বাদাম খাওয়া শরীরের জন্য ভালো। কারণ বাদাম শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে কাজ করে। এছাড়া বাদামে রয়েছে কয়েক ধরনের ভিটামিন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিংক, ক্যালশিয়াম, ফাইবার, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও পর্যাপ্ত পরিমাণ প্রোটিন। তবে সরাসরি বাদাম না খেয়ে ভিজিয়ে খেলে এর গুণাগুণের পরিমাণ বেড়ে যায়।
এক গবেষণায় দেখা গেছে, খোসাসহ বাদাম খাওয়ার চাইতে খোসাছাড়া বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। কারণ বাদামের খোসায় এনজাইম ইনহিবিটর নামে এক ধরনের উপাদান রয়েছে যা বাদামের জন্য ভালো। কিন্তু শরীরের জন্য ভালো না।
যে কারণে ভিজিয়ে বাদাম খাওয়া উচিত-
১. বাদামের খোসায় ট্যানিন নামে এক ধরনের উপাদান থাকে যা হজমে সমস্যা তৈরি করে। ফলে ভিজিয়ে রেখে খোসা ছাড়া বাদাম খেলে এই সমস্যা হয় না।
২. খোসাসহ বাদামের স্বাদ খুবই বিরক্তিকর। অথচ বাদাম ভিজিয়ে রাখলে খোসা সহজেই তোলা যায় আর খেতেও ভালো লাগে।
৩. অনেকেই দুধের সঙ্গে বাদাম মিশিয়ে খেতে পছন্দ করেন। কিন্তু খোসাসহ বাদাম দুধে সহজে মিশে না। স্বাদের পরিবর্তন হয় যা খেতে ভালো লাগে না। তবে খোসা ছড়ানো বাদাম এক্ষেত্রে অনেক ভালো।
৪. ক্যানসার প্রতিরোধে কাজ করে ভিটামিন বি-১৭ এর মতো গুরুত্বর্পূর্ণ উপাদান পাওয়া যায় ভেজানো বাদামে।
৫. বাদাম ভিজিয়ে রেখে খেলে শরীরে ফলিক এসিডের পরিমাণ বেড়ে যায়। এই উপাদানটি বাচ্চাদের জন্মগত ত্রুটি ও সমস্যায় প্রতিষেধক হিসেবে কাজ করে।
৫. বাদাম ভিজিয়ে রাখলে আলফা টোকোপেরল নামে এক ধরনের উপাদান বৃদ্ধি পায়। এটা শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
এছাড়া জেনে রাখা ভালো, বাদাম খাওয়ার আদর্শ সময় হচ্ছে সকালের নাস্তা খাওয়ার আগ মুহূর্ত। গবেষণায় দেখা গেছে, দৈনিক ১৫০ ক্যালোরির ১২ গ্রাম বা ২২-২৩টি বাদাম খাওয়া শরীরের জন্য ভালো। কারণ বাদামে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে যা ক্ষতিকর ফ্যাট কমাতে সাহায্য করে। তথ্যসূত্র: বোল্ডস্কাই

শেখ তহিদুর রহমান ডাবলু : প্রতি বছর মে মাসের ০১ তারিখে আর্ন্তজাতিক মে দিবস পালন করা হয়। বিভিন্ন শ্রমিক সংঘটন এবং অনেক রাষ্ট্র এ দিবস গুরুত্বের সাথে পালন করে থাকে । এই ধারাবাহিকতা বাজায় রেখে বাংলাদেশেও মে দিবস পালন করা হয়। দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং সংশ্লিষ্ট শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের উদ্দেশে শুভেচ্ছা বাণী দিয়ে থাকেন। ১৮৮৬ সালে শিকাগোর মে মাসের ঘটনা পুনর্ব্যক্ত করে বাংলাদেশের বিভিন্ন শ্রমিক সংঘটানের উদ্যেগে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়, মে দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ করার জন্য সংবাদপত্রগুলি বিশেষ ক্রোড়-পত্র প্রকাশ করে থাকে এছাড়াও বিভিন্ন শ্রমিক সংঘটনের উদ্যেগে মে দিবসরে ভাবমূর্তি এবং অতীতের সংগ্রামে অর্জিত বিজয় উদযাপনে শ্রমজীবি মানুষরা মাথায় রং-বেরংয়ের কাপড় বেঁধে নানা রঙের ফেস্টুনসহ মিছিল-শোভাযাত্রা বের করে, বেতার-টেলিভিশনে আলোচনার ব্যবস্থা থাকে এবং পত্র-পত্রিকায় নিবন্ধ প্রকাশিত হয়। এই দিনে শ্রমিকরা মিছিল-সমাবেশের আয়োজন করে তাদের ক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যে নয়, বরং অতীতের সংগ্রামে তাদের অর্জিত বিজয় উদ্যাপনের জন্য মুলত এ দিবস পালন করে থাকেন।
আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রবিবার (৩০ এপ্রিল) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ভূমি আইন ও ব্যবস্থা বিভাগের উদ্বোধন ও নবীনবরণ-২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি। এক্ষেত্রে পিছিয়ে আছি বলেই মুখ খুলতে বাধ্য হচ্ছি।’
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে হারের শোধ ভালোভাবে নিজেদের মাঠে তুলল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের দশম আসরে রবিবার ডেভিড ওয়ার্নারের ঝোড়ো ব্যাটিংয়ে বড় স্কোর তোলে, যেটা টপকাতে পারেনি কলকাতা। তাদের বিপক্ষে হায়দরাবাদ জিতেছে ৪৮ রানে।
দেরিতে হলেও রাষ্ট্রায়ত্ত কল-কারখানার শ্রমিকদের জন্য সুখবর আসছে। তাদের জন্য শিগগিরই ঘোষণা আসছে নতুন মজুরি কাঠামোর। সরকারি চাকরিজীবীদের মতো গড়ে শতভাগ মজুরি বাড়ানোর সুপারিশ করে শ্রমিকদের এই মজুরি কাঠামো মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন। মজুরির পাশাপাশি অন্যান্য ভাতা বিভিন্ন হারে বাড়ানো ও স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। সরকারের সাবেক সচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন এই কমিশনের প্রতিবেদনে থাকছে বৈশাখী ভাতা ও দুর্গম ভাতা। মন্ত্রিসভার অনুমোদন পেলেই এই মজুরি কাঠামো কার্যকর করা হবে। জাতীয় বেতন স্কেলের মতো শ্রমিকদের এই মজুরি কাঠামো ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু কমিশনের প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আশাশুনি ব্যুরো : রবিবার দুপুরে আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের ছেলে তন্ময় চন্দ্র রায় (২২)। পড়ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ষষ্ঠ সেমিস্টারে। এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে অসহায় জীবন কাটছে তার। বাঁচতে চান তিনি। তাকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র বিরুদ্ধে আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করতে কুচক্রী মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।