ভারতের রানে চাপা পড়ার পর দ্বিতীয় দিনেই বিপদের আভাস মিলেছিল। তৃতীয় দিনে সেটি হাঁসফাঁস করা অবস্থায় যেয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার জন্য। দুই দিন আর ৭ উইকেট হাতে রেখেই দ্বিতীয় ইনিংসে ৪৯৮ রানের লিড নিয়ে ফেলেছে ভারত। বাস্তবতা কিংবা ক্রিকেট ইতিহাস, যেকোনো দিক থেকে দেখলে স্বাগতিকদের পিষ্ট করার মঞ্চই সাজিয়েছে সফরকারীরা।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৯১ রানে অলআউট করে দিয়ে ৩০৯ রানের লিড নিয়েছিল ভারত। কিন্তু প্রতিপক্ষকে ফলোঅনে না পাঠিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নেমে পড়েছেন বিরাট কোহলিরা। দিন শেষে ৩ উইকেটে ১৮৯ রান সংগ্রহ তাদের। চতুর্থদিনে রানের বোঝা আরো কতটা বাড়িয়ে ইনিংস ঘোষণা করেন কোহলি সেটাই এখন দেখার। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৬০০ রানের।
ইনিংস ঘোষণার আগে দ্রুত কিছু রান তোলার পাশাপাশি কোহলি হয়তো আশা রাখছেন নিজের আরেকটি শতকেরও। ৭৬ রানে অপরাজিত আছেন। এই পথে অভিনব মুকুন্দকে নিয়ে ১৩৩ রানের জুটি গড়েছেন। মুকুন্দ ফিরেছেন ৮১ রানে।
প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান শেখর ধাওয়ান ১৪ ও চেতেশ্বর পূজারা ১৫ রানে ফিরেছেন।
গলে শুক্রবার সকালে ৫ উইকেটে ১৫৪ রান নিয়ে উইকেটে আসে লঙ্কানরা। ফলোঅন এড়াতেই আরও ২৪৭ রান দরকার ছিল। হাতে খাতা-কলমে ৫ উইকেট থাকলেও বাস্তবে ছিল ৪টি! আঙুলের চোটের কারণে ব্যাট করতে পারেননি অ্যাসেলা গুনারত্নে। পুরো সিরিজের জন্যই মাঠের বাইরে ছিটকে গেছেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
তবে ভরসা হয়ে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত ৫৪ রানের ইনিংসটাকে ৮৩ রানে টেনে নিলে কিছু রান পায় লঙ্কানরা। সদ্য সাবেক হয়ে পড়া অধিনায়কের অপরাজিত সঙ্গী দিলরুয়ান পেরেরা ৬ রানের ইনিংসটাকে ৯২ পর্যন্ত টেনে নিয়েছেন। তাকে অবশ্য আউট করতে পারেননি ভারতীয় বোলাররা। সঙ্গীর অভাবে ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়ার আফসোস নিয়ে ফিরতে হয়েছে তাকে।
ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৩টি, মোহাম্মদ সামি ২টি উইকেট নিয়ে সেরা। একটি করে উইকেট গেছে উমেশ যাদব, রবীচন্দ্র অশ্বিন ও হার্দিক পান্ডিয়ার দখলে। চতুর্থ বা পঞ্চমদিনে তাদের সামনে সুযোগ থাকছে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের উইকেটগুলো নিয়ে কাড়াকাড়ি করার!

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় পৌরসভা বঙ্গবন্ধু সৈনিকলীগের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কলারোয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক রুবেল মল্লিক ও যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেন সম্রাট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দলকে শক্তিশালী করার লক্ষে পৌরসভায় সৈনিকলীগের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতি হলেন-উজ্জল মল্লিক, সহ-সভাপতি আব্দুর রহমান সবুজ, ইমরান হোসেন ইমন, শেখ রায়হান, হৃদয় হোসেন, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মল্লিক, মিঠুন মোড়ল, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রনি মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল, দপ্তর সম্পাদক রাজু, অর্থ সম্পাদক আব্দুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আরিফ, সাংস্কৃতিক সম্পাদক ইমন হাসান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান হোসেন, ক্রীড়া সম্পাদক জাহিদ সরদার, মহিলা সম্পাদিকা রিতা রানী, সদস্য-রানা মল্লিক, আরমান, রাজু শেখ, আদনান, জাহিদ, সাইফুল, মজনু, সাব্বির, আল মামুন, হৃদয়, মাসুম, আকাশ, নুর নবী, জুয়েল, হাসান, আলী মাহমুদ, মাসুম, রেজওয়ান, সোহাগ, আশরাফুল ও ইমন প্রমুখ। উক্ত কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি হজ্ব প্রশিক্ষণে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা বলেন, ‘হজ ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ। হজের আভিধানিক অর্থ দৃঢ় ইচ্ছা বা সংকল্প করা। সামর্থ্যরে অধিকারী, প্রাপ্তবয়স্ক মুসলমান নর-নারীর জন্য হজ ফরয। অধীর মনোযোগের সঙ্গে এই প্রশিক্ষণটি আপনারা গ্রহণ করবেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগালে হজ যাত্রীরা সঠিক তথ্য সম্পর্কে জানতে পারবেন এবং সহজভাবে হজ্বের সকল কার্যক্রম সম্পন্ন করতে সুবিধা হবে। যারা হজ্ব কাফেলা পরিচালনা করেন হাজিদের সেবার মানসিকতা নিয়ে পরিচালনা করা উচিত। হাজিদের প্রতারণা করা এবং কোনভাবেই তাদের কষ্ট দেওয়া উচিত নয়।’ শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে হজ্বযাত্রী ভাই বোনদের জন্য বিনা মূল্যে পবিত্র হজ্বের পূর্ণাঙ্গ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওঃ মিজানুর রহমান আজমী, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুর রহমান, হাজী কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সাত্তার, অফিস সম্পাদক আলহাজ্ব মীর আহসানুল হক, প্রচার সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ, মোয়াল্লিম আলহাজ্ব মাওলানা মাঈনউদ্দিন, আলহাজ্ব ওসমান গণি, আলহাজ্ব ইব্রাহিম হোসেন, আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, প্রতি শুক্র ও শনিবার বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত হজ্বযাত্রী ভাই বোনদেরকে হজ্ব ও ওমরার যাবতীয় নিয়ম- কানুন ও মাসলা মাসাইল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় । এসময় শতাধিক নারী পুরুষ হজ্বযাত্রীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাও. মিজানুর রহমান আজমী।
নওয়াজ শরিফের পদত্যাগের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তার ভাই শেহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল)-নওয়াজ। এর ফলে প্রধানমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেয়া নওয়াজের সহোদর শেহবাজ শরিফ।
পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার শুরু গত বছরের এপ্রিলে। এই সময় পানামা ভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকা কর ফাঁকির এক কোটি ১৫ লাখ নথি প্রকাশ করে। নথিতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, তারকা, ব্যবসায়ী ও অপরাধীদের বিদেশে থাকা অবৈধ অর্থের ফিরিস্তি তুলে ধরা হয়; যা বিশ্বজুড়ে পানামা পেপারস কেলেঙ্কারি নামে পরিচিতি পায় খুব দ্রুত।
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ভোমরা সীমান্তে বিজিবি’র অভিযানে ৫ বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিল উদ্দিনের ছেলে ঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন, কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ সেলিম উদ্দিন, উত্তর পারুলিয়া গ্রামের সাকিল আহমেদ ও ড্রাইভার নরসিংদী জেলার কুমারটেক গ্রামের বাবলুর রহমান। শুক্রবার বিকালে ভোমরা সীমান্ত এলাকা থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল বিদেশী মদসহ তাদের আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার বাদী কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোসলেমউদ্দিন আদালতে সাক্ষ্য দিতে গিয়ে গুরুত্বর অসুস্থ্য হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। গত কাল দুপুরে মোসলেম উদ্দিন কে দেখতে সদর হাসপাতালে যান সাতক্ষীরা জেলা ছাত্রলীগ-যুবলীগের সাবেক সভাপতি ,জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ সাহীদ উদ্দিন। তিনি এসময় অসুস্থ মোসলেমউদ্দিন’র সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোজ খবর নেন। তিনি ডাক্তার এবং তার পরিবারের সাথে কথা বলেন পাশাপাশি উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কর্তব্যরত ডাক্তারকে আহব্বান জানান। তিনি অসুস্থ মোসলেম উদ্দিনের সুস্থতা কামনা করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি : ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার, ইংল্যান্ডের Head of UK and International Collaborations এ্যালেন ডেলিস্টন এবং Collaborative Partnership Leader হামাদ খান নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা পরিদর্শন করেন।