সর্বশেষ সংবাদ-
ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুলচিকিৎসকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

19-3ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জে কুখ্যত মাদক স¤্রাট একাধিক মাদক মামলার আসামী জহুর গাজী রবিবার সকাল দশটায় থানার অফিসার ইনচার্জ (ওসি) লস্কর জায়াদুল হকের নিকট আতœসমর্পণ করেছে। সে উপজেলার নলতা ইউনিয়নের শুইলপুর গ্রামের মৃত রাজাউল্ল্যাহ গাজীর ছেলে জহুর গাজী (৫৮)। কালিগঞ্জের বহুআলোচিত কুখ্যত মাদক ব্যবসায়ী আত্মসমপণ কালে জহুর গাজী বলেন, ২০০৭ সাল থেকে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি ইতোপূর্বে বহু মাদক চোরা কারবারী করে কোটি কোটি কালো টাকা যুব সমাজ ধংস করে তিনি কোটি পতি জহুর নামে এলাকায় পরিচিতি পেয়েছে। তিনি মাদক চোরাচালানের অপরাধে কয়েকবার জেলহাজতে গেছেন এবং চারটি মাদক মামলার আসামী হয়েছেন বলে তিনি সাংবাদিকের জানান। ওসি লস্কর জায়াদুল হকের মাদক বিরোধী প্ররোচনায় এবং মাদক ব্যবসায়ীদের স¦াভাবিক জীবনে ফিরে আসার অনুপ্রেরণায় মাদকের সাথে সকল প্রকার সংশ্লিষ্টতা ত্যাগ করে আত্মসমর্পণ করেছেন বলে তিনি জানান এবং আর কখনও মাদক ব্যবসা করবেন বলে লিখিত মুচলেকা প্রদান করেন। ওসি লস্কর জায়াদুল হক জানান, কালিগঞ্জ থানা এলাকাকে মাদক মুক্ত করা হবে। মাদকের ব্যাপারে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। যারা নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেছেন বা করবেন তাদের স্বাভাবিক ভাবে জীবনযাপনের সুযোগ দেয়া হবে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

7845কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি শেষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক আবু তাহের, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলী নুর হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রঞ্জু, শ্রমিক ইউনিয়ন অফিস সহকারী প্রদীপ কুমার ঘোষ, বাস চালক মহিউদ্দিন, এবাদুল ইসলাম, ইনছাফ আলী, সুরমান আলী, শাহাদাৎ হোসেন, আমজাদ হোসেন, শোকর আলী, নুর মোহাম্মাদ প্রমুখ। বক্তরা আরো বলেন সড়ক পরিবহন আইন ২০১৭ সংশোধনী প্রস্তাব বাস্তবায়নে সরকারের কাছে দাবি উত্থাপন, সংশোধনী বাস্তবায়নের জন্য বৃহত্তর আনন্দোলনের জনমত সৃষ্টির উপর গুরুত্ত্ব আরোপ, মহান মে দিবসে উপলক্ষে শ্রমিক সমাবেশ জোরদার, মালিক-শ্রমিক স্বার্থবিরোধী ধারা উপধারা বাতিলসহ ২মে মঙ্গলবার দেশব্যাপি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

987নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স কাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের পলাশপোলস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাংলাভিশন টিভি ও দৈনিক বাংলাদেশ সময়ের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন, দৈনিক অনির্বানের নির্বাহী সম্পাদক বুলু আহমেদ, দৈনিক স্পনদনের সার্কুলেশন ম্যানেজার আশরাফুজ্জামান, জেলা ক্রাইম রিপোর্টাস কাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, এম আর মধু, এ্যাড: খায়রুল বদিউজ্জামান, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার আনিছুর রহমান, কার্যকরী সদস্য সেলিম রেজা মুকুল, ঈদুজ্জামান ইদ্রিস, প্রফেসর রজব আলী, মেহেদী আলী সুজয়, এম বেলাল হোসাইন, রবিউল ইসলাম রবি। এছাড়া সংগঠনের সাধারণ সদস্য আর কে বাপ্পা, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, অহসান হাবিব, মোশারফ হোসেন আব্বাস, অহিদুজ্জামান, জিয়াউর রহমান জিয়া, হাসান ইকবাল মামুন, কামাল হোসেন, হাবিবুর রহমান হবি, বোরহান উদ্দিন বুলু, তারিকুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। একই সাথে উক্ত সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3698741তালা প্রতিনিধি: তালা বি, দে সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দু’দিনের সেমিনার এবং প্রদর্শনীর রোববার সমাপ্তি হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন আয়োজিত সমাপনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ফরিদ হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসান হাফিজুর রহমান, উপজেলা পরিষেদের ভাইস চেয়ারম্যান মো: ইখতিয়ার হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান জেবুননেছা খানম। এ সময় বিসিএসআইআর এর গবেষক জন লিটন মুন্সী, ড. মো: সেলিম খান, আব্দুল্লাহ আসাদ, অজয় কান্তি মন্ডল, রাজিব বণিক, ড. বরুণ কান্তি সাহা, ড. সানজিদা মোস্তাফি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কুদরত-ই খুদা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সনজ্য় বিশ্বাস তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আতিয়ার রহমানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উক্ত প্রদর্শনীতে তালা উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের সমন্বয়ে ২০ টি স্টল প্রদর্শিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে “৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ” এর খেলায় সাতক্ষীরা জেলা বনাম নরসিংদি জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। নরসিংদি জেলা ব্যাট ক654রতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান করে। সাতক্ষীরার লিটু ও আরিফ ৩টি করে ও নির্জন ২টি উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ৩৬.৪ ওভারে ৪টি উইকেট হারিয়ে ১৬৮ রান করে। দলের তারিকুজ্জামান অপরাজিত ৭৮ ও অর্ক ৪৫ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৬ উইকেটে জয়লাভ করে। সাথে সাথে সাতক্ষীরা জেলা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টীম ম্যানেজার হিসাবে শেখ রফিকুর রহমান লাল্টু ও প্রশিক্ষক হিসাবে মুফাচ্ছিনুল ইসলাম তপু দলের সাথে উপস্থিত আছেন। সাতক্ষীরা জেলা দলের এই জয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক দলকে অভিনন্দন জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্দিরা হইতে ধারণকৃত সড়কটির ছবি

ইন্দিরা হইতে ধারণকৃত সড়কটির ছবি

আগরদাড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় আবাদের হাট বাজার হইতে মাধাবকাটি বাজার সড়কটি প্রয় ৩.৫ কিলোমিটার রাস্তাটি ব্যপক খারাপ হয়েছে। আগরদাঁড়ী, নেহা, ইন্দিরা, মাধবকারি, গোদাঘাটা, শিয়ালডাঙ্গা ও রামেরডাঙ্গা এলাকায় জনসাধারণ এ রাস্থাটি ব্যবহার করে। মাঝে মধ্যে একটু বর্ষা হলেই পানি বেধে যায় এবং জনসাধরণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি দিয়ে শিবপুর ও আগরদাঁড়ী ইউনিয়ন সহ মোট ৫টি ইউনিয়নের জনসাধরণ ঢাকা সহ দেশের বিভিন্ন সাধানে ব্যবসার তাগিতে এ রাস্তাটি ব্যবহার করে এবং অনেক গ্রামের জন সাধারণ কৃষি পণ্য আহরণ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচলের খুবই দুর্ভোগ পোহাতে হয়। আমাদের প্রতিনিধি সরজমিনে গেলে এলাকার সর্বস্থরের মানুষ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট রাস্তটি আশু সংস্কারের দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

001

অপ্রতিম : সাতক্ষীরার দুই অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ২৬৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ সহকারী সচিব ছিলেন। অন্যান্য ক্যাডারের কর্মকর্তাও আছেন।
পদোন্নতি প্রাপ্ত সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ এফ এম এহতেশামুল হক (১৫২৫২), অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) অরুন কুমার মণ্ডল (১৫২৯৩) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান (১৫৩৪৩)।

এ, এফ, এম, এহতেশামূল হক বিসিএস প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা। তার নিজ জেলা মাগুরা। তিনি সরকারি চাকরিতে যোগদান করেন ১০ডিসেম্বর ২০০৩ সালে।
অরুন কুমার মন্ডল বিসিএস প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা। তার নিজ জেলা ঝিনাইদহ। তিনি সরকারি চাকরিতে যোগদান করেন ১০ডিসেম্বর ২০০৩ সালে।

পদোন্নতি পেয়ে সাতক্ষীরার অতিরিক্তি জেলা প্রশাসক(সা‌র্বিক) এ এফ এম এহতেশামুল হক ডেইলি সাতক্ষীরাকে দেয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাতক্ষীরা জেলাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং একই সাথে তাদের তিন জনের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগের মতোই তাঁদের পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পরে পদায়ন দিয়ে পৃথক আদেশ জারি করা হবে।
নিয়মানুযায়ী, বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে থেকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তা। অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে যাঁরা পদোন্নতি পেলেন তাঁরা এত দিন বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকলেও উপসচিব হওয়ার পর এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা হলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1492944491ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির বিপক্ষে অভিযোগের অন্ত নেই।  বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আলোচনায় এসেছেন তিনি। কখনো মাঠে, আবার কখনো মাঠের বাইরের ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এখন আবার নতুন করে একটি ঘটনার জন্ম দিয়েছেন তিনি, আইপিএলের সঞ্চালিকা অর্চনা বিজয়ের ছেঁড়া জিন্সের দিকে তাকিয়ে থেকে!

অজ্ঞাতপরিচয় একজন ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে কোহলি এক দৃষ্টিতে সঞ্চালিকা অর্চনা বিজয়ের দিকে তাকিয়ে আছেন। যখন তিনি সঞ্চালিকা অর্চনার ছেঁড়া জিন্সের দিকে তাকিয়ে, তখনই আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েন!

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কোহলির এমন কাণ্ডের পর খুবই বিব্রত হয়ে পড়েছেন সঞ্চালিকা অর্চনা। কারণ তিনি আইপিএলের অন্যতম জনপ্রিয় সঞ্চালিকা। এই ছবিটি নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

শুধু তাই নয়, এর আগেও আইপিএলে এমনই একটি কারণে শিরোনামে এসেছিলেন কোহলি। এমটিভির ভিজে অনুষা দাণ্ডেকর কোহলিকে প্রশ্ন করতে দেখা যায়, সে সময় কোহলি প্রকাশ্যেই বলিউড অভিনেত্রী জেনোলিয়া ডিসুজাকে ‘কিউট’ লাগে বলে মন্তব্য করেছিলেন। তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে তখন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest