অপেক্ষার শেষ হল ইউনুস খানের। দুদিন অপেক্ষার পর কিংসটন টেস্টের তৃতীয় দিনে কাঙ্খিত ২৩ রানের আপেক্ষ ঘােচালেন তিনি। প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ইউনুস। সব মিলিয়ে বিশ্বর ১৩তম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাবিনা পার্কে টেস্টের তৃতীয় দিন চার বিরতির রোস্টন চেজকে সুইফ করে একটি রান নিলেন ইউনুস খান। আর সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন তিনি। ২০৮ ইনিংসে ৫৩’র উপরে গড় নিয়ে দশ হাজারি ক্লাবে প্রবেশ করেন ইউনুস। কম ইনিংস খেলার দিক থেকে ষষ্ঠ স্থানে থাকল এই পাকিস্তানির নাম। সবচেয়ে কম ১৯৫ ইনিংসে ১০ হাজার রান করেন ক্রিকেটের বরপুত্র ক্যারিবীয় গ্রেট ব্রায়ান লারা।
২১২তম ইনিংসে, ১৯৮৭ সালে টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান ছুঁয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। ১৯৯৩ সালে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই অনন্য অর্জনে নাম লিখিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার। এরপর স্টিভ ওয়াহ, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, শিবনারায়ণ চন্দরপাল, জ্যাক ক্যালিস, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও অ্যালিস্টার কুক এই এলিট ক্লাবে যোগ দেন।
২০১৫ সালের অক্টোবর থেকেই পাকিস্তানের সর্বোচ্চ রান স্কােরার ইউনুস খান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে জাভদ মিঁয়াদাদের ৮৮৩২ রান টপকে এক নম্বর হন ইউনুস। ১১৬ টেস্টে ৩৪টি সেঞ্চুরি ও ৩৩টি হাফসেঞ্চুরি করেন তিনি। সর্বােচ্চ রান তার ৩১৩।
ঐতিহাসিক মাইলফলক স্পর্শের দিন ৫৮ রান করেন ইউনুস খান। আর পাকিস্তান ৪ উইকেটে ২০১ রানে দিন শেষ করে। স্বাগতিকদের চেয়ে এখনো ৮৫ রানে পিছিয়ে তারা। দলের হয়ে সর্বােচ্চ ৭২ রান করেন বাবর আজম। ওপেনার আহমেদ শেহজাদ করেন ৩১ রান। ক্রিজে রয়েছে অধিনায়ক মিজবাহ উল হক ও আসাদ শফিক।
এর আগে দিনের শুরুতে ৯ উইকেটে ২৭৮ রান নিয়ে ব্যাট করতে নেমে ৮ রান যোগ করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। নিজের ষষ্ঠ উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের ইনিংসের সমাপ্তি টানেন মোহাম্মদ আমির। লর্ডস কেলেঙ্কারীর পর মাঠে ফিরে ক্যারিয়ার সেরা বোলিং করলেন ওয়াসিম-ওয়াকারদের সবচেয়ে উজ্জ্বল উত্তরসূরী।


১৩২- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এতটুকুই দরকার ছিল। প্রতি ওভারে ৬.৬ রান। যে দলে ক্রিস গেইল, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স আছে তাদের জন্য তো এমন লক্ষ্য তো ছেলেখেলা। কিন্তু গৌতম গম্ভীরদের দারুণ পেস বোলিং বিভাগের সামনে অসহায় হতে হলো বেঙ্গালুরুকে।
লিওনেল মেসি গোল খরা কাটালেন এল ক্লাসিকোয়। ১০ জনের রিয়াল মাদ্রিদকে হারাতে জোড়া গোল করলেন তিনি। ৩-২ গোলে জিতে লা লিগার শিরোপা লড়াইয়ে ভালোভাবে ফিরল বার্সেলোনা।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ শেষ হয়েছে। ফলাফল ঘোষণা শুরু হওয়া এখন সময়ের ব্যাপার। বুথফেরত জরিপে এগিয়ে আছেন নির্দলীয় মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রন। এরপরেই রয়েছেন উগ্র-ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট (এনএফ) পার্টির মেরিন লে পেন। তবে ডানপন্থী রিপাবলিকান পার্টির নেতা ফ্রাঁসোয়া ফিলন এবং ফ্রান্সের কমিউনিস্ট পার্টি সমর্থিত কট্টর বামপন্থী জ্যঁ-লুক মেলেঁকনও খুব বেশি পিছিয়ে নেই। সব মিলিয়ে এটা নিশ্চিত যে, কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না।
দেশের ‘প্রতিক্রিয়াশীল’ ও ‘ধর্মান্ধ’ গোষ্ঠীর বিপক্ষে মাঠে নামছেন সংস্কৃতিকর্মীরা। আগামী ২০ মে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় কনভেনশন থেকে রাজপথে নামার কর্মসূচি ঘোষণা করা হবে।
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সাবেক ইউএনও আ,ন,ম তরিকুল ইসলাম উপসচিব পদে পদোন্নতি হয়েছেন। রবিবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাদের সিনিয়র সহকারী সচিবের পদমর্যাদা থেকে উপসচিব পদে পদোন্নতি দেয়। বর্তমান সরকার প্রশাসনের ২৬৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে তার মধ্যে তিনি একজন। পদোন্নতি প্রাপ্তদের বেশীর ভাগই ২২তম ব্যাচের কর্মকর্তা। সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান দেবহাটা উপজেলার সুনামধন্য সাবেক ইউএনও আ,ন,ম তরিকুল ইসলাম। পদোন্নতি হওয়ায় দেবহাটার সাবেক নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আমি দেবহাটা তথা সাতক্ষীরার মানুষের অবদান কখনো ভুলব না। আমি দেশের যে প্রান্তে দায়িত্বে থাকি না কেন এই জেলার মাটি ও মানুষের কথা মনে থাকবে। আমি একজন মুক্তিযোদ্ধার পুত্র হয়ে বাবার মত দেশের কাজ করতে পারি। সে জন্য সকলে আমার জন্য দোয়া করবেন। তার এই পদোন্নতি হওয়ায় দেবহাটা প্রেসকাবের নেতৃবৃন্দ, রিপোর্টাস কাবের নেতৃবৃন্দ, দেবহাটা অনলাইন নিউজ কাবের নেতৃবৃন্দ, উপজেলা সকল পেশার মানুষেরা অভিন্দন জ্ঞাপন করেছেন।
নিজস্ব প্রতিবেদক : অনু: ১৮ জাতীয় ফুটবল টুর্নামেন্টে আঞ্চলিক পর্যায়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা দলের জাতীয় পর্যায়ে খেলায় আজ সোমবার ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম খেলায় অংশগ্রহণ করবে সাতক্ষীরা জেলা দল বনাম বরিশাল জেলা দল। বি গ্রুপের খেলায় ২৪, ২৬ ও ২৮ এপ্রিল সাতক্ষীরা জেলা দল খেলবে চট্রগ্রাম, সিলেট ও বরিশাল জেলা দলের সাথে। ইতিপূর্বে একই খেলায় সাতক্ষীরা জেলা দল জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছিল। ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেছে সাতক্ষীরা জেলা দল। সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে ১৮ সদস্যের জেলা দলের সাথে আছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দলের কোচ ইকবাল কবির খান ও টিম ম্যানেজার স.ম সেলিম রেজা। ক্রীড়াঙ্গণে সাতক্ষীরা জেলার সুনাম অক্ষুর্ণ রেখে জেলাদলকে জয় লাভের প্রত্যাশা ব্যাক্ত করেছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান। জেলা দলের খেলোয়াড়রা জয়লাভের জন্য সাতক্ষীরাবাসীর দোয়া কামনা করেছেন।