হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খায়রুল হুদা চপলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিঙ্গাপুর যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চপল একই সঙ্গে ঠিকাদার ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ছিল।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত পৌনে ১২টার দিকে সিঙ্গাপুর যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাহায্যে খায়রুল হুদা চপলকে গ্রেফতার করা হয়। এপিবিএন পুলিশই তাকে গ্রেফতার করে। পরে দুদকে সোপর্দ করে।

মালিক ও চালকলীগ জেলা শাখার সভাপতি মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড. তামিম আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম, সাতক্ষীরা জেলা থ্রি হুইলার, মাহেন্দ্রা মালিক ও চালকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, কামরুল ইসলাম, আতিকুর রহমান, এহসানুল হক, আলমগীর প্রমুখ। আলোচনা সভা শেষে দূস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সমিতি ও শ্রমিক ইউনিয়ন : সাতক্ষীরা জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সাধারণ সম্পাদক মো. গাউস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মীর মহি আলম, খন্দকার আরিফ হাসান প্রিন্স, সানাউল্লাহ বাবু, অলিউর রহমান মুকুল, ছিদ্দিকুর রহমান, সাঈদ মোড়ল, তারিকুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে দূস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
