শ্যামনগর ব্যুরো: শ্যামনগরের সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মৃত্যুবরন করছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। গতকাল ১৭ অক্টোবার সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভা চলাকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী ১ পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এমন সৎ ও যোগ্য সরকারি কর্মকর্তার অকাল মৃত্যুতে শ্যামনগর প্রেসক্লাবের কর্তব্যরত গভীর শোকহত। সাথে সাথে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর এবং সাধারণ সম্পাদক জাহিদ সুমন সহ সাংবাদিক বৃন্দ। আগামী শুক্রবার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনলাইন ডেস্ক: সত্যিই যেন নরকের দরজা! বিশাল বড় দরজার মুখে জ্বলছে গনগনে আগুন। কোনো বিরতি নেই। জ্বলছে তো জ্বলছে। আর ভয়ঙ্কর সেই আগুনের লেলিহান শিখাই যেন স্মরণ করিয়ে দিচ্ছে নরকের কথা। সে কারণে এর নাম দেয়া হয়েছে ‘Door to hell’ তথা নরকের দরজা।
ডেস্ক রিপোর্ট: ঝালকাঠির দুই বিচারককে হত্যার দায়ে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে খুলনা জেলা কারাগারে এ রায় কার্যকর করা হয়। এ সময় সেখানে খুলনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম. বেলাল হোসাইন: সাতক্ষীরা সিটি কলেজ- এক অদ্ভুত প্রতিষ্ঠান। এখানে যিনিই ক্ষমতা পান, তিনিই নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন! আর এ কারণে ভবিষ্যতে কলেজটিতে শ্রেণিকক্ষে যতজন শিক্ষার্থী উপস্থিত থাকবে তার চেয়ে কলেজ ক্যাম্পাসে শিক্ষকের সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন অভিভাবকরা! সরেজমিনে গিয়ে দেখা গেছে ¯œাতক শ্রেণির বিভিন্ন বর্ষে শ্রেণিকক্ষে ৫/৭ জন শিক্ষার্থী ক্লাস করেন। কিন্তু টিচার্স রুম গমগম করে শিক্ষকে। যেমন- গতকাল রবিবার সমাজবিজ্ঞান বিভাগের তয় বর্ষের ক্লাসে উপস্থিত ছিলেন মাত্র ৫ জন শিক্ষার্থী!