কলারোয়া ডেস্ক : কলারোয়ায় মুক্তিযোদ্ধা কলেজের গভর্নিং বডি বাতিল ও কলেজ অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সচেতন নাগরিক সামাজের ব্যানারে শত শত নারী ও পুরুষ ওই প্রতিবাদ সমাবেশে উপস্থি হয়। কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে প্রতবিাদ সমাবেশে নেতাকর্মীরা বলেন, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ এর অধ্যক্ষ রাজাকারের পুত্র ফারুক হোসেন কর্তৃক মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী এবং বাংলার শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের এবং মাননীয় সংসদ সদস্যের আত্মসম্মানের উপর আঘাত করেছে। একই সাথে অধ্যক্ষ নিজে তৈরি করা অবৈধ গভির্নিং বডি বাতিল করতে হবে। সেই সাথে অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবি করা হয়।
এ সময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জাহেদ আলী, আয়ুব আলী বিশ্বাস, মাস্টার নজরুল ইসলাম, রেজাউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা শেখ রুহুল কুদ্দুস, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আ: গফুর, মাস্টার শাহিনুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, ইউপি সদস্য আবুল কাশেম, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, রঙ্গিলা কুদ্দুস, ওয়ার্ড আ.লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আ: রহিম, ওয়ার্ড আ.লীগের সভাপতি হবিবর রহমান, সহকারী প্রধান শিক্ষক মধুসূদন পালসহ এলাকার শত শত নারী পুরুষ। সমগ্র প্রতিবাদ সমাবেশটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা শেখ রুহুল কুদ্দুস।
উল্লেখ্য-স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের গভির্নিং বডির নতুন সভাপতি হিসাবে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের নামে ডিওলেটার প্রদান করেন। কিন্তু কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন সেই ডিওলেটার গোপন করে সাবেক সভাপতি ভুট্টোলাল গাইনের নাম দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেয়। বিষয়টি পরে ফাঁস হয়ে পড়ে। এ ঘটনা নিয়ে কেঁড়াগাছি ইউনিয়নব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। যে কোন সময় ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে ধারনা করেছেন সচেতন মহল।

এম.শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস,নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীসহ ১০৮ জানকে আটক করা হয়েছে।
মিষ্টিআলু সেঁকে, ভাপ দিয়ে, সেদ্ধ করে, পুড়িয়ে নানা ভাবে খাওয়া যায়। মিষ্টিআলু খেতে যেমন সুস্বাদু, তেমনি খাওয়ার প্রক্রিয়াও সহজ। মিষ্টিআলুতে ভিটামিন এ, বিটা-ক্যারোটিন, ভিটামিন বি৬, ভিটামিন সি, ভিটামিন ডি, খনিজ ম্যাগনেসিয়াম পাওয়া যায় প্রচুর পরিমাণে। এছাড়া মিষ্টিআলু দিয়ে রুটি, বিস্কুট, পায়েস, স্যুপ, তরকারি করেও খাওয়া যায়।
উত্তরটা ‘না’ হওয়াটাই স্বাভাবিক। কারণ সমীক্ষা বলছে দক্ষিণ এশিয়ার বাসিন্দারের মধ্যে যাদের বয়স ৩০-এর কম তারা খুব একটা সবজি খেতে পছন্দ করে না। বরং তাদের প্লেটে বেশি করে মাংস আর ভাজাভুজি জাতীয় খাবারের প্রাধান্যই বেশি চোখে পরে। তাই লাল শাক জেন ওয়াইদের কাছে যে একটা এলিয়ান সম খাবার, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
নুসরাত ফারিয়া মাজহার একজন বাংলাদেশি অভিনেত্রী। অভিনয়ের দক্ষতা দিয়ে ওপার বাংলাতেও হয়েছেন বেশ জনপ্রিয়। নায়িকা মাহিয়া মাহীর সাথে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি প্রেমী ও প্রেমী’র নায়িকা হিসেবে ঘোষণা করেন।
পর্নো ভিডিও ধারণ করে নারীদের সাথে প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া কথিত পীর আহসান হাবীব পেয়ারকে (২৮) নিয়ে তার জন্মস্থান নোয়াখালীর চাটখিল উপজেলায়ও চলছে আলোচনা সমালোচনা। গত ১ আগষ্ট তাকে রাজধানীর খিলগাঁও থানা এলাকার তিলপাড়ার ৮১৯/এ এর ফ্ল্যাট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সংস্থা তাকে গ্রেফতার করে।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে বিগত ২১ বছরেও ঘোর কাটছে না। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের নিজ বাসা থেকে সালমানের লাশ উদ্ধারের ঘটনা নিয়ে এখন পর্যন্ত কম জল ঘোলা হয়নি। তবুও পরিষ্কার হচ্ছে না প্রয়াত এই অভিনেতার মৃত্যুর রহস্য।
মুক্তামণির অস্ত্রোপচার শুরু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া আটটায় অস্ত্রোপচারের কক্ষে নিয়ে যাওয়া হয় তাকে। পৌনে নয়টা থেকে অস্ত্রোপচার শুরু হয়েছে।