স্পোর্টস ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইমার্জিং কাপ স্বপ্ন দেখাচ্ছিল আরেকটি ভারত-পাকিস্তান দ্বৈরথের। সেই গুঁড়ে বালি। ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলকে যে সেমিফাইনালেই উঠতে দিল না আফগানিস্তান ইমার্জিং টিম! টুর্নামেন্টের হট ফেবারিট ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে আফগানরাই উঠে গেল সেমিফাইনালে।
গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতে সেমিফাইনালে উঠার পথে অনেকটাই এগিয়ে ছিল ভারত অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে আফগানিস্তান ইমার্জিং টিম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ভারত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪২ রান। জবাবে আফগানিস্তান আট উইকেট হারালেও ২১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত থাকেন জি এইচ বিহারি। আর আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ইউনুস আহমেদজাই। ৫০ রান করেন সামিউল্লাহ শেনওয়ারি।

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক: ডিমের পাশাপাশি এখন তৈরি হচ্ছে নকল চাল। নাইজেরিয়ার কাস্টমস অফিসাররা ১০২ ব্যাগ নকল চাল জব্দ করেছেন। এর মাঝে পাওয়া যায় প্লাস্টিকের চালসদৃশ গুটি। ওই ব্যবসায়ী দেশের ভেতরে এগুলো চালান দিয়ে ক্রিসমাসের সময়ে তা বিক্রি করার পরিকল্পনা করেছিল।
অনলাইন ডেস্ক : সিলেটে বোমা বিস্ফোরণে আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে।
গ্রিসে একটি স্ট্রবেরি খামারে বকেয়া বেতন চাইতে গিয়ে বাংলাদেশি যে শ্রমিকেরা গুলিবিদ্ধ হয়েছিলেন, তারা এবার ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন। ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসের মামলায় জয়ী হয়েছেন ওই বাংলাদেশি শ্রমিকেরা।
কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় প্রশাসনের লোক পরিচয় দিয়ে গভীর রাতে দুই বাড়ীতে হানা, মারপিট ও ব্যবসায়ীসহ দুইজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় বৃহস্পতিবার বেলা ২টার দিকে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আহাদ আলী খানের বাড়ীতে রাত ১টার দিকে সাদা পোশাকে ৮/১০জনের একটি দল হানা দেয়। তাদের পরিচয় জানতে চাইলে তারা প্রশাসনের লোক পরিচয় দেয়। এসময় মৃত আহাদ আলী খানের ছেলে ব্যবসায়ী আহসান হাবিব খান (৪০)কে খুজতে থাকে তারা। এক পর্যায়ে আহসান হাবিবকে তারা ধরে সাদা গাড়িতে তুলতে গেলে বাড়ীর গৃহবধূ চায়না খাতুন (৩০), লিপি বেগম (৩৪) ও জবেদা খাতুন(৭০), তানজিলা খাতুন, মাকসুরা খানম, রাশিদা খাতুন এগিয়ে আসলে তারা তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। একই সময় আহসান হাবিবের চাচাতো ভাই রুহুল আমিন খান(৪২)কে তারা ধরে নিয়ে যায়। রুহুল আমিন ওই গ্রামের মৃত আকবার আলী খানের ছেলে। ঘটনার পরপরই কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই রাত থেকে খুলনা র্যাব, সাতক্ষীরা জেলার ডিবি, সিআইডি পুলিশসহ বিভিন্ন স্থানে খোজ খবর করে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার বেলা ২টার দিকে অপহরণের শিকার আহসান হাবিবের ভাই আজাদ আলী খান থানায় অভিযোগ করে বলেন, ওই সাদা পোশাকধারী ব্যক্তিদের কাছে লাঠি, লোহার রড, অস্ত্র এবং হ্যান্ড কাপ দেখা যায়। পোশাক ধারীদের গায়ে সাদা গেঞ্জি ও ফুলহাতা শার্ট পরা ছিলো। এবিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আখতারুজ্জামান জানান, প্রশাসনের পক্ষ থেকে ওই দুই ব্যক্তির সন্ধানের চেষ্টা চলছে।
ডেস্ক রিপোর্ট : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্কুলের সম্পন্ন হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। সরকারি নিদের্শনা অনুযায়ী সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে চলে। বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে জেলার স্টুডেন্ট কাউন্সিলের সংবাদ:
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র সাক্কু জয়ীকুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ১০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রে ৬৮ হাজার ৭৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের তলুইগাছা মাঠপাড়া ময়দানে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পশ্চিম পাড়া ১নং বাঁশদহা মাঠপাড়া ময়দানে প্রতি বছরের ন্যায় আলহাজ্ব ফজলুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। যারা ধর্ম নিয়ে বিশৃঙ্খলা করে তারা ইসলাম ও জাতির শত্রু। সততা ও নিষ্ঠার সাথে সারা জীবন কাজ করেছি বলেই মানুষ আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছে। যারা আমাকে তাদের উন্নয়নে মহা মূল্যবান ভোট দিয়ে ঐ আসনে বসিয়েছেন। তাদের আশার প্রতিফলন ঘটিয়ে আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমার চাওয়া পাওয়ার আর কিছুই নাই। আমি শুধু মানুষের ভালবাসা ও দোয়া চাই’।