সর্বশেষ সংবাদ-

3333নিজস্ব প্রতিবেদক : কলারোয়ায় মাদরা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশি নাগরিক স্বামী-স্ত্রীকে হস্তান্তর করলো ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। শনিবার সকালের দিকে উপজেলার মাদরা সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৯ আরবি’র নিকট দু-দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ তাদের বাংলাদেশী বিজিবি’র কাছে হস্তান্তর করেন। হস্তান্তরকারী নাগরিক হল স্বামী স্ত্রী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের শাহাদৎ মোল্লার ছেলে আনিছুর রহমান মোল্যা (৩০) ও তার স্ত্রী মুন্নি বেগম (২২)। মাদরা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম জানান, ওই নাগরিক স্বামী স্ত্রী গত কয়েকদিন আগে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে প্রবেশ করে হাকিমপুর বিএসএফ ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় টহলরত বিএসএফ তাদের আটক করে মাদরা সীমান্তের বিজিবি’র নিকট পত্র প্রেরণ করেন। বিএস এফের আহবানে সাড়া দিয়ে শনিবার সকালে সীমান্তের ভূখন্ডে দু-দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ বাংলাদেশি নাগরিক স্বামী স্ত্রীকে বিজিবি’র নিকট হস্তান্তর করেন। পরে দুপুরে তাদের কলারোয়া থানায় সোপার্দ করা হয়। এ ব্যাপারে মাদরা ক্যাম্পের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম বাদি হয়ে আটকের বিরুদ্ধে থানায় একটি পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন বলে থানা সূত্রে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Rim5Qv_Bangladeshনা থেকেও ছিল বাংলাদেশ। হোক না তা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথ! বার্মিংহামের এই ম্যাচের হার-জিতের ওপরই যে নির্ভর করছিল মাশরাফিদের সেমিফাইনাল। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে টিকে থাকতে হলে হারতে হবে অস্ট্রেলিয়াকে, এই ছিল সমীকরণ। বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের প্রার্থনায় ছিল তাই ইংলিশদের জয়। ক্রিকেট ঈশ্বর শুনেছেন সেই প্রার্থনা, দুহাত ভরে দিয়েছেন বাংলাদেশকে। ইংলিশরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ায় প্রথমবার আইসিসির বড় কোনও টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। ৪১তম ওভারে শুরু হওয়া বৃষ্টিতে ইংলিশরা ডাকওয়ার্থ-লুইস মেথডে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪০ রানে।

পরপর দুইবার বৃষ্টি হানা দেয়ায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা নিশ্চই হিসাব-নিকাশে বসে গেছে কি হবে ?

২০ ওভারের চেয়ে ১ বল কম হলেও নিশ্চিত সেই ম্যাচ বাতিল এবং ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হবে প্রতিদ্বন্দ্বী দুই দলের মাঝে। তাহলে এখনত ২০ ওভারের বেশি খেলা হয়ে গেছে এ অবস্থায় বৃষ্টি না থাকলে কি হবে বাংলাদেশে ভাগ্যে ? পারবেকি সেমিফাইনালে যেতে ?

উত্তরটা হল এগিয়ে ইংল্যান্ড। ম্যাচ বন্ধ হলে জিতবে তারাই। যদি চার উইকেট যেতো, তাহলে ১৩৩ প্রয়োজন হতো; কিন্তু উইকেট ধরে রাখার কারণে এগিয়ে ইংল্যান্ড। ৪০.২ ওভারেই ইংল্যান্ড করে ফেলেছে ২৪০ রান। উইকেট চারটি।

আগে থেকেই বৃষ্টির পূর্বাভাষ ছিল। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যেতে পারে এমন সম্ভাবনার কথাও বলা হচ্ছিল। এর মধ্যে একবার বন্ধও হয়ে গিয়েছিল খেলা। এরপর আবার শুরুও হয়। তবে দ্বীতিয়বারের মত আবারও বৃষ্টি হানা দিয়েছে। যার ফলে বন্ধ রয়েছে অষ্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার খেলা।

বৃষ্টির পূর্বমুহুর্তে জয়ের দ্বারপ্রান্তে ছিল ইংল্যান্ড। ৪ উইকেট হারিয়ে রান করেছে ২৪০। ওভার শেষ ৪০.২। জিততে হলে প্রয়োজন ৫৮ বলে ৩৮ রান।

বেন স্টোকস ১০৯ বলে ১০২ রান করে অপারাজিত রয়েছেন । তাকে সংগ দিচ্ছে জোস বাটলার।

এর আগে, ভালো শুরুর পর এদিন রানে পাহাড় গড়ার ইঙ্গিত দিয়েছিল স্মিথ বাহিনী। কিন্তু হঠাৎই আদিল রশিদের ঘূর্ণিতে এলোমেলো হয়ে গেল অজি ব্যাটিং লাইনআপ। অন্যদিকে পেস আক্রমণে অজিদের ঘায়েল করেন মার্ক উড। মরগ্যান বাহিনীর সামনে টার্গেট দেয় ২৭৮ রানের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

06নিজস্ব প্রতিনিধি: শ্বাস রোধে সাংবাদিক হত্যা প্রচেষ্টার আসামী আগরদাড়ি ইউপি মেম্বর হাবিবুর রহমান ও তার ভাই জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত। গত ৮ জুন মামলার ধার্যদিনে আসামীপক্ষ আদালতে হাজির না হওয়ায় বিচারক হাবিবুল্লাহ মাহমুদ এ আদেশ দেন। এর আগে ৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই হুমায়ুন কবির আদালতে আসামীদের বিরুদ্ধে ৩৪১, ৩২৩, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে ওই আদেশ দেন।
উল্লেখ্য, চলতি সালের ৬ মার্চ দৈনিক কালের চিত্রের আগরদাড়ি প্রতিনিধি ও দৈনিক প্রতিদিনের কণ্ঠের সাতক্ষীরা সদর প্রতিনিধি সেলিম হোসেনকে প্রকাশ্যে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন ইউপি মেম্বর হাবিবুর রহমান ও তার ভাই জাহাঙ্গীর হোসেন। এসময় তারা ওই সাংবাদিককে ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সাংবাদিক সেলিম হোসেন বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় ওই দিনই ০৯ নং মামলা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

QMpzpi_dohaমাথাপিছু জিডিপি ও ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার ও সবচেয়ে গরিব দেশ আফ্রিকার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। তবে বিশ্বের ১৮৯টি দেশের এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ নম্বরে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে গরিব দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ৪৬ ধাপ এগিয়ে।

সবচেয়ে ধনী ও গরিব দেশের তালিকা তৈরিতে বিবেচনায় নেয়া হয়েছে ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে (পিপিপি) হিসাব করা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারকে। তালিকা অনুযায়ী, পিপিপির ভিত্তিতে হিসাব করা মাথাপিছু জিডিপির আকার যে দেশের যত বেশি সে দেশ তত ধনী।

২০১৬ সালের অক্টোবর পর্যন্ত আর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদন থেকে প্রতিটি দেশের পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি হিসাব করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বিভিন্ন দেশের অর্থনীতিকে তুলনার জন্য পিপিপির ভিত্তিতে জিডিপির আকার হিসাব করা হয়। পিপিপি হলো কোনো দেশের মুদ্রামানের এমন একটি বিনিময় হার যা চলতি বাজারমূল্য থেকে আলাদা।

যেমন, বাংলাদেশে ১০০ টাকা দিয়ে একগুচ্ছ পণ্য ও সেবা ক্রয় করা যায়, যা কিনতে যুক্তরাষ্ট্রে ব্যয় হয় ২ ডলার। এই হিসাবে মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য দাঁড়াবে ৫০ টাকা। পিপিপিতে ১ ডলার সমান ৫০ টাকা। বর্তমানে কাতারের মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ডলার। ধনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রাখতে পারলেও জ্বালানি তেলের দরপতনে গেলো এক বছরে কাতারের মানুষের মাথাপিছু আয় ১৫ হাজার ডলার কমেছে। যদিও তা তালিকার দ্বিতীয় ধনী দেশ লুক্সেমবার্গের মাথাপিছু আয়ের প্রায় ২৮ হাজার ডলার বেশি।

কাতার ছাড়াও শীর্ষ দশে এশিয়া মহাদেশের আরও পাঁচটি দেশ রয়েছে। এর মধ্যে ম্যাকাউ আছে তৃতীয় স্থানে, সিঙ্গাপুর চতুর্থ, ব্রুনাই দারুসসালাম পঞ্চম, কুয়েত ষষ্ঠ ও সংযুক্ত আরব আমিরাত নবম স্থানে রয়েছে। এ ছাড়া আয়ারল্যান্ড সপ্তম, নরওয়ে অষ্টম ও সান ম্যারিনো দশম স্থানে রয়েছে।

গরিব দেশের শীর্ষ দশের সব কটিই আফ্রিকা মহাদেশের। এক নম্বরে থাকা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মাথাপিছু আয় মাত্র ৬৫৬ ডলার। শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো যথাক্রমে কঙ্গো, বুরুন্ডি, লাইবেরিয়া, নাইজার, মালাউই, মোজাম্বিক, গিনি, ইরিত্রিয়া ও মাদাগাস্কার। এর মধ্যে কঙ্গোর মাথাপিছু আয় ৭৮৪ ডলার; বুরুন্ডির ৮১৮, লাইবেরিয়ার ৮৮২, নাইজারের ১ হাজার ১১৩, মালাউইর ১ হাজার ১৩৯, মোজাম্বিকের ১ হাজার ২২৮, গিনির ১ হাজার ২৭১, ইরিত্রিয়ার ১ হাজার ৩২১ ও মাদাগাস্কারের ১ হাজার ৫০৪ ডলার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

02মাহফিজুল ইসলাম আককাজ : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪-ই রমজান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের চায়না বাংলা কনফারেন্স রুমে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. সেলিম সরোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেত রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. শামছুর রহমান, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুন নোমান, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ইদরিস আলী, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, সহযোগি সদস্য রোটারীয়ান রুহুল আমিন হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সাতক্ষীরা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাসুদ ডাকুয়া। এসময় উপস্থিত ছিলেন আইডিইবি সাতক্ষীরা নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুর রশিদ, আবেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ.এম.এ আবু জায়েদ বিন গফুর, দপ্তর সম্পাদক মুছাব্বেরুজ্জামান, সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আইডিইবি সাতক্ষীরা নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা। ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাহাঙ্গীর আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Late freedom jalaj photo----10.6.17প্রেস বিজ্ঞপ্তি : বীরমুক্তিযোদ্ধা মো: জালাল উদ্দীন সরদার (প্রাক্তন ডেপুটি কমান্ডার) গত ৭ জুন বুধবার রাত্র ২.৪৫ মিনিটে পুরাতন সাতক্ষীরার রাজার বাগান নিজ বাসভবনে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। (ইন্না……রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২পুত্র, ২কন্যা, বড় পুত্রের ১ কন্যাসহ বহু আত্মীয় সজন রেখে গেছেন। তার গেজেট নং-২৬৬। মরহুমের জানাজার নামাজের পূর্বে তাকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহীর অফিসারের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনী কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড-অব-অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: মোশারফ হোসেন(মশু), ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আবু বকর সিদ্দিক, সদর থানা কমান্ডার মো: হাসানুজ্জামান, পৌর কাউন্সিলর মো: আব্দুস সেলিমসহ মুক্তিযোদ্ধা ও এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

AZHARপ্রেস বিজ্ঞপ্তি : রোগমুক্তিতে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় পার্টির জেলা সভাপতি শেখ আজহার হোসেন। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি লিখেছেনÑ
“আমি শেখ আজহার হোসেন। আমার রোগ মুক্তির জন্য আমার প্রিয় সাতক্ষীরাবাসীর দোয়া ও আশীর্বাদ লাভ করে আমি ধন্য হয়েছি। তাদেরকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছুদিন আগে থাইল্যান্ডে অবস্থানকালে আমার একটি কিডনী টিউমার আক্রান্ত হয়েছে বলে জানতে পারি। গত ২৬ মার্চ দেশে ফিরে আমার কিডনীটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারন করা হয়। এরপর ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স হতে বেটসিটিস্ক্যান পরিক্ষা শেষে জানা যায় আমার দেহে ক্যান্সারের কোনো জীবানু নেই। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারায় আবারও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

yGTipf_weatherলঘুচাপের প্রভাবে দেশে ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। তাই দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। সেটি আরও ঘণীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

আজ শনিবার আবহাওয়া অধিদফতর বলছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest