সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

imagesএম বেলাল হোসাইন/শেখ শরিফুল ইসলাম: ছাত্রলীগ নেতা শেখ হাসিবুল হাসান ইমন হত্যা মামলায় রিয়াজুল ইসলাম রনি মোল্ল্যাকে দু’দিনের রিমা- শেষে ও সাতক্ষীরা শহরের সুলতানপুরের পুলিশ সদস্য আব্দুল ওহাবের ছেলে সাইফুল ইসলামকে শুক্রবার রাতে শহরতলীর মাছখোলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  এদিকে পুলিশ ইমন হতাকা-ে ব্যবহৃত লোহার পাইপ উদ্ধার ছাড়াও হত্যার ঘটনায় আলম, রনি ও সাইফুলের যোগসূত্র পেয়েছে। সাইফুলকে জিজ্ঞাসাবদের জন্য রোববার আদালতে ১০ দিনের রিমা- আবেদন জানানো হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি রাতে সাতক্ষীরা শহরের সুলতানপুরের কলেজ ছাত্র জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ১৮ জানুয়ারি রাতে নিহতের চাচা আলমগীর আলম লিটন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ইমনের আত্মীয় বিপ্লব ও মুরাদকে বাদির ইঙ্গিতে গ্রেফতার করা হয়। পুলিশ তদন্তে নেমে রনিকে গ্রেফতার করে। প্রথম দফায় বিপ্লব ও মুরাদকে থানা হাজতে ও রনিকে কারাফটেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে বিপ্লবকে রিমা-ে নেওয়া হয়। সবশেষে গত বৃহষ্পতিবার রনিকে থানা লকআপে, বিপ্লব ও মুরাদকে কারাফটকে দু’দিন করে রিমা-ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশে অবস্থানকালে রনির স্ত্রীর সঙ্গে ইমনের পরকীয়া, বাবার অংশের জমি ও বিক্রি জমির টাকা জন্য চাচা আলমের উপর চাপসৃষ্টি, চাচা আলমের বাড়ি থেকে আড়াই লাখ টাকা চুরি করে নিয়ে খুলনায় পালিয়ে যাওয়া, ইমনের কাছে বিপ্লবের দেড় লাখ পাওনা টাকা ছাড়াও বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্তটিমের চার সদস্য ছাড়াও সদর সহকারি পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার এগোতে থাকেন।  বাড়তি সতর্কতা হিসেবে সাংবাদিক ও বিশিষ্ট জনেরা যাতে ইমনের বাবা ও মায়ের সঙ্গে কথা বলতে না পারে সেজন্য আলমগীর হাসান আলম বাড়ির প্রধান ফটকে পাহারা বসান। মোবাইল সিডিআর যাঁচাই করে শুক্রবার রাতে সদর উপজেলার মাছখোলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় শহিদ স.ম আলাউদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ইসলাম (৫০)কে। বাদির বিরুদ্ধে যখন ইমন হত্যাকা-ের অভিযোগ দানা বেঁধে উঠছিল ঠিক তখনই পুলিশের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে প্রবাহিত করতে ইমনের স্বজনদের দিয়ে সংবাদ সম্মেলন করানো হয়। সংবাদ সম্মেলনে ইমনের বাবা ইকবাল কবীর লিটনকে দিয়ে ২০০১ সালে আশাশুনি থানার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আলমকে কলিজার টুকরো ভাই বলে সম্বোধন করানো হয়। সূত্রটি আরো জানায়, পুলিশ বৃহষ্পতিবার রনিকে রিমা-ে নিয়ে ইমন হত্যার সঙ্গে সাইফুল ও আলম জড়িত বলে নিশ্চিত হয়। একইভাবে ইমন কীভাবে, কেন খুন হলো তা জানতে সাইফুলকে শুক্রবার রাতে আটক করে পুলিশ। যদিও সাইফুলের পরিবারের পক্ষ থেকে বাড়ি থেকে আটকের তারিখ এক সপ্তাহ আগে বলে দাবি করা হয়। জিজ্ঞাসাবাদে ও পুলিশকে দেওয়া ১৬১ ধারার জবানবন্দিতে সাইফুলকে ১৬ জানুয়ারি রাতে ডে-নাইট কলেজের পাশে একটি চায়ের দোকানে আলম তাকে চা খেতে বলে দোস্ত একটি কাজ করে দিতে হবে বলে জানায়। পরে মোবাইলে যোগাযোগ করে রনির সহায়তায় সাইফুলকে দিয়ে ইমনকে হত্যার পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে ১৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে চাচা আলমের বাড়ি থেকে বের হয়ে মা ও ভাইয়ের সঙ্গে কথা বলে ইমন বেরিয়ে যায়। পরে রনি ও ইমন ভ্যানযোগে মাছখোলা ব্রীজ এলাকায় যায়। সেখান থেকে পায়ে হেঁেট কামারডাঙা স্লুইজ গেট হয়ে তারা আমতলা বেড়িবাঁধের দিকে হাঁটতে থাকে। এ সময় পিছন দিক থেকে মোটর সাইকেলে সাইফুল এসে তাদের সঙ্গে যোগ দেয়। পরে ইমনকে লোহার পাইপ দিয়ে আঘাত করে হত্যা করা হয়। লাশ ফেলে দেওযা হয় ইকবাল বিশ্বাসের মাছের ঘেরে।
সাতক্ষীরা আদালত সূত্র জানায়, রিমা- শেষে রনিকে শনিবার বিকেল তিনটার দিকে আদালতে আনা হয়। বিকেল ৫টার দিকে পুলিশভ্যান সামনে রেখে পিছনে সাইফুলকে এম্বুলেন্সে করে আদালতে আনা হয়। সাড়ে ৫টার দিকে সাইফুলকে বিচারিক হাকিম মুনিয়া জাহিদ নিশার খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য নিয়ে যাওয়া হয়। এ সময় সে ক্ষুধার্ত বলে তদন্তকারী কর্মকর্তাকে বোকা বানাতে খাবার চায়। একপর্যায়ে পুলিশের বিরুদ্ধে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে সাইফুলের এমন বক্তব্যের পর জবানবন্দি না নিয়েই কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর আগে সাইফুলকে আদালত পরিদর্শকের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গারদে নিয়ে যাওয়ার কথা বলা হলে সে তদন্তকারী কর্মকর্তা আলমগীর কবীর চলে না যাওয়া পর্যন্ত যাবে না বলে জানায়।
তবে সাইফুলের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আলম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, পুলিশের মারের ভয়ে অনেকেই অনেক কথা বলে, যার কোন ভিত্তি নেই। তিনি তার ভাইপো’র বিচার দাবি করে বলেন, একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।
সাতক্ষীরা আদালত পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সাইফুল ও রনির বক্তব্যে ইমন হত্যার বিষয়টি আলোর মত পরিষ্কার হয়ে গেলেও ১৬৪ ধারায় জবানবন্দি না দেওয়ায় তা প্রতিষ্ঠিত হলো না।
মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর কবীর শুক্রবার রাতে মাছখোলা বাজার এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে দেওয়া ইমন হত্যা সম্পর্কিত তথ্য যাঁচাই করে শনিবার সন্ধ্যায় মাছখোলা ব্রিজের নীচে নদীর চরে ফেলে দেওয়া ইমন হত্যাকা-ে ব্যবহৃত লোহার পাইপটি উদ্ধার করা হয়েছে। আলমের পরিকল্পনায় রনির স্ত্রীর সঙ্গে পরকীয়াকে ব্যবহার করে পেশাদার হত্যাকারী হিসেবে সাইফুলকে দিয়ে রনির সহায়তায় ইমনকে হত্যা করা হয়েছে এমন কথা অস্বীকার না করেই বলেন, পুলিশের কাছে ১৬১ ধারার জবানবন্দি কোন কাজে আসবে না যদি না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না পাওয়া যায়। বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা বলে কৌশলে এড়িয়ে যাওয়ায় সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার আবারো ১০ দিনের রিমা- চাওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

7a204a779a7e69856d422f5f01bacdac-58a43ab0081c4ভাবতে খানিক অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি খবর। এবং সেটি আশা জাগানিয়া।

দেশের কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা অভিনয়শিল্পীদের মধ্যে আয়কর প্রদানে প্রথম স্থান অর্জন করেছেন। যদিও দেশীয় শিল্পীদের মধ্যে আয়কর বিষয়ে তেমন কোনও উৎসাহ দেখা যায় না। বরং এই বিষয়ে লুকোচুরির প্রভাবটাই বেশি লক্ষ্য করা যায়।
তেমন বাস্তবতার বিপরীতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সুবর্ণা মুস্তাফার কাছ থেকে আসে সুখবরটি। তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৫-১৬ অর্থবছরে অভিনয়শিল্পী বিভাগে সর্বোচ্চ করদাতা হিসেবে তাকে সম্মাননাপত্র প্রদান করেছে।
তার ভাষায়, ‌‘আমার জন্য এটা খুবই আনন্দের বিষয়। আমি অভিভূত। কারণ, আয়কর দিয়েও এমন স্বীকৃতি পাবো- সেটা ভাবিনি কখনও।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1487152352হয়েছে। ‘শিক্ষানবিশ কর্মকর্তা (দাবি)’ পদে ১০০ জন, ‘শিক্ষানবিশ কর্মকর্তা (প্রগতি)’ পদে ১০০ জন এবং ‘জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা (দাবি)’ পদে ২৫০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা তিনটি পদেই আবেদন করার সুযোগ পাবেন। শিক্ষাজীবনের যেকোনো একটি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের ফলাফলসহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। শিক্ষানবিশ কর্মকর্তা (দাবি ও প্রগতি) পদের জন্য এক বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। তবে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স

সব পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন

শিক্ষানবিশ কর্মকর্তা (দাবি ও প্রগতি) পদে নিয়োগপ্রাপ্তদের প্রথম এক বছর শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে প্রতি মাসে ২২ হাজার টাকা। একই সময়ে জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা (দাবি) পদে নিয়োগপ্রাপ্তদের বেতন হবে ১৮ হাজার টাকা। শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং ব্র্যাকের বেতনকাঠামো অনুসারে বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায় আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সচল মোবাইল নম্বরসহ জীবনবৃত্তান্ত, সব পরীক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে। আবেদন করা যাবে ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, ২০১৭  প্রকাশিত বিজ্ঞপ্তিতে-

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1487155553নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও চার নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন।

আজ বুধবার বিকেল ৩টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পাঁচজনকে শপথ পাঠ করান।

প্রথমে সিইসি কে এম নুরুল হুদাকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। এরপর কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাৎ হোসেন চৌধুরী একে একে শপথ নেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

গত ৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_94629868_gettyimages-451673879পাকিস্তানি ক্রিকেটে আবারও এক স্পট ফিক্সিং কেলেংকারির অভিযোগকে ঘিরে এক ক্রিকেটার সহ দুজনকে গ্রেফতার করেছে ব্রিটেনের তদন্ত সংস্থা।

গ্রেফতার হওয়া পাকিস্তানি ক্রিকেটারের নাম নাসির জামশেদ। ২৭ বছর বয়সী এই খেলোয়াড় পাকিস্তানের হয়ে দুটি টেস্ট, ৪৮টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

মাত্র গত সপ্তাহেই নাসির জামশেদ-সহ তিন ক্রিকেটারকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করেছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড। বরখাস্ত হওয়া অপর দুই ক্রিকেটার হচ্ছেন শারজিল খান এবং খালিদ লতিফ।

গ্রেফতার হওয়া নাসির জামশেদ এবং অপর ব্যক্তিকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। অভিযোগের ব্যাপারে নাসির জামশেদের বক্তব্য এখনো জানা যায়নি।

দুবাইতে যে পাকিস্তান সুপার লীগের খেলা হয়, সেখানে তারা স্পষ্ট ফিক্সিং কেলেংকারিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করা হচ্ছে।

পাকিস্তান সুপার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ‘ইসলামাবাদ ইউনাইটেড’ এর হয়ে খেলেন শারজিল খান এবং খালিদ লতিফ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এর আগে জানিয়েছিল, পাকিস্তান সুপার লীগ বা পিএসএল-কে দুর্নীতিগ্রস্থ করার জন্য একটি আন্তর্জাতিক চক্র সক্রিয়। তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sam_5291-copyমাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সাম্ভব্য উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে এবং বিভিন্ন সমস্যা পর্যালোচনা নিয়ে মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার সকালে তার বাসভবনে মতবিনিময়কালে তিনি বলেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা-ঘাটের বেহাল দশা আর বেশিদিন থাকবেনা। কারণ খুব শীঘ্রই নতুন রাস্তা, ব্রীজ-কালভাট, রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। আমার নির্বাচনী এলাকার মানুষের কষ্ট লাঘব করতে আমি নিরলসভাবে কাজ করছি। বর্তমান সরকারের ব্যাপক কর্মপরিকল্পনার আলোকে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে উন্নয়নের ছোয়া লাগবে।
আমি খুব শীঘ্রই সাধারণ মানুষের কাছে যেতে চাই। তাদের কি কি সমস্যা আছে তা অবলোকন করে তা সমাধান করবো। বাংলাদেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন বহি-বিশ্বের কাছে হাত পাতেনা। নিজের পায়ে মাথা উঁচু করে দাড়িয়েছে দেশ। দেশের দারিদ্রতার হার কমেছে। দেশের এ উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে যাবে। কোন অপশক্তি উন্নয়নের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে পারবেনা। দেশের নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে বহু-কাক্সিক্ষত পদ্মাসেতু। জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে পড়া গরিব, দুঃখী ও ভিক্ষুককদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রতা কমিয়ে এনেছেন। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বয়ং সম্পূর্ণ। সেদিন আর দূরে নয় এই বাংলাদেশে বাহিরের দেশ থেকে মানুষ কাজ করতে এ দেশে আসবে। এ সময় সদর উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1487089241পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তে সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার সাম্বা সীমান্তে তল্লাশির সময় এ সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়।

কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারতে জঙ্গি হামলা চালাতেই ওই সুড়ঙ্গটি খোঁড়া হচ্ছিল। ২ দশমিক ৫ ফুট চওড়া ও একই গভীরতার ওই সুড়ঙ্গটি ভারতের কাঁটাতারের বেড়ার একদম নিচ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও এখনো সুড়ঙ্গটির খননকাজ শেষ হয়নি। ২০ ফুট খননকাজ হওয়ার পরই তার সন্ধান পায় বিএসএফ।

বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তা ধর্মেন্দ্র পারিক জানিয়েছেন, তল্লাশি করতে গিয়েই নির্মাণাধীন ওই সুড়ঙ্গটির সন্ধান পাওয়া যায়। এর ফলে ভবিষ্যতে সেখান দিয়ে অনুপ্রবেশের যে কোনো সম্ভাবনা বানচাল করা সম্ভব হয়েছে।

গতকাল সীমান্তের কাছে বিএসএফের মহড়া চলার সময় খোঁজ মেলে সুড়ঙ্গটির। ওই সুড়ঙ্গ দিয়ে ভারতের পাক জঙ্গিরা হামলা চালানোর পরিকল্পনা করছিল বলেই ধারণা করা হচ্ছে। এই বিষয়ে পাক রেঞ্জার্সদের সঙ্গে কথা বলবে বিএসএফ।

সুড়ঙ্গপথ ব্যবহার করেই গত বছর ভারতে প্রবেশ করে সশস্ত্র তিন জঙ্গি। এর আগে ২০১২ সালে সাম্বা এলাকায় ৪০০ মিটার একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। ২০০৯ সালেও আখনুর এলাকার নিয়ন্ত্রণরেখার কাছে আরেকটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সিইসির শপথ আজ

কর্তৃক Daily Satkhira

photo-1487131703প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ (কে এম) নুরুল হুদা ও চার নির্বাচন কমিশনারের শপথ অনুষ্ঠান আজ বুধবার।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা  সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল ৩টায় ওই পাঁচজনকে শপথবাক্য পড়াবেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বিষয়টি জানিয়েছেন।

সাব্বির  বলেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজ বুধবার বেলা ৩টায় সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথ পড়াবেন।’

গত ৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক সচিব কে এম নুরুল হুদাকে। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest