেছেন, স্থাপনাটি নির্মাণ করেছে দেশদ্রোহীরা।

স্থানীয় সময় শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে সোম কবে এ বক্তব্য দিয়েছেন, তা উল্লেখ করা হয়নি।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশ রাজ্য সরকারের পর্যটন বই থেকে বিশ্বখ্যাত তাজমহলকে বাদ দেওয়া হয়। এ নিয়ে তুমুল তর্ক-বিতর্ক হয় দেশটিতে। এর রেশ না কাটতেই বিজেপির বিতর্কিত আইনপ্রণেতা সোম এই উত্তাপে নতুন করে ঘি ঢাললেন।

‘উত্তর প্রদেশের পর্যটন বইয়ে ঐতিহাসিক স্থানের তালিকা থেকে তাজমহল বাদ পড়েছে বলে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কোন ইতিহাস নিয়ে আমরা কথা বলছি? যে লোকটি (মোগল সম্রাট শাহজাহান) তাজমহল বানিয়েছেন, তিনি নিজের বাবাকে বন্দি করেছিলেন। তিনি হিন্দুদের ওপর গণহত্যা চালাতে চেয়েছিলেন। তা-ই যদি ইতিহাস হয়, তবে এটি হবে খুবই বেদনাদায়ক এবং আমরা সেই ইতিহাস বদলাব’, বলেন সোম।

উত্তর প্রদেশের মুজাফফরনগরে ২০১৩ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় ৬০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনার অন্যতম উসকানিদাতা মনে করা হয় সোমকে। জ্বালাময়ী বক্তব্যের জন্য আলোচিত এই আইনপ্রণেতা।

চলতি মাসের শুরুতে উত্তর প্রদেশ রাজ্যের পর্যটন বই থেকে ১৭ শতকের অনন্য স্থাপনা তাজমহলকে বাদ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোগল সম্রাট শাহজাহানের নির্মিত এই স্থাপনা বাদ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পরে অবশ্য রাজ্যের পর্যটনমন্ত্রী রিতা বাহুগুনা জোশি এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘তাজমহল আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এর স্থান রয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারুলিয়া বাজারে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন পুলিশ সুপার আলতাফ হোসেন

কেএম রেজাউল করিম/আরাফাত হোসেন লিটন : প্রধানমন্ত্রীর ডিজিটাল কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ কাজ করা হয়েছে, যা এখনো অনেক জেলা করতে পারে নাই। এ জন্য পারুলিয়া বাজার কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের সবাইকে ধন্যবাদ জানায়। পারুলিয়ায় সিসি ক্যামেরার উদ্বোধন কালে প্র্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পুলিশ সুপার আলতাফ হোসেন। তিনি আরো বলেন, শুরু যখন হয়েছে পর্যায়ক্রমে গুরুত্বপুর্ন সকল পয়েন্টেই সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পুলিশ জনগণের বন্ধু, কিন্তু অপরাধীদের শত্রু। সাতক্ষীরা জেলা পুলিশ মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, ইফটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধে কাজ করে চলেছে। যার গতিশীলতা বৃদ্ধি পাবে এই সিসি ক্যামেরার মাধ্যমে। পারুলিয়া বাজারের ৩০০টি দোকানের নিরাপত্তার জন্য ২২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, আরো স্থাপন করা হবে। এ জন্য পারুলিয়া বাজারসহ অন্যান্য ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করছি। এ সব ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণ করা সম্ভব হবে। যা পারুলিয়া বাজার কমিটি ও পুলিশ সুপারের কার্যালয়ে থাকা কম্পিউটারের মনিটরে দেখা যাবে এবং ইন্টারনেটের মাধ্যমে পুলিশ সুপারসহ উদ্ধর্তন কর্মকর্তারা সারাক্ষণ ও নজরদারীতে রাখতে পারবেন।

সোমবার বিকাল ৪টাল পারুলিয়া বাস স্টান্ডস্থ শহীদ আবু রায়হান চত্বরে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও পারুলিয়া বাজার কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পারুলিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ফেয়ার কম্পিউটারের সত্বাধীকারী আব্দুল কাদের মহিউদ্দীনের একান্ত প্রচেষ্টায়, বাজার কমিটির সভাপতি ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,বিশিষ্ঠ ব্যবসায়ী নুর আমিন গাজী, বাজার কমিটির যুগ্ন- সম্পাদক আনার হোসেন, প্রচার সম্পাদক ও দেবহাটা মোবাইল সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মিঠু প্রমূূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এসময় সিসি ক্যামেরা স্থাপনের ফলে চোর ও অপরাধীরা তাদের অপরাধ করতে যেয়ে কিছুটা হলেও ভয় পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, সাতক্ষীরাবাসীর বড় পাওয়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগ, অব্যবস্থাপনা দূর করে এবং প্রয়োজনীয় সকল ইকুপমেন্ট দিয়ে দ্রুত পুর্ণাঙ্গরুপে এই হাসপাতাল চালু করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যারা এই উন্নয়ন ও সাফল্যে বাঁধা সৃষ্টি করবে এবং সরকারের ভাবমুর্তি নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরাবাসী যেন ভাল স্বাস্থ্য সেবা পায় সেজন্য তার পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন। সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন বলে প্রকল্প পরিচালক ডা. মুহাম্মদ দেলোয়ার হোসেনকে অবগত করেন। এসময় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত থাকবেন বলেও জানান। কিন্তু তিনি মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন না। এমপি মীর মোস্তাক আহমেদ রবি পৌছালে হাসপাতালে আগত বহিরাগত রোগী এবং হাসপাতালে ভর্তি অনেক রোগী সেখানে ভিড় জমায়। হাসপাতালের সেবার মান ও অব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। শিশু বিশেষজ্ঞ ডাক্তারের প্রতি অভিযোগ করে বলেন, দিন ও রাতের বেশিরভাগ সময় ডাক্তার থাকে না এবং সেবার নামে সাধারণ মানুষকে হয়রানী করছে বলে অভিযোগ করেন রোগীরা। এসময় সাংসদ রবি মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি সোমবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে এসব কথা বলেন। পরে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সার্কিট হাউজ পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার রাস্তা ১৬ কোটি ব্যয়ে নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় সাংসদ রবি রাস্তার নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের জন্য সড়ক ও জনপদ অফিসে যান। সড়ক ও জনপদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে না পেয়ে ফোনে যোগাযোগ করে দ্রুত সড়কের নির্মাণ কাজ সম্পন্নের নির্দেশ দেন এবং রাস্তার বেহাল দশা সরকারের উন্নয়নকে ম্লান করে দিচ্ছে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপালের ডা. কাজী আরিফ আহমেদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। এসময় দলীয় নেতা কর্মী ও সাতক্ষীরা মেডিকেল কলেজের ডাক্তাররা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষার মনোন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এসিটি কার্যক্রম আরো গতিশীল করতে এবং মাধ্যমিক শিক্ষার মনোন্নয়নে এসিটিগনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে উপজেলা অডিটোরিয়ামে সেকায়েফ প্রকল্পে আওতায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এড মোস্তফা লুৎফুল্লাহ এমপি। এসময় তিনি বলেন, গরীব দুঃখী পিতা-মাতার কষ্টের টাকায় আমি পড়াশুনা করেছি। আমি শিক্ষক পরিবারে সন্তান হয়ে আপনাদের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। আপনারা যে আবেদন প্রধানমন্ত্রীর কাছে করবেন সেটা যেন স্বচ্ছ হয়। তাহলে শেখ হাসিনা সেটা আমলে নেবেন। আপনাদের জন্য আমি সহযোগিতা হাত বাড়িয়ে দেব। বর্তমান সরকার ছাত্র/ছাত্রীদের মেধা বিকাশের প্রতি গুরুত্ব দিয়েছেন। আপনারা শিক্ষক তারা নিজ প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে আইসিটি সেবা দান করবেন। তিনি আরও বলেন, মায়ানমার থেকে আসা নির্যাতিত রোহিঙ্গাদের প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে আশ্রয় দেছেন। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য পৃথীবীর মুকুটহীন নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাথা বিশ্বের দরবারে উঁচু রেখেছেন। তাই শিক্ষকরা ছাত্র/ছাত্রীদের প্রতি লক্ষ্য রাখতে হবে যাতে করে কোন শিক্ষককে মিথ্যা অভিযোগে জড়িত না হয় এবং আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল ও ধনী দেশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা ছায়েদুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, নব গঠিত কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দিপক শেঠ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, লূৎফর রহমান, শামসুল হক, রুহুল আমিনসহ মোট ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় আগামী নভেম্বর মাসে জেলা ছাত্রলীগের সন্মেলনকে কেন্দ্র করে এবং ছাত্রলীগের সংগঠনকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে উপজেলা ছাত্রলীগের জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার পর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগের সভাপতি তরুণ চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রাহী ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান বাহার বুলবুল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য সুমন আহম্মেদ, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি রমজান আলী রাতুল, সাধারণ সম্পাদক আছাফুর রহমান শাওন, পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সহ-সভাপতি এসএম আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক শেখ আবু বক্কর ছিদ্দিক জনি, যুগ্ন সাধারণ সম্পাদক জিএম তুষার, শাকিল খান জর্জ, ছাত্রলীগ নেতা শামসুজ্জামান টিটু, আবুল কাশেম, ইলিয়াস হোসাইন, মোস্তাক আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ। সমগ্র বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র ভগিরাথ আটক

আসাদুজ্জামান : বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হওয়ার পর অবশেষে সাতক্ষীরার আশাশুনির পল্লীতে ১৩ বছর বয়সের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষক কলেজ ছাত্র ভগিরাথ মন্ডলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের বিধান চন্দ্র মন্ডল ওরফে বিধির ছেলে। সোমবার দুপুরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ধর্ষিতার বাবা বিশ্বনাথ মন্ডল বাদী হয়ে গত ১২ অক্টোবর আশাশুনি থানায় ধর্ষক ভগিরাথ মন্ডলকে প্রধান আসামী করে ৭ জনের নামে একটি মামলা করেন। মামলা নং-৬।
স্থানীয় বাসিন্দা ভুপল মিস্ত্রী, সুফল মন্ডল, কমলেশ সরকারসহ মামলার এজাহার সূত্রে জানা যায়, আশাশুনি সরকারি কলেজের ছাত্র লম্পট ভগিরাথ মন্ডল তার প্রতিবেশী ৮ম শ্রেণিতে পড়–য়া স্কুল ছাত্রীক (১৩) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিতো। মেয়েটি কোন ভাবে রাজি না হলে সে প্রতিবেশী রবেনের স্ত্রী সাবিত্রিকে ব্যবহার করে তাকে রাজি করানোর জন্য। সাবিত্রি মেয়েটিকে ফুঁসলিয়ে নিয়ে যায় ভগিরাথের বাড়িতে। সেখানে তাকে কযেক দফায ধর্ষন করে ভগিরাথ। আর এ কাজে তাকে আরো সহযোগিতা করে একই স্কুলের দশম শ্রেনির ছাত্র ধিরাজ মন্ডল, অলজ মন্ডল, চিরঞ্জীত মন্ডল ও কলেজ ছাত্র সুব্রত মন্ডল। মেয়েটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্তা হয়ে পড়েছে।
এদিকে, এ সংক্রান্ত পত্র পত্রিকায় নিউজ হওয়ায় বিষয়টি নিয়ে গ্রামের মাতব্বররা শালিসি বৈঠকে ১ লাখ টাকার ক্ষতিপুরন ও অবৈধ গর্ভপাত করানোর জন্য কয়েকদফা চেষ্টা করে ব্যর্থ হন।
এ ঘটনায় লম্পট ভগিরাথ মন্ডলসহ সকল আসামীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান শাহিন এ ঘটনার সত্যতা নিশ্চি করে জানান, এ মামলার বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest