সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

জুলাই সনদ বাস্তবায়নসহ ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকাল ৪ টায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তিনি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে সরকারকে আহবান জানান।

জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলােমর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো:ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড আজিজুল ইসলাম, শিবির সভাপতি মেহেদি হাসান, এনসিপি, এবিপাটিসহ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ ।

বিক্ষোভ মিছিলে জামায়াতসহ ১১ দলের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদক বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং অল্পবয়সী কিশোর-তরুণদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার দাবিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় কুখরালী এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এলাকায় মাইকিং, সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয়দের অংশগ্রহণে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে কয়েকটি সন্দেহভাজন মাদকসেবনের আস্তানা ও অভিযুক্ত মাদক কারবারিদের বাড়ির আশপাশে প্রতীকী গণসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।

বক্তব্য রাখেন, ৬নং ওর্য়াড বিএনপির সাবেক আহবায়ক শেখ আশরাফ হোসেন,৬নং ওর্য়াড যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন,যুবদলের নেতা সাইফুল ইসলাম, ৬নং ওর্য়াডের ওলামা বিভাগের সভাপতি রুস্তম আলী,সাংবাদিক একরামুজ্জামান (জনি) সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের কোনো বিকল্প নেই। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আলোচনা সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সীমান্তবর্তী জেলায় মাদক পাচারের ঝুঁকি দীর্ঘদিনের একটি চ্যালেঞ্জ। তারা সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, জনসচেতনতা কার্যক্রম ও সম্মিলিত প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সঞ্জিব হত্যায় জড়িত থাকার অভিযোগে কাকা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব হত্যায় জড়িত থাকার অভিযোগে আপন কাকা গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গ্রেপ্তার কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত নেপাল সরকার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের মৃত অনন্ত সরকারের ছেলে এবং নিহত সঞ্চিব কুমার সরকারের আপন কাকা।

এর আগে বুধবার সকালে নিজের মৎস্য ঘের থেকে সঞ্জিব কুমার সরকারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় সঞ্ঞ্জিবের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে ভারী জিনিস দিয়ে আঘাতের চিহ্ন ছিল। সে সময় সঞ্জীবের মা মায়া রানী ম-ল তার ছেলে ও স্ত্রী প্রিয়া ম-ল স্বামী সঞ্জীব হত্যার জন্য আনন্দ সরকার, তাপস সরকার ও শাওনকে দায়ী করেন।

এঘটনায় নিহতের পিতা গোপাল সরকার বুধবার রাতে বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামীরা হলেন, মৃত অনন্ত সরকারের পুত্র নেপাল সরকার,গঙ্গাধর সরকারের ছেলে আনন্দ সরকার, একই গ্রামের নেপাল সরকারের ছেলে তাপস সরকার ওরফে ডালিম ও আনন্দ সরকারের ছেলে শাওন সরকার।
এদিকে, ঠেকরা রহিমপুর গ্রামে গেলে মাষ্টার বিজয় সরকার জানান, তাদের শরীক গোপাল সরকার ঠেকরা বিলে ২২ বিঘা মাছের ঘের করেন। তার ছেলে সঞ্জীব সরকার আট বিঘা ঘের করেন। গোপাল সরকারের ছোট ভাই পঞ্চানন সরকার ১৫ বছর আগে মারা যাওয়ার পর তার স্ত্রী মাধবী সরকারের কাছ থেকে তাপস সরকার ওরফে ডালিম ১২ বিঘা ও সঞ্জীব সরকার তিন বিঘা জমি লীজ নিয়ে তৃতীয় বছরের জন্য মাছ চাষ করতো। ৪৫ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা লীজ বাবদ তার কাকিমা মাধবীকে পরিশোধ করেছে সঞ্জীব।

গত ৩১ মে রাতে সঞ্জীব সরকার তাপসের ঘের থেকে মাছ চুরি করেছে মর্মে অভিযোগ ওঠে। এক সপ্তাহ পর এনিয়ে গ্রামের পশুপতি সরকারের বাড়িতে শালিসি বৈঠক হলেও সঞ্জীবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি। এনিয়ে তাপস সরকার, আনন্দ সরকার ও শাওন সরকারের সাথে সঞ্জীবের বিরোধ চলে আসছিলো।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, সঞ্জীব সরকার হত্যার ঘটনায় তার বাবা গোপাল সরকারি বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০জনকে আসামী করে বুধবার রাতে থানায় একটি হত্যা ও লাশ গুমের চেষ্টার মামলা দায়ের করেছেন। রাতেই ঘঁনার সঙ্গে জড়িত থাকার পর অনন্ত সরকারের ছেলে নিহতের কাকা নেপাল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেন সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়া এলাকায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, স্থানীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের সরকারি বাজেট বরাদ্দের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেনেজ সংস্কার ও অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সরদার পাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ নিরসনে এ সংস্কার কাজ শুরু হয়েছে।
উদ্বোধনকালে প্রভাষক ওমর ফারুক বলেন, জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, বিগত বছরগুলোতে সংসদ সদস্যের বরাদ্দে এ ধরনের উন্নয়নমূলক কাজ তারা তেমন দেখেননি। বর্তমান উদ্যোগে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশা করছেন তারা।

এদিকে একই সময়ে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফুলতলা বাজার এলাকায় আরও একটি ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুর ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাকান্ড

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে নিজের মৎস্যঘের থেকে সনজিব সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের একটি মাছের ঘেরের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সনজিব সরকার একই এলাকার গোপাল চন্দ্র সরকারের ছেলে।

 

“রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া অন্ধ ঘোড়ার সেবা করা সাতক্ষীরার সোহানের পাশে প্রধানমন্ত্রী”

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে সনজিব বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।

ভোর রাতে মরদেহ পাওয়া যায় ঠেকরা টু দক্ষিণশ্রীপুর রোডের মাঝামাঝি বড় খালের মাথায় অবস্থিত তার নিজের ঘেরের বাসার সামনে।

নিহতের পরিবারের দাবি, সনজিবের মৃত্যু স্বাভাবিক নয়। তারা এটিকে পরিকল্পিত হত্যাকান্ড।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া অন্ধ ঘোড়ার সেবা করা সাতক্ষীরার সোহানের পাশে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া অন্ধ ঘোড়ার সেবা করা সোহানের পাশে দাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজ ছাত্র সোহানের মানবিক উদ্যোগের প্রশংসাও করেছেন। অন্ধ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে লালন-পালনের দায়িত্ব নেওয়া এই শিক্ষার্থীর জন্য আর্থিক সহায়তাও পাঠিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে মঙ্গলবার রাতেই সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা সোহানের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় তার সার্বিক খোঁজ খবর নেওয়া হয় বলে জানান যুবদল নেতা নান্টা।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজ ছাত্র সোহানের মানবিক এই কার্যক্রম ছড়িয়ে পড়ে। এরপর দেশ বিদেশ থেকে প্রশাংসায় ভাসতে থাকে কলেজ ছাত্র সোহান। প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে মানবিক এই কাজের জন্য কলেজ ছাত্র সোহানে প্রশংসা করেন তিনি। এছাড়া তাকে উৎসাহ দিতে সাথে সাথে আর্থিক সহায়তা পাঠান এবং জেলা পর্যায় থেকেও খোজ খবর নেওয়ার নির্দেশনা দেন তিনি।

স্থানীয়রা জানান, অন্ধ ও অসুস্থ একটি ঘোড়া শ্মশানের পাশে পড়ে আছে। স্থানীয়দের অনেকে ভিডিও ধারণ করলেও প্রাণীটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি। ভিডিওটি দেখে ঘটনাস্থলে ছুটে যান চান্দুড়িয়া গ্রামের ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থী সোহান। তিনি ঘোড়াটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন।
পরে স্থানীয় পশুচিকিৎসক ঘোড়াটিকে পরীক্ষা করে জানান, প্রাণীটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। এরপরও ঘোড়াটিকে ফেলে না রেখে নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এর পরিচর্যার দায়িত্ব নেন সোহান।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কলেজ ছাত্র সোহান বলেন এটি আমার জন্য গর্বের। এত ছোট কাজের জন্য এমন প্রশংসা পাবো ভাতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।

সোহানের বাবা নাঈম হোসেন বলেন, ছেলের মানবিক কাজের জন্য প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে এসেছেন। আমাদের বাড়িতে উপহার পাঠিয়েছেন এটা অবশ্যই গর্বের।

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা বলেন, মঙ্গলবার জনাব রকিবুল ইসলাম বকুল বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ছেলেটির বাড়ি যেতে বলেছেন। সেখােন গিয়ে প্রধানমন্ত্রীর বার্তা তাকে পৌছে দেবেন। সে কারনে রাতেই সেখানে গিয়েছিলাম। তাকে কিছু অর্থ নগদ উপহারও দিয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

তালা প্রতিনিধি: তালা উপজেলার ৩৭ নম্বর ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ দত্তের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি সম্পত্তি বিক্রি এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

সোমবার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান উদ্দীন উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সময় তিনটি বড় আকারের মেহগনি গাছ কেটে বিক্রি করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ টাকার বেশি। ওই অর্থ প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, ঘোনা পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণকালে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। এর ফলে ব্যবহৃত বিদ্যুতের বিল সরকারি তহবিল থেকে পরিশোধ করা হয়েছে, যার পরিমাণ লক্ষাধিক টাকা বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণকাজেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

অভিযোগকারী বিষয়গুলো সরেজমিনে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ দত্ত বলেন, তদন্ত হোক। তদন্তেই সব সত্য বেরিয়ে আসবে। আমি কোনো গাছ কাটিনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সন্তোষ কুমার মণ্ডল বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের নীলডুমুরে ঘাটে হার্ডওয়্যার দোকান থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার  বুড়িগোয়ালিনির নীলডুমুর খেয়াঘাটে হার্ডওয়্যার দোকান থেকে ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (২৯ জুন) সকালে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ)-এর সদস্যরা সাপটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, নীলডুমুর বাজারের ব্যবসায়ী হারুনের হার্ডওয়্যার দোকান খুলতে গেলে দোকানের ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা সিপিজি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে।

বনবিভাগের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, সাপটি লম্বা ৫ ফুট ১০ ইঞ্চি। আনুমানিক ওজন ২৮ কেজি। উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে নিরাপদে সুন্দরবনের উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হবে। একই সঙ্গে জনসাধারণকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest