ডেস্ক: বলুন তো, চুলের খুশকি দূর করতে কোন তেল বেশি কার্যকর? আমন্ড অয়েল, জোজোবা অয়েল, অলিভ অয়েল নাকি ক্যাস্টর অয়েল? রূপবিশেষজ্ঞদের মতে, ক্যাস্টর অয়েল শুধু খুশকিই দূর করেই না, কার্যকর উপায়ে পুনরায় খুশকি ফিরে আসা রোধ করে। কারণ, এটি মাথার তালুতে খুশকি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং এতে থাকা ওমেগা-৯ ফ্যাটি এসিড প্রাকৃতিকভাবে চুলের আর্দ্রতা ধরে রাখে। ক্যাস্টর অয়েলে আরো রয়েছে মিনারেলস, ওমেগা-৬ ফ্যাটি এসিড, ভিটামিন ই, যা চুল ও মাথার ত্বকের জন্য বেশ উপকারী। কীভাবে এই তেল ব্যবহার করবেন, এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট ‘স্টাইল ক্রেজ ডটকম’-এ। চলুন, একনজর দেখে আসি। যেভাবে ব্যবহার করবেন : ক্যাস্টর অয়েল সরাসরি চুলে ব্যবহার করতে পারেন। এ ছাড়া এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন হালকা স্বাস্থ্যকর জোজোবা অয়েল কিংবা অলিভ অয়েল। কুসুম গরম করে তেল মালিশ করলে তালুর রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং খুশকি দূর করে। সারা রাত এভাবে রেখে দিন কিংবা গোসলের আগে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভালো ফল খুব দ্রুতই বুঝতে পারবেন।

অনলাইন ডেস্ক: ‘জমিই যদি লাগবে, তাহলে আমাদের দ্যাবতা (দেবতা) সাজার জন্যি অভিনয় করার দরকার পড়ছেলো কেনে? সেই প্রশ্ন করতে চাই বুলবুল চেয়ারম্যানরে। এ লোকের চোখে শরম লাগে না, এদের ভগবানের কাছে যাইতে হবেক লা? আমাদের সামনে এরে আনেন দেখি, একটা প্রশ্ন করতে চাই। হের কাছে ঘর চাই না, জমি চাই না। ও দেওয়ার ক্ষ্যামতা তার লাই। আমাদের উসকে দিয়ে তিনি এখন কোথায়?’ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুলের দিকে এ প্রশ্ন ছুড়ে দিয়েছেন ক্ষতিগ্রস্ত সাঁওতালরা। তাদের অভিযোগ, রংপুর চিনিকলের জমি দখল করে নিতে তাদের উস্কে দিয়েছিলেন এই চেয়ারম্যান। আবার গত ৬ নভেম্বর এই চেয়ারম্যানের নির্দেশেই তাদের বসতবাড়ি গুঁড়িয়ে দেয় স্থানীয়দের নিয়ে প্রশাসন।
অনলাইন ডেস্ক: এর আগেও টিভি পর্দায় জুটি বেঁধেছেন নোবেল-শখ। তবে এবারের গল্পটা একেবারেই ভিন্ন।
অনলাইন ডেস্ক: শাকিব-বুবলী জুটির জমকালো সূচনার পর কোনও এক অজানা কারণে সেটি প্রায় থমকে গেছে।
অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানকে ঢাকায় ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। একইসঙ্গে ডাকা হয়েছে নারায়ণগঞ্জের দলীয় রাজনীতিতে অভ্যন্তরীণ কলহে জড়ানো অন্য নেতাদেরও। ডাকা হয়েছে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদকেও। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মহিবুল হাসান চৌধুরী নওফেল।
অনলাইন ডেস্ক: অক্টোবর মাসে রাখাইন প্রদেশে সেনা অভিযান শুরু হবার পর থেকে জাতিসংঘের হিসেবে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশী মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদের অর্ধেকেরই বেশী গৃহহীন হয়েছে গত এক সপ্তাহের কম সময়ে।
অনলাইন ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস আজ । যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হচ্ছে।