শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে মৎস্য সপ্তাহ-২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। গত ১৮ ই জুলাই থেকে সারা দেশ ব্যাপি মৎস্য সপ্তাহ পালনের অংশ হিসাবে শ্যামনগরেও শুরু হয়।মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্যামনগর মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্টিত হয়ে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনাতনে এই অনুষ্ঠান শেষ হয়। মৎস্য সপ্তাহ সমাপনি অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ সাদীদ, সহকারি কমিশনার (ভূমি) ,শ্যামনগর ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজিবি কমিটির সভাপতি এস এম আফজালুল হক ,উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, উপজেলা ওসিসি প্রনব কুমার ,বারসিক কর্মকর্তা রামকৃষœ জোয়ারদার , ,বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, সাংবাদিক সরদার আমজাদ হোসেন মিঠু সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।স্থানীয় মৎস্য চাষিরা মাছ চাষে বিভিন্ন ভাবে অবদান রাখায় অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেনীতে ৯ জন চাষিকে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন।

রাস্তায় শরবতের দোকান খুলে জরিমানা শিকার হওয়া লন্ডনের ৫ বছরের সেই শিশুটি এবার চাকরির প্রস্তাব পাচ্ছে। দেড়শো পাউন্ড জরিমানার বিষয়টিও করা হয়েছে মওকুফ। উল্টো ক্ষমা চেয়ে বিভিন্ন উৎসবে তাকে লেবুর শরবত বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। অনেকে বলছে বিভিন্ন ইভেন্টে সে তার নিজস্ব স্টল খুলতে পারে।
বিতর্কিত দক্ষিণ-চীন সাগরে এবার গোটা একটি সিনেমা হল বানিয়ে ফেলল বেইজিং। সেই সিনেমা হলে রয়েছে থ্রি ডি স্ক্রিন। আরও বেশি করে নিজেদের ঘাঁটি গুছিয়ে নিতে দক্ষিণ চিন সাগরের ইউয়ংজিং আইল্যান্ডে চীন এই অত্যাধুনিক সিনেমা হল খুলেছে বলে মনে করা হচ্ছে। আড় এইভাবে ক্রমশ দক্ষিণ চীন সাগরে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে তারা।
বলিউডে একের পর এক জীবনী নির্ভর সিনেমাগুলো বক্স অফিস বাজিমাত করছে। এরই ধারাবাহিকতায় আন্ডারওয়ার্ল্ডের ডন খ্যাত দাউদ ইব্রাহিমকে নিয়ে একটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন নতুন পরিচালক হানি ত্রিহান। ‘পিকু’র নস্ট্যালজিয়ার পর এবার ওই ছবিতেই ফের এক হচ্ছেন দীপিকা পাড়ুকোন ও ইরফান খান জুটি।
অপ্রতিম রহমান : বরগুনার ইউএনও গাজী তারিক সালমানের গ্রেফতারের ঘটনায় বরিশাল ও বরগুনা জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ডেস্ক রিপোর্ট : মৌসুমী বায়ুচাপের প্রভাবে আগামী দুইদিন দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সন্ধ্যায় পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রপাত মূলত ‘রাজকাহিনী’ ছবি দিয়ে। বাংলাদেশের জয়া আহসান সৃজিত মুখার্জি পরিচালিত এ ছবিতে অভিনয় করেন। আর ছবিটির হিন্দি সংস্করণে কাজ করতে গিয়ে বিদ্যা বালান বাংলা ছবিটি খুঁটিয়ে দেখেন আগাগোড়া।
ডেস্ক রিপোর্ট : বরগুনার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী তারিক সালমনের একমাত্র পুত্রসন্তান ঈশান। বয়স পাঁচ বছর ছুঁই-ছুঁই। কয়েকদিন আগে টিভি পর্দায় বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখে তার মনে প্রশ্ন দেখা দিয়েছে। সে তার মা তনুকে প্রশ্ন করেছে, ‘আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন? বাবা কি দুষ্টু?’