কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ইউনিয়ন আ’লীগের কর্মীসভায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, কলারোয়া উপজেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে হলে তৃণমুল কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ২০১৮ সালে ১১তম সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হলে এখন থেকে উঠান বৈঠক শুরু করতে হবে। জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন কে ধরে রাখতে হলে ঘরে ঘরে মহিলাদের উদ্বুদ্ধ করতে হবে। তিনি এসময় আরো বলেন, কলারোয়া আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন কলারোয়ায় তার নিজ উদ্যোগে উপজেলার ৫টি জোন ভাগ করাকে একটি মডেল বলে ভুয়সী প্রসাংসা করেন। কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ‘আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকারে’ শুক্রবার বিকেলে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়। লাঙ্গলঝাড়া ইউনিয়নের আ.লীগের উদ্যোগে ওই কর্মীসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ.লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক ও জেলা আ’লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সোনাবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, যুগ্ম আহবায়ক রেজানুজ্জান লিটু প্রমুখ। সভায় কলারোয়া উপজেলার ২য় জোন লাঙ্গলঝাড়া, কেড়াগাছি ও সোনাবাড়ীয়া ইউনিয়নের আ’লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

আতাউর রহমান : তালায় প্রতিবন্ধি বিধবা রাবেয়া বেগমের বাঁচার একমাত্র অবলম্বন ১ বিঘা জমির পানের বরজ রাতের আধারে ভেঙ্গে তছনছ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, গত ১৯ জুলাই রাতে তালা উপজেলার রহিমাবাদ গ্রামে।
আগামী রোববার (২৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধুর ছবি বিকৃতির মিথ্যা অভিযোগে আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক সালমনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি ওবায়েদ উল্লাহ সাজুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় অ্যাডভোকেট সাজুকে সাময়িক বহিষ্কারের এই নির্দেশ দেওয়া হয়।
নিজস্ব প্রতিনিধ : ‘একজন বন্ধু দুইটি গাছ’ এ স্লোগন সামনে রেখে সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণের উদ্বোধন করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। শুক্রবার সকাল আটটায় বৃষ্টি ও অন্ধকারাচ্ছন্ন আবহাওয়ার মধ্য বৃক্ষ রোপণের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধুসভার সদস্যরা ৫০০টি বৃক্ষরোপণ করেছেন।
মাহফিজুল ইসলাম আককাজ : বহু প্রতীক্ষিত, গণ-মানুষের চাওয়া সাতক্ষীরা সদরের এল্লারচর-ফিংড়ি সড়কের চলমান পাকা রাস্তার নির্মাণাধীন কাজের পরিদর্শন করলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার বিকালে সদরের এল্লারচর ও ফিংড়ি এলাকার সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগি করে সাধারণ মানুষের দুর্ভোগ থেকে পরিত্রানের জন্য সরেজমিনে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিশে^র দরবারে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, জনগণকে ভোগান্তীতে রেখে রাস্তা নির্মাণে কোন অবহেলা সহ্য করা হবেনা। আমি জনগণের চাকর। তাই জনগণের ভোগান্তী মানে আমার ভোগান্তী। টাইম সিডিউল দেখালে হবেনা। জেলার অধিকাংশ রাস্তা-ঘাটের অবস্থা খারাপ। সাধারণ জনগণের কথা ভেবে রাস্তা নির্মাণ কাজ দ্রুত শেষ করতে হবে। যারা সরকারে উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা ও বাঁধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, এ জেলার চলাচলের অনুপযোগি রাস্তা অতি দ্রুত সংস্কার করা হবে। ইতিমধ্যে অনেক রাস্তা নির্মাণে টেন্ডার হয়েছে। পর্যায়ক্রমে সকল রাস্তার নির্মাণ কাজ দ্রুত শুরু হবে। এসময় সাংসদ ঐ এলাকার নারী-পুরুষদের ডেকে খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে নাজেহাল হওয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারিক সালমানের পক্ষে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে শিশুদের আঁকা বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে ইউএনও প্রশংসনীয় কাজ করেছেন।’
বাবুল আক্তার, পাইকগাছা : পাইকগাছায় সরকারি নীতিমালা উপেক্ষা করে উপজেলা সদরের সরকারি হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি শিল্প-বাণিজ্য মেলার নামে দেড় মাস ধরে ডেকোরেশনের কাজ চালিয়ে যাচ্ছে মেলা কমিটি। আইনশৃংখলা কমিটির সভায় ক্ষোভপ্রকাশ করা হলেও মেলার প্রস্তুতি পুরোদমে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ। নেপথ্যে কারা? এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে সরেজমিনে গেলে সংশি¬ষ্টরা জানিয়েছেন, শোকের মাসের ১৬ আগস্ট এ মেলা উদ্বোধনের কথা রয়েছে। এদিকে দেড় মাস ধরে মাঠ আটকিয়ে থাকায় শিক্ষার্থীরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এমন অভিযোগ উঠেছে।