উত্তরায় আগুন লাগা তিনটি ভবনের একটি থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা লাশ দুটি উদ্ধার করেন।
এ ছাড়া আগুনে আরো দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সি শেল রেসিডেন্স গ্লোবাল লিভিং অ্যান্ড ক্যুজিনের ৩০২ নম্বর কক্ষ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী একজন পুরুষ ও ৩০ বছর বয়সী একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, ভোর ৫টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের চারতলাবিশিষ্ট সি শেল চায়নিজ রেস্টুরেন্টের দ্বিতীয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সেটি পাশের সি শেল রেসিডেন্স গ্লোবাল লিভিং অ্যান্ড ক্যুজিনে ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে পাশের এ কে টাওয়ারের চতুর্থ ও পঞ্চমতলায়ও আগুন ছড়িয়ে যায়।
আগুনে সি শেল রেসিডেন্স ভবনের নিচতলা ও দ্বিতীয়তলায় অবস্থিত একুশে সুইট অ্যান্ড বেকারি এবং আইসিবি ইসলামী ব্যাংকের শাখাও ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল জানান, তাঁদের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আব্দুল জলিল : এবার ঈদে সাতক্ষীরা সদর উপজেলার সাতানি কুশখালী মাদক ব্যবসা বেশ জমে উঠেছে। প্রতিদিন জেলা শহরসহ বিভিন্ন এলাকার মাদক সেবিরা দিব্য মাদক কিনে খেয়েছে। তবে মাদক বেচা কেনা বন্ধ করার মত কেউ ছিল না। আর এই মাদক ব্যবসা পরিচালনায় ছিল কুলখালী গ্রামের আরশাফ। স্থানীয় চেয়ারম্যান বলছে আরশাফ অনেক বার বিজিবি পুলিশের হাতে আটক হয়েছে। তবে বাড়ি এসে আবার মাদক বেচাকেনা করে। আর এবার ঈদে সে এক চেটিয়া ব্যবসা করছে বলে এলাকা বাসি জানিয়েছে। তবে পুলিশ এই মাদক বেচা কেনার ব্যাপারে কোন কিছু জানেন না।
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সকল ঘটনায় একটি নাশকতাসহ ১০ টি মামলা দায়ের করা হয়েছে।
শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে এই শহরের বাসিন্দা মাত্র চারজন। তাদের মধ্যে আবার একজন মেয়রও আছেন।
জেসন হোল্ডারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১১ রানের রোমাঞ্চকর এক জয়ে সিরিজে টিকে থাকল ওয়েস্ট ইন্ডিজ। লো-স্কোরিং ম্যাচে ক্যারিবীয় অধিনায়ক ৫ উইকেট তুলে সফরকারীদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রবিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত পূরণে কাতারকে অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় দিচ্ছে সৌদি জোট। মধ্যস্থতাকারী কুয়েতের অনুরোধে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সৌদি-কুয়েত যৌথ বিবৃতিতে অতিরিক্ত সময় ঘোষণা করা হয়।
তুলসী একটি ঔষধিগাছ। তুলসী অর্থ যার তুলনা নেই। এটি সর্দি, কাশি, কৃমি ও বায়ুনাশক এবং মুত্রকর, হজমকারক ও অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। তবে বিশেষ করে কফের প্রাধান্যে যে সব রোগ সৃষ্টি হয় সে ক্ষেত্রে তুলসী বেশ ফলদায়ক।