সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরা জেলা বাস্তহারা দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনΜια βραδιά φωτός και ήχου στα ψηφιακά σαλόνια

pmডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশকে এখন পুরোপুরি দারিদ্রমুক্ত করতে চাই। আগে দেশে দারিদ্রের হার ছিলো ৯৭ ভাগ, আজ আমরা সেটাকে ২২ ভাগে নামিয়ে এনেছি। এমন পর্যায়ে দেশকে নিয়ে যেতে চাই যে সেখানে দরিদ্র বলে কেউ থাকবে না। বাংলাদেশের মাথাপিছু আয় এখন ১৪৬৬ ডলার। এই আয় এত বাড়াবো যেন এদেশে আর কেউ কখনো দরিদ্র না হয়।’

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলে।

এসময় তিনি আরো বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের আমি আহবান জানাবো, আপনারা স্ব স্ব এলাকায় কতজন নি:স্ব-রিক্ত মানুষ আছে তাদের তালিকা দিন। আমরা তাদের জন্য বিনা পয়সায় ঘর করে দিবো। তাদের বেঁচে থাকা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। বাংলাদেশ থেকে আমরা পুষ্টিহীনতা দূর করবো। সমগ্র দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয় সেই চেষ্টা করবো। সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করবো।’

অতীতের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রাচীনতম সংগঠনগুলোর একটি আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্যই আজ আমরা বাঙালি হিসেবে পরিচয় পেয়েছি। বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। আওয়ামী লীগই বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে এই অর্জন এনে দিয়েছে। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা, ৭১ এর মুক্তিযুদ্ধ। সব সমস্যার মোকাবেলা করে বাংলাদেশকে মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ।’

“এই সোহরাওয়ার্দী উদ্যানেই বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলার মানুষ তার কথা মেনে নিয়েছিলো। এই সোহরাওয়ার্দী উদ্যানেরই মিত্র শক্তির কাছে পাকিস্তানী বাহিনী আত্মসমর্পন করেই। সবাই সহযোগিতা করেছিলো বলেই বিজয় অর্জন সহজ হয়েছিলো। ৮১ সালে আমাকে সভানেত্রী নির্বাচিত করে আওয়ামী লীগ। জনসমর্থনে আমি দেশে ফিরে আসি। আমি আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞ। দেশে ফিরে সেই সময় দেশের আনাচে কানাচে আমি ঘুরে বেড়াই। আমি দেখেছি মানুষ না খেয়ে থাকে। কুড়েঘরে থাকে। বাবার কাছে যে শিক্ষা আমি পেয়েছিলাম, সেই শিক্ষা নিয়েই আমি কাজ শুরু করি। গ্রামের মানুষের ভালোবাসাই আমাকে ফিরিয়ে দিয়েছে মায়ের স্নেহ, বাবার স্নেহ, ভাইয়ের স্নেহ।”

আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, ‘একটি মানুষও যেন না খেয়ে না থাকে সেটাই আমাদের লক্ষ্য। অবকাঠামোগত উন্নয়নের ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি আমরা। একটি বাড়ি একটি খামার প্রকল্পে মাইক্রোক্রেডিট নয় মাইক্রো সেভিংস কার্যক্রম শুরু করছি। এখন ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন না। বিনা জামানতে ২ লাখ টাকা ঋণ নিতে পারছে যুবকরা। যেন তারা কিছু করে নিজের পায়ে দাঁড়াতে পারে। দেশব্যাপি ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। কৃষিকাজকে যান্ত্রিকীকরণ করছি যেন আবার সবাই কৃষিতে ফিরে। নারী অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।  প্রতিটি নির্বাচনে নারী অংশগ্রহণ নিশ্চিত করেছি। বাংলাদেশই বিশ্বের একমাত্র সংসদ যেখানে স্পিকার, দলীয় প্রধান, বিরোধী দলীয় প্রধান নারী।’

ভবিষ্যতের স্বপ্নের কথা তুলে তিনি বলেন, ‘দ্রুত পদক্ষেপের কারণে দেশে ৭ ভাগ থেকে বনায়ন ১৩ ভাগে উন্নয়ন করা হয়েছে। সেটাকে বিশ ভাগে নিয়ে যেতে চাই। বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হবে। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ হবে। সেজন্য বলেছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। এই ভূখণ্ড কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে পারবে না। দক্ষিণ এশিয়া হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন। সেটাই হবে বাংলাদেশও। তাই উন্নয়ন ব্যবস্থায় নজর দিয়েছি।’

“কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য থাকবে না। রাজধানী থেকে একেবারে গ্রামের ঘর পর্যন্ত যোগাযোগ থাকবে সেজন্য যোগাযোগ ব্যবস্থার দিকেও নজর দিচ্ছি আমরা। আমরা চাই সবার সঙ্গে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়। তার প্রমাণ পেয়েছেন আজকের সম্মেলনেও। বন্ধুপ্রতীম দেশগুলো আজকের এই আয়োজনে এসেছে এবং তাদের বক্তব্য দিয়েছেন।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
Exif_JPEG_420

Exif_JPEG_420

প্রেসবিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ছেলে মাকছুদুর রহমান তোতার (২৪) সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মা সাজিদা বেগম। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে সাতক্ষীরা শহরের গড়েরকান্দা গ্রামের জুম্মান আলী সরদারের স্ত্রী সাজিদা বেগম বলেন, তার সাত মেয়ে ও তিন ছেলের মধ্যে সবার ছোট মাকছুদুর রহমান তোতা সাতক্ষীরা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাশ করেছে। গত ১৬ অক্টোবর‘১৬ তারিখে বাড়ি থেকে এশার নামায পড়তে গিয়ে নিখোঁজ হয় সে। এরপর তার ফোনে বারবার কল করা হলেও রিসিভ করেনি। পরদিন থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সংবাদ সম্মেলনে বলা হয়, এ ঘটনায় তারা সাতক্ষীরা সদর থানায় ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ৭৯৫/১৬। মাকছুদুর রহমান তোতার মা বলেন, তার ছেলের কোন সাংগঠনিক যোগাযোগ নেই। খেলাধূলা ও সংস্কৃতি চর্চায়ও তার অংশ গ্রহণ ছিল। সংবাদ সম্মেলনে তিনি ছেলের সন্ধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেদিন থেকে সে নিখোঁজ হয়, সেদিন থেকেই তার কোন ছবি বা পরিচয়পত্র পাওয়া যাচ্ছে না। এ সময় আরও উপস্থিত ছিলেন, তোতার বাবা মো: জুম্মান আলী সরদার, বড়ভাই ওহিদুল ইসলাম, মেঝ ভাই ইদোল ইসলাম, সেঝ বোন আছমা খাতুন ও ভগ্নিপতি ফারুখ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

11-large
নিজস্ব প্রতিবেদক: কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়রের প্রতিনিধি ছিলেন পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস। সিভিল সার্জনের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান। স্কুলের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, সিভিল সার্জন অফিসের জুনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জগদ্বীশ কুমার হালদার, জেলা সেনেটারী ইন্সপেক্টর রথীন্দ্রন্থা সরকার, পৌর সভার টিকাদান সুপারভাইজার। এসময় ৫ থেকে ১২ বছর বয়স পর্যন্ত স্কুলের শিক্ষার্থীদের ১ টি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত এ ট্যাবলেট খাওয়ানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: নারী কৃষকের স্বীকৃতি ও খাদ্য অধিকার আইনের দাবিতে সাতক্ষীরায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রেড ফর দ্যা ওয়াল্ড একশন এইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ গোলটেবিল বৈঠকটির আয়োজন করেন বে-সরকারি উন্নয়ন সংস্থা লিডার্স, প্রগতি, ও খানি, বাংলাদেশ। প্রগতির নির্বাহী পরিচালক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সঞ্চালনায় উক্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি  অধ্যক্ষ আব্দুল হামিদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, আনিসুর রহিম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান। গোলটেবিল বৈঠকে উন্মুক্ত আলোচনায় অংশ নেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক ইয়ারব হোসেন, উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন, ন্যাপ সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও পরিবেশ রক্ষায় নারীরা মূখ্য ভূমিকা পালন করলেও পুরুষ শাসিত সমাজ তা কখনই স্বীকৃতি দিতে চায়না। নারী তার ঘরের, বাহিরের কাজের মূল্যয়ন ও কাজের সঠিক শ্রম মূল্য পায়না। নারীর অবস্থা পরিবর্তনে প্রয়োজন নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা। তাই পুরুষ শাসিত সমাজে নারীর বৈষম্য দূর করতে সবার আগে পুরুষের এগিয়ে আসতে হবে। বর্তমানে ৭১ শতাংশ নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিতে নিয়োজিত। তারপরও নারী শ্রমিকের কোন স্বীকৃতি নেই। নেই রাষ্টীয় কোন নীতি। গোলটেবিল বেঠক থেকে এ সময় নারী কৃষকের স্বীকৃতি দাবি করা হয় ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

hosniara
নিজস্ব প্রতিবেদক : শ্যামনগরে চিকিৎসকের অবহেলায় মৃত্যু পথের যাত্রী এক গৃহবধু। বর্তমানে সে সাতক্ষীরা ফারজানা ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। ছিজারের সাড়ে ৩ মাস পরে পেটের ভিতরে পাওয়া গেছে গজ। শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক আনিসুর রহমানের দায়িত্বহীনতার কারণে এ ধরনের সমস্যা ঘটেছে বলে ভুক্তভোগির স্বাজনরা দাবি করেছেন। ওই গৃহবধু শ্যামনগর উপজেলার মানিকপুর গ্রামের খলিলুর রহমানের স্ত্রী হোসনে আরা(২০)। তবে খুলনা মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন অপারেশনের মাধ্যমে পেটের ভেতর থেকে গজ বের করার পর কিছুটা সুস্থ্য রয়েছেন হোসনে আরা। ভুক্তভোগির মা তাছলিমা খাতুন জানান, গত ২১ রমজানে আমার মেয়ের ডেলিভারীর সময় হলে শ্যামনরগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা: আনিসুর রহমানের তত্ত্বাবধায়নে ভর্তি করি। ডা: আমার মেয়ের অপারেশন করেন। কিন্তু অপারেশনের পর থেকে আমার মেয়ে পেটে প্রচন্ড ব্যাথ্যা অনুভব করতো। এবিষয়ে ডা: আনিসুর রহমানের কাছে গেলে কোন সমস্যা নেই বলে জানান। এদিকে মেয়ের অবস্থা দিন দিন খারাপ হতে থাকলে সাতক্ষীরায় এসে ডা: সংকর কুমারের পরামর্শ গ্রহণ করি। তিনি বলেন ইনফেকশন হয়েছে। অপারেশন করা লাগবে। এখবর ডা: আনিসুর জানতে পেরে আমাদের ফোন করে বলেন, আমার কাছে আসেন আমি ঠিক করে দেব। এরপর তিনি পুনরায় অপারেশন করেন। কিন্তু মেয়ের কোন উন্নতি না হলে খুলনা মেডিকেলের সহকারী অধ্যাপক ডা: মনোয়ার হোসেনের কাছে নিয়ে যাই। তিনি পরীক্ষা নিরীক্ষা করে বলেন অপারেশন করতে হবে। সে মোতাবেক গত ১৪ অক্টোবর সাতক্ষীরার ফারজানা ক্লিনিকে আমার মেয়ের অপারেশন করেন ডা: মনোয়ার হোসেন। অপারেশনের পর তিনি জানান পেটের ভিতরে গজ ছিলো যে কারণে আপনার মেয়ের এই অবস্থা হয়েছিল। তবে আর কিছুদিন এভাবে থাকলে হয়ত তাকে আর বাঁচানো যেত না। অপারেশনের মাধ্যমে গজ বের করা হয়েছে। সুস্থ্যহতে একটু সময় লাগবে। বিষয়টি শোনার পর আমরা হতাশ হয়েছিলাম। আমার মেয়ে যাতে সুষ্ঠু থাকে আর তার নবজাতকের কোন সমস্যা না হয় কারণে ওই চিকিৎসক আনিসুরের সকল শর্ত মেনে তার কাছে ছিজার করেছি। অথচ এ কি। আর কিছুদিন থাকলে হইতে আমার মেয়ের লাশ আমাকেই দফন করতে হতো। তিনি ওই চিকিৎসক আনিসুর রহমানের দায়িত্বহীনতার তীব্র নিন্দা জানিয়ে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন। এব্যাপারে ওই চিকিৎসক আনিসুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, তার পেটের ভিতর থেকে গজ পাওয়া যায়নি। যেটা হয়েছে তার পেটের নাড়ী মোটা হওয়ার কারণে তার সমস্যা হয়েছিল। ওই চিকিৎসকের সাথে আমার কথা হয়েছে। তবে রোগির কথামত নিউজ না করার জন্য অনুরোধ জানান তিনি। এবিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য অফিসার(টিএইসও) ডা. হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এধরনের ঘটনা ঘটনার কথা না। তারপরও অনেক ক্ষেত্রে হতে পারে। আর যদি হয়ে থাকে আমরা তদন্ত করে তার ব্যবস্থা নেব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Welcome to this comprehensive guide on Glorion, a prominent iGaming brand accessible via its official website. This manual is designed to provide a standard overview for new and existing players, focusing on the essential aspects of registration, bonuses, and basic specifications. By following this step-by-step approach, you can efficiently navigate the platform and maximize your gaming experience without unnecessary complexities.

Before You Start: Essential Checklist

To ensure a smooth onboarding process, review this checklist before proceeding with registration on Glorion Casino:

  • Verify that you are of legal gambling age (typically 18+ or as per your jurisdiction’s laws).
  • Confirm that your location is supported by Glorion’s licensing and terms of service.
  • Have a valid email address and personal identification documents ready for account verification.
  • Ensure access to preferred payment methods, such as credit cards or e-wallets, for deposits and withdrawals.
  • Familiarize yourself with responsible gambling tools and set limits if needed.

Step-by-Step Registration Guide

Registering on Glorion is a straightforward process designed to get you gaming quickly. Follow these detailed steps to create your account:

  1. Visit the official Glorion website and click on the ‘Sign Up’ or ‘Register’ button prominently displayed on the homepage.
  2. Fill out the registration form with accurate personal details, including full name, date of birth, email address, and contact information. Double-check for errors to avoid verification delays.
  3. Choose a secure username and password, adhering to any specified criteria (e.g., minimum length, special characters).
  4. Agree to the terms and conditions, privacy policy, and any age verification prompts. It’s recommended to read these documents for clarity on rules and bonuses.
  5. Complete the registration by verifying your email through a confirmation link sent to your inbox. Some jurisdictions may require additional identity checks via document upload.
  6. Once verified, log in to your account, make an initial deposit using available payment methods, and claim any welcome bonuses as per the promotions section.

Key Features: Bonuses and Games

Glorion Casino offers a range of features to enhance player engagement, with bonuses and games being central attractions. Here’s a brief summary:

Bonuses: New players can typically access a welcome bonus package, which might include deposit matches or free spins on selected slots. These bonuses come with wagering requirements, so review the terms for playthrough conditions and game restrictions. Regular promotions, such as reload bonuses or loyalty rewards, are also available to keep the experience dynamic.

Games Selection: The platform hosts a diverse library of games from reputable providers, including slots, table games like blackjack and roulette, and live dealer options. For a visual glimpse, see the image below showcasing popular slot titles.

Glorion Casino Slots Interface
Image: A preview of slot games available on Glorion Casino, highlighting vibrant graphics and themes.

This variety ensures catered experiences for different player preferences, with updates frequently adding new titles.

Quick Specifications

Category Details
License Operates under a recognized gaming authority (check website for specifics).
Supported Countries Varied; access depends on regional regulations (exclusions may apply).
Game Providers Includes top names like NetEnt, Microgaming, and Evolution Gaming.
Payment Methods Credit/debit cards, e-wallets (e.g., Skrill, Neteller), bank transfers.
Customer Support Available via live chat, email, and possibly phone during specified hours.
Mobile Compatibility Responsive website or dedicated app for iOS and Android devices.
Video: An embedded tutorial or promotional video related to Glorion Casino features (link placeholder).

In conclusion, Glorion Casino provides a user-friendly platform with essential features for iGaming enthusiasts. By following this guide, you can register efficiently, leverage bonuses wisely, and explore a robust game selection. Always gamble responsibly and refer to the official website for the latest updates and terms. Whether you’re a novice or seasoned player, this overview aims to streamline your journey on Glorion.

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়িতে দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়েছেন মা যমুনা খাতুন। শুক্রবার রাত সাড়ে ৯ টায় শহরের অদুরে আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা গ্রামে এ মর্মান্তি মৃত্যুরে ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফিরোজ হোসেন মোল্লা জানান, ওই গ্রামের আবদুস সবুরের দুই ছেলে নাজমুল ও আল আমিন নারকেল পাড়া নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। রাতে তারা দুজনে মারামারি করতে থাকে। জানতে পেরে তাদের মা যমুনা খাতুন ( ৪৫) তাদের ঠেকাতে ঘর থেকে বের হন। তিনি নিজেদের কলপাড় পর্যন্ত যেতেই পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। সাথে সাথে তাকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান এটি কোনো হত্যাকা- নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান লাশের ময়না তদন্ত হবে। পরে বিষয়টি আরও নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি : অবৈধ পথে ভারতে দেশে আসার পথে দুই বাংলাদেশী যুবতীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার ভোর রাতে দেশে প্রবেশের পর কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদেরকে কলারোয়া থানায় সোপার্দ করা হয়। আটকৃতরা হলেন, গাজীপুর জেলার বোর্ড বাজার জয়দেবপুর এলাকার মৃত, শাহআলমের মেয়ে আমেনা আক্তার শান্তি (১৯) এবং একই এলাকার আব্দুল খলিলের স্ত্রী রোকসানা বেগম (২০)। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক আয়নুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ভারত থেকে অবৈধ পথে দুই বাংলাদেশী নারী দেশে প্রবেশ করে কলারোয়া সীমান্তের কেড়াগাছি এলাকায় অবস্থান করছে। তিনি বলেন, এ সময় তার নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে সীমান্তের কেড়াগাছি এলাকায় মেইন পিলার ১৩/৩ এস ৩ আর বি সন্নিকটে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে অবস্থান করা অবৈধ পথে ভারত থেকে আসা দুই বাংলাদেশী যুবতীকে আটক করা হয়। আটকের পর তাদেরকে কলারোয়া থানা পুলিশে সোপার্দ করা হয়। আটক যুবতী আমেনা আক্তার শান্তি ও রোকসানা বেগম জানান, ভারতে মোটা অংকের বেতনের চাকুরীর কথা বলে এক প্রতারক তাদেরকে অবৈধ পথে ভারতে নিয়ে যায়। পরে সেখানে কোন কাজ না পাওয়ায় তারা দেশে ফিরে আসছিলো। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশ করা দুই বাংলাদেশী যুবতীকে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদেরকে কলারোয় থানায় সোপার্দ করেছে। তিনি আরো বলেন, এ ঘটনায় কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক আয়নুল হক বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা (নং (২৭/৩১৫) দায়ের করেছে। আটকৃত যুবতীদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest