অবশেষে ভুটানের ডোকলাম সীমান্ত ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে ভারত-চীন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চীনের স্টেট কাউন্সিলার ইয়াং জিয়েচির মধ্যে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী অক্টোবর মাসে শীত পড়ার আগেই ভারত ও চীন ডোকলাম থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে।
বেইজিংয়ে ব্রিকসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে গিয়ে গত দু’দিন ধরে জিয়েচির সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ডোভাল। দিল্লিতে পররাষ্ট্র অধিদফতর সূত্রের খবর, ভারত ও চীনের মধ্যে সমঝোতা হয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসে জি-২০ দেশগুলোর বৈঠকের সময়ে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকরী হবে। ডোভাল ও জিয়েচির আলোচনার পরে যদিও ভারত ও চীন দু’দেশের পক্ষ থেকে সরকারি ভাবে কোনো কথা বলা হয়নি।
সূত্রের খবর অনুযায়ী, ডোকলামে আপাতত স্থিতাবস্থা বজায় থাকবে। অর্থাৎ, ভুটানের ভুখন্ডে চীন ও ভারতের সেনা যে ভাবে মুখোমুখি রয়েছে, সেই পরিস্থিতিই বহাল থাকছে। চীনের পক্ষ থেকে ডোভালকে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর চীনা সেনা পিপলস লিবারেশন আর্মির বার্ষিক দিবস। তার আগে সেনা পত্যাহার করলে তাদের জাতীয়তাবাদে আঘাত লাগবে।
এদিকে, বেইজিংয়ে গতকাল চীনা প্রেসিডেন্ট শি জিং পিং ডোভাল-সহ ব্রিকসের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ‘ব্রিকসের দেশগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থিক, রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জটিল পরিস্থিতির মুখোমুখি। দেশগুলোর পারস্পরিক যোগাযোগ ও আর্থিক সমঝোতা সবাইকেই শক্তিশালী করতে পারে। ‘ চীনা প্রেসিডেন্টের মতে, ব্রিকসের দেশগুলো পরস্পরের প্রতি আস্থা অর্জন করতে সফল হয়েছে।
সূত্র: আনন্দবাজার

ক্যারেন গ্রিনলে ক্যালিফর্নিয়ার একজন মর্গ-কর্মী। কাজ করতেন এমবামার হিসেবে। ১৯৭৯ সালে ধরা পড়েন ২২ বছর বয়সী ক্যারেন। তখন প্রমাণ হয়‚ তিনি ৩৩ বছর বয়সী এক যুবকের দেহ নিয়ে পালিয়ে যান। মর্গ থেকে শেষকৃত্যে নিয়ে যাওয়ার বদলে ক্যারেনের গন্তব্য হয়ে যায় পাশের গ্রাম। সেখানে বেশ ক’দিন তিনি সঙ্গম করেন ওই শবের সঙ্গে।
আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন মহিলা লীগ ও যুব মহিলা লীগের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে তোলপাড় চলছে। কমিটিতে বিতর্কিত, অপরিচিত ও হাইব্রিডদের স্থান দেয়ার অভিযোগ ওঠায় ব্যাপক সমালোচনা চলছে ক্ষমতাসীন দলে। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ এবং গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন সংগঠন দুটির ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাকর্মীরা। আবার পদত্যাগের হুমকিও দিচ্ছেন কেউ কেউ। বিশেষ সুপারিশে অপরিচিত অনেকেই কমিটিতে জায়গা পেয়েছেন বলে অভিযোগ করছেন ত্যাগীরা। বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দুটির শীর্ষ নেতারা।
‘সিমলা-মানালি-লেহ-খারদুংলা’ ভারতের হিমাচল এবং জম্মু-কাশ্মীর প্রদেশে অবস্থিত এই স্থানগুলো যেকোনো সাইক্লিস্টের কাছেই তীর্থস্থান তুল্য। এটিকে বলা হয় বিশ্বের সর্বোচ্চ মোটরেবল রোড। তবে তীর্থস্থান তুল্য এ সড়কগুলো দুর্গম। যার প্রতি পদে পদে মৃত্যু হাতছানি দিয়ে ডাকে।
এম. শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ বোতল ফেন্সিডিল, ০৫ পাঁচ বোতল ভারতীয় মদ ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
জার্মানির বার্লিনে গাছের নীচে পড়ে থাকা একটি ব্রিফকেসে প্রায় ৪০,০০০ ডলার মূল্যমানের নগদ অর্থ এবং স্বর্ণ পাবার পরও তা পুলিশের হাতে তুলে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এক ‘সৎ ব্যক্তি’।
উত্তর কোরিয়া তাদের আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফলতাকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠোর সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেছে।
ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ঢুকতে পারছেন সব বয়সী ফিলিস্তিনি।