সর্বশেষ সংবাদ-
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলন

ক্ষুর দিয়ে চোখের মণি শেভ!

চুল-দাড়ি বড় হলেই আমরা সাধারণত সেলুন তথা নরসুন্দরের কাছে যাই চুল কাটাতে, শেভ করতে। আবার অনেকেই চুলে রং করানোর জন্য। কিন্তু চীনে এমন একজন নরসুন্দর রয়েছেন তিনি এসব কিছুই করেন না।

তার নাম জিয়াং গাউ। চীনের চেংদু নগরীতে তার বসবাস। তিনি চোখের ভেতরের মণি শেভ করেন! তাও আবার ধারালো ক্ষুর এবং ব্লেড দিয়ে।

পড়েই গা শিউরে উঠছে? ওঠারই কথা। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি চোখের ভেতর থেকে চোখের মণি বের করে আনেন না। বরং চোখের ভেতরের ময়লা ও ধুলাবালি বের করে আনেন। দীর্ঘ ৪০ বছর ধরে এই পেশায় নিয়োজিত রয়েছেন জিয়াং গাউ। দীর্ঘ এই সময় কেউ কখনো তার এই কাজে আহত হননি। এমনকি সামান্য আঘাতও পাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মারপিটের ঘটনায় শ্রীরামপুরের জামায়াত কর্মী রশিদ আটক

নিজস্ব প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম করার ঘটনায় মামলায় সাতক্ষীরা সদর থানা পুলিশের এস আই মোমিনসহ সঙ্গীয় ফোর্স শ্রীরামপুরের রশিদ তরফদার নামে এক জামায়াত কর্মীকে গত বৃহষ্পতিবার রাতে শহরের মুনজিত এলাকা থেকে আটক করেছে। সে সদর উপজেলার শ্রীরামপুর এলাকার জহির উদ্দিন তরফদারের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, শ্রীরামপুর চৌকিদারপাড়া এলাকার আব্দুল গফুর তরফদারের সাথে এজমালি সম্পত্তি নিয়ে একই এলাকার মৃত জহির উদ্দীন তরফদারের পুত্র আব্দুর রশিদ তরফদারের সাথে বিরোধী চলে আসছিল। এ সুত্র ধরে সোমবার দুপুরে আব্দুর রশিদ তরফদার ও তার দুই পুত্র পুত্র রেজাউল তরফদার, তরিকুল তরফদার আকর্ষ্মিক ভাবে গফুরের বাড়িতে প্রবেশ করে তাকে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় তার ছেলে ইউনুস ও স্ত্রী ফিরোজা বেগম এগিয়ে আসলে তাদের কেউ মারপিট করে গুরুতর জখম করে এবং ফিরোজা বেগমের কাপড় চোপড় টেনে শ্লীলতাহানি ঘটায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হামলাকারীদের হাত থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে হামলাকারীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া হামলাকারী রেজাউল তরফদার তাদের কে হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ফিরোজা বেগম।
উল্লেখ্য হামলাকারী রেজাউলের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ২০১৫ সালের ১৫ আগস্ট আবুল নামের একব্যক্তি মারপিট করে টাকা ছিনিয়ে নেয় রেজাউল। এঘটনায় আবুল হোসেন বাদী হয়ে সদর থানা একটি মামলা দায়ের করেন।
এদিকে শ্রীরামপুরের একাধিক এলাকাবাসী জানিয়েছে, রশিদ বিগত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী পরবর্তী সময়ে এলাকায় জামায়াতের এজেন্ট হিসাবে কাজ করত। সে এলাকায় রাস্তা কাটা, গাছ ফেলে চলাচলে বিঘœ ঘটানোসহ শ্রীরামপুর এলাকার আ’লীগ সমার্থক ব্যক্তিদের উপর হামলাসহ বিভিন্ন ভাবে হয়রানি করত। এব্যাপারে ভূক্তভোগীরা জেলা পুলিশের হস্থক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জলাবদ্ধতায় বিপাকে বলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

জি. এম আবুল হোসাইন : সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৪৪নং বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সরকার স্কুল অনুমোদনের জন্য যে সব শর্ত রেখেছে তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে স্কুলে খেলার মাঠ থাকা। সরকারের শর্ত পূরণ করতে সদর উপজেলার বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে বৃহৎ মাঠের ব্যবস্থা রয়েছে, কিন্তু অপ্রিয় সত্য হল শুক্রবার দিনব্যাপী বৃষ্টিতে সেখানকার চিত্র দেখলে মনে হয়, এটি খেলার মাঠ নয়, বরং মাছ চাষের আবাদ। বিদ্যালয়ে প্রায় ২শত জন ছাত্র-ছাত্রী রয়েছে। স্কুল শুরুর আগে ও পরে স্কুল মাঠ ছাত্রছাত্রীদের কলকাকুলিতে ভরে ওঠে। এলাকার শত শত ছেলেমেয়েদের স্কুল সময়ে মুক্ত আবহাওয়া প্রাপ্তি, জাতীয় সঙ্গীত পরিবেশন, ক্রীড়া-বিনোদনের জন্য এটি ব্যবহার করে থাকে। কিন্তু টানা বর্ষণের কারণে সেখানে বর্তমানে খেলার কোন সুযোগ নেই বরং হাঁটু পানি জমে আছে। স্কুলের মাঠটি এখন পানিতে টইটম্বুর। ফলে স্কুলের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি এলাকার খেলাধূলা ও মুক্ত অবকাশের জন্য ব্যবহৃত মাঠটি ব্যবহারের সুযোগ বঞ্চিত হয়ে শিশু ও যুব সম্প্রদায় মনোকষ্টে রয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. আরাফাত হোসেন জানান, মাঠের পানি নিস্কাশনের জন্য সুব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মাঠটি পানিতে তলিয়ে থাকে। স্থানীয় অভিভাবক মো. সাইদুর রহমান বলেন, জলাবদ্ধতার কারণে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসতে অসুবিধা হচ্ছে। অনেক সময় পা পিছলে পড়ে গিয়ে জামাকাপড়, বই খাতা ভিজে যায়। ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মো. রিফাত হোসেন বলেন, বেশি বৃষ্টি হলে আমরা স্কুল মাঠে এসময় খেলাধুলা করতে পারি না। পানিতে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে পারি না। স্থানীয় ইউপি সদস্য মো. ইকবাল আনোয়ার সুমন বলেন, স্কুলে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের অনেক অসুবিধা হয়। এব্যাপারে আমি চেয়ারম্যানকে জানিয়েছি। ঈদগাহ ও স্কুলের মাঠ একই হওয়ায় তিনি ঈদগাহ সংস্কার প্রকল্পের মাধ্যমে মাটি ভরাট করার অাশ্বস্ত করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আসাদ বলেন, স্কুলের মাঠ ১ থেকে দেড় ২ ফুট পানিতে তলিয়ে থাকে। ফলে বর্ষা মৌসুমে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত মাঠটি ব্যবহার করা যায়না। স্কুলের মাঠের পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় এঅবস্থার সৃষ্টি হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস বলেন, অনতিবিলম্বে স্কুল মাঠে মাটি ভরাট না হলে জলাবদ্ধতা আরো বৃদ্ধি পাবে। কোমলমতি শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার।

এব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন এলাকাবাসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য শনিবার (২১ অক্টোবর) আট দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি এম আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবেন।

প্রেস সচিব আরো জানান, আবদুল হামিদ মুরফিল্ডস আই হসপিটাল এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে তার স্বাস্থ্য পরীক্ষা করাবেন। রাষ্ট্রপতি আগামী ২৯ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে ধারনা করা হচ্ছে। ৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি হামিদ এর আগে গত এপ্রিলে একই হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন গ্লুকোমা রোগে ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে লন্ডনে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তৃতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

টেস্টের পর ওয়ানডে সিরিজও চমক দিতে পারে নি বাংলাদেশ। সাদা পোশাকে দাঁড়াতেই পারেনি টাইগাররা। রঙিন পোশাকে প্রথম দুই ম্যাচেও হাল বদলায়নি সফরকারীদের। বাংলাদেশের এমন পারফরম্যান্স নিয়ে দুঃখবোধ আছে ফ্যাফ ডু প্লেসিসের। এর মানে আবার বাকি ম্যাচগুলোতে ছাড় নয় বরং আরও নির্দয় হয়েই খেলবে প্রোটিয়ারা। তৃতীয় ওয়ানডের আগে এমনটাই জানাচ্ছেন স্বাগতিকদের অধিনায়ক।

প্রোটিয়া অধিনায়ক নির্মম হওয়ার হুমকি দিলেও একটা খবরে স্বস্তি পেতে পারে বাংলাদেশ। পুরো সিরিজে ভীষণ ভোগানো আমলাকে সিরিজের শেষ ওয়ানডেতে মোকাবেলা করতে হচ্ছে না টাইগার বোলারদের। বিশ্রাম দেওয়া হয়েছে ফর্মের তুঙ্গে থাকা আমলাকে।

দক্ষিণ আফ্রিকার সিরিজে প্রথম ওয়ানডেতে খেলেনি তামিম ইকবাল। তবে ইনজুরি কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশে হানা দিয়েছে ইনজুরি। দক্ষিণ আফ্রিকা সিরিজকে বিদায় জানিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। আর তার পরিবর্তে দলে যোগ দিচ্ছে শফিউল ইসলাম। তাই এবার খেলা শুরুর আগেই টাইগার ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, কে থাকছেন তৃতীয় ওয়ানডে একাদশে?

তৃতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।

আগামী ২২ অক্টোবর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলিকে টপকে শীর্ষে ফিরল ডি ভিলিয়ার্স

ইনজুরির কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে ছিলেন ডি ভিলিয়ার্স। অবশেষে বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে ফিরলেন। আর মাঠে ফিরেই দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছেন সিরিজ জয়ের স্বাদ। আর এর স্বীকৃতি স্বরূপ ফিরে পেলেন ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান। কোহলি-ওয়ার্নারকে টপকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। এ ইনিংস খেলার পথে ৬৮ বলে রান তিন অঙ্কে নিয়ে যান ডি ভিলিয়ার্স। আর শেষ ৩৬ বলে আসে আরও ৭৬ রান।

 এদিকে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহীমেরও। ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৮ নম্বরে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে ২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে রয়েছেন পঞ্চম স্থানে উঠে এসেছে ডি কক। আর হাশিম আমলা দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন নবম স্থানে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শনিবারও থাকতে পারে বৃষ্টি; সতর্কতা সাতক্ষীরার জন্যও

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশের মত সাতক্ষীরাতেও গতকাল রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিনেও তা অব্যাহত আছে। সকালে আবহাওয়া কার্যালয় জানিয়েছে, আগামীকাল শনিবারও তা থেমে থেমে চলবে। এমতাবস্থায় অন্যান্য উপকূলীয় জেলার মত সাতক্ষীরা জেলার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উপকূল তীরবর্তী অঞ্চল এক থেকে দুই ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া কার্যালয়। এর কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে ঢাকা আবহাওয়া কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান। তিনি জানান, এ ছাড়া এই সময়ে দেশে সবচেয়ে বেশি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। সেখানে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ছুটির দিনে যাঁরা বাসায় আছেন তাঁদের জন্য এই ‘গরম-কমানো’ বৃষ্টি বেশ উপভোগ্য হলেও, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যানবাহনের স্বল্পতার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি ছিল বাড়তি বিড়ম্বনা। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। তাদেরকে বাধ্য হয়ে কাজের সন্ধানে বাইরে বের হতে হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে স্থল নিম্নচাপে রূপ নিয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের অধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালন মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।
এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে আবহাওয়া কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফাঁস হওয়া প্রশ্নে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তিতে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা শুরুর প্রায় আট ঘণ্টা আগেই প্রশ্নপত্রের একটি অংশ ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত ৩টা ১৯ মিনিটে মেইলে একটি প্রশ্নপত্র আসে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত হওয়া প্রশ্নপত্রের সঙ্গে ওই প্রশ্নের মিল পাওয়া গেছে। গতকাল রাতে আসা মেইলটি রয়েছে। সেখানে ২৪টি প্রশ্নের সঙ্গে আজকের পরীক্ষার প্রশ্নপত্রের ইংরেজি অংশের ২৪টি প্রশ্নের মিল রয়েছে। ইংরেজি অংশে মোট ২৫টি প্রশ্ন রয়েছে।

তবে প্রশ্নফাঁসের বিষয়টি অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অধ্যাপক ড. সাদেকা হালিম।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে এ ভর্তি পরীক্ষা। এ পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে লড়েছে ৬১ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম আমজাদ হোসেন জানিয়েছেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির কারণে ১৪ জনকে আটক করা হয়েছে।

এ বছর ‘ঘ’ ইউনিটে এক হাজার ৬১০টি আসনের বিপরীতে ৯৮ হাজার ৫৪ জন শিক্ষার্থী আবেদন করেন। এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ১৪৭টি, ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য ৪১০টি ও মানবিক শাখার জন্য ৫৩টি আসন রয়েছে।

গতকাল আসা প্রশ্নের সঙ্গে আজকের যেসব প্রশ্নে মিল পাওয়া যায়, সেগুলোর মধ্যে রয়েছে- ইংরেজি প্রথম প্রশ্ন ছিল- “হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ইডিওম ‘টু ফলো ইয়র নোজ’?”, তৃতীয় প্রশ্ন ছিল- ‘দ্য হাইওয়ে এজেন্স. . . বেড ওয়েদার…’, অষ্টম প্রশ্ন ছিল- ‘জার্মানি হ্যাজ ওন দ্য ফুটবল ম্যাচ…’. দ্বাদশ প্রশ্ন- ছিল ‘দিস ইজ দ্য স্কল হুইচ…’ ও বিংশতম প্রশ্ন ছিল- ‘অ্যা পিস অব কেক মিনস’।

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হওয়া অসম্ভব। যদি আমরা ফাঁসের বিষয় জানতে পারি, তবে খোঁজ নিয়ে তদন্ত কমিটি গঠন করব।’

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ বলেন, ‘পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী জালিয়াতির চেষ্টা করেছেন। তাঁদের আটক করে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে কি না, তা বলতে পারব না। এমন কোনো অভিযোগ বা তথ্য আমাদের কাছে নেই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest