সর্বশেষ সংবাদ-
ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুলচিকিৎসকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

photo-1492938928তরুণদের জন্য চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক লিমিটেড। ‘অ্যাসোসিয়েট ম্যানেজার বা ম্যানেজার, করপোরেট ক্রেডিট রিস্ক—রিআরএম’ এবং ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার, ইমপ্লিমেন্টেশন-ই-কমার্স, কার্ডস’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

অ্যাসোসিয়েট ম্যানেজার বা ম্যানেজার, করপোরেট ক্রেডিট রিস্ক—রিআরএম

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ব্যবসা সম্পর্কিত বিষয়ে সমমানের ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার, ইমপ্লিমেন্টেশন-ই-কমার্স, কার্ডস

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

বিডিজবস ডটকমের মাধ্যমে ২৭ এপ্রিল, ২০১৭ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

সূত্র : বিডিজবস ডটকম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1492948315নতুনদের চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ‘এক্সিকিউটিভ-মাইক্রোবায়োলজি’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি বিষয়ে এমএসসি ডিগ্রিসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগ ও নেতৃত্ব প্রদানে দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা কভার লেটারসহ জীবনবৃত্তান্ত ইমেইল (sfbl-hr@squaregroup.com) করার মাধ্যমে আবেদন করতে পারবেন। ডাকযোগেও আবেদন করার সুযোগ থাকছে। জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠানোর ঠিকানা ‘জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১তম ফ্লোর), ৭২ মহাখালী সি/এ, ঢাকা-১২১২’। আবেদন করা যাবে ৩০ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে-

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1493007705এবার হামলা চালিয়ে মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। বিবিসি এ খবর জানিয়েছে।

দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির নিয়ন্ত্রণাধীন সংবাদপত্র রোডং সিনমুন রোববার সতর্ক করে বলেছে, মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে ডুবিয়ে দিতে একটি হামলায়ই যথেষ্ট।

মার্কিন ওই রণতরীকে ‌‘পশুর’ সঙ্গে তুলনা করে সংবাদপত্রটি বলছে, ‘আমাদের সামরিক শক্তির আসল মহড়া হবে এই হামলার মধ্য দিয়ে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে কোরীয় উপদ্বীপে পাঠানো নির্দেশ দেন। ধারণা করা হচ্ছে, কার্ল ভিনসন এ সপ্তাহের মধ্যেই কোরীয় উপদ্বীপে পৌঁছাবে।

রোডং সিনমুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের বিপ্লবী বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তারা একক হামলা চালিয়ে পারমাণবিক অস্ত্রবাহী মার্কিন রণতরী ডুবিয়ে দিতেও প্রস্তুত রয়েছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের এশিয়া সফরের পর গত সপ্তাহে সিনমুন জানায়, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সবকিছু পর্যবেক্ষণ করছে।

রোববার ফিলিপাইন সাগরে মার্কিন রণতরীর সঙ্গে জাপানের নৌবাহিনী যৌথ মহড়ায় অংশ নেয়।

বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক ক্রমে উত্তপ্ত হচ্ছে। এর জন্য কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেই দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।

গত ৮ এপ্রিল পশ্চিম প্রশান্ত মহাসাগরে কোরীয় উপদ্বীপের দিকে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। উত্তর কোরিয়ায় উসকানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দিতেই ওই যুদ্ধজাহাজ সেখানে যাচ্ছে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

এর একদিন আগেই উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। তবে ওই ক্ষেপণাস্ত্র আকাশেই বিস্ফোরিত হয় বলে দাবি করে যুক্তরাষ্ট্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1493014035দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য মৃত্যুর ২৬ দিন পর রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী মালদ্বীপের নাগরিক মডেল রাউধা আতিফের লাশ কবর থেকে তোলা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে নগরীর হেতেম খাঁ কবরস্থান থেকে ফ্যাশন মাগাজিন ‘ভোগ’-এর মডেল রাউধার লাশ তোলা হয়।

নির্বাহী হাকিম রক্তিম চৌধুরীর উপস্থিতিতে লাশ উত্তোলনের সময় রাউধার বাবা ডা. মোহাম্মদ আতিফ, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শফি ইকবাল ও মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আসমাউল হক উপস্থিত ছিলেন।

পরে লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ড রাউধার লাশের দ্বিতীয় ময়নাতদন্ত করেন। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে গত ৩১ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে রাউধার প্রথম ময়নাতদন্ত করেন তিন সদস্যের মেডিকেল বোর্ড। ওই ময়নাতদন্ত প্রতিবেদনে রাউধা ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন’ বলে উল্লেখ করা হয়েছে। তবে রাউধার বাবা সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করলে আজ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার উদ্যোগ নেওয়া হয়।

গত ২৯ মার্চ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

295a2778df96f9cdf2365baf9dd911a1-58fcb69c9356cসামাজিক যোগাযোগ মাধ্যমে আজান সম্পর্কে ভারতীয় সংগীতশিল্পী সনু নিগমের ‘বিতর্কিত’ বক্তব্যকে কেন্দ্র করে যখন বলিউড থেকে শুরু করে রাজনীতির মাঠ পর্যন্ত উত্তাল, তখন এক ভিডিও পোস্ট করে ওই বিতর্ক আবারও উসকে দিয়েছেন সনু।

রবিবার ভোরে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আজান রেকর্ড করা একটি ভিডিও পোস্ট করেছেন সনু। ভিডিওটি দেখা মনে হয়, এটি ভোরে ধারণ করা। তবে ওই ভিডিও কোথায়, বা কখন ধারণ করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। ভিডিওটির ক্যাপশনে লেখা হয় – ‘গুডমর্নিং ইন্ডিয়া’।

ধারণা করা হচ্ছে, সনু এর আগে আজান নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার প্রমাণ দিতেই নিজের বাসায় ধারণ করা ওই ভিডিও পোস্ট করেছেন। দুই মিনিটের ওই ভিডিওতে বাসার পাশের মসজিদে দেওয়া আজান শুনতে পাওয়া যায়।

উল্লেখ্য, সনু নিগাম সোমবার (১৬ এপ্রিল) সকালে এক টুইট বার্তায় লেখেন, প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন। এখানেই থেমে থাকেননি সনু। অপর এক টুইটে তিনি বলেন, ‘মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না। এখন মাইক্রোফোনে আজানে সুর অনেক কর্কশ।’ সনু তার টুইটে আজানের ধ্বনিকে ‘জোর করে চাপিয়ে দেওয়া’ বলে উল্লেখ করেন।

এমন মন্তব্যের পর তোপের মুখে পড়েন সনু। শুধু মুসলিমরা নন, অমুসলিমরাও তার দিকে সমালোচনার তীর ছুঁড়তে শুরু করে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) মুসলিম ধর্মনেতা সৈয়দ শাহ আতেফ আলি আল কাদেরি সনুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে পুরস্কার ঘোষণা করেন। সনুকে ন্যাড়া করে এবং গলায় ছেঁড়া জুতার মালা পরিয়ে যে দেশব্যাপী ঘোরাতে পারবে, তার জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেন কাদেরি।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সনু ন্যাড়া মাথায় সাংবাদিকদের সামনে হাজির হয়ে বলেন, ‘আমি আমার মাথা ন্যাড়া করেছি, চ্যালেঞ্জের জন্য নয়। তুমি দাবি তুলেছ, তাই আমি ন্যাড়া হয়ে গেছি। আমরা আসলে একে অপরকে সহজে বুঝতে চাই না, এটাই সমস্যা। আমি ধর্মবিশ্বাসী কিন্তু এই দাবি নিশ্চয়ই আমি করবো না তোমাদের ধর্ম খারাপ, আমারটা ভালো। কিন্তু তোমাকে তিক্ততার বিরুদ্ধে লড়াই করতে হবে। এখান থেকে বের হওয়ার সুযোগ নেই।’

টুইটারে অনেকেই সনুর বক্তব্যের প্রমাণ দাবি করেন, ধারণা করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতেই তিনি এ ভিডিও পোস্ট করেছেন। তবে এ ভিডিওতে যে ‘আজান’ বির্তক মিলিয়ে যাচ্ছে না, তা তার টুইটারে করা পক্ষ-বিপক্ষের মন্তব্য থেকেই আন্দাজ করা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_548432389_1492966015-jpg-pagespeed-ic-ug_cun-tdwবিনোদন ডেস্ক: ইউটিউবে প্রকাশ করা হলো কলকাতার সুপারস্টার জিতের ‘বস’ সিনেমার সিক্যুয়েল ‘বস ২’র ট্রেলার।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল জিৎ ও শুভশ্রী অভিনীত তেলুগু ছবি ‘বিজনেসম্যান’র রিমেক ছবি ‘বস’। রিমেক ছবি হওয়া সত্ত্বেও কিন্তু ‘বস’ তুমুলভাবে বাণিজ্যিক সাফল্যের মুখ দেখে।

‘বস’ ছবির যে সিক্যুয়েল হবে, সেটা অনেক দিন আগে থেকেই পরিকল্পনা ছিল। এবছরের শুরু থেকেই ‘বস ২’ ছবির শ্যুটিং শুরু হয়। প্রথম ছবিতে নায়িকা ছিলেন শুভশ্রী, সিক্যুয়েলে রয়েছেন দুই নায়িকা শুভশ্রী এবং বাংলাদেশের নুসরত ফারিয়া।

ভারত-বাংলাদেশর যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন বাবা ইয়াদপ।

ছবিটি আগামী ঈদে মুক্তি দেয়া হবে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_727887334_1493007604-jpg-pagespeed-ic-ymime8zagnডেস্ক: নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় কমেডি চরিত্র মিস্টার বিন ফিরছেন। তবে টিভি সিরিজে নয়, মিস্টার বিনকে দেখা যাবে নতুন এক সিনেমায়।

নতুন এই সিনেমায় মিস্টার বিন-এর বেশে আরও একবার ফিরছেন ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন অবসরপ্রাপ্ত এক বৃদ্ধের ভূমিকায়।

রোয়ান অ্যাটকিনসন বলেন, ‘বুড়ো মিস্টার বিন কী কী করতে পারে আর তাতে কেমন হাস্যরসের সৃষ্টি হয়, সেটা দেখাই একটা মজার ব্যাপার হবে। একজন বয়স্ক লোকের চরিত্রে অভিনয় করাটা হবে খুবই মজার।’

সিনেমাটি পরিচালনা করবেন ‘লাভ অ্যাকচুয়েলি’ খ্যাত নির্মাতা রিচার্ড কার্টিস। ৬২ বছর বয়সী অ্যাটকিনসনকে তিনিই রাজি করিয়েছেন ‘বুড়ো মিস্টার বিন’ রূপে পর্দায় ফিরতে।

১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টিভিতে প্রচারিত হওয়া কমেডি সিরিজ ‘মিস্টার বিন’ দিয়েই জনপ্রিয়তা পান রোয়ান অ্যাটকিনসন। পরবর্তীতে মিস্টার বিন’কে দেখা গেছে ১৯৯৭ সালের ‘বিন : দ্য আল্টিমেট ডিজাস্টার’ এবং ২০০৭ সালের ‘মিস্টার বিন’স হলিডে’ সিনেমায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

৪ বছর পেরিয়ে গেলেও দেশের সবচেয়ে ভয়াবহ তৈরি পোশাক কারাখানা দুর্ঘটনা, রানা প্লাজা ধসের দুই মামলার বিচার থমকে আছে। গত বছরের মাঝামাঝিতে আদালতে মামলার অভিযোগ গঠন হলেও এর বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে যাওয়ায় এখনো সাক্ষ্যগ্রহণই শুরু হয়নি। তারপরও ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলছে রাষ্ট্রপক্ষ।rana-plaza-tragedy

২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ডের কাছে ৮ তলা ভবন রানা প্লাজা ধসে ধ্বংসস্তুপে পরিণত হয়। এ ঘটনায় ১১৩৭ জন নিহত হন। জীবিত উদ্ধার করা হয় ২৪৩৮ জনকে। যাদের প্রায় অর্ধেকই চিরতরে পঙ্গু হয়ে গেছেন।

ভবন ধসের পরদিন সাভার থানায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দু’টি মামলা হয়। ঘটনার দুই বছর ১ মাস পর ভবন মালিক রানাসহ ৪২ জনকে অভিযুক্ত করে আদালতে দুই মামলার চার্জশিট দেয় সিআইডি। গত বছর জুন ও জুলাইয়ে ঢাকার পৃথক দু’টি আদালতে দুই মামলার চার্জগঠন হলেও বিচার প্রক্রিয়া আর এগোয়নি।

তবে আসামিপক্ষের বিচার বিলম্বিত করার কৌশল খুব একটা ফলপ্রসু হবে না বলে মনে করে রাষ্ট্রপক্ষ।

হত্যা মামলায় প্রধান আসামী সোহেল রানাসহ তিনজন কারাগারে আটক রয়েছেন। পলাতক রয়েছেন ৭ জন। আর মারা গেছেন একজন। তিন গার্মেন্টস মালিকসহ জামিনে আছেন ৩০ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest