সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

ডেস্ক রিপোর্ট : গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। অসংখ্য মৎস্য ঘের প্লাবিত হয়েছে। সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন স্থানের অবস্থাও অত্যন্ত নাজুক।শেহরবাসীর এই দুরাবস্থার জন্য অবশ্য সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন নাগরিকরা। অপ্রতুল এবং একবোরেই পরিকল্পনাহীন ড্রেনেজ ব্যবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব, সময়মত উদ্যোগ গ্রহণ না করার কারণে শহরবাসী আজ নাকাল হচ্ছে।

সাতক্ষীরা কালেক্টরেট এলাকা

ডেইলি সাতক্ষীরার মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্টার্নশিপ প্রোগ্রামের ইন্টার্ন সোহেল পারভেজ শহরের বিভিন্ন স্থানেথেকে কিছু ছবি সংগ্রহ করেছেন। আশা করি এই ছবিগুলোই সাতক্ষীরা শহরবাসির জলমগ্নতার চিত্র কিছুটা হলেও বোঝাতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কক্সবাজারে আবারো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ২ শিশুসহ কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আরও ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকা এবং রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শহরের পাহাড়তলী, উখিয়া, টেকনাফেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত আরও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, রামুর চেইন্দা এলাকায় পাহাড় ধসের ঘটনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা (৫) ও জিহান (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মাটিচাপা পড়া অবস্থায় তাদের বাবা জিয়াউর রহমান (৩৫) ও মা আনার কলি-কে (২৯) জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দম্পতিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় অপর পাহাড় ধসের ঘটনায় মোহাম্মদ শাহেদ (১৮) ও সাদ্দাম হোসেন (২৮)-এর মৃত্যু হয়েছে। এছাড়া দেলোয়ার হোসেন (২৫) ও আরফাত হোসেন-কে (৩০) আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের একটি প্রদেশে টমেটো পাহারা দেবার জন্য নিয়োগ করা হয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষী। কাঁধে বন্দুক নিয়ে টমেটো পাহারা দিচ্ছেন তারা।

কিন্তু কেন এই ব্যবস্থা? কেউ যেন টমেটো চুরি করতে না পারে সেজন্যই অদ্ভুত এই ব্যবস্থাটি গ্রহণ করেছে ভারতের মধ্যপ্রদেশের কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে বলছে, মধ্যপ্রদেশে এ বছর টমেটোর বাম্পার ফলন হলেও টমেটোর মৌসুম এখন নয়। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি এলাকায় ফসলের উৎপাদন কম হওয়ায় শাক-সবজি ও ফলমূলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে টমেটোর দামও অনেক বেশি বেড়ে গেছে।

অথচ কয়েক মাস আগেও টমেটোর দাম অনেক কম ছিল।

কিন্তু এখন টমেটো চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় ভারতের অনেক জায়গাতেই এর দাম বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি।

আগে যেখানে প্রতি কেজি টমেটোর দাম ছিল ৩০ থেকে ৪০ রুপি, এখন সেখানে প্রতি কেজি টমেটোর দাম ধরা হচ্ছে প্রায় ১০০ রুপি। ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে বলছে এই দামে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষেরা।

এরপর থেকে ভারতের বিভিন্ন জায়গায় টমেটো চুরি হবার খবর পাওয়া গেছে। চলতি মাসেই হাজার হাজার মূল্যের কয়েক টন টমেটো চুরি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আর তাই টমেটো পাহারা দেওয়ার জন্য নিরাপত্তারক্ষী মোতায়েনের প্রয়োজন মনে করেছে কর্তৃপক্ষ।

মধ্যপ্রদেশের দেবি আহিল্য বাই হোলকার মার্কেটের কর্তৃপক্ষ ছয়-সাতজন সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে টমেটো পাহারা দেয়ার জন্য। বিশেষ করে ট্রাক থেকে যখন সেগুলো নামা হয় তখন যেন সেসব কেউ চুরি না করতে পারে সেদিকেই দৃষ্টি রাখছে কর্তৃপক্ষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রবিবার রাতে জর্ডানে ইসরায়েলি দূতাবাসে হামলায় দুইজন নিহত ও একজন আহত হন। এরপর থেকেই নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নিলো ইসরায়েল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপর্দস্থ কর্মকর্তা বলেন, আমানের ঘটনায় আমরা উদ্বিগ্ন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আমরা সাময়িকভাবে দূতাবাস বন্ধ রাখছি।

এদিকে আল-আকসা থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি। এই মেটাল ডিটেক্টরসহ কড়া নজরদারির কারণেই ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়। মসজিদ দখলের পায়তারা অভিযোগ করে প্রতিবাদে রাস্তায় নামে অনেক ফিলিস্তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আবার জিতেছেন স্প্যানিশ লা লিগাও। বড় দুটি শিরোপা জয়ের পর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। এটা বলার অপেক্ষা রাখে না।

তবে ভোটাভুটির ব্যাপারটাও থেকে যায়। সেক্ষেত্রে ব্যালন ডি’অর জয়ে লড়াইটা হবে কাদের মধ্যে? এমন প্রশ্নই ফুটবলপ্রেমীদের। দৌড়ে এগিয়ে থাকা রোনালদো কী ভাবছেন? তিনি এবার চার ফুটবলারের সঙ্গে নিজের লড়াইটা দেখছেন।

সেই চার ফুটবলার কারা? বার্সেলোনার দুই তারকা- লিওনেল মেসি ও নেইমার, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি, আর জুভেন্টাস স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। ব্যালন ডি’অর লড়াইয়ে এই চার প্রতিদ্বন্দ্বীকে দেখছেন রোনালদো।

তবে এবারও মেসির সঙ্গে লড়াইটা বেশি হবে। স্বীকার করে রোনালদো বলেন, ‘অবশ্যই সব সময়ই দুজনের মধ্যে (আমি এবং মেসি) লড়াইটা হয়ে আসছে। এবারও হয়তো…। তবে আমি মনে করি, লড়াইয়ে থাকছে নেইমার, লেভানদোস্কি, হিগুয়াইনও।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জিম করতে গিয়ে কোমড়ে ব্যথা পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরি গুরুতর নয়। জানালেন বিসিবির চিকিৎসক মনিরুল আমিন।

সোমবার শেরেবাংলায় উপস্থিত সাংবাদিকরে সাথে আলাপে মনিরুল আমিন বলেন, ‘মাহমুদউল্লাহর ইনজুরি খুব বড় না। এটা মাসল স্ট্রেইন। তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।’

এদিকে আগের দিন শেরেবাংলার একাডেমির জিমে ওয়েট ট্রেনিং করতে গিয়ে কোমড়ের পিছনে টান পড়ে মাহমুদউল্লাহর। ব্যথা অনুভব করায় চট জলদি তাকে অ্যাপোলো হাসপাতালে এমআরআই করতে নিয়ে যাওয়া হয়। এমআরআইয়ের রিপোর্ট ভালো। কোনো বড় ধরনের সমস্যা ধরা পড়েনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। ২০১৫ সালের চলচ্চিত্রে সেরাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা শেষে চঞ্চল চৌধুরী ও পূর্ণিমার উপস্থাপনায় প্রায় এক ঘণ্টার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

 সেখানে নাচ নিয়ে আসেন ঢালিউডে বর্তমান প্রজন্মের সেরা নায়িকা অপু বিশ্বাস। তার নাচ প্রধানমন্ত্রীসহ উপস্থিত অতিথিরা উপভোগ করলেও দেখেননি তার স্বামী চিত্রনায়ক শাকিব খান। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ নিয়ে অবশ্য আফসোস নেই অপুর। তিনি বলেন, ‘হয়ত শাকিব ব্যস্ত ছিল তাই চলে গেছে অনুষ্ঠান শেষ না করেই। তবে আমার পারফর্ম সে দেখলে আমার ভালো লাগত।’

এদিকে অনুষ্ঠান শেষ না করে শাকিবের প্রস্থান নিয়ে বেশ গুঞ্জন উঠেছে। চলচ্চিত্রের মানুষদের দাবি, অপু বিশ্বাসের পরিবেশনা দেখতে হবে বলেই চলে গেছেন শাকিব। নাহলে এবারের আসরের সেরা অভিনেতা হিসেবে যুগ্মভাবে পুরস্কৃত হয়েও চলচ্চিত্রের মানুষদের পরিবেশনা রেখে তাড়াহুড়ো করে চলে যাবেন কেন! এছাড়া যেখানে প্রধানমন্ত্রী ও তার বেশ কয়েকজন মন্ত্রী নিয়ে উপস্থিত থাকতে পারেন সেখানে শাকিবের চলে যাওয়াটা দৃষ্টিকটু বলেই সমালোচিত হচ্ছে।

গুঞ্জন আছে, পুত্রসহ অপু বিশ্বাস প্রকাশ্যে আসার পর থেকেই মানসিক টানাপোড়েনে যাচ্ছে শাকিব-অপুর দাম্পত্য জীবন। দু’জনের মধ্যে গেল কয়েক মাসে চোখের দেখা হয়নি। তাই আজ একই অনুষ্ঠানে উপস্থিত থাকায় দু’জনের দেখা হবার দৃশ্যটি দেখার অপেক্ষায় ছিলেন চলচ্চিত্রের মানুষরা। কিন্ত সেই অপেক্ষায় গুড়েবালি। অপুর সঙ্গে দেখা হলো না শাকিবের।

অপু যখন নাচ নিয়ে মঞ্চে আসেন উপস্থিত চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা শাকিবকে খুঁজতে থাকেন। তাকে কোথাও না দেখতে পাওয়ায় খোঁজ নিয়ে জানা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগেই চলে গেছেন এই দেশসেরা এই নায়ক।

তবে পুরস্কার গ্রহণ শেষে ফারুক, আলমগীর, শাবানা, অঞ্জনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় শাকিব খানকে।

প্রসঙ্গত, অপু বিশ্বাস নায়ক ফেরদৌসের জুটি হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চ মাতান। সোহাগের চমৎকার কোরিওগ্রাফিতে অসাধারণ ছিল এই দুই তারকার পারফর্ম। এছাড়াও সাইমন-নিপুণ, রিয়াজ-পপি, জায়েদ-আইরিন, বাপ্পী-মিশা জুটি বেঁধে নান্দনিক পরিবেশনায় মুগ্ধ করেন প্রধানমন্ত্রী ও উপস্থিত অতিথিদের।

এবারে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের ৪০তম আসর। এবারে সেরা ছবিসহ ২৫টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে।

আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসি রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদায় লগ্নে ইন্দিরা গান্ধীর দৃষ্টান্ত তুলে নরেন্দ্র মোদীকে বার্তা দিয়ে গেলেন বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আর দু’দিন পর আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন প্রণব। তার আগে সোমবার সংসদের সেন্ট্রাল হলে ছিল এমপিদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা।

সেখানে বক্তৃতায় প্রধানমন্ত্রীর আবেগ, উদ্যম, সৌজন্য এবং উষ্ণতার প্রশংসা করার পাশাপাশিই মোদী জমানায় যেভাবে কোনও আলোচনা ছাড়াই বিল পাশ করানো বা সংসদকে এড়িয়ে অধ্যাদেশ আনা হয়, তারও সমালোচনা করলেন তিনি। এছাড়াও ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে মোদীকে গণতন্ত্রের বার্তাও দিলেন সুকৌশলে।

রাষ্ট্রপতি জানান, তার ‘মেন্টর’ ছিলেন ইন্দিরা। সত্য বলতে কখনও দ্বিধা করতেন না। জরুরি অবস্থার জেরে কংগ্রেসের হারের পরে লন্ডনে সাংবাদিকেরা ইন্দিরাকে জিজ্ঞাসা করেন, ‘জরুরি অবস্থা থেকে লাভ কী হল?’

ইন্দিরার জবাব ছিল, ‘এই ২১ মাসে ভারতের সব অংশের মানুষের থেকে বিচ্ছিন্ন হতে পেরেছি।’ জবাব শুনে প্রথমে নীরবতা, তার পর অট্টহাসিতে ফেটে পড়েন সকলে। কেউ আর কোনও প্রশ্ন করেননি।

ওই দৃষ্টান্ত দিয়েই প্রণব মুখার্জি বলেন, ‘তখনই আমি শিখেছিলাম, নিজের ভুল স্বীকার করে তা শুধরে নিতে। অজুহাত দেওয়ার থেকে নিজেকে শুধরে নেওয়া সব সময় ভাল।’

বিদায়বেলায় প্রণবের এসব খোঁচা মোদীর উদ্দেশেই বলে ধারণা অনেক এমপির। কারণ, এর ঠিক আগেই উপরাষ্ট্রপতি হামিদ আনসারি প্রণবকেই উদ্ধৃত করে বলেছেন ‘অসহিষ্ণু’ ভারতের কথা। ক’দিন আগেও তিনি প্রণবকেই উদ্ধৃত করে রাজ্যপাল প্রসঙ্গে ঘুরিয়ে কেন্দ্রের সমালোচনা করেছিলেন। বিভিন্ন সামাজিক আইন রূপায়ণের জন্য সনিয়া গান্ধীর প্রশংসা করার পাশাপাশি প্রণব এ দিন বাজপেয়ী, আদভানি, বাম নেতাদের কথাও উল্লেখ করেন।

সেই সঙ্গেই জানান, একমাত্র বাধ্য না হলে আর্থিক বিষয়েও অধ্যাদেশ আনা উচিত নয়। আইন তৈরির জন্য যেভাবে সময় কমছে, তা ‘দুর্ভাগ্যজনক’। আলোচনা ছাড়াই আইন হচ্ছে। এতে মানুষের বিশ্বাসভঙ্গ করা হচ্ছে বলেও মনে করেন তিনি। আনন্দবাজার পত্রিকা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest