ন্যাশনাল ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালখালে চোরাবালিতে আটকা দুই মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় পাঁচ বন্ধু মিলে নৌকাযোগে জিরো পয়েন্ট এলাকায় ঘুরতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তারা।
তাদের বন্ধুরা জানান, লালখাল মিস্ত্রীঘাট নামক স্থানে পানিতে নেমে গোসল করতে গেলে দুই বন্ধু চোরাবালিতে ডুবে যান। পরে অন্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা জানান, তারা সবাই কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র।
নিহত শিক্ষার্থীরা হলেনÑ ঢাকার বাসিন্ধা হুমায়ুন রেজার ছেলে হাসান মোহাম্মদ সাঈদ (২৫), অপরজন চাপাইনবাবগঞ্জের মো. ইব্রাহীম হোসেনের ছেলে ইসহাক ইব্রাহীম (২৫)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ দুটি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেøক্সে ছিল।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদ এবং জৈন্তাপুর মডেল থানার ওসি জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেøক্স পরিদর্শন করেন।

ন্যাশনাল ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন যে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হয়েছে তাতে প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলন ঘটেছে। এই ইসি নিয়ে বিএনপি নিরাশ ও হতাশ। রাষ্ট্রপতি ইসি গঠনে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সন্দেহের জন্ম দিয়েছে।
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত আইটেম কন্যা জ্যাকলিন মিথিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাড়িতে তিনি মধ্যরাতে আত্মহত্যা করেন। তার বাবা স্বপন শীল থানায় ডায়েরি করেছেন।
শেখ শরিফুল ইসলাম/মাহাফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের চান্নির চলাচলের পথ নিশ্চিহ্ন করে তার উপর সংস্কারের নামে নির্মাণ করা হচ্ছে পাঁকা দোকান ঘর। আর এই দোকান ঘর নির্মাণের কাজ নিশ্চিত করতে ১২ জন ব্যবসায়ীর নিকট থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে সকলকে ম্যানেজ করার দায়িত্ব পালন করছেন শহরের কুখ্যাত চায়না রসুন, সুপারি ও গোলমরিচ চোরাকারবারী সিন্ডিকেটের হোতা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান মুকুল। উল্লেখ্য, কাস্টমস মুকুল ওরফে চিনি মুকুল নামে পরিচিত এই মুকুল এক সময়ে জেলার শীর্ষ চিনি চোরাকারবারী হিসেবে পরিচিত ছিল। চায়না থেকে আমদানিকৃত রসুন সাতক্ষীরা থেকে ভারতে পাচারচক্রের হোতা এই মুকুল দীর্ঘদিন ধরে সুলতানপুর বড়বাজারের মুদি ব্যবসায়ীদের জিম্মি করে নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছেন। যদিও তিনি বলেন, এ ধরনের চোরাচালান সংক্রান্ত কোন ঘটনা তার জানা নেই। উল্লেখ্য, গত পৌর নির্বাচনের সময় তাকে গ্রেফতার করে পুলিশ।