শাকিবের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। তবে ওপার বাংলায় শাকিবের অবস্থান তৈরিতে আরও সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি ওপার বাংলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এবেলাতে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শুভশ্রী।
বাংলাদেশে নবাবের জনপ্রিয়তা ও ব্যবসা সফলতার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুভশ্রী বলেন, ‘আমি প্রথমে বিশ্বাস করিনি একদিনেই নবাব এত টাকার ব্যবসা করবে। এর জন্য দর্শকদের ধন্যবাদ। দর্শকরা এত ভালোভাবে সিনেমাটি গ্রহণ করবে তা প্রত্যাশা করিনি।’
এই জনপ্রিয়তার জন্য অবশ্য শাকিবের দর্শক ও ভক্তদেরই ক্রেডিট দেন তিনি।
শাকিবের সঙ্গে নবাবে প্রথমবারের মতো কাজ করার সুযোগ পেয়ে শুভশ্রী বলেন, ‘শাকিব একজন অসাধারণ ব্যক্তিত্ব। বাংলাদেশে তিনি সুপারডুপার হিট একজন নায়ক। তবে তার কোনো আলাদা ভাব নেই। সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড। সেটে অন্যদের সঙ্গেও সে খুব কম কথা বলে। তবে শাকিব যে সব কথা বলেন তার পুরোটা জুড়ে থাকে তার কাজ ও পারফরমেন্স কিভাবে ভালো করা যায় তা নিয়ে।’
তবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নায়কদের পারফরমেন্সের মধ্যে সোহমকে এগিয়ে রেখেছেন বর্তমান সময়ে টালিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শুভশ্রী। এরপর দেব, জিৎ ও চার নম্বরে শাকিবকে রেখেছেন তিনি।
অবশ্য দুটি সিনেমার মাধ্যমেই পশ্চিমবঙ্গে শাকিব একটা শক্তিশালী ভক্ত সমাজ গড়ে তুলতে পেরেছে বলে মন্তব্য করেছেন শুভশ্রী।
নবাব নায়িকা বলেন, ‘শাকিব খুব গুডলুকিং এবং চার্মিং। সে যদি পশ্চিমবঙ্গে আরও সিনেমা করার সুযোগ পায় তাহলে আমাদের এখানের দর্শক তাকে খুব ভালোভাবেই গ্রহণ করে নেবে।’

দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক অবসান ঘটিয়েছেন সেলিব্রিটি জুটি তাহসান-মিথিলা। কিন্তু অফুরন্ত ভালোবাসার কাছে সেই বিচ্ছেদ একেবারেই নগণ্য। গল্পটা এক যুগ আগের। ২০০৪ সাল। ভালোবাসা দিবস এলেই বাড়ির দরজায় ফুল রেখে এসে মিথিলাকে ফোন করতেন তাহসান।
দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনার। খাওয়ার পরে একটু মৌরি মুখে ফেলে নিলেই যেন পুরো ব্যাপারটার ঠিকঠাক সমাপ্তি ঘটে। কিন্তু জানেন কী, এই মৌরি শুধু মুখশুদ্ধিতে কাজে আসে না বরং এর রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, মৌরি খাওয়ার উপকারিতা সম্পর্কে-
শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে এখনও লিটল মাস্টার শচীন টেন্ডুলকরের থেকে বহুগুণ পিছিয়ে তিনি। বরং কোনও তুলনাতেই আসেন না শচীনের থেকে। তবে সেরাদের তালিকায় ক্রমশই জাঁকিয়ে বসছেন বিরাট কোহলি। পরিসংখ্যানের বিচারে শুক্রবার কোহলি পেরিয়ে গেলেন শচীনকে।
বিমানের টয়লেটে ছাত্রের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ায় এলিয়ানর উইলসন (২৮) নামে এক শিক্ষিকাকে শিক্ষকতা পেশায় নিষিদ্ধ করা হয়েছে।
পানামাভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটিরও বেশি আলোচিত নথি ২০১৫ সালে ‘পানামা পেপারস’ নামে ফাঁস হয়েছিল। ওই ঘটনার জেরে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেও মেয়াদ শেষ হওয়ার আগে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ। তবে দুর্নীতির অভিযোগে এবারই প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি, বরং ঠিক এমনই দুর্নীতির অভিযোগ রয়েছে পাকিস্তানের আরেকটি বৃহত্তর রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী প্রয়াত নেতা বেনজির ভুট্টোর বিরুদ্ধেও।
এই সফর দিয়ে রীতিমতো ঝগড়া শুরু করে দেন কুমার সাঙ্গাকারা ও অর্জুনা রানাতুঙ্গা। কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার পাকিস্তান সফরের বিরোধিতা করেন। আর রানাতুঙ্গা খুব করে চাইছিলেন সফরটা যেন হয়। পাকিস্তানে যাওয়ার আগে ২০০৯ সালের পাকিস্তান সফরে তদন্ত চেয়েছিলেন সাঙ্গাকারা। দেশটির ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানের এমন চাওয়ার পরিপ্রেক্ষিতে ২০১১ সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে প্রশ্ন তোলেন রানাতুঙ্গা।