পুলিশের অনাগ্রহ সত্ত্বেও ২৫০ বিদেশিকে নিয়ে সামাজিক ব্যবসা দিবসের সপ্তমবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলন করেছে ইউনূস সেন্টার।
শুক্রবার রাজধানীর লা মেরিডিয়ানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৫০টি দেশের ২৫০ জনেরও বেশি বিদেশি অতিথি যোগ দেন। ইউনূস সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দফতরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের জানান, নিরাপত্তা চেয়ে পুলিশকে সম্মেলন সম্পর্কে মাত্র তিনদিন আগে অবগত করা হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আগাম কিছু জানত না। ফলে নিরাপত্তার স্বার্থে সম্মেলনের অনুমতি দেয়া হয়নি।
এদিকে শুক্রবার অলিম্পিক ডে উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে বলেন, ইউনূস সেন্টার আমাদের কাছে অনুমতি চাননি। ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে অনুমতি চেয়েছিল। ঢাকার পুলিশ সুপার নিরাপত্তার জন্য আরও সময় চেয়েছে। কিন্তু আমরা মানাও করিনি, বন্ধও করিনি, বাধাও দেইনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমত তারা (ইউনূস সেন্টার) আমাদের কাছে অনুমতি চাননি। দ্বিতীয়ত, ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে অনুমতি চেয়েছিল সাভারের কোনো এক জায়গায় তাদের সেই সম্মেলন করতে। কিন্তু এমন সময়ে বলেছিলেন, যখন আমাদেরও কিছু করার ছিল না।
তিনি বলেন, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ তাদের অনুরোধ করেছিল তারিখ পরিবর্তন করতে। যাতে পুলিশ প্রস্তুতি নিতে পারে। কিন্তু শুনলাম, তারা এখন সাভারে না করে রাজধানীর লা মেরিডিয়ানে করছে। আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমরা শুধু চেয়েছিলাম এটা যেন সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়।
‘সরকার এটা বন্ধ করে দিয়েছে’ -এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের (ঢাকা) এখানে অনুষ্ঠানটি করলে আইজিপির কাছে অনুমতি চাইত। তারা ঢাকা জেলা পুলিশের কাছে কাছাকাছি সময়ে প্রথম অনুমতি চেয়েছিল। যখন কিছু করার ছিল না। এছাড়া কারা আসবে, কারা থাকবে, তাদের নিরাপত্তার বিষয়টি তো আমাদের দেখার বিষয় আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে আর কোনো হলি আর্টিসানের মতো ঘটনা সংঘঠিত হতে দেব না। সেজন্য আমরা সবকিছু যাচাই-বাছাই করে দেখছি। বাংলাদেশে আরও অনেক বড় আন্তর্জাতিক অনুষ্ঠান হয়েছে। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা নিরাপত্তা দিয়েছি।
তিনি আরও বলেন, কিন্তু তারা (ইউনূস সেন্টার) এত বড় একটা অনুষ্ঠান করবে নিরাপত্তার বিষয়টি অবশ্যই দেখার আছে।

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তা এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বাবা-মেয়েসহ ছয়জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিবারটির বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়। মর্মান্তিক এ ঘটনার খবরে শ্যাগনগরের মানুষ শোকে স্তব্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেনাপোল থেকে শ্যামলী পরিবহনের ঢাকাগামী বাসটি ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি মাইক্রোবাসকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই খাইরুন বিবি নিহত হন। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরাণপুরে।
গত এক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা অর্ধেকে নেমেছে। এ সংখ্যা বাড়ানোয় নানা উদ্যোগ নেওয়ার কথা বিভিন্ন সময় সরকারি-বেসরকারিভাবে বলা হলেও বনের মধ্যে নৌ চলাচল ও শিকারিদের অত্যাচারে বাঘের সংখ্যা বাড়েনি। প্রাণিবিদরা বলছেন, বাঘের আবাস, খাবার ও চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তাদের সংখ্যা বাড়ার কোনও সম্ভাবনা নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার ওয়ানডে ক্রিকেট দিয়ে। গত মে মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেট দিয়ে অভিষেক হয় টোবি রোল্যান্ড-জোন্সের। সেই প্রোটিয়াদের বিপক্ষেই সুযোগ হয়ে যায় তার টেস্টে। পাঁচদিনের ক্রিকেট এর চেয়ে ভালো শুরু হয়তো নিজেও প্রত্যাশা করেননি এই পেসার। বল হাতে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের ঘায়েল করে জোন্স রাঙিয়ে নিয়েছেন তার টেস্ট অভিষেক। তার সঙ্গে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে বিধ্বস্ত সফরকারীরা। ওভাল টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১২৬ রানে।
শুটিংয়ের ফাঁকে মরক্কোয় দারুণ সময় কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। ভক্তদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি শেয়ারও করছেন ক্যাটরিনা।
ক্রিকেটের বরপুত্র। বাইশ গজে তুলেছেন ঝড়, সবুজ মাঠে তুলেছেন সুর, গড়েছেন একের পর এক রেকর্ড। বলা হচ্ছে স্যার গারফিল্ড সেন্ট আব্রাম সোবার্স বা গ্যারি সোবার্সের কথা। যিনি ক্রিকেট আকাশের শত তারার মধ্যে একটি সূর্য, ‘সর্বকালের সেরা অলরাউন্ডার’।
সিয়াম আহমেদ ও সাফা কবির প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধেছেন। তবে সেটা নাটক কিংবা চলচ্চিত্রে নয়। একটি মিউজিক্যাল ফিল্মের মডেল হয়েছেন তাঁরা দুজন।
কিছুদিন আগেই ফোর্বস ম্যাগাজিনের তালিকায় প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি আয়ের ৫ সুন্দরী অভিনেত্রীর নাম। এবারের অ্যালবাম সাজানো হয়েছে তাদের ছবি নিয়ে।