সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির উদ্যোগে রোভার স্কাউটদের মিলনমেলাউপকূলবাসীর পানি দিবসে কলসবন্ধনশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ‘নির্মুল করবো সন্ত্রাস, জঙ্গীবাদ ও রাজাকার’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালি করেছে জেলা যুবলীগের একাংশের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহরুল হক নান্টুর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনিছ খান চৌধুরী বকুল, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, সাবেক যুবলীগ নেতা জুলফিকার আলী উজ্জল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন, সাবেক যুবলীগ নেতা রফিকুল ইসলাম রানা প্রমুখ। বক্তারা বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ বুকে ধারণ করে প্রতিটি লড়াই সংগ্রামে অংশ গ্রহণ করেছে যুবলীগের নেতা কর্মীরা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবলীগের নেতা কর্মীরা জেল জুলুমসহ বিভিন্ন নির্যাতনের স্বিকার হয়েছে। যুবলীগের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। তাহলে আগামী দিনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা জননেত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।’ এসময় উপস্থিত ছিলেন শেখ ইকবাল হোসেন, জেলা যুবলীগের সদস্য কাজী ইকবাল হাসান, সাবেক ছাত্রলীগ নেতা নূর ই আলম ছিদ্দিকী, শেখ সাদিকুল ইসলাম টন্টু, কাজী মিঠু, মোঃ আবুল কালামসহ জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, স্বেচাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, তরুণলীগের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ আসাদুজ্জামান লিটু। এদিকে শুক্রবার বিকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে এবং সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের সার্বিক ব্যবস্থাপনায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দিন। এ সময় তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১৯৭২ সালে ১১-ই নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটি আদশ্যের সংগঠন। বাংলার মেহনতি শোসন বঞ্চিত অবহেলিত নিপড়িত মানুষের কল্যাণে কাজ করার জন্য এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগের একটি সুসংগঠিত দল আওয়ামী যুবলীগ। আওয়ামীলীগের শক্তি সন্ত্রাস জঙ্গীবাদ যতদিন এই বাংলার মাটি থেকে নিমূল না হবে ততদিন যুবলীগের পরিক্ষীত সৈনিকরা রাজপথে থাকবে।  আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা মীর মহী আলম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন মারুফ, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, শ্যামনগর উপজেলা যুবলীগের আহবায়ক গাজী গোলাম মোস্তফা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইদ্রিস বাবু, মোঃ গোলাম কিবরিয়া বাবু, আসাদুজ্জামান আসাদ, ইউসুফ সুলতান মিলন, তহুরুন্নেছা পলি, মীর মাহমুদ আলী আবীর, আজিবুর রহমান আলীমসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : জেলায় আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ বিষয়ে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ.এন.এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয় গভনেন্স ইনোভেশন ইউনিট মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল হালিম। এসময় তিনি বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক অভিশাপ। বয়স প্রমানের একমাত্র দলিল হচ্ছে জন্ম সনদ। যারা বেআইনিভাবে বিবাহ দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু আইন করলেই হবেনা এর সঠিক প্রয়োগ ও করতে হবে। এ জন্য বেআইনি বিবাহ বন্ধে আইন করার সাথে সাথে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মো. মনজুর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা পারভীন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ আহমেদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, এনটিভি’র জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, সহকারি কমিশনার মোশারেফ হোসেন, এনডিসি মো. আবু সাঈদ, এড. আজহারুল ইসলাম, নাজমুন নাহার প্রমুখ। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, নোটারী পাবলিক উকিল, কাজী ও পুরোহীতবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি: কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদীর পাড় এলাকা থেকে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা  ১৪৮ বোতল ফেনসিডেল আটক  করেছে। বৃহস্পতিবার ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিজিবির হাবিলদার আকরাম জানতে পারেন কয়েকজন মাদক ব্যবসায়ীরা সোনাই নদী পার হয়ে মাথায় ফেনসিডিলের বস্তা নিয়ে কলারোয়া অভিমুখে আসছে। হাবিলদার আকরামের নেতৃত্বে কয়েক জন বিজিবির সদস্যরা তাদেরকে ধাওয়া করে এবং ফেলে যাওয়া বস্তা থেকে ১৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কোন মাদকব্যবসায়ীকে আটক করতে সক্ষম হননি। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬০হাজার টাকা। জব্দকৃত ফেনসিডিল সাতক্ষীরা বিজিবির হেড কোয়াটারে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১০ ডিসেম্বর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। শুক্রবার ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক এম.কামরুজ্জামান। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক ফারুক মাহবুবুর রহমান। বার্ষিক প্রতিবেদনে জেলার, জেলার বাইরের সারাদেশে কর্মরত থাকাকালীন মৃত্যুকরণকারী সাংবাদিকদের আত্মার শান্তি ও সাংবাদিকসহ তাদের পরিবারের অসুস্থ সদস্যদের আরোগ্য কামনা করে কমিটির গত ১১ মাসের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়। আর্থিক প্রতিবেদনে বর্তমান কমিটির মেয়াদকালে গত ১১ মাসে ২৬ লক্ষ ৬৩ হাজার ১শ ৫৯ টাকা আয় ও ১৪ লক্ষ ৭৫ হাজার ৭শ ৯ টাকা ব্যয় দেখানো হয় এবং উদ্বৃত্ত অর্থ থেকে ১১ লক্ষ ৮৬ হাজার ৫শ টাকা সদস্যদের ব্যক্তিগত সঞ্চয় তহবিলে প্রদানের ঘোষণা দেওয়া হয়। বার্ষিক ও আর্থিক প্রতিবেদনসহ আলোচ্যসূচির উপর আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক আবু আহমেদ, আবদুল ওয়াজেদ কচি, কল্যাণ ব্যানার্জি, জিএম নুর ইসলাম, জিএম মনিরুল ইসলাম মিনি, মিজানুর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, ড. দিলীপ কুমার দেব, মো: আব্দুল বারী, শেখ মাসুদ হোসেন, শামীম পারভেজ, শরীফুল্লাহ কায়সার সুমন, আবু তালেব মোল্যা, কাজী শওকত হোসনে ময়না, বরুন ব্যানার্জী, ইয়ারব হোসেন, মোহাম্মদ আলী সুজন, মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফফর রহমান, মনিরুল ইসলাম মনি, এম ইদুজ্জামান ইদ্রিস, হাফিজুর রহমান মাসুম, রবিউল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বার্ষিক ও আর্থিক প্রতিবেদন, প্রেসক্লাবের নির্মিতব্য ভবনের নকশা ও ৬৬ সদস্য বিশিষ্ট ভোটার তালিকা অনুমোদন করা হয়। পরে আগামী ১০ ডিসেম্বর শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনের দিন নির্ধারণ করে একটি তফশিল ঘোষণা করা হয় এবং জেলা প্রশাসক মনোনীত তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ সমাপনী বক্তব্যে সকলের মতামতের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যেতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আহবায়ক ডাঃ আব্দুল মজিদ পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। শুক্রবার বিকাল ১১টায় পাইকগাছা প্রেসক্লাব ভবনে খুলনার দৈনিক সময়ের খবরে ৮ নভেম্বর প্রকাশিত “ইউপি নির্বাচনোত্তর উপজেলার রাজনীতি, বিএনপির অস্তিত্ব সংবাদপত্রে” শিরোনামে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাইকগাছায় বিএনপির কর্মকান্ড নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা যে সংবাদ প্রকাশ করা হয়েছে রীতিমত তা বিএনপির রাজনৈতিক কর্মকান্ডকে ক্ষতিগ্রস্থ করেছে। প্রকৃত পক্ষে, ৮ ফেব্র“য়ারি’১৬ সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণার পর থেকে উপজেলা ও পৌর বিএনপির রাজনৈতিক কর্মকান্ড গতিশীল রয়েছে। একটি বিশেষ গোষ্ঠি দলকে ক্ষতিগ্রস্থ করার জন্য এ ধরণের অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পৌর আহবায়ক এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তার, থানা যুগ্ম আহবায়ক মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, এস,এম, এনামুল হক, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, সেলিম নেওয়াজ, এস,এম, ইমদাদুল, আব্দুল মজিদ গোলদার, লক্ষ্মী রাণী মন্ডল, নাজির আহমেদ, হাবিবুর রহমান, আবুল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1478830065স্পোর্টস ডেস্ক: সুপারক্লাসিকো জিতলেন নেইমার। হেরে গেলেন মেসি। বিশ্বকাপ বাছাইয়ের খেলায় আর্জেন্টিনাকে ৩-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। নিজেদের মাঠে নেইমারদের লড়াইটা ছিল দুর্দান্ত।

খেলাটা ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়ের। কিন্তু মর্যাদা পেয়েছে সুপারক্লাসিকোর। রয়েছে মেসি-নেইমার দ্বৈরথ। তিন ম্যাচ পর মেসি ফিরলেন আকাশি-সাদা জার্সিতে। কিন্তু নেইমারের কাছে বিলীন হয়ে গেলেন আজ। নেইমার খেলেছেন, খেলিয়েছেন। নিজে গোলও করেছেন। অন্যদিকে মেসিকে আজও মনে হয়েছে একা। হিগুয়েন ও ডি মারিয়ারা মাঠে ছিলেন। কষ্ট করে তাঁদের খুঁজে বের করতে হয়েছে।

আর্জেন্টিনার মাঝমাঠ দুর্বল। আর ওই সুযোগটাই নিয়েছে নেইমারের ব্রাজিল। ম্যাচের শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। কিন্তু মাঝমাঠের দুর্বলতায় পাল্টা আক্রমণের সুযোগ নেয় ব্রাজিল। আর প্রথম আক্রমণেই ম্যাচের ২৫ মিনিটে রোমেরোকে বোকা বানিয়ে গোল করেন ফিলিপ্পে কটিনহো। এরপর উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমণ ছিল। তবে যত সময় গেছে, ব্রাজিল ততই গুছিয়ে আক্রমণে যায়। আর এতেই প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে গোল পেয়ে যান নেইমার।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে আরো অগোছালো মনে হয়। বিলিয়া প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে আরো নিষ্প্রভ হয়ে যান। মাচেরানো নিচের দিকে নেমে যান; ব্যস্ত হয়ে পড়েন গোল বাঁচানোর জন্য। কড়া নজরদারির কারণে মেসিও দ্বিতীয়ার্ধে খুব একটা বল পাননি।  ৫৮ মিনিটেই পলিনহো ব্যবধান বাড়ান।

নেইমার ব্যবধান আরো বাড়াতে পারতেন। তবে শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে তা হয়নি। অন্যদিকে মেসিও তাঁর প্রিয় জায়গায় ফ্রিকিক পেয়েছিলেন, যা দুর্দান্ত এক সেভে ব্যর্থ করে দেন গোলরক্ষক অ্যালিসন।

ম্যাচে ব্রাজিল খেলেছে ৪-৩-৩ ফরম্যাটে। অন্যদিকে আর্জেন্টিনা খেলেছে ৪-৩-৩ পদ্ধতিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

8বিনোদন ডেস্ক: ভারতের দিল্লিতে এখন বায়ু দূষণ প্রকট আকার ধারণ করেছে। যার এর প্রভাব পড়েছে অনেকের মতো বলিউড অভিনেত্রী বিপাশা বসুর ওপরও। দূষণ ও ধোঁয়াশার কারণে গলায় সংক্রমণ হয়েছে নায়িকার।
বিপাশা মুম্বইয়ের বাসিন্দা। সদ্য বিয়ে করেছেন করণ সিং গ্রোভারকে। করণের দিল্লির বাড়িতে পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন এই দম্পতি। সেখানেই গিয়েই অসুস্থ হয়ে পড়েন বিপাশা। এরপর সফর বাতিল করে বুধবার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়না দেন তারা।
সোশ্যাল মিডিয়ায় বিপাশা লিখেছেন, ‘দিল্লি থেকে ভয়ানক গলা ব্যাথা নিয়ে ফিরছি। সত্যিই ওখানে ভয়ঙ্কর অবস্থা।’ এসময় একটি মাস্ক পরা ছবিও শেয়ার করেন নায়িকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1134321068_1478759269স্বাস্থ্য ও জীবন: প্রচলিত একটি কথা আছে, প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। ব্রণ থেকে মুক্তি পেতে হলে আপনাকে আগে জানতে হবে ব্রণ কি, কেন হয়, কি করণীয়।
ব্রণ কি: সেবাসিয়াস গ্রন্থি সেবাম নামে একপ্রকার তৈলাক্ত পদার্থ নিঃসরণ করে যা ত্বককে মসৃণ রাখে। কোনো কারণে সেবাসিয়াস গ্রন্থির নালির মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণের বাধার সৃষ্টি হয় এবং তা ভেতরে জমে ফুলে উঠে যা ব্রণ (ধপহব) নামে পরিচিত। ব্রণ তৈরি হওয়ার পর্যায়ে এর মুখ বন্ধ থাকায় সাদাটে দেখায়।
বন্ধ নালির মুখে জমাকৃত কোষগুলি আস্ত আস্তে কালো হয়ে গেলে তাকে কালো ফোঁটা বলে। প্রায়ই ব্রণের চারপাশে প্রদাহ শুরু হয় এবং এর রং লাল দেখায়। এর উপর জীবাণু সংক্রমণ ঘটলে পুঁজ তৈরি হয়। বাইরে থেকে এদের ছোট দেখালেও এরা বেশ গভীর হতে পারে। এজন্য ব্রণে সংক্রমণ সেরে গেলেও মুখে দাগ থেকে যেতে পারে।
তেরো বছর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত শতকরা নব্বই জনের এ রোগটি কমবেশি হয়ে থাকে। বিশ বছর বয়সের পর থেকে নিজে থেকেই এ রোগটি ভাল হয়ে যেতে থাকে। তবে এর ব্যতিক্রম যে হয় না তা নয়। কখনও কখনও বিশ থেকে তিরিশ বছর বয়সেও এটি দেখা দিতে পারে এবং অনেক বয়স পর্যন্ত স্থায়ী হতে পারে। ব্রণ কেন হয়: ব্রণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিজ্ঞানীরা নিশ্চিত না হলেও সাধারণত দেখা যায় হজমের গোলমাল, সুরাপান, বয়ঃসন্ধিকালে কিংবা অন্যান্য কারণে অনেকের মুখে ব্রণ হয়।
আবার অনেকেই বিশেষজ্ঞ মনে করেন, ব্রনের অনেকগূলো কারণের ভিতর বংশগত কারণ একটি অন্যতম কারণ। প্রোপাইনি ব্যাকটেরিয়াম একনিস নামক এক ধরনের জীবাণু স্বাভাবিকভাবেই লোমের গোড়াতে থাকে। এন্ড্রোজেন হরমনের প্রভাবে সেবাম-এর নিঃসরণ ( মাথা, মুখ, ইত্যাদি জায়গায় তেলতেলে ভাব ) বেরে যায় এবং লোমের গোড়াতে উপস্থিত জীবাণু সেবাম থেকে ফ্রী ফ্যাটি অ্যাসিড তৈরি করে। অ্যাসিডের কারণে লোমের গোড়ায় প্রদাহের সৃষ্টি হয় এবং লোমের গোড়ায় কেরাটিন জমা হতে থাকে।
ব্রণের প্রকারভেদ:
১) প্রিমিন্সট্রুয়াল একনিÑ কোনো কোনো মহিলার মাসিকের সাপ্তাহ খানেক আগে ৫-১০টির মতো ব্রণ মুখে দেখা দেয়।
২) ট্রপিক্যাল একনিÑ অতিরিক্ত গরম এবং বাতাসের আর্দ্রতা বেশি হলে পিঠে, উরুতে ব্রণ হয়ে থাকে।
৩) একনি কসমেটিকাÑ কোনো কোনো প্রসাধনী লাগাতার ব্যবহারে মুখে অল্প পরিমাণে ব্রণ হয়ে থাকে।
৪) একনি ডিটারজিনেকসÑ মুখ অতিরিক্ত ভাবে সাবান দিয়ে ধুলেও (দৈনিক ১/২ বারের বেশি ) ব্রণের পরিমাণ বেড়ে যায়।
৫) স্টেরয়েড একনিÑ স্টেরয়েড ঔষধ সেবনে হঠাৎ করে ব্রণ দেখা দেয়। মুখে স্টেরয়েড, যেমনÑ বটানোবেট ডার্মোভেট জাতীয় । ঔষুধ একাধারে অনেকদিন ব্যবহারে ব্রণের পরিমান বেড়ে যায় ।
ব্রণ থেকে মুক্তির উপায়: কিছু নিয়ম অবলম্বন করলেই ব্রণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। অনেকের ধারণা, কোনো বিশেষ খাবার খেলেই ব্রণ হয়ে থাকে। আসলে এটি ঠিক নয়। কোনো খাবার খেলে যদি ব্রণের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তবে সে খাবারটি বাদ দিতে হবে। তবে প্রচুর ফলমূল ও পানি খেতে হবে। মুখে বেশি ব্রণ থাকলে রাসায়নিক কোনো উপাদান বা কসমেটিক ব্যবহার করা ঠিক নয়, যথাসম্ভব প্রাকৃতিক বা হারবাল জিনিস ব্যবহার করা ভালো কারণ এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বেশির ভাগ ব্রণ নিজস্ব পরীক্ষার মাধ্যমে সেরে ফেলা সম্ভব।
ব্রণ হলে করণীয়:
# দিনে দুই-তিনবার হালকা সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন।
# ব্রণে হাত লাগাবেন না।
# তেল ছাড়া অর্থাৎ ওয়াটার বেসড মেকআপ ব্যবহার করবেন।
# মাথা খুশকিমুক্ত রাখার চেষ্টা করুন।
# পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং নিজের জন্য আলাদা তোয়ালে রাখুন।
# রাতে ঠিকমতো ঘুমানোর চেষ্টা করুন।
# মানসিক চাপ পরিহার করুন।
# প্রচুর পরিমাণে ফল, সবজি খান ও প্রচুর পানি পান করুন।
# কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করতে হবে।
# ঝাল-মশলাযুক্ত ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে।
# পুষ্টিহীনতায় ভুগলে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে।
# ব্রণ হলে কী করবেন না:
# রোদে বেরুবেন না, রৌদ্র এড়িয়ে চলুন।
# তেলযুক্ত ক্রিম বা ফাউন্ডেশন ব্যবহার করবেন না।
# ব্রণে হাত লাগাবেন না। ব্রণ খুঁটবেন না।
# চুলে এমনভাবে তেল দেবেন না যাতে মুখটাও তেলতেলে হয়ে যায়।
# ব্রণ হলে একেবারেই আচার খাবেন না। তবে মিষ্টি চাটনি খেতে পারেন।
# বেশি পরিমাণে নিরামিষ খাবার খান। আমিষ খাবার যতটা সম্ভব না খাওয়ার চেষ্টা করুন।
# ডেইরি প্রোডাক্টসের মধ্যে হরমোনাল উপাদান বেশি পরিমাণে থাকে বলে তা খুব সহজে রক্তের সঙ্গে মিশে যায়। এ
# কারণেই পনির, দুধ এবং দই কম খান।
# কোল ড্রিঙ্কস খাওয়া একেবারেই বন্ধ করে দিন।
# আয়ুর্বেদের মতে অতিরিক্ত ক্রোধের ফলে শরীরে পিত্ত সঞ্চিত হয়। তাই ক্রোধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest