নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে হেরে গেছে জিনেদিন জিদানের দল। যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পেনাল্টি শটে হারে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা।
নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শট আউটে ২-১ গোলে হারে রিয়াল। এই জয়ে প্রাক-মৌসুম সফরে অপরাজিত থাকল জোসে মরিনহোর দল। এর আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারায় রেড ডেভিলসরা।
ম্যানইউর হয়ে প্রথম গোল করেন জেসি লিংগার্ড। পরে রিয়ালকে সমতায় ফেরান কাসমিরো।
এদিন আক্রমণ এবং রক্ষণভাগের দুই প্রধান সেনাকে ছাড়াই শুরু করেন জিদান। তবে রিয়াল কোচের পথে হাঁটেননি মরিনহো। রোমেলু লুকাকু ও পল পগবাসহ পুরো শক্তির দলই মাঠে নামান স্পেশাল ওয়ান।
খেলার শুরুতেই লিড নেয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু অ্যান্থনিও মাথিয়াল শেষ কাজটা করতে পারেন। পরে প্রথমার্ধের শেষ মিনিটে এগিয়ে যায় মরিনহোর দল। রেড ডেভিলসদের লিড এনে দেন লিংগার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু সে সুযোগ হাতছাড়া করেন মার্কো কোভিচ। পরে ৬৫ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান তিনি। বাকি সময় কোন দল মুখ খুলতে না পারায় খেলা গড়ায় পেনাল্টিতে। তাতে ২-১ গোলে জয় পায় ম্যানইউ।


ডেস্ক রিপোর্ট : গাজী তারিক সালমন যখন বুধবার সকালে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রিটের আদালতে হাজির হন, তখন বুঝতে পারেননি পরবর্তী কয়েক ঘণ্টা তাকে কিরকম হেনস্থার মধ্য দিয়ে যেতে হবে।
ডেস্ক রিপোর্ট : ২০১৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সোয়া লাখ। রোববার সেসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩৭ হাজার ৯৬৯ জন।
বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে তথ্য মন্ত্রণালয়। আজ সোমবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন ২৫টি শাখায় ৩১ জনের হাতে পুরস্কার তুলে দেবেন। সরকারি তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
খবর বিঞ্জপ্তি : গতকাল রবিবার ২৩ জুলাই ২০১৭ সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সহযোগিতায় “জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলায় ২০১৭ সালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে সনাক সভাপতি প্রফেসর ড. দিলারা বেগম সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলাশিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সনাক সাতক্ষীরার শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদ। বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ইয়াহিয়া ইকবাল, প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, সনাক সদস্য মো. তৈয়েব হাসান,। প্রধান অতিথী আগত মেধাবী শিক্ষার্থীদের জীবন গঠনের দিকনির্দেশনা দিতে গিয়ে বলেন,“ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে নিজেদেরকে আগামী দিনের জন্য তৈরি করতে হবে এবং নিজেকে দুর্নীতি মুক্ত রাখার শপথ নিয়ে এগিয়ে যেতে হবে।’ দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান ইয়েস দলনেতা জাহিদা জাহান মৌ। এসময় ৫৬ জন মেধাবী শিক্ষার্থী হাতে ডিকশনারী এবং ৭ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে পাঠ্যবই প্রদান করা হয়।
অদম্য ইচ্ছা এনে দিতে পারে জীবনের অনেক সাফল্য। সেখানে বয়স হয়ে যায় গৌণ। যার প্রমাণ নাটোরের দুই বোন। ছোট বোন ও তাঁর সন্তানকে নিয়ে বড় বোনও পাস করেছেন এবারের এইচএসসি পরীক্ষায়। প্রমাণ দিয়েছেন ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা হতে পারে না।