নিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী কাপ জাতীয় অনুর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর প্রথম সেমিফাইনালে বাগেরহাট জেলা দলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা দল।
বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জ স্টেডিয়ামে বাগেরহাট জেলা দলকে হারিয়ে ২-১ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সব কটি দলকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়ে আগামী ১৮ মার্চ একই মাঠে ঝিনাইদহ জেলা দলের মুখোমুখি হয়ে ফাইনাল খেলবে। দলের পক্ষে সুমন ১টি ও হাবিবুর ১টি গোল করে।
সাতক্ষীরা জেলা দল ফাইনালে উত্তীর্ণ হওয়ায় শুভেচ্ছা জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম মো. মহিউদ্দিন সোহরাওয়ার্দী কাপ জাতীয় অনুর্দ্ধ-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এ অংশগ্রহণকারী জেলা দলের সকল খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারসহ জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও সাতক্ষীরা জেলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, ট্রেজারার শেখ মাসুদ আলীসহ জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। জেলা দলের টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন স.ম সেলিম রেজা।
জেলা দলের হয়ে খেলছেন জাহাঙ্গীর, মোস্তাফিজুর, মামুন, সাইফুল, রাশেদ, মনিরুল, পারভেজ, বাবলু, বাপ্পি, সুমন, স¤্রাট, জাহিদ, সাইমুন, হাবিবুর, মিয়ারাজ ও ইদ্রিস।


নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা ও নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মটরশ্রমিক ইউনিয়ন সূত্রে জানাগেছে, শান্ত বাস টার্মিনালকে অশান্ত করার জন্য একটি চক্র বৃহস্পতিবার দুপুরে আকষ্মিকভাবে শ্রমিক ইউনিয়ন দখলের অপচেষ্টা করেন। এসময় বঙ্গবন্ধুর কাঙালি ভোজ অনুষ্ঠান বর্জনকারী, আমান হত্যা মামলার আসামি আক্তারুজ্জামান মহব্বত, মকছুদ, লিয়াকত, সালাম, শফি, কবির, রবি, মিয়ারাজ জেলার বিভিন্ন এলাকার বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিলনকে মারপিট করে ইউনিয়ন দখলের চেষ্টা চালায়। এঘটনায় সাধারণ শ্রমিকরা ফুঁসে উঠলে হামলাকারীরা পালিয়ে যায় বলে ইউনিয়নের নেতৃবৃন্দ জানান। এছাড়া গত মঙ্গলবার ইউনিয়নের শ্রমিক আহাদুর রহমান খান, সহ-সভাপতি তহিদুর রহমানকে মারপিট করে ওই চক্র। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ইউনিয়নে পুলিশ টহল রয়েছে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস-টার্মিনালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শেখ তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ ও জেলা অটো-মোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কালু প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যারা শান্ত কেন্দ্রীয় বাসটার্মিনালকে অশান্ত করতে চাই তাদের ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। আমাদের কোন শ্রমিকের উপর হামলা হলে শান্ত মটর শ্রমিকরা বসে থাকবেনা। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কি কারণে শ্রমিকলীগের কার্যক্রম নিয়ে ষড়যন্ত্র করছে আমরা জানিনা কি তার উদ্দেশ্য? তিনি কী অন্য কারো উদ্দেশ্যে বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন। যদি তাই হয় তাহলে শ্রমিকরা তার দাতভাঙ্গা জবাব দিবে। প্রতিবাদ সমাবেশে বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হামিদুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির সভাপতির বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’ কেউ যেন সন্ত্রাস-জঙ্গিবাদে না জড়ায়, এ জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অভিনব এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্যারিসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয়ে।