সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনতালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

হাসপাতালে মুক্তামনি-আবুল বাজানদারের ঈদ

ন্যাশনাল ডেস্ক : মুক্তামণির ঈদ ভালোই কেটেছে বলে জানিয়েছেন মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘হাসপাতালে সারা দিন ডাক্তার, সাংবাদিকের আনাগোনা ছিল। বার্ন ইউনিটের চিকিৎসক সামন্ত লাল সেন স্যার আসছেন। মুক্তামণি অনেক কথা বলছে স্যারের সাথে। স্যারের ফোন দিয়া মুশফিকুর রহিম কথা বলছে মুক্তামণির সাথে। ঈদ মোবারক বলছেন মেয়েকে।’
সন্ধ্যায় মুঠোফোনে কথা হয় ইব্রাহিম হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘হাসপাতাল থেকে সেমাই, পোলাও দিছে। আমার কিনে দেওয়া নতুন জামা গায়ে দিছে মেয়ে। আল্লাহর রহমতে ভালোই কেটেছে ঈদ। বাড়িতে থাকলে ঈদের নামাজ পড়ার পর ঘরে ফিরে মেয়ের মুখ দেখে মন খারাপ করা ছাড়া আর কিছু করার থাকত না। এখানে সবাই এসেছে, মেয়ের মনও ভালো ছিল।’
ইব্রাহিম বলেন, ‘মেয়ে ভালো হয়ে যাবে, এই প্রত্যাশার চাইতে ঈদের আনন্দ তো আর বড় না। জীবনে ঈদের আনন্দ তো অনেক করা যাবে।’

আবুল বাজনদার
আবুল বাজনদারের ঈদও ভালো কেটেছে। পরিবার নিয়ে ঘুরেফিরে কাটিয়েছেন তিনি। মোবাইলে তিনি বলেন, ‘ঈদ ভালোই কেটেছে। সাংবাদিক ফজলুল বারীর বন্ধু কাজী বাহার ভাই আসছেন, বাইরে ঘুরাইতে নিয়া গেছেন, চা-টা খাইছি। কেবিনে সেমাই রান্না করছিলাম। হাসপাতাল থেকেও সেমাই দিছে, বাহার ভাইও সেমাই আনছিলেন। দুপুরে হাসপাতাল থেকে দিসে পোলাও, মুরগি, ডিম আর সেভেন আপ। রাতেও এই খাবার দিব। মেয়েটার জন্য একটা ফ্রক কিনছি। বাহার ভাই আমারে প্যান্ট আর পাঞ্জাবি দিছে। বউরে দিসে একটা জামা। সেন স্যারের (সামন্ত লাল সেন) অনুমতিতে বউ-বাচ্চা নিয়া টিএসসিসহ বিভিন্ন জায়গায় ঘুরছি।’
বাজনদার বলেন, ‘কুরবানির ঈদে কুরবানির গোশত খাইতে ইচ্ছা করে। কিন্তু হাসপাতালে তো আর সেই সুযোগ নাই। তবে কয়দিন পরে বাড়িত থেকে কুরবানির গোশত নিয়া আসবে, তখন বউ বাচ্চারা খাইতে পারব।’
দুই বছরে বাজনদারের এইবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এটি ছিল চতুর্থ ঈদ।
সমাজকর্মী কাজী বাহার জানান, তিনি শুধু দুপুরে একটু নিজের বাসায় গিয়েছিলেন, এ ছাড়া বলতে গেলে সারা দিনই বাজনদারের পরিবারের সঙ্গে কাটিয়েছেন। সন্ধ্যা সাতটার দিকে আবার বাজনদারকে নিয়ে ঘুরতে বের হয়েছেন। বাজনদারের পরিবারের সঙ্গে সাংবাদিক ফজলুল বারীর মাধ্যমে তাঁর পরিচয়।

তোফা ও তহুরা
তোফা ও তহুরার ঈদ কেটেছে ঢাকায় এক আত্মীয়ের বাসায়। বন্যার কারণে তাদের ঈদের আগে বাড়ি ফেরা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক আবদুল হানিফ। তিনি বলেন, বিভাগের অধ্যাপক সাহনূর ইসলামের কাছ থেকে অনুমতি নিয়ে এই পরিবারটি আত্মীয়ের বাসায় ঈদ কাটিয়েছে। ঈদের পরে তোফা ও তহুরাকে ছুটি দেওয়ার কথা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদের দিনেও জ্বলছে রাখাইন রাজ্য

আগস্টের শেষ সপ্তাহ থেকেই জ্বলছে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম। দেশটির সরকারি বাহিনীর সহিংসতার বলি হচ্ছেন ওই রাজ্যের হাজারও রোহিঙ্গা। সেই জ্বালাও-পোড়াও থেকে মুক্তি মেলেনি ঈদুল আজহার দিনেও। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাখাইন রাজ্যের ঢেঁকিবনিয়া এলাকায় দেখা গেছে আগুনের ধোঁয়া। সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা বলছেন, এসময় সীমান্তের খুব কাছে গোলাগুলির শব্দও শোনা গেছে। এ কারণে সীমান্ত দিয়ে আরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করছে দেশে। এদিকে, টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনা থেকে আরও এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উখিয়ার রেজু আমতলী সীমান্তে আরও এক রোহিঙ্গার মরদেহ পড়ে থাকতে দেখেছেন স্থানীয়রা।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের এপার-ওপারের বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে বৌদ্ধ সম্প্রদায়ের কিছু লোক নিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর একটি দল রাখাইন রাজ্যের ঢেঁকিবনিয়া এলাকায় ঢুকে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় অভিযান শুরু করে। এক পর্যায়ে মানবশূন্য কয়েকটি গ্রামে আগুন ধরিয়ে দেয়। ঈদের নামাজের সময় এমন ঘটনা ঘটায় অনেকেই নামাজ ছেড়েই ছোটাছুটি করতে থাকেন। এসময় রোহিঙ্গাদের বড় একটি অংশ চলে আসেন নো-ম্যানস ল্যান্ডে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে বেশকিছু এলাকায় বাংলাদেশি মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক পাওয়া যায়। তারা বাংলাদেশি মোবাইল কোম্পানির সিম কার্ডও ব্যবহার করেন। তেমনই একজন ঢেঁকিবনিয়া ইউনিয়নের পোকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আমান উল্লাহ। তিনি বলেন, ‘আজ (শনিবার) সকালে ঢেঁকিবনিয়া ইউনিয়নের চাকমাকাটা গ্রামের ইদ্রিস বাড়ি, ফকিরপাড়া গ্রামের মৌলভী হোসেন আহমদের বাড়িসহ ছয়টি ঘরে আগুন দেওয়া হয়। এছাড়াও রাখাইন রাজ্যের বলিবাজার, আয়াচর, কিয়ামং, জুম্বাই, নরিক্যাং, শীলখালী, বালুখালী, বুচিঢং, রাচিঢং, কৈয়ারবিল, নাইচং, নাইসাপ্রোসহ বেশ কয়েকটি গ্রামে বাড়িতে বাড়িতে দেওয়া হয় আগুন। এলোপাতাড়ি গুলি ছোঁড়ে মিয়ানমার সেনাবাহিনী।’
মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইচাপ্রো গ্রামের মোহাম্মদ আমির মোবাইল ফোনে বলেন, ‘‘সেনাবাহিনী খুব সকাল থেকে ‘নাইচাপ্রো’ গ্রামে তল্লাশি শুরু করেছে। কোরবানি দেওয়া তো দূরের কথা, কেউ ঈদের নামাজও পড়তে পারিনি। তাই অন্যদের মতো স্বজনদের নিয়ে সীমান্তের ওপারের একটি নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছি। এখন সুযোগ পেলেই বাংলাদেশে চলে যাবো।’’
রাখাইন রাজ্যের নাইচং গ্রামের মিনারা বেগম বলেন, ‘ঈদের দিন খুব ভোরে বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে নো-ম্যানস ল্যান্ডে এসেছি। ভয়ভীতি নিয়েও এতদিন গ্রামেই ছিলাম। তবে রাতে তার গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় সেনাবাহিনী। তাই আজ চলে এসেছি।’
এদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলার জলপাইতলী সীমান্তের স্থায়ী বাসিন্দা নুরুল আবছার, ঘুমধুমের মোহাম্মদ নবী ও ধামনখালী গ্রামের আবুল কালামসহ অনেকেই জানিয়েছেন, মিয়ানমারের ওপারে চলছে গুলিবর্ষণ। কিছুক্ষণ পরপর দেখা যাচ্ছে আগুনের ধোঁয়া। সীমান্তের ওপারের মানুষের আর্তচিৎকারও শুনতে পেয়েছেন তারা।

উখিয়ার পালংখালীর ইউপি সদস্য মোজাফফর আহমদ বলেন, ‘শনিবার সকাল থেকেই রাখাইন রাজ্যে দফায় দফায় গোলাগুলির শব্দ শুনেছি। দুপুর ৩টার দিকেও এমন শব্দ শুনতে পেয়েছি। এসময় সীমান্তের ওপারে রোহিঙ্গাদের চিৎকারও শোনা গেছে। রাখাইনের সীমান্ত এলাকায় ধোঁয়াও দেখেছি।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, ‘শনিবার সকাল ৮টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ থেকে আরও এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয়রা খবর দিলে টেকনাফ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ নিয়ে গত এক সপ্তাহে নাফ নদী থেকে ৫০ জন রোহিঙ্গা নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হলো।’

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট মিয়ানমারের আরকান রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনায় বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিতে শুরু করেছে রোহিঙ্গারা। নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থলসীমানা পার হয়ে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন হাজার হাজার রোহিঙ্গা। এর আগে, গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে একইরকম হামলার ঘটনা ঘটে। এসময় প্রাণ ভয়ে পালিয়ে আসেন প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা। এরপর আন্তর্জাতিক মহল নানাভাবে চাপ সৃষ্টি করে মিয়ানমার সরকারের ওপর। কিন্তু, এর কোনও তোয়াক্কা না করে আরকানে ফের সেনা মোতায়েন করলে বিদ্রোহী গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সে দেশের সেনাবাহিনী ও পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতির শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ শনিবার সকালে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরো ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী ও বিদেশি কূটনীতিকরা।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান ও দলের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসী ও বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী সবার সুখ ও সমৃদ্ধ জীবন কামনা করেন।

এ ছাড়া তিনি পবিত্র হজব্রত পালনে বর্তমানে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদেরও শুভেচ্ছা জানান।

এ সময় অতিথিদের সেমাই, কেক, ফল ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারীর ৩৫ টুকরো লাশ উদ্ধার
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদে মাকে বাড়ি উপহার দিলেন মাশরাফি

এবার ঈদে মাকে বাড়ি উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজা। জন্মভূমি নড়াইলের মহিষখোলায় প্রায় তিন কাঠা জমির ওপর নির্মিত হয়েছে এই নতুন বাড়ি। মায়ের স্বপ্নপূরণে নির্মিত দোতলা বাড়ির নাম রাখা হয়েছে ‘মর্তুজা কটেজ’।

এর আগে, পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গত ৩১ আগস্ট ঢাকা থেকে নড়াইলে যান মাশরাফি। এবার নতুন বাড়িতেই ঈদ করছেন মাশরাফি ও তার পরিবার।

মাশরাফির মা হামিদা মর্তুজা বলাকা বলেন, ‘ছেলের দেওয়া নতুন বাড়ি পেয়ে খুশি হয়েছি। এ এক অন্যরকম অনুভূতি। আর মাশরাফি যেন সারাজীবন ১৮ কোটি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে সেই দোয়া করি।’

প্রায় তিন কাঠা জমির ওপর নতুন দোতলা (ডুপ্লেক্স) বাড়ির প্রতিটি তলায় রয়েছে এক হাজার ২৫০ স্কয়ার ফিট জায়গা। বাড়ির দ্বিতীয় তলায় রয়েছে- একটা বড় রুমসহ চারটি বেডরুম। প্রতিটি বেডরুমের সঙ্গে বাথরুম ও বারান্দা। এছাড়া বড় একটি ব্যালকনি রয়েছে।

দোতলায় আরও আছে পারিবারিক কক্ষ (ফ্যামিলি লিভিং রুম) ও হালকা রান্না ঘর (ড্রাই কিচেন)। এই বাড়িটির নিচতলায় রয়েছে বড় হল রুম, ডাইনিং, রান্নাঘর, গেস্ট বেড রুম, কমন বাথরুম ও গাড়ি পার্কিং ব্যবস্থা।

এদিকে, নতুন এই বাড়িতে ভক্তদের জন্য নিচতলায় থাকছে বড় হলরুম। এই খবরে খুশি মাশরাফি ভক্তরা। ভক্তরা বলেন, ‘মাশরাফি তার ভক্তদের সব সময়ই মূল্যায়ন করে থাকেন। এজন্য তিনি তার নতুন বাড়িতেও ভক্তদের জন্য বড় হলরুম নির্মাণ করেছেন। এটা আমাদের বড় প্রাপ্তি।’

অপরদিকে, আগামী ৪ সেপ্টেম্বর বিকালে নড়াইলের উন্নয়নে ‘রান ফর নড়াইল’ এ অংশগ্রহণ করার কথা রয়েছে মাশরাফি বিন মর্তুজার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদের ধারাবাহিকে নব্বই দশকের তিন মডেল

নব্বই দশকে মডেল হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তানিয়া আহমেদ, সাদিয়া ইসলাম মৌ ও তানভীন সুইটি। তাদের সেইসব বিজ্ঞাপনচিত্র নিয়ে আলোচনা হয় আজও। এখন অভিনেত্রী হিসেবেও দর্শকপ্রিয় তারা।

এই তিন তারকা ব্যক্তিজীবনে ভালো বন্ধু। তবে একফ্রেমে কখনও দাঁড়ানো হয়নি তাদের। ঈদুল আজহা উপলক্ষে প্রথমবার একসঙ্গে একটি ধারাবাহিকে অভিনয় করলেন তারা। ছয় পর্বের নাটকটির নাম ‘টেক অ্যা ব্রেক’।

জানা গেছে— ঝুমা চরিত্রে তানিয়া, শ্বেতার ভূমিকায় মৌ এবং তৃণা হিসেবে আছেন সুইটি। গল্পে এ সময়ের তিন নারীকে ফুটিয়ে তুলেছেন তারা। তিনজনই বিবাহিতা, তিনজনই বন্ধু। তাদের মধ্যে অনেক মিল। সবাই স্বচ্ছল জীবনযাপন করে। তবে নানা কারণে স্বামীর সঙ্গে প্রত্যেকেরই কোনও না কোনও ঝামেলা লেগেই থাকে।

তিন বান্ধবী মাঝে মধ্যে আলোচনা করে একসঙ্গে। ঠিক করে স্বামীদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। একসময় তারা সিদ্ধান্ত নেয় উধাও হয়ে যাবে। তুমুল ঝগড়ার পর সত্যি সত্যি কিছু না বলে একদিন বেরিয়ে যায় তিনজন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম এবং ইন্তেখাব দিনার। ‘টেক অ্যা ব্রেক’ লিখেছেন সংবাদকর্মী শিল্পী মহলানবীশ, পরিচালনা করেছেন আরিফ খান। এসএ টিভিতে ঈদের দিন থেকে পরপর ছয় দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিচারকদের ‘জালিয়াত’ বললেন কেনিয়ার প্রেসিডেন্ট

কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করে দেয়ায় দেশটির সুপ্রিম কোর্টের বিচারকেদের ‘জালিয়াত’ বলে ধিক্কার জানিয়েছেন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা।

এর আগে এক ঘোষণায় কেনিয়াট্টা সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন, আদালত যেই রায় দেবেন তার প্রতিই সম্মান জানিয়ে তা মেনে নেবেন তিনি। কিন্তু রায়ের পর নাইরোবিতে আয়োজিত এক র‌্যালিতে নিজেই যুদ্ধংদেহি মনোভাবের প্রকাশ ঘটিয়ে ফেললেন।

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ৬০ দিনের মধ্যে দেশটিতে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন হতে হবে।

রায়ে আদালত বলেন, গত ৮ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনে কেনিয়ার নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে অনিয়ম দেখা গেছে এবং এতে করে ভোটের ফল গ্রহণযোগ্যতা হারিয়েছে।

ওই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টাকে প্রায় ১৪ লাখ ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে বিরোধীরা আদালতে যাওয়ার পর কেনিয়ার সুপ্রিম কোর্ট এই রায় দিলেন।

নির্বাচনের ফলাফলের কারণে ২০০৭ সালের মতোই বিতর্কিত নির্বাচন পরবর্তী ভয়াবহ সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করেছিলেন অনেকে। এবারের পরিস্থিতি অত বেশি ভয়াবহ না হলেও এখন পর্যন্ত কেনিয়া জুড়ে ছড়িয়ে পড়া প্রতিবাদ-বিক্ষোভ ও সংঘর্ষে কমপক্ষে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাসির-সাব্বিরদের সঙ্গে উসমান খাজার ঈদ

বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া টেস্ট দলের একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাজা। আত্মীয়, বন্ধু, সতীর্থ কারও সঙ্গেই কোরবানির ঈদ উদযাপনের সুযোগ নেই তার। তবে স্বাগতিক দলের তিন ক্রিকেটার নাসির হোসেন, সাব্বির রহমান, মুমিনুল হকের সঙ্গে কিছুটা আনন্দ ভাগাভাগির সুযোগ হল। এক কাতারে নামাজ আদায়, বুকে বুক রেখে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়। দেখে কে বলবে, একদিন পর মাঠে তারাই হয়ে যাবেন প্রতিপক্ষ!

সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল ও বাংলাদেশ দলের ক্রিকেটারদের একাংশ। ক্রিকেটাররা ঈদের নামাজ আদায় করেছেন দামপাড়া পুলিশ লাইন মাঠে। ঈদ জামায়াতকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা-ব্যবস্থা। পুলিশ সদস্যরা ঘিরে রাখে পুরো এলাকা।

নামাজ আদায়ের পর টিম হোটেলে ফিরে যান ক্রিকেটাররা। সেখানে তাদের জন্য স্বাভাবিক খাবারের পাশাপাশি তৈরি করা হয় গরুর মাংসের স্পেশাল কিছু আইটেম।

ক্রিকেটারদের ঈদ উদযাপন করার সুযোগ সামান্যই। ঈদের দিনও ভাবতে হচ্ছে ক্রিকেট নিয়ে। ৪ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে অনুশীলন নিয়ে ভাবনা তাদের। দুপুর থেকে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথা দুই দলের ক্রিকেটারদের। বন্দরনগরীতে রাত থেকে ঝরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে ইনডোরে অনুশীলন করবেন তারা।

২০১৫ সালে কোরবানির ঈদ চট্টগ্রামে করেছিল পুরো বাংলাদেশ দল। সেবার বাংলাদেশ সফরে এসেছিল সাউথ আফ্রিকা। সেই দলে মুসলিম ছিলেন তিনজন। তারা হলেন টেস্ট অধিনায়ক হাশিম আমলা ও স্পিনার ইমরান তাহির এবং দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি। এবার অজি দলে শুধু পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজা।

ক্রিকেটাররা শনিবার বিকেলে যখন চট্টগ্রামে পৌঁছান, স্বাগত জানায় বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে সারা রাত। স্থানীয় আবহাওয়া অফিসে কথা বলে জানা গেছে টেস্ট চলাকালীন সময়ে ভারী বৃষ্টির শঙ্কা কম।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে চট্টগ্রাম খেলতে নামবে বাংলাদেশ। সাকিব, তামিম, মুশফিক, তাইজুল, তাসকিন, শফিউল, ইমরুল, মিরাজ চট্টগ্রাম আসবেন রাত সাড়ে ৮টার ফ্লাইটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest