কাজিরহাট প্রতিনিধি: কলারোয়ার কাজিরহাটে সড়ক দূর্ঘটনায় এক মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে কাজিরহাট চৌরাস্তা মোড়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ওই দূর্ঘনায় আহত হয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার (৭৩)। প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার সাইকেলযোগে কাজিরহাট বাজারে যাওয়ার সময় যশোরমুখি দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাজিরহাটের একটি ক্লিনিকে ভর্তি করে। বর্তমানে তিনি শংকামুক্ত। মাইক্রোবাসটি পালিয়ে যায়।



ডেস্ক রিপোর্ট:পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।
পোর্ট: সাকিব আল হাসানের পাঁচ উইকেট শিকারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের আশা জাগালেও তৃতীয় দিনশেষে শঙ্কায় রয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২২৮ রানে সফরকারীদের ৮ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। তবে ২ উইকেট হাতে রেখে ইংলিশদের লিড দাঁড়িয়েছে ২৭৩ রানে।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশকে এখন পুরোপুরি দারিদ্রমুক্ত করতে চাই। আগে দেশে দারিদ্রের হার ছিলো ৯৭ ভাগ, আজ আমরা সেটাকে ২২ ভাগে নামিয়ে এনেছি। এমন পর্যায়ে দেশকে নিয়ে যেতে চাই যে সেখানে দরিদ্র বলে কেউ থাকবে না। বাংলাদেশের মাথাপিছু আয় এখন ১৪৬৬ ডলার। এই আয় এত বাড়াবো যেন এদেশে আর কেউ কখনো দরিদ্র না হয়।’