সর্বশেষ সংবাদ-
আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলনসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনদেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটকজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ককে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ: থানায় জিডিসাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেইস্মার্ট মেডিকেল সেন্টারে ডাঃ শিহাবের তত্ত্বাবধানে শুরু হলো অত্যাধুনিক লিভারের পরীক্ষা ফাইব্রোস্ক্যানসাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী, সচেতনতায় বাড়ি বাড়ি স্বেচ্ছাসেবকবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত

স্বাধীনতার দাবিতে উত্তাল ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হতে ‘ক্যালেক্সিট’

বহুদিন থেকে মেক্সিকো সীমান্তবর্তী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে স্বাধীনতার দাবি দানা বাঁধতে শুরু করে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই ৫৫ ইলেক্টোরাল কলেজ বিশিষ্ট এই অঙ্গরাজ্যে ট্রাম্প হিলারির কাছে পরাজিত হন। ফল প্রকাশের পর ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি আরও জোরালো হয়। ওয়াশিংটন পোস্ট ফেব্রুয়ারিতে খবর দেয়, এর পর থেকে তারা নানান ধরনের বৈঠক,  আলোচনা ও কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন ক্যালিফোর্নিয়ার আন্দোলনকে জোরদার করে তুলছেন। এবার যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চরম রাজনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার একটি সংগঠন ‘ক্যালেক্সিট’-এর উদ্যোগ নিয়েছে।

নতুন উদ্যোগের নেপথ্যের মানুষেরা নিজেদের ‘ক্যালিফোর্নিয়া কন্সটিটিউশনাল ইনিসিয়েটিভ টিম’ হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে। গত বৃহস্পতিবার প্রান্তিক সংগঠনটির আনা প্রস্তাবে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সাথে ক্যালিফোর্নিয়ার বর্তমান যে সম্পর্ক তাতে ক্যালিফোর্নিয়াসহ অন্য অঙ্গরাজ্যগুলোকে নিজেদের ভবিষ্যৎ গড়ার অধিকার দেয় না, তাই এর সংশোধনী আনতে হবে।’ গ্রুপটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন সনদের সাংবিধানিক সংশোধনী আনার জন্য সাংবিধানিক সভার আবেদন জানানো হয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের এ সংবিধান গোল্ডেন স্টেটের নীতি-আদর্শের সাথে মানানসই নয়।

গ্রুপটির সমর্থকরা আশা করছেন, ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের ব্যালটে ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার বিষয়টি নিয়ে জনগণের মতামত চাওয়া হবে। যদিও চলতি বছর এর আগেও দু’দফা অনুরূপ আবেদন জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী প্রস্তাবটি ফেডারেল পার্লামেন্টে উঠতে হলে আগে তা অঙ্গরাজ্যের আইন পরিষদে পাস হতে হবে। আইন পরিষদের সমর্থনের অভাবে আগের সেই দু’টি স্বাধীনতার উদ্যোগ বাতিল হয়ে গেছে। নতুন এই প্রস্তাবনাটির শিরোনাম দেয়া দেয়া হয়েছে ‘সাংবিধানিক সংশোধনীর জন্য ক্যালিফোর্নিয়ার আহ্বান।’

ক্যালিফোর্নিয়া কোনও অঙ্গরাজ্য নয়, একটি জাতি। আত্মপরিচয়ের রাজনীতির এই দর্শনে বিশ্বাসী ওই অঙ্গরাজ্যের বহু বহু মানুষ। বহুদিন থেকে যুক্তরাষ্ট্রের হাত থেকে স্বাধীন হতে চায় এই মার্কিন অঙ্গরাজ্যের জনগণের একাংশ। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর বিভক্ত যুক্তরাষ্ট্রে সেই দাবি আরও জোরালো হয়ে ওঠে। তার ক্ষমতা গ্রহণের পর স্বাধীনতার পক্ষে ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইন্ডিপেনডেন্স’ নামের একটি গ্রুপ বহুদিন থেকে প্রচারণাও চালিয়ে আসছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রোটারী ক্লাব ও রোটার‌্যাক্ট ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

জি এম আবুল হোসাইন : রোটারি ক্লাব অব সাতক্ষীরা ও রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় সদর উপজেলার তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে ও ১১টায় রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে পৃথক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আম, বকুল, জলপাই ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ৪৭টি গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র সভাপতি রোটা. এনছান বাহার বুলবুল, সাধারণ সম্পাদক রোটা. এ্যাড. শাহানেওয়াজ পারভীন মিলি, রোটা. পিপি মাহমুদুল হক সাগর, রোটা. পিপি প্রফেসর ভূধর সরকার, রোটা. পিপি মাগফুর রহমান, বৃক্ষরোপণ কর্মসূচির চেয়ারম্যান রোটা. মো. মনিরুজ্জামান টিটু, রোটা. মোশাররফ হোসন মন্টু, আখতারুজ্জামান কাজল, কামরুজ্জামান রাসেল, রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র সভাপতি রোটা. জি.এম আবুল হোসাইন, সহ-সভাপতি রোটা. ইজাজ আহমেদ, সাধারণ সম্পাদক শেখ কাইয়ুম রহমান, আরিফুল ইসলাম, মাসুদ পারভেজ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, এসএমসি’র সভাপতি মো. আবিদার রহমান, রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা খাতুন প্রমুখ।
রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র পিপি রোটা. প্রফেসর ভূধর সরকার বলেন, রোটারি ক্লাব ও রোটারেক্ট ক্লাব নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মকা-ে অংশ নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। তিনি প্রত্যেকেরই সামর্থ অনুযায়ী এধরণের কর্মসূচি অব্যাহত রাখার জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কর্মশালা

মাহফিজুল ইসলাম আককাজ : বেকারত্ব দূরীকরণে বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে বুনন উন্নয়ন সংস্থার আয়োজনে মো. মামুন হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক হোসনেয়ারা রহমান, পঙ্কজ ঘোষ, মোহন বিশ^াস প্রমুখ। দিনব্যাপি এ কর্মশালায় ১২০ জন অংশ গ্রহণ করেন। কর্মশালায় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিশ্ব মানবতা সহায়তা দিবসের আলোচনা সভায় অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় বিশ্ব মানবতা সহায়তা দিবস-২০১৭ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি প্রশিক্ষণ হলরুমে অক্সফাম বাংলাদেশের আর্থিক সহায়তায় ও আশ্রয় ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং চুপড়িয়া মহিলা সংস্থার আয়োজনে চুপড়িয়া মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মরিয়ম মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, মানবতা একটি মহৎ গুণ। যার মধ্যে এই গুণ নেই সে কখনও মহৎ ব্যক্তি হতে পারেনা। মানুষ মানুষের জন্য এটাই সকলের মূলনীতি হওয়া উচিত। বর্তমানে বাংলাদেশের ১২টি জেলায় বন্যা দেখা দিয়েছে। মানবতার বিপর্যয় দেখা দিয়েছে। সকলকে স্ব-স্ব স্থান থেকে বন্যা দূর্গতদের পাশে দাড়ানোর আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. আজহারুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন, প্রবীন সাংবাদিক আবুু কাজী ও ইলনা প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানায় গত ৩ মাসে ২০৪ জন আসামি গ্রেফতার, ৫১টি মামলা

এম রেজাউল করিম: দেবহাটা থানায় গত ৩ মাসে ২০৪ জন আসামী গ্রেফতার, ৫১টি মামলা হয়েছে। দেবহাটা থানায় গত ১৭ মে ওসি হিসেবে যোগদান করেছেন কাজী কামাল হোসেন। তিনি যোগদানের পর থেকে গত ৩ মাসে দেবহাটা থানার আইনশৃঙ্খলার উন্নতিকল্পে তিনি কাজ করছেন। কাজী কামালা হোসেন ওসি হিসেবে দেবহাটা থানায় যোগদানের পর থেকে দেবহাটা থানা থেকে সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করার জন্য কাজ শুরু করেন। দেবহাটা এলাকা থেকে সন্ত্রাসী, চোরাচালান, মাদক, নাশকতাকারী সহ সকল প্রকারের অপরাধীদের আইনের আওতায় এনে শািন্তশৃঙ্খলা বজায় রাখার জন্য থানার সকল অফিসারদের তিনি নির্দেশ প্রদান করেন। দেবহাটা থানা থেকে প্রাপ্ত তথ্য মতে, সেই লক্ষ্যকে সামনে রেখে গত ৩ মাসে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনের নেতৃত্বে থানার অফিসাররা ২০৪ জন আসামী গ্রেফতার করেছেন। এরমধ্যে ২৮টি মাদক মামলায় গ্রেফতার হয়েছে ২৭ জন, ওয়ারেন্টের জিআর মামলার ১২৫ জন, সিআর মামলার ৩৫ জন ও সাজাপ্রাপ্ত ৪ জন আসামী রয়েছে। এছাড়া নিয়মিত মামলায় গ্রেফতার করেছেন ১৩ জন আসামী। গত ৩ মাসে মাদকের ২৮ টি মামলা সহ মোট ৫১ টি মামলা দেবহাটা থানায় নথিভুক্ত হয়েছে। মাদক উদ্ধারের মধ্যে রয়েছে ৫৩ পিচ ইয়াবা, ২ বোতল বিদেশী মদ, ১ কেজি ৭ শত গ্রাম গাজা ও ফেন্সিডিল উদ্ধার হয়েছে ৫০ টি। এছাড়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে ও জরিমানা করা হয়েছে। ওসি কাজী কামাল হোসেন এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে জানান, পুলিশের কাজ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আর আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন, দেবহাটা এলাকায় কোন ধরনের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ড থাকবেনা। যারা বা যে কেউ যদি অপরাধ করে তাহলে তাদের বিরুদ্ধেই যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ায় ছুরি হামলায় আহত ৮, হামলাকারী নিহত

রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহর সুরগুতে এক ব্যক্তি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালিয়েছে। এতে আটজন আহত হয়েছেন।
পুলিশ হামলাকারীকে হত্যা করেছে বলে রাশিয়ার তদন্ত কমিটির সুরগুত শাখার এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিটের দিকে হামলাটি চালানো হয়। এতে কেউ নিহত না হলেও আহতদের চিকিৎসা দিতে হয়েছে বলে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কাছে খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীকে গুলি করে হত্যা করে।

বার্তা সংস্থা তাসকে পুলিশ জানিয়েছে, হামলাকারী মানসিক অসুস্থতায় ভুগছিলেন এমন একটি দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উরাল পবর্তমালার পূর্বদিকে অবস্থিত খান্তি-মানসি স্বায়ত্তশাসিত এলাকার বৃহত্তম শহর সুরগুত। তিন লাখ ৬০ হাজার বাসিন্দার এ শহরটি রাশিয়ার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের একটি প্রধান কেন্দ্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি।
আর এরই মধ্যে পরমাণু সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। শুক্রবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় নৌবহরের বহুমুখি সাবমেরিন সেভারোদভিন্স থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

এ ব্যাপারে এক বিবৃতিতে রুশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বেরেন্ট সাগরের পরীক্ষাকেন্দ্র থেকে ছোড়া কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ৩৭৩ মাইল দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে। ক্ষেপণাস্ত্রটি কালিবার আরখানগেলস্ক অঞ্চলের চিঝা পরীক্ষা কেন্দ্রের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

জানা গেছে, রুশ নৌবহরের ইয়াসিন শ্রেণির একমাত্র সাবমেরিন সেভারোদভিন্স। ১৩ হাজার ৮০০ টন ওজন এবং ৩৮০ ফুট দীর্ঘ পরমাণু শক্তিচালিত এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩১ নট বেগে চলতে পারে। এছাড়া, পানির এক হাজার ৯৬৮ ফুট গভীরেও যেতে পারে সেভারোদভিন্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দুর্নীতির আখড়া-সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা

‘মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দুর্নীতির আখড়া। সেখানে টাকা দিলে সব হয়।
টাকায় মেলে মুক্তিযোদ্ধা সনদ। ৪-৫ লাখ টাকায় রাজাকার হয়ে যায় মুক্তিযোদ্ধা। এভাবে চলতে পারে না।’ আজ দুপুরে সাতক্ষীরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কয়েকজন মুক্তিযোদ্ধা এভাবেই ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধা ও রাজাকারদের নাম বাদ দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের প্রাক্তন ডেপুটি কমান্ডার আব্দুর রহিম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মৃত সামত আলীর ছেলে আবুল কাশেম ১৯৭১ সালের ২৬ মার্চের পরে বর্তমান খান বাহাদুর আহছান উল্লা (র) কলেজের পিছনে বাগেরহাট, বরিশাল, খুলনা অঞ্চল থেকে ভারতগামী শরণার্থীদের সম্পদ লুণ্ঠনে জড়িত ছিলেন। পরে তিনি সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দেবহাটা-কালিগঞ্জের শান্তি কমিটির চেয়ারম্যান মুসলিম লীগ নেতা আব্দুল করিম ওরফে করিম মিয়ার হাত ধরে রাজাকার বাহিনীতে নাম লেখান। মুক্তিযুদ্ধে দেবহাটা এলাকা শত্রুমুক্ত হওয়ার পর আবুল কাশেম আত্মগোপনে চলে যায়। মুক্তিযুদ্ধের বেশ কিছুদিন পর আবুল কাশেম এলাকায় ফিরে নিজেকে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিতে থাকে এবং বুলেট বিদ্ধ হয়ে যুদ্ধাহত বলে ভারতীয় ডাক্তারদের একটি জাল সার্টিফিকেট দেখায়। পরে আবুল কাশেম নানা কৌশলে সকলকে ম্যানেজ করে মুক্তিযোদ্ধা সনদ লাভ করে।

সংবাদ সম্মেলনে আবুল কাশেমের মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও তার শাস্তির দাবি এবং মুক্তিযোদ্ধা তালিকা থেকে সকল ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিলের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের প্রাক্তন কমান্ডার আলফাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা ইউনুস আলী, মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, মুক্তিযোদ্ধা গেরিলা আব্দুল মোমেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest