সাতক্ষীরার সুন্দরবন-সংলগ্ন আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টারে ধারণকৃত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বড় পর্দায় দেখলেন দুই সহস্রাধিক দর্শক। শুক্রবার বিটিভিতে রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হওয়া যাওয়া এই অনুষ্ঠানটি শহিদ আবদুর রাজ্জাক পার্কে বড় পর্দায় দেখানোর আয়োজন করে জেলা প্রশাসন, সাতক্ষীরা। একইসঙ্গে, শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে ছাড়াও সাতক্ষীরা শহরের মিনি মার্কেট ও নিউ মার্কেট এলাকাসহ কয়েকটি স্থানে বড় পর্দায় ইত্যাদি দেখানো হয়।
গত ১৪ মার্চ জেলা প্রশাসন, সাতক্ষীরা নির্মিত ‘আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টারে’ ধারণ করা হয় এই জনপ্রিয় অনুষ্ঠানটি। নদীতে তৈরি করা হয় ইত্যাদির মঞ্চ এবং এর সামনে শতশত নৌকায় কয়েক হাজার দর্শক এই অনুষ্ঠানটি উপভোগ করেন। বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠানের ধারণকাজ সম্পন্ন করা হয়।

৫ এপ্রিল শুরু হতে যাওয়া ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের চলতি আসরে খেলবেন মুস্তাফিজুর রহমান। এমনটাই নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে স্পোর্টস স্টার লাইভে প্রকাশিত খবরটি মিথ্যা বলে জানান এ পেসার। সবকিছু ঠিক থাকলে আর বিসিবি অনুমতি দিলে অবশ্যই মুস্তাফিজ আইপিএলে যাবেন।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে পারাচিনার শহরে একটি মসজিদের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০জন। শুক্রবার আফগান সীমান্তবর্তী এই শহরে একটি গাড়ি বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আগামী মে মাসে বাহরাইনে বসছে ফিফার পরবর্তী কাউন্সিল অধিবেশন। ২০২৬ সালে বিশ্বকাপে কয় দল অংশ নেবে তারই অনুমোদন হতে পারে এই সভায়। এরই মধ্যে এটি নিয়ে একটি পরিকল্পনাও ঠিক করে ফেলেছে ফিফা, দল বাড়িয়ে ৩২টি থেকে ৪৮টি নিয়ে বিশ্বকাপ আয়োজনের।
ফিরোজ জোয়ার্দ্দাার : কলারোয়ায় ৪৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
চাকরি ডেস্ক : এ সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকা ও ইন্টারনেট থেকে নেওয়া চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় দৈনিক আজকের সাতক্ষীরার চাকরির খবরে। এর মধ্যে সেরা সাত চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ডেইলি সাতক্ষীরার আজকের আয়োজন। সুসংবাদ হলো, চাকরিগুলোতে আবেদন করা যাবে বিনা অভিজ্ঞতায়।
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নির্বাচন কমিশন বলেছে জ্যোতিষী বা ট্যারো কার্ড রীড করে ভোটের ফলাফলের আগাম অনুমান প্রকাশ করা যাবে না।
বিনোদন ডেস্ক : আজ, শুক্রবার (৩১ মার্চ) সারাদেশে মুক্তি পাচ্ছে তিনটি ছবি। আর তিনটি ছবিই একেবারে আলাদা ধাঁচের।