তালা ডেস্ক : সোনালী ব্যাংক লি. তালা শাখার ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের পরস্পর যোগসাজসে জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের টাকা লুটের ঘটনার শিকার হয়েছে দরিদ্র এক কৃষক। শিক্ষা সঞ্চয় স্কিম (ইডিএস) হিসাবের গ্রাহক তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের মৃত. হরিপদ মন্ডলের ছেলে সুজিত মন্ডলের ৮০ হাজার টাকা কৌশলে তুলে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জালিয়াতির ঘটনা জানার পর ভুক্তভোগী সুজিত মন্ডল ব্যাংকের বর্তমান ম্যানেজারের নিকট ঘটনার প্রতিকার চাইলেও তিনি কোনও প্রতিকার পাননি। এমনকি ব্যাংক ম্যানেজার ভবেশ চন্দ্র মৃধা সুজিতকে এখন নানাভাবে হয়রানী করছে এবং ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের আত্মসাৎকৃত টাকার দায় ক্ষতিগ্রস্ত গ্রাহক সুজিত মন্ডলের উপর চাপানোর চেষ্টা চালাচ্ছে। এঘটনায় ব্যাংকের গ্রাহকেদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী সুজিত মন্ডল জানান, বিগত ১৪/০৭/২০০৮ তারিখে তিনি তার নিজ নামে সোনালী ব্যাংক লি. তালা শাখা, তালা- সাতক্ষীরাতে একটি শিক্ষা সঞ্চয় স্কীম (ইডিএস) হিসাব খোলেন। যার হিসাব নং : ৩৬০০০০৬৩৯, পাশ বই নং : ৪৯১৬০। ১০ বছর মেয়াদী উক্ত হিসাবে প্রতি মাসে ১০০০ হাজার টাকা করে চলতি জুলাই- ২০১৭ পর্যন্ত তিনি নিয়োমিত টাকা জমা প্রদান করেছেন। এমতাবস্থায় গত ১২/০৭/১৭ ইং তারিখ দুপুর অনুমান ০২ টা ০৯ মিনিটে তালা সোনালী ব্যাংক এর ম্যানেজার টেলিফোন (টেলিফোন নং : ০৪৭২৭ ৫৬১০৭) থেকে সুজিত মন্ডলের মোবাইল ফোনে (মোবাইল নং : ০১৭২৯ ৭৪৬৩৮১) ফোন করে ব্যাংকে এসে দেখা করতে বলে। সেমতে ওইদিন বিকাল অনুমান ৪ টার সময় সুজিত মন্ডল তালা সোনালী ব্যাংকে যেয়ে ম্যানেজার এর সাথে দেখা করলে ম্যানেজার ভবেশ চন্দ্র মৃধা তাকে জানায় বিগত ০৪/০৪/১৭ ইং তারিখে সুজিত মন্ডল তাঁর ইডিএস হিসাব এর জমাকৃত টাকার বিপরীতে ৮০ হাজার টাকা লোন উত্তোলন করেছেন। ম্যানেজারের একথা শুনেই সুজিত হতভম্ভ হয়ে যায়। কারন তিনি কখনও তার হিসাবের বিপরীতে বা ব্যাংক থেকে অন্য কোনও লোন উত্তোলন করেননি। পরবর্তিতে সুজিত মন্ডল ম্যানেজার নিকট লোন উত্তোলনের আবেদন ফরম এবং লোন উত্তোলনের দিনকার ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে ব্যাংকের ম্যানেজার তাকে সহযোগীতা প্রদান না করে লোনের টাকা পরিশোধের কথা বলেন। এদিকে এপ্রিল মাসে লোন তোলার পর জুন মাস পর্যন্ত উক্ত লোনের জন্য ব্যাংক থেকে প্রায় আড়াই হাজার টাকা সুদ হিসাব করে তা’ ক্ষতিগ্রস্থ সুজিত মন্ডলের উপর চাঁপানো হয়েছে।
সুজিত মন্ডল আরো বলেন, তিনি কখনও তাঁর ইডিএস হিসাব সহ অন্য কোনও ভাবে ব্যাংক থেকে লোন উত্তোলন করেননি। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর স্বাক্ষর জাল করে লোন হিসেবে টাকা উঠিয়ে তা আত্মসাৎ করেছে। জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় সুজিত মন্ডল তালা থানায় একটি জিডি (৪৬৩, তাং : ১৩/০৭/১৭ ইং) করেছেন। এছাড়া জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনার প্রতিকার পেতে দরিদ্র কৃষক সুজিত মন্ডল- দুদক, বাংলাদেশ বাংক ও সোনালী ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, সোনালী ব্যাংক তালা শাখার প্রায় অর্ধ শত ইডিএস, ডিপিএস ও ডিপোজিট আমানতকারীদের হিসাবের বিপরীতে ব্যাংকের কতিপয় কর্মকর্তা ও কর্মচারী পরস্পর যোগসাজসে লক্ষ লক্ষ টাকা লোন হিসেবে উত্তোলন করে তা আত্মসাৎ করে। এবিষয়টি জানাজানি হবার পর থেকে ব্যাংকের এক কর্মচারী স্বপরিবার নিয়ে পালিয়ে গেছে। জালিয়াতির মাধ্যমে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা টাকা উঠিয়ে নেওয়ায় বর্তমানে আমানকতারী গ্রাহকরা চরম বিপাকে পড়েছে এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে। জনগনের বিশ্বস্ত সোনালী ব্যাংকে টাকা রাখার পর তা আত্মসাৎ হয়ে যাওয়া এবং টাকার নিরাপত্তা না থাকায় গ্রাহকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্ষতিগস্ত গ্রাহকরা ঘটনার সুষ্ঠ প্রতিকার এবং তদন্ত দাবী করলেও ব্যাংকের ম্যানেজার তা না করে গ্রাহকদের সাথে চরম দূর্ব্যবহার করছে এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আত্মসাৎকৃত টাকার সুদসহ হিসাব গ্রাহকদের উপর চাপানোর চেষ্টা করছে। এতে ভুক্তভোগী গ্রাহকসহ তালাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ২বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। দেবহাটা থানার এসআই মাজরিহা হোসাইন গত ১৪/৭/১৭ তারিখ মাদক বিরোধী অভিযান চালিয়ে কুলিয়া-বহেরা এলাকা হতে তাদেরকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার রফিকুল ইসলাম (৫০) ও মৃত কসিমউদ্দীন গাজীর পুত্র সবুর গাজী (৪০)। আটকের সময় তাকে ২ জনের কাছে মোট ২ বোতল বিদেশি মদ পাওয়া যায়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টের ২৫-বি(২) এ দেবহাটা থানায় ১৪/৭/১৭তারিখে ১০নং মামলা দায়ের হয়েছে।
ন্যাশনাল ডেস্ক : বাংলাদেশে স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে প্রধানত দুদিক থেকে বাধা আছে। একটি ক্ষমতাসীনদের তরফ থেকে, অন্যটির উৎস ধর্মীয় উগ্রবাদীরা। উগ্রবাদীদের কাছ থেকে কোনো ব্যক্তি নির্যাতনের বা মৃত্যুর ভয়ে থাকলে হয়তো তাঁর সুরক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সরকারের বিরাগভাজন হলে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুরক্ষা পান না।
তালা প্রতিনিধি : মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদল যুগ্ন-সম্পাদক খালিদ হাসানকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকালে উপজেলার পরানপুর গ্রামে তার নিজ বাড়িতে তাকে দেখতে যান জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় তাকে চিকিৎসা বাবদ ছাত্রদলের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নজরুল ইসলাম রাজু : আ’লীগের হেভিওয়েট নেতা, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি, জেলা পরিষদ, এলজিইডি সহ রাস্তা সংস্কারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়ে এছাড়া সাংবাদিকের বার বার লেখনিতেও কাজ না হওয়ায় দীর্ঘ ১৭ বছরের জরাজীর্ণ রাস্তাটি সংস্কারে নেমেছে রাস্তার পাশের ব্যবসায়ী-দোকানিসহ স্থানীয় এলাকাবাসী। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছে তারা। সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে রাস্তার গন্ধযুক্ত নোংরা কাদা-মাটি, আবর্জনা, ময়লার স্তুব পরিষ্কার করছেন।
মাহফিজুল ইসলাম আককাজ : দীর্ঘ এক যুগ পর সোমবার বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০ টায় শহীদ অব্দুর রাজ্জাক পার্কের শিল্পকলা একাডেমি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মী সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতি মধ্যে শহরের প্রাণকেন্দ্র পাকাপোলের ব্রিজ এলাকায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বঙ্গবন্ধু তোরণ নির্মাণ করায় শহরে যেন বাড়তি মাত্রা যোগ হয়েছে। এছাড়া শহিদ আব্দুর রাজ্জাক পার্কসহ সমাবেশ স্থলে আরও দুটি তোরণ নির্মাণ করা হয়েছে।
বিনোদন ডেস্ক : শখ ও নিলয়গত বছরের ৭ জানুয়ারি রাতে হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে নেন শখ ও নিলয়। বিয়ের খবর জানাজানি হয়ে গেলে ফেসবুকে ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ পরিবর্তন করে ‘ম্যারেড টু নিলয় আলমগীর’ লেখেন। কয়েক দিন ধরে সেই স্ট্যাটাস আবার বদলে গেছে।
নিজস্ব প্রতিবেদক : হিরারচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেইলি সাতক্ষীরার সহযোগী সম্পাদক ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পিপি এড. ওসমান গণি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার, জাকির হোসেন খোকন, রবিউল ইসলাম, সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুজ্জামান, গীতালী ঘোষ প্রমূখ। এসময় ১০০জন ছাত্রী-ছাত্রীদের মাঝে টিফিন বক্স, পানির পট, চকলেট বিতরণ করা হয়।