এম. শাহীন গোলদার : দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় আজ রবিবার সকাল ১০ টার সময় উপজেলা শিক্ষা অফিসারের নিজ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
ফলজ, বনজ ও ঔষধি গাছের দু’হাজার চারা একঘণ্টায় তালা উপজেলার ২১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোপন ও বিতরণ করা হয়।
এই বৃক্ষরোপন কর্মসূচি উদ্ভোধন করেন-তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহিদুল ইসলাম। এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, সঞ্জয় কুমার মন্ডল, রাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী চৌধুরী, সহকরী শিক্ষক ইফতেখার আলম, কুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা সিদ্দীকা, সহকারী শিক্ষক মিলুফা ইয়াসমিন, পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. অলিউর রহমান, রেক্রসনা পারভীন, সাহানা বুলবুলসহ ৬ জন সহকারি উপজেলা শিক্ষা অফিসারসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।
তালা উপজেলা শিক্ষা অফিসার মো.অহিদুল ইসলাম বলেন, পরিবেশ এবং জীববৈচিত্র্যে রক্ষার ক্ষেত্রেবৃক্ষ রোপনের কোন বিকল্পনাই। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।

মাহফিজুল ইসলাম আককাজ : ‘একটি গাছ একটি প্রাণ,সবুজ পৃথিবী, উন্নত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির আওতায় প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য কর্তৃক সারা দেশে একযোগে ৪ (চার) লক্ষ বৃক্ষ রোপনের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রথামিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, পিটিআই সুপার সরোয়ার জাহান, সহকারী সুপার ত্রিদীপ ঘোষ প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলায় মোট ৭ হাজার বৃক্ষ রোপন করা হবে। এসময় সাতক্ষীরা জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শাকিবের কানের সেফটিপিন নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। শনিবার রাতে শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ছবির একটি গান প্রকাশিত হয়। প্রকাশিত গানের ভিডিওতে ২ মিনিট ৩ সেকেন্ডের স্থানে শাকিবকে দেখা যায় সেই আলোচিত লুকে। তিনি কানের লতিতে পরেছেন সেফটিপিন। এটা নিয়ে শুরু হয় জল্পনা।
ডেস্ক রিপোর্ট : নানা সমালোচনার মুখে অবশেষে ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে করা মামলা প্রত্যাহার করা হয়েছে।
নানা সমালোচনার মুখে ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগ তুলে নিচ্ছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগের বহিস্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। এ বছর এই পরীক্ষায় পাসের হার ৬৮.৯১ শতাংশ।
নেইমার বার্সেলোনা ছেড়ে চলে যাবেন কি না, সেই আলোচনাতেই মুখর হয়ে আছে ইউরোপের ফুটবল অঙ্গন। এরই মধ্যে নিজের গুরুত্বটা আরো ভালো করে বুঝিয়ে দিলেন ব্রাজিলিয়ান এই তারকা। মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচে জুভেন্টাসকে প্রায় একাই হারিয়ে দিলেন নেইমার। করলেন জোড়া গোল। বার্সেলোনাও পেল ২-১ গোলের জয়।
ঢাকাই ছবির নন্দিত অভিনেত্রী তিনি। দীর্ঘদিন তিনি অভিনয়ে নেই। তবে তার জন্য আজও ভালোবাসা নিয়ে অপেক্ষা করেন বাংলা ছবির দর্শক। বলছি এক ও অদ্বিতীয়া শাবনূরের কথা।